সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট: মোহাম্মদ হাবিবুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনানিজস্ব প্রতিবেদক, সিলেট৬ আগস্ট সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাবিবুর রহমানের স্মরণসভা ও মোহাম্মদ হাবিবুর রহমান স্মারকগ্রন্থ-এর প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন। আলোচনা করেন কবি মোস্তাক আহমাদ দীন ও সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীব। শুরুতেই স্বাগত বক্তব্য দেন বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনিন্দিতা দাশ মম।বাসদের মিছিল সমাবেশরমজান মাসে দ্রব্যমূল্য কমানো ও হোটেল রেস্টুরেন্টে শ্রমিক ছাঁটাই বন্ধসহ জনজীবনের সংকট নিরসনের দাবিতে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা। ৫ আগস্ট বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে এসে মিলিত হয়ে এক সমাবেশ করে। বাসদের নেতা হুমায়ূন রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব রনেন সরকারের সঞ্চালনে বক্তব্য দেন বাসদের নেতা ফাতেমা ইয়াসমিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সিলেট নগরের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।প্রগতিশীল ছাত্র জোটের স্মারকলিপি প্রদানপ্রগতিশীল ছাত্র জোট সিলেট জেলা শাখা অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে। ৫ আগস্ট সকালে সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি রাজীব চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সাধারণ সম্পাদক জয়দীপ ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউর রহমান প্রমুখ।খামার মালিক সমিতির স্মারকলিপি প্রদানসম্ভাবনাময় পোলট্রিশিল্প রক্ষার দাবিতে ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে সিলেট খামার মালিক বহুমুখী সমবায় সমিতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে স্মারকলিপি দিয়েছে। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান উপস্থিত ছিলেন। খামার মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জিয়াউর রহমান, সহসভাপতি শফিক আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ, কৃষি কল্যাণ সংস্থার আহ্বায়ক আবদুল হান্নান আনসারী, সাংগঠনিক সম্পাদক আবদুল খালিক, দুলাল আহমদ, জয়নাল আবেদীন, মালেক আহমদ, খিজির আহমদ, মহিউদ্দিন মাসুদ চৌধুরী ও ফয়েজ রাজা চৌধুরী।মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তাসিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে পাঁচজন দুঃস্থ মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। ৫ আগস্ট সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান। সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম, রেহানা আক্তার, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবিনয় ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী, মফিজুর রহমান, মো. নিজামউদ্দিন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ, টুলটিকর ইউপি চেয়ারম্যান রমিজউদ্দিন, উন্নয়ন কর্মী লক্ষ্মীকান্ত সিংহ, গৌরাঙ্গ পাত্র, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মন্তাজ মিয়া প্রমুখ।ভূঁইয়া কম্পিউটার্সের প্রতিষ্ঠাবার্ষিকী৫ আগস্ট বিকেলে ভূঁইয়া কম্পিউটার্স সিলেট শাখার উদ্যোগে প্রতিষ্ঠানটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় বক্তৃতা দেন মদনমোহন কলেজের প্রভাষক প্রণব কান্তি দেব ও প্রতিষ্ঠানের আঞ্চলিক পরিচালক মো. আবদুল হান্নান।কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা৬ আগস্ট সিলেটের জকিগঞ্জ উপজেলার জুবেদ আলী উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির। জকিগঞ্জ সাহিত্য সংসদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক কুতুবউদ্দিন, আনসার কমান্ডার সাহাবউদ্দিন, আফজল চৌধুরী, আবদুস সোবহান, আবুল ফাত্তাহ ফাহিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জকিগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি এনাম আহমদ ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান।ফেঞ্চুগঞ্জ: মুক্তিযোদ্ধাদের অর্থ বিতরণফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিসিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। অবহেলিত, উপেক্ষিত বীর সন্তানদের মূল্যায়ন করতে হবে। ১ আগস্ট ফেঞ্চুগঞ্জে মুক্তিযোদ্ধাদের মধ্যে অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অর্থ বিতরণ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুহাম্মদ লুৎফর রহমান। আখেকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান ও জাহানার বেগম, ইউপি চেয়ারম্যান জাহিরুল ইসলাম, নুরুল ইসলাম ও আশরাফ বাবুল এবং উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আকরাম হোসেন। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মনির মিয়া, সামছু মিয়া, আবদুুস শহীদ ও করম আলীকে ১০ হাজার টাকা করে প্রদান করেন।মানববন্ধন কর্মসূচি পালনযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ৪ আগস্ট বিকেলে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ওসমানী সড়কে প্রজন্ম ৭১-এর উদ্যোগে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রজন্ম ৭১-এর সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে জাভেদ আহমদের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুুল বাছিত, গণতন্ত্রী পার্টির মনোজ দত্ত গোপাল, সমাজতান্ত্রিক দল জাসদের উপজেলা সভাপতি মুহিত আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, রাজনীতিবিদ ওহিদুজ্জামান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক আবদুল বারী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ইসতিয়াক আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশফাকুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ প্রথম আলো বন্ধুসভার আহ্বায়ক দিনার আহমদ শাহ ও ব্যবসায়ী মাসার আহমদ শাহ।বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালনফেঞ্চুগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে ৫ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পি কে দাস। বিজয় রঞ্জন দের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ-আল-হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ লুৎফর রহমান। এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানা বেগম, রাজনীতিবিদ আজিজুর রহমান, ননী ভূষণ তালুকদার, শফিকুল হক, শহিদুজ্জামান ও জিয়া খালেদ।মৌলভীবাজার: মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি ও মতবিনিময়মৌলভীবাজার প্রতিনিধিমুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে ৩ আগস্ট সাইফুর রহমান মিলনায়তনে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ইউনিট কমান্ডার মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ১৯৭১ সালে মৌলভীবাজার মহকুমা মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান, মুক্তিযোদ্ধা ও জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মুমিত আসুক ও মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুল ওয়াহাব চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ও সিভিল সার্জন আবদুর রাজ্জাক চৌধুরী। জেলা ইউনিট কমান্ডের পক্ষে বক্তব্য দেন সহকারী কমান্ডার (তথ্য প্রচার) অধ্যাপক রফিকুর রহমান ও সহকারী কমান্ডার (অর্থ) বদরুল হোসেন। উপজেলা কমান্ডের পক্ষে বক্তব্য দেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমান্ডার সিরাজ উদ্দিন, কমলগঞ্জ উপজেলা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা কমান্ডার আবদুল মতলিব, রাজনগর উপজেলা কমান্ডার সজল কুমার চক্রবর্তী, কুলাউড়া উপজেলা কমান্ডের সমাজ ও পুনর্বাসন সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, সদর উপজেলা কমান্ডের সাংগঠনিক সম্পাদক অভিনাশ চন্দ্র দেব, জেলা ইউনিট কমান্ডের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের সাবেক আহ্বায়ক আবদুস সোবহান একলিম, হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মিছবাউর রহমান ও জেলা জাসদ সভাপতি আবদুল হক।ছাত্রফ্রন্টের সমাবেশচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখা ২ আগস্ট কলেজ ক্যাম্পাস ও শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে শহরের চৌমোহনা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সুজিত চন্দ্র দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।ইউনিটি ফর কুলাউড়া নেটের কমিটি গঠনমৌলভীবাজারের কুলাউড়ায় কম্পিউটার মালিক ও ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন ইউনিটি ফর কুলাউড়া নেট আত্মপ্রকাশ করেছে। ৪ আগস্ট কুলাউড়া মিলিপ্লাজায় কম্পিউটার মালিক ও ইন্টারনেট ব্যবসায়ীদের নিয়ে এক সভায় মো. আহমদ আলী জুয়েলকে সভাপতি, মো. আতিকুর রহমান লিটুকে সম্পাদক, জয়নুল হককে সাংগঠনিক ও তুহিন আহমদ পায়েলকে প্রচার সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট ইউনিটি ফর কুলাউড়া নেটের কমিটি গঠন করা হয়। এ ছাড়া চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ, কমর উদ্দন আহমদ কমরু, সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ, সাংবাদিক ময়নুল হক পবন, শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্যবসায়ী আবদুল মুমিন হাসানকে উপদেষ্টা করা হয়েছে । গণতন্ত্রী পার্টির সভাদুর্নীতি প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, নারীর ক্ষমতায়ন ও যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে ৬ আগস্ট গণতন্ত্রী পার্টি মৌলভীবাজার জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়। গজনফর আলী চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন গোপেশ চন্দ্র দাস, সিরাজ উদ্দিন আহমদ বাদশা, আবদুল আওয়াল, গাজী এনায়েতুর রহমান, ভূপেন্দ্র ভৌমিক দুলন, জুয়েল আহমদ, অসিত রঞ্জন দাস, আবদুস সোবহান, গণেশ দেব প্রমুখ। হরিজন ঐক্য পরিষদের মানববন্ধনসরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ক্লিনার, ঝাড়ুদার ও সুইপার পদে অগ্রাধিকার থাকা সত্ত্বেও হরিজনদের বাদ দিয়ে অহরিজনদের নিয়োগের প্রতিবাদ করেছে হরিজন ঐক্য পরিষদ। এর প্রতিবাদে ৫ আগস্ট সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শ্রীমঙ্গল: মেরী স্টোপসের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক কর্মশালাশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিশ্রীমঙ্গলে মেরী স্টোপসের উদ্যোগে ‘নিরাপদ এমআর’-সংক্রান্ত এক কর্মশালা ৪ আগস্ট উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের জনমিলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী। কর্মশালা পরিচালনা করেন মেরী স্টোপসের ‘নিরাপদ এমআর’ প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক এ এইচ এম মাসুদুর রহমান ও মাঠ সংগঠক শিরিন আক্তার। কর্মশালা শেষে উন্মুক্ত আলোচনায় অংশ নেন মো. ফিরোজ মিয়া, ইসমাইল মাহমুদ, আবদুর রহিম, মো. খোরশেদ আলী, রাকেশ চন্দ্র চৌধুরী, মো. আইনউদ্দিন, আবদুল নুর, জসিম উদ্দিন আহমেদ, অজিত দেব প্রমুখ।জুড়ী: ফলদ-বৃক্ষ মেলাজুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি৬ আগস্ট মৌলভীবাজারের জুড়ীতে তিন দিনব্যাপী ফলদ-বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। ৪ আগস্ট বেলা দুইটায় উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এম এ মুমিত, ভাইস চেয়ারম্যান আজিবুন খানম ও নজমুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা বাছিরুল আলম। পরে প্রধান অতিথি উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৫ জন শিক্ষার্থীর হাতে একটি করে পেয়ারার চারা তুলে দেন।‘ইউনিটি ফর কুলাউড়া নেট’-এর কমিটি গঠনমৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের মিলি প্লাজার কম্পিউটার মালিকদের এক সভা ৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিটি ফর কুলাউড়া নেট নামের একটি নতুন সংগঠন গঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মো. আহমদ আলীকে সভাপতি, মো. আতিকুর রহমানকে সম্পাদক ও জয়নুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সিরাজ উদ্দিন আহমদ, কমর উদ্দন আহমদ, খালেদ পারভেজ বখ্শ, ময়নুল হক, জাহাঙ্গীর আলম চৌধুরী ও আবদুল মুমিন হাসানকে উপদেষ্টা করা হয়।সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদানমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে গত ২৭ জুলাই সফল তিনজন মাছচাষিকে পুরস্কার প্রদান করা হয়েছে। ওই দিন দুপুর ১২টায় উপজেলা জনমিলন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবরাউল হাছান মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম , মৎস্য কর্মকর্তা ফনীন্দ্র চন্দ্র সরকার, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ প্রমুখ। পরে প্রধান অতিথি বৃহৎ, মাঝারি ও ক্ষদ্র পর্যায়ে সফল মৎস্যচাষি মো. মানজুরুল হক, আ ফ ম আবদুল মুহিত ও মো. তৈয়বুর রহমানকে পুরস্কার প্রদান করেন।সুনামগঞ্জ: বিনা মূল্যে চিকিৎসাসেবাসুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জে ৩ আগস্ট প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক দরিদ্র লোককে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ সুনামগঞ্জের বিশেষজ্ঞ কয়েকজন চিকিৎসক বিনা মূল্যে এই চিকিৎসাসেবা দেন। সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এলাকায় অবস্থিত স্যানক্রেড কমিউনিটি হেলথ সেন্টার এই চিকিৎসাসেবার আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। কিছু রোগীকে বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়। যুক্তরাজ্য থেকে আসা নবীন চিকিৎসকেরা হলেন বর্ডস অ্যান্ড দি লন্ডন মেডিকেল কলেজের জেসমিন মালেক, লন্ডন কিংস কলেজের সালাহ উদ্দিন, কুইন্স মেরি ইউনভার্সিটি অব লন্ডনের রুবিনা আজিজ। তাঁরা বাংলাদেশে তিনটি চিকিৎসা ক্যাম্প করবেন। বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম তত্ত্বাবধান করেন স্যানক্রেড কমিউনিটি হেলথ সেন্টারের ব্যবস্থাপক ইলিমেন্ট হাজং।জগন্নাথপুর কল্যাণ সমিতির অভিষেকসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট শুক্রবার সুনামগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এই অভিষেক অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর কল্যাণ সমিতির সভাপতি এ টি এম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা, উপসচিব সৈয়দ লোকমান আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুজ্জামান, সমিতির সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। সপ্তাহব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত‘সবুজ নগর সবুজ দেশ বদলে দেবে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে ১ আগস্ট এই মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. গোলাম রব্বানী। জেলা প্রশাসন, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। সপ্তাহব্যাপী এই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে অংশ নেয়। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ৬ আগস্ট শেষ হয়েছে। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আলম। পরে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ও শিশুদের মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ছাত্রলীগের মিছিলসুনামগঞ্জে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনীমোহন দাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা থেকে ছাত্রলীগের নেতাদের নাম বাদ দেওয়ার দাবিতে ১ আগস্ট শহরে মিছিল ও সভা হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এই মিছিল-সভার আয়োজন করেন। শহরের রমিজ বিপণির আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক করুণাসিন্ধু চৌধুরী, মুক্তিসংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ছাত্রলীগের মাসুক আহমেদ, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন, সাজন চৌধুরী, মির্জা রাকিব আহমদ, আরিফুল আলম, আবুল হাসান, এনামুল হক চৌধুরী, আশরাফুল ইসলাম, সুহেল আহমদ। বক্তারা বলেন, শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনীমোহন দাসের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। মামলায় তাঁদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।তাহিরপুর: আদিবাসী দিবস পালিততাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট উপজেলার সীমান্তবর্তী কড়ইগড়ায় অনুষ্ঠিত শোভাযাত্রাটি সীমান্ত সড়কে বারেকটিলা থেকে চানপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে স্থানীয় কড়ইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী নেতা সবিন্দ্র মারাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, সানক্রেড আইসিডিপির ফিল্ড সুপারভাইজার সাইমন সাংমা, সমৃদ্ধি প্রকল্পের এফ এফ সুমন হাজং, জেন্ডার অ্যান্ড হিউম্যান রাইটসের এফ টি সিলাস গাড্ডী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেন্দ্র মারাক, উপেন্দ্র নকরেক, মনোরঞ্জন হাজং, রমেশ সলমার, মহিমা আজিম প্রমুখ।ধরমপাশা: তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলাধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জের ধরমপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা ৩ আগস্ট সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠান ওই দিন দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জ্যোৎস্না নার্সারির মালিক আবদুর রাজ্জাক প্রমুখ। মেলায় অংশ নেওয়া নার্সারি মালিক, এনজিও প্রতিনিধি ও কৃষকসহ ৩১ জনকে পুরস্কার দেওয়া হয়। হবিগঞ্জ: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধনহবিগঞ্জ প্রতিনিধিমুক্তিযুদ্ধভিত্তিক গবেষণাধর্মী সংগঠন চেতনায়-৭১ হবিগঞ্জ মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি দাবি করে ৫ আগস্ট হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। চেতনায়-৭১-এর আহ্বায়ক অ্যাডভোকেট সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব কেয়া চৌধুরী, মুক্তিযুদ্ধকালীন নির্যাতিত বীরাঙ্গনা মালতী রানী দাস ও পুষ্প রানী শুক্লাবৈদ্য, শিক্ষক অরবিন্দু দাস, অধ্যাপক নিখিল ভট্টাচার্য, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, জমির আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, বশীর আহমেদ তালুকদার, দিদার মিয়া, সুভাষ দেব, সাংবাদিক রুহুল হাসান শরীফ, অ্যাডভোকেট মূরালী ধর দাস, লেখক আবদুল আজাদ, মাখন চৌধুরী, সাহিত্যিক এম এ রব, পিন্টু দেব, সৈয়দ আশরাফুল মামুন। সুভাশীষ ভট্টাচার্য চপল। অনুষ্ঠান পরিচালনা করেন, শরদিন্দু ভট্টাচার্য টুটুল।গ্রুপ থিয়েটার ফেডারেশনের কর্মশালা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় অভিনয়বিষয়ক কর্মশালা শেষ হয়েছে। ৭ আগস্ট এ উপলক্ষে শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালা পরিচালনা কমিটির আহ্বায়ক অরিন্দম দত্ত চন্দনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সম্পাদক (প্রশিক্ষণ) রফিকুল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) তোফাজ্জল সোহেল ও নাট্যপ্রশিক্ষক আলী আহাম্মদ মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদ সদস্য দেলওয়ার হামিদ দিনু, নাট্যকর্মী কৃষ্ণা রানী কনিকা, মুহিবুর রহমান প্রমুখ। কর্মশালায় অংশ নেওয়া নাট্যকর্মীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিরা। শুরুতে কর্মশালাভিত্তিক প্রযোজনা পরিবেশন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কর্মশালা পরিচালনা কমিটির সদস্যসচিব আফজাল হোসেন। ৪ থেকে ৭ আগস্ট চার দিনব্যাপী এই কর্মশালায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে ২৯ জন নাট্যকর্মী অংশ নেন।বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ সভাবর্ধিত বেতন বাতিল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ৯ আগস্ট বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখা শহরের মুক্তিযোদ্ধা চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক আবদুল হাকিম, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, কল্লোল বণিক, মনোজ কুমার দাশ, আশিষ কুমার কুড়ি সানি, মাহমুদা খাঁ, দেবেশ ঋষি, এহতেশাম মোতায়েদ অপু প্রমুখ।জাতীয় যুবজোটের মানববন্ধন কর্নেল তাহের ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতীয় যুবজোট ৫ আগস্ট শহরের পৌর সাইফুর রহমান টাউন হলের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করে। জোটের আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনেকের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ, জেলা জাসদ সাধারণ সম্পাদক তাজ উদ্দিন সুফি, ন্যাপের সভাপতি সাইদুর রহমান, মো. সুরুজ আলী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা বাসদ সমন্বয়ক জুনায়েদ আহমেদ, বাসদের নেতা কামরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তুহিন, শাহ আবদুল কাইযুম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, গোলাম সারওয়ার জাহান লিটন প্রমুখ।মাধবপুর: মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিবেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আওতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে ১১ আগস্ট সকালে সংস্থার জগদীশপুর আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহমুদ হোসেন, ইউনিসেফ কর্মকর্তা তরিকুল ইসলাম। বক্তব্য দেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (পেইস) সাইদুর রহমান, হিসাব ব্যবস্থাপক আক্তার হোসেন, আবুল কালাম, আনোয়ার হোসেন, মেধাবী শিক্ষার্থী আলমগীর হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থী আলমগীর হোসেনের হাতে ৩৮ হাজার টাকার একটি চেক এবং মুসলিমা আক্তারের হাতে নগদ এক হাজার ৮০০ টাকা তুলে দেন।বাহুবল: বাহুবলে মুক্তিযোদ্ধা সংবর্ধিতবাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিমুক্তিযোদ্ধা সংসদ বাহুবল উপজেলা কমান্ডের নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিল উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড। ৭ আগস্ট বিকেলে উপজেলা সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মজিদ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল কাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ চৌধুরী, উপাধ্যক্ষ আবদুজ্জাহের এবং বাহুবল থানার অফিসার-ইন-চার্জ সৈয়দুজ্জামান। অনুষ্ঠানে সংবর্ধিতদের মাঝে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার জালালউদ্দিন ঠান্ডা মিয়া ও মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া। অন্যান্যের মাঝে বক্তব্য দেন সোহেল আহাম্মদ, নুরুল ইসলাম, হিফজুর রহমান, শ্যামল রায়, আ. রহমান, শাহীন আলম, হারুন মিয়া প্রমুখ। যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন বাহুবল উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ৬ আগস্ট বিকেলে স্থানীয় একটি কেজি স্কুলে সংগঠনের আহ্বায়ক সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইলিয়াস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জালাল আহম্মদ, ইমাম উদ্দিন সরকার, মিজানুর রহমান, মরতুজ আহম্মদ, মোতাব্বির তালুকদার, মহিবুল ইসলাম, শ্যামল আহম্মদ প্রমুখ। পরে সামছুল আলমকে সভাপতি, তফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক ও আবরু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।