সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর: জাতীয় শোক দিবস পালিতফরিদপুর অফিসজাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট বিকেলে স্থানীয় কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, দেলোয়ার হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অবণী ভূষণ নাথ, সুবল চন্দ্র সাহা, ননী গোপাল সাহা, মো. শাহজাহান, এম এ জলিল, তপন কুমার বিশ্বাস, খসরুজ্জামান, আক্কাস হোসেন, আইভী মাসুদ, আবুল বাতিন, আবু সুফিয়ান চৌধুরী, আসমা আক্তার প্রমুখ। এদিকে চরভদ্রাসন উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে উপজেলার মুক্তাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রশিদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হককে প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ার মোর্শেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, জহিরুল ইসলাম, সাঈদুর রহমান খালাসী, আবুল কালাম বেপারি, নূর মোহাম্মদ, মো. আনোয়ার আলী মোল্লা, বেলায়েত হোসেন প্রমুখ। পুষ্টিবিষয়ক মতবিনিময় সভা‘সুস্থ সবল জাতি চাই’ এই আহ্বানকে সামনে রেখে ১৪ আগস্ট ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে জাতীয় পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সামাজিক উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, আবদুস সালাম, মো. মাহমুদুর রশিদ বক্তব্য দেন। খুলনা: বাজারদর মনিটরিং কমিটির পর্যালোচনা সভাখুলনা অফিসপবিত্র্ররমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বাজারদর মনিটরিং কমিটির পর্যালোচনা সভা ১৮ আগষ্ট নগর ভবনে অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রতিটি বাজারে পণ্যের ক্রয়-বিক্রয়ের মূল্যতালিকা টাঙানো, বিএসটিআই ও টিসিবির কার্যক্রম আরও গতিশীল করা এবং পাইকারি বাজারে পাকা রশিদ ছাড়া পণ্য কেনাবেচা করলে বিক্রীত মালামাল বাজেয়াপ্ত করাসহ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া প্রতিটি বাজারে সভা আহ্বান করে সাধারণ ব্যবসায়ীদের এ বিষয় অবহিত করার জন্য সংশ্লিষ্ট বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয়। সভায় কেসিসির প্যানেল মেয়র-১ আজমল আহমেদ, কাউন্সিলর আমিনুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর হালিমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. জাহিদুল ইসলাম, কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পুলিশের উপকমিশনার (সদর) মো. জুলফিকার আলী হায়দার, কেসিসির ভেটেরিনারি সার্জন মো. রেজাউল করিম, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. আলিমুজ্জামান, নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম, খুলনা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী খান, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, জেলা বাজার কর্মকর্তা আবদুস সালাম তরফদার, বিএসটিআই খুলনার সহকারী পরিচালক মৃণাল কান্তি বিশ্বাস, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব শেখ ফজলুল হক, কেসিসির বাজার সুপার মো. সেলিমুর রহমান, বাংলাদেশ দোকানমালিক সমিতির মহাসচিব ও বিভাগীয় সমন্বয়কারী এম এ কাফী, কেডিএ নিউ মার্কেট দোকানমালিক সমিতির যুগ্ম সম্পাদক মলিক আবিদ হোসেন, কেসিসি পাইকারি কাঁচাবাজার সমিতির আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্যসচিব মো. নাসির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।Êজানমালের নিরাপত্তাবিষয়ক মতবিনিময়নিরাপত্তা সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তায় বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভা ১৮ আগস্ট খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।্রভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় সুন্দরবন এলাকায় জলদস্যুদের উত্পাত, সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জনযুদ্ধ নামের সন্ত্রাসীদের তত্পরতা বৃদ্ধি ও সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান, সন্ত্রাস ও ইভ টিজিং, রমজানে খাদ্যদ্রব্যে ভেজাল ও মূল্যবৃদ্ধি, মোবাইল ফোনে চাঁদাবাজি, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মেটাল ডিটেক্টর, সিসিটিভি ও আর্চওয়ে স্থাপন, জনগণের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফোন ও মোবাইল ফোন নম্বর সহজলভ্য করা এবং মসজিদের ইমামদের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় ভারপ্রাপ্ত্রডিআইজি, অতিরিক্ত্রবিভাগীয় কমিশনার, ১০ জেলার জেলা প্রশাসক, এনএসআই, র্যাব, কোস্টগার্ড, বিডিআরসহ বিভাগীয় দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুদানের চেক বিতরণ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১৪ আগস্ট খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্রে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেছে।্র শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন।Êঅনুষ্ঠানে ২০০৯-১০ অর্থবছরের জন্য মনোনীত ৫৩টি সংগঠন ও ব্যক্তির মধ্যে মোট ১৩ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার বিভিন্ন অঙ্কের চেক দেওয়া হয়।্রঅনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন মো. আবদুল হান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. মোমিনুর রহমান, সমাজকল্যাণ পরিষদের সহসভাপতি দেলোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মীর দারাশিকো এবং খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদের মহাসচিব আশরাফ উজ্জামান বক্তব্য দেন।ঝালকাঠি: বৃক্ষরোপণ কর্মসূচিঝালকাঠি প্রতিনিধিঝালকাঠিতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ১৭ থেকে ১৯ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠি ইসলামী ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন গাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার আনোয়ার হোসেন, ব্যাংকের বরিশাল জোনাল কর্মকর্তা (আরডিএস) মো. আনিসুর রহমান, মো. নিয়াজ মাখদুম, ঝালকাঠি শাখার মাঠ কর্মকর্তা মো. তোয়াহা, আরডিএস সদস্য নিলুফা কবির প্রমুখ। সভা শেষে দুই হাজার ৭০০ গ্রাহকের মধ্যে একটি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া ঝালকাঠির সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসের সামনে একটি করে ফলদ গাছের চারা রোপণ করা হবে।নলছিটিতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিতঝালকাঠির নলছিটি উপজেলার মজকুনী গ্রামে লবণাক্ত ও পতিত জমিতে চাষাবাদ উপলক্ষে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ১২ আগস্ট মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ওই গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেনের ব্রি-২৭ জাতের আউশ আবাদের প্রদর্শনী প্লট পরিদর্শন উপলক্ষে সুবিদপুর ইউনিয়ন পরিষদে কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় রায়।গাছের চারা বিতরণনলছিটিতে সেচ্ছাসেবী সংস্থা একতা ক্লাবের উদ্যোগে ১৪ আগস্ট পাঁচটি বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মধ্যে তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক এম রফিকুল ইসলাম চারা বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলার শিমুলতলা জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একতা ক্লাবের সভাপতি মো. শাহজাহান মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি এম রফিকুল ইসলাম, নলছিটি পৌর জাতীয় পার্টির সভাপতি আবদুল জলিল মোল্লা, ক্লাবের প্রতিষ্ঠাতা বাবুল মৃধা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, আবু তালেব হাওলাদার, শাহীন সিকদার, শহিদুল ইসলাম মোল্লা, জহিরুল ইসলাম প্রমুখ।রাজবাড়ী: জাতীয় শোক দিবস পালিতগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী বক্তব্য দেন। পরে শোক শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে বের হয়ে অফিসার্স ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ কাজী কেরামত আলী। অন্যান্যের মধ্যে জনতা ব্যাংক ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. নাজিবর রহমান, পুলিশ সুপার এস এম আইনুল বারী, সিভিল সার্জন নুরুল আমিন, সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, মহিলা যুবলীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ কাজী কেরামত আলী, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাইয়ুম মোল্যা, আওয়ামী লীগের নেতা নুরুজ্জামান মিয়া, গোলাম মোস্তফা, সুকুমার মণ্ডল, হাফিজুল ইসলাম প্রমুখ। একই দিন বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা এ টি এম মাহাবুব-উল করিমের সভাপতিত্বে শোকসভায় যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে ছয়জন বেকার যুবকের মধ্যে আড়াই লাখ টাকার ঋণ প্রদান করা হয়।জাতীয় পার্টির কাউন্সিলপাংশা উপজেলা জাতীয় পার্টির কাউন্সিল ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক সভাপতি আহম্মদ হোসেনকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক ফিরোজুল মুজাহিদকে সদস্য-সচিব করে নয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে ১১ আগস্ট পাংশা ডাকবাংলোয় জাতীয় পার্টির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি খোন্দকার হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।পটুয়াখালী: বাউফলে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ উদ্বোধনপটুয়াখালী অফিসপটুয়াখালীর বাউফলে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন এবং পরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে হুইপ আ স ম ফিরোজ, উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শোক শোভাযাত্রা শেষে বাউফল হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া এ উপলক্ষে দোয়া ও মিলাদ, শিশুদের চিত্রাঙ্কন, আবৃতি, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অভিজ্ঞতা বিনিময় কর্মশালাপটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে ১৬ আগস্ট ‘দুর্যোগের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশন ও কনসার্ন ইউনিভার্সাল যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ। ঢাকা আহ্ছানিয়া মিশনের সিবিডিআরআর প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউসুফ আলী মোল্লা, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।অভয়নগর: বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যুঅভয়নগর (যশোর) প্রতিনিধিযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বন্ধন স্পোর্টিং ক্লাবের টিনের চালে কাজ করার সময় লিয়াকত হোসেন (৫০) নামের এক নির্মাণশ্রমিক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট লিয়াকত হোসেন কাজ করার সময় অসাবধানতাবশত চালের টিন উঁচু করলে বিদ্যুত্স্পৃষ্ট হন। প্রথমে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সারত অবস্থায় সেখানেই তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার নওয়াপাড়া গ্রামে।নওয়াপাড়ায় মহিলা ঘাট শ্রমিকদের কর্মবিরতি ন্যায্য মজুরির দাবিতে ১৭ আগস্ট যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মহিলা ঘাট শ্রমিকেরা মালামাল ওঠানো-নামানো বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিক্ষোভ মিছিল শেষে নওয়াপাড়া ব্রাইট ঘাটে মহিলা শ্রমিক রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শাহারা বেগম, ফাতেমা বেগম, আলেয়া বেগম, পারভীন বেগম, শরিফা বেগম, মনিরা বেগম, নাজমা বেগম প্রমুখ। শ্রমিকেরা জাহাজের খোলা মাল বস্তাভর্তি বাবদ প্রতি বস্তায় ৬০ পয়সার স্থলে ৭০ পয়সা করার দাবি জানান। পরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতারা ও মালিক পক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা পুনরায় কাজে যোগ দেন।সাতক্ষীরা: আশাশুনিতে জিও-এনজিও সমন্বয় সভানিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাআশাশুনি উপজেলায় ১৬ আগস্ট সোপান এনজিওর ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সোপানের পরিচালক সেকেন্দার আলী, রহমত উল্লাহ, নইমুল হক, পারভিন সুলতানা, রামপদ মণ্ডল, মাহাবুবুর রহমান, মাসুদ রানা, শাহ সুলতান, খলিলুর রহমান, আবদুস সামাদ মোল্লা, সাজেদুর রহমান, তাপস ঘোষ, মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, প্রভাষ চন্দ্র সরদার, শেখ মহসীন আলী, বেলাল হোসেন, শেখ মুজিবর রহমান প্রমুখ। সভায় এনজিওগুলোর কার্যক্রমে স্বচ্ছতা আনতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা দুর্যোগ প্রতিরোধ কমিটি গঠনওয়ার্ল্ড ভিশন সাতক্ষীরা এডিপির সম্মেলন কক্ষে রেহেনা তাসলিমের সভাপতিত্বে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগবিষয়ক সেমিনার ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বন্ধনের নির্বাহী পরিচালক মুছা করিম, দা পোল স্টার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, ফরিদা আক্তার, গোলাম রসুল ও ইউনুছ আলী। এতে সর্বসম্মতিক্রমে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রতিরোধে জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মনোনীত হন ইউনুছ আলী, সহসভাপতি রেহেনা তাসলিম ও রসুলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সফিউদ্দীন, সাধারণ সম্পাদক বন্ধনের নির্বাহী পরিচালক মুছা করিম, যুগ্ম সম্পাদক ফরিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, অর্থ সম্পাদক শওকত আলী, প্রচার সম্পাদক নাজমুল আলম, দপ্তর সম্পাদক শামিমা পারভীন, সদস্য এস এম মাসুদ হোসেন, রাশিদা মীর্জা, আবুল হোসেন, হাবীবুর রহমান, আবদুল হামিদ, গোপাল চন্দ্র ঘোষ, ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মাখন লাল বিশ্বাস, আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুরুল ইসলাম, রামকৃষ্ণ ঘোষ, আলামিন, আলমগীর হোসেন, কামরুল ইসলাম, তরুণ কুমার ঘোষ প্রমুখ।বরগুনা: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধননিজস্ব প্রতিবেদক, বরগুনাযুদ্ধাপরাধীদের বিচারকার্য দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্পের চার শতাধিক প্রশিক্ষণার্থী ১৭ আগস্ট পাথরঘাটা পৌর শহরের রাসেল স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজামী, মুজাহিদ, সাঈদী, কামরুজ্জামানসহ সব যুদ্ধাপরাধীর দ্রুত বিচার, বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্পের প্রশিক্ষণার্থীরা।আমতলী: ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণার্থীদের সমাপনী পরীক্ষাআমতলী (বরগুনা) প্রতিনিধিআমতলী উপজলার ন্যাশনাল সার্ভিসের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সমাপনী পরীক্ষা ১৭ আগস্ট সম্পন্ন হয়েছে। আমতলী এমইউ বালক ও এমইউ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬০০ এবং তালতলী হাসপাতাল কেন্দ্রে ২০০ প্রশিক্ষণার্থী পরীক্ষায় অংশ নেন। তিন মাস ধরে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।এর আগে এমইউ বালক বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টায় প্রশিক্ষণার্থীদের উদ্যোগে সমাপনী অনুষ্ঠান করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান আ. মাননান মৃধা, আওয়ামী লীগের নেতা অহিদুজ্জামান বাদল খান প্রমুখ। ঝিনাইদহ: কম্পিউটার প্রশিক্ষণনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঝিনাইদহের সরকারি কেসি কলেজে ১৭ আগস্ট ১০ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। সকালে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক রমা রানী রায়। সরকারি কেসি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ রফিকুল ইসলাম, কেসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. নাজিম উদ্দিন ও কাঞ্চননগর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক বিসি বিশ্বাস। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালনায় ১০ দিনব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণে বিভিন্ন স্কুল-কলেজের ৩৫ জন শিক্ষক অংশ নেন। এর আগে ৪০ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কমিটিবাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ঝিনাইদহ জেলা কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে এই কমিটি কেন্দ্র থেকে অনুমোদন পেয়েছে। কমিটির কর্মকর্তারা হলেন আহ্বায়ক আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল সর্দার, মাহবুবুর রহমান, রেজাউল ইসলাম, সদস্য সচিব আবুল হোসেন এবং সদস্য ফরিদ উদ্দিন, সাজেদুল ইসলাম, মতিয়ার রহমান, মফিজুল ইসলাম, তাজুল ইসলাম, সাকির উদ্দিন, আবদুল কাদের, গোলাম নবী, আমজাদ হোসেন, মিরার আলী, জয়বুননেছা ও আবদুল মজিদ।কালকিনি: শোক দিবস পালনকালকিনি (মাদারীপুর) প্রতিনিধিকালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদাত্বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ হলরুমে অধ্যক্ষ খালেকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. মজিবুর রহমান, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিউর রহমান, ইলিয়াস হোসেন, শাহজালাল হাওলাদার, জাহিদ হাসান, মনিরুজ্জামান প্রমুখ আলোচনা করেন। শেষে হামদ, নাথ ও কোরআন তেলাওয়াত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কলাপাড়া: গাছের চারা বিতরণকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিজলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন প্রকল্পের আওতায় ১৭ আগস্ট পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জনসাধারণের মধ্যে বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়, কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান। স্বাগত বক্তব্য দেন কলাপাড়ার বন কর্মকর্তা খন্দকার ইয়াকুব আলী।গৌরনদী: গৌরনদী ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী গৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদীর ইতিহাস ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত ওয়েবসাইট গৌরনদী ডট কমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ১৭ আগস্ট পালিত হয়েছে। গৌরনদীর ফকীর আবদুর রাজ্জাক ফাউন্ডেশন পরিচালিত ওয়েবসাইট গৌরনদী ডট কম। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, কেক কাটা, স্টিকার বিতরণ ও আলোচনা সভা। গৌরনদী ডট কমের উপদেষ্টা জহুরুল ইসলামের সভাপতিত্বে গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার ওসি মো. নুরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়া দমন গুহ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলাউদ্দিন বালী। বক্তব্য দেন মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ, শিক্ষক সৈয়দ মাহবুব আলম, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ, ফাহিম মুরশেদ, এইচ এম সুমন প্রমুখ।