সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়া: বিএনপির গণস্বাক্ষর অভিযানদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিদুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়ন বিএনপি আয়োজিত ১৮ আগস্ট তালুচ হাইস্কুল মাঠে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর অভিযান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। লুত্ফর রহমান তালুকদারের সভাপতিত্বে ও আবু নাসের সরদারের পরিচালনায় অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুল মোমিন তালুকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবদুল হামিদ, হারুন-অর-রশীদ, আবদুল মোত্তালেব, ইউনুছ আলী, বেলাল হোসেন, মোজাফ্ফর রহমান, মানিক মহলদার প্রমুখ।আর্সেনিকোসিস রোগবিষয়ক কর্মশালাআর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার ওপর এক দিনের কর্মশালা ১৯ আগস্ট দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আর্সেনিক প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালায় ইউএনও সুফিয়া নাজিম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন আবদুল গনি মণ্ডল, আবদুস সামাদ প্রাং, ঊষা রানী চৌধুরী, আফজাল হোসেন তরফদার, আবদুর রাজ্জাক, আখতার বানু, আবদুল হামিদ, শাহাদুদ জামান, মামুনুর রশিদ, আবদুর রশিদ, নয়ন চন্দ্র দাস, আবদুল মালেক সরদার প্রমুখ। টিসিবির ন্যায্য মূল্যে বিক্রয় শুরু১৮ আগস্ট দুপচাঁচিয়া সিও বাসস্ট্যান্ড কাঁচাবাজারসংলগ্ন টিসিবির মালামাল ন্যায্য মূল্যে বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান খান, তপন কুণ্ডু, নূর এ আলম, শাহিন, আমিনুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।শিবগঞ্জ: বানাইল বারোয়ারি শিবমন্দির কমিটি শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের বানাইল বারোয়ারি শিবমন্দির ও শ্মশান সংরক্ষণ ও পরিচালনা কমিটি গঠনকল্পে ১৬ আগস্ট এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দুর্গামন্দির চত্বরে সাধনচন্দ্র দত্তের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ভোলানাথ মোহন্ত, রূপনারায়ণ কানু, অনন্তকুমার রায়, প্রদীপ মোহন্ত, কৃষ্ণগোপাল দাস, দুলাল অধীর কুমার, অসিত রায়, অসীমকুমার মোহন্ত, আদিত্যকুমার রায়, বদরিনারায়ণ কানু, রামনারায়ণ কানু, রাজকুমার গুপ্ত, আশিষকুমার রায় প্রমুখ। সভাশেষে সর্বসম্মতিক্রমে সাধনচন্দ্র দত্তকে সভাপতি ও বিপ্লব মোহন্তকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।জাতীয় শোক দিবস পালিতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এক শোক র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বরে। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুত্ফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য তৌহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী ওবাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহেল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানবগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয় মাঠে ১৬ আগস্ট বিদেশফেরত আবদুল ওয়ারেছকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জালাল উদ্দিন, মোখলেছুর রহমান, তোজাম্মেল হক, সেকেন্দার আলী, জাহিদুর রহমান, আফজাল হোসেন প্রমুখ। পরে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।শেরপুর: নবীনবরণ অনুষ্ঠিতশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজে ১৬ আগস্ট নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এস এম বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আবু বকর সিদ্দিক, শফিকুল ইসলাম, সুজিত বসাক, আবদুল মান্নান, বেলাল হোসেন, আইয়ুব আলী প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম: জাতীয় শোক দিবস পালিতনিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী। এ উপলক্ষে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মঞ্জু মণ্ডল, মানিক চৌধুরী, হারুণ অর রশিদ, আলক সরকার, রাশেদুজ্জামান, আহাম্মেদ মজনু, মো. নুরুজ্জামান প্রমুখ।ভূমিহীনদের অধিকারবিষয়ক আলোচনাকুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে খাসজমিতে ভূমিহীনদের অধিকারবিষয়ক কর্মশালা ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার ভুরুঙ্গামারী শাখার ব্যবস্থাপক এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন ইউএনও হামিদুল হক। বক্তব্য দেন মাহমুদুর রহমান, আজাহার আলী মণ্ডল, আনোয়ারুল হক, এমদাদুল হক প্রমুখ।উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি১৬ আগস্ট উল্লাপাড়ার চরঘাটিনা গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গ্রামের গোল্ডেন স্টার ক্লাব আয়োজিত আট দলের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হক। উদ্বোধনী খেলায় বড়মনোহারা একাদশ ও সলপ ভদ্রকোল একাদশ অংশ নেয়। খেলায় বড়মনোহারা একাদশ ২-১ গোলে জয়ী হয়।পঞ্চগড়: অনূর্ধ্ব-১৩ ফুটবল লিগ শুরুপঞ্চগড় প্রতিনিধিপঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট ফাজিল মাদ্রাসা মাঠে শুরু হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি অনূর্ধ্ব-১৩ ফুটবল লিগ। ১৬ আগস্ট খেলা শুরু হয়। উদ্বোধনী খেলায় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার ২-১ গোলে গলেহাহাট ফাজিল মাদ্রাসাকে হারিয়ে জয়ী হয়েছে। বিজয়ী দলের পক্ষে আবু তালেব দুটি গোল করেন। গলেহাহাট ফাজিল মাদ্রাসার পক্ষে জহিরুল একমাত্র গোলটি করেন। প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান লিগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, সিভিল সার্জন ইমারউদ্দিন কায়েস। মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের নির্বাহী পরিচালক আবদুর রহিম স্বাগত বক্তব্য দেন। লিগে ১৬টি দল অংশ নিয়েছে। বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধনবিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অননুমোদিত রিশকা-ভ্যানের সংখ্যা বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড় জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন ১৯ আগস্ট মানববন্ধন করেছে। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালিত হয়। জেলার রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা ছাড়াও সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন এ সময় বক্তব্য দেন।বাগমারা: স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ বাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ ১৭ আগস্ট মচমইল উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার চত্ব্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পিএম সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা অনিল কুমার সরকার ও আবদুস সোবহান চৌধুরী। বক্তব্য দেন মামুনুর রশিদ, আবদুল জব্বার, ইয়াদ আলী, আকবর আলী প্রমুখ। বাজার দোকান কর্মচারী সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জ বাজার দোকান কর্মচারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ১৮ আগস্ট ভবানীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিযোগিতায় আতাউর রহমান সভাপতি ও আবদুর রহিম সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত বাকি সদস্যরা হলেন ফরহাদ হোসেন, বেলাল হোসেন, আতিক ইসলাম, মোস্তাফা কামাল, আনোয়ার হোসেন ও আবদুুস সালাম। রেবন পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানোর উদ্বোধনবাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ১৮ আগস্ট রেবন পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার পাহাড়পুরে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের নেতা আবদুল করিম বক্স। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান, শিবানী নাথ, মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, বাবু, সাকলাইন, আবদুর হান্নান প্রমুখ। কালাই: শিশুদের মধ্যে পুরস্কার বিতরণকালাই (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের কালাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নির্বাচিত শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মসজিদভিত্তিক গণশিক্ষা এবং পাঠাগার কর্মসূচির শিশুদের মধ্যে বই পড়া প্রতিযোগিতায় নির্বাচিতদের এ পুরস্কার বিতরণ করা হয়। গত ১৪ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চালকলে মতবিনিময় সভাজয়পুরহাটের কালাই শহরের মেসার্স খাজাবাবা চালকলের উদ্যোগে ১৪ আগস্ট এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শহরের কলেজপাড়াসংলগ্ন মেসার্স খাজাবাবা চালকলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য দেন দ্বীন মোহাম্মদ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মওদুদ আলুম, রফিকুল ইসলাম, শামীম তালুকদারসহ ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচজয়পুরহাটের কালাইয়ে কার-মাইক্রোবাস মালিক কল্যাণ সমিতি ও ট্রাক মালিক কল্যাণ সমিতির উদ্যোগে ১৪ আগস্ট শহরের ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় পরে তা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ২-১ গোলে জিতে ট্রাক মালিক কল্যাণ সমিতি। খেলা শেষে উভয় সংগঠনের উদ্যোগে রাতে এক প্রীতি নৈশভোজেরও আয়োজন করা হয়। নৈশভোজে সংক্ষিপ্ত আলোচনা সভায় ট্রাক মালিক সংগঠনের নেতা দ্বীন মোহাম্মদ, শামীম তালুকদার, শাহারুল আলম বক্তব্য দেন।ক্ষেতলাল: ক্রীড়া সংস্থার আলোচনা সভাক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিখেলাধুলার মান উন্নয়নে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা মিলনায়তনে ১৬ আগস্ট ক্রীড়া সংস্থার এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞার সভাপতিত্বে বক্তব্য দেন তাইফুল ইসলাম তালুকদার, আমিনুল ইসলাম, এম এ রহমান, আফজাল হোসেন, গৌতম কুমার, মোজাম্মেল হক প্রমুখ। যুব ঋণের চেক বিতরণ১৬ আগস্ট যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের ক্ষেতলাল শাখার আয়োজনে পাঁচজন যুব ও যুব মহিলার মধ্যে দুই লাখ ৩২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার ও নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন, রওশোন আলম, আবদুর রশিদ, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম, ইসমাইল হোসেন প্রমুখ। পীরগাছা: কম্পিউটার ল্যাব উদ্বোধনপীরগাছা (রংপুর) প্রতিনিধিরংপুরের পীরগাছার কান্দিরহাট উচ্চবিদ্যালয়ে ১৬ আগস্ট কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কোব্বাদ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ বি এম মিজানুর রহমান, আবদুল হক, আবদুল মান্নান, এনামুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।নাটোর: ‘জঙ্গিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক সভানাটোর প্রতিনিধি১৭ আগস্ট নাটোর কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জঙ্গিমুক্ত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন ইমাম সমিতির সভাপতি মাওলানা আইয়ুব হোসাইন ও জেলা ওলামা লীগের সভাপতি হাফেজ মাযহারুল ইসলাম। গাইবান্ধা: বণিক সমিতির সভাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার সাদুল্যাপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ১৬ আগস্ট নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শাহজাদা আনোয়ারুল, খাদেমুল ইসলাম, আরিফুল হক, ছাদেক আলী, আক্তার বানু, হাসান ইমাম, ফজলুল কাইয়ুম, জিল্লুর রহমান, সাবু মিয়া, কামরুল ইসলাম, মোসলেম উদ্দিন, মমিনুর রহমান প্রমুখ।কৃষক সমিতির সমাবেশগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষক সমিতির উদ্যোগে এক সমাবেশ ১৫ আগস্ট নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আবদুল মতিন, আবদুল ওয়ারেছ, মমতাজ আলী, ছাইদুর রহমান, রবিউল আউয়াল, তাজুল ইসলাম, বজলুর রহমান, আসাদুজ্জামান, আশরাফুল ইসলাম প্রমুখ।ছাত্র ইউনিয়নের সভাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ১৬ আগস্ট নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অভিজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মিহির ঘোষ, মির্জা হাসান, মাহমুদুল গনি, মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম, সত্যজিৎ দত্ত, মিঠুন কুমার প্রমুখ।