সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা: বয়রা বাজারে নবনির্মিত চান্দিনা উদ্বোধনখুলনা অফিসখুলনা নগরের বয়রা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারে ২২ আগস্ট নবনির্মিত চান্দিনা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। নগরের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলর আমেনা হালিম, কেসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী-৩ মো. মশিউজ্জামান খান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেন, শেখ আবিদ উল্লাহ, ইসলামীয়া কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, বাজার সুপার মো. সেলিমুর রহমান, বয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ বাবুল আক্তার প্রমুখ বক্তব্য দেন।বিএনপির সমাবেশ ও মিছিলখুলনা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জিয়া পরিবারের ওপর নির্যাতন বন্ধ এবং আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ বাতিলের প্রতিবাদে ২৪ আগস্ট সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন বিএনপির খুলনা মহানগরের সহসভাপতি কাজী সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম, সিরাজুল ইসলাম, মুরাদুজ্জামান, মেশাররফ হোসেন, মীর কায়সেদ আলী প্রমুখ।ডুমুরিয়া: শোক দিবসের আলোচনা ও গণভোজডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ২২ আগস্ট ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বানিয়াখালি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবদ্বীপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দীন আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন মাহমুদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শৈলেন্দ্রনাথ দাস, আবদুল গফ্ফার বিশ্বাস, অধির রায়, ইব্রাহিম, মমিন উদ্দিন শেখ, কারিমুল ইসলাম, শেখ দেলোয়ার হোসেন ও শেখ মোজাফ্ফর হোসেন। শেষে সন্ধ্যায় গণভোজ অনুষ্ঠিত হয়।অভয়নগর: সরকারি উদ্যোগে মৎস্য অবমুক্তঅভয়নগর (যশোর) প্রতিনিধিযশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন জলাশয়ে সরকারী উদ্যোগে মৎস্য অবমুক্ত করা হয়েছে। ২৩ আগস্ট যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর জহিরুল ইসলাম উপজেলার প্রেমবাগ ইউনিয়নের গুচ্ছগ্রামসংলগ্ন দিঘিতে ৫০ কেজি রুই ও কাতল মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি রানাগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দীঘিতে ৫০ কেজি, মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের দীঘিতে ৫০ কেজি রুই ও কাতলা মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, মৎস্য কর্মকর্তা মো. আকতারউদ্দিন, ক্ষেত্র সহকারী আব্দুর রউফ প্রমুখ। মনিরামপুর: মাঠ দিবস পালিতমনিরামপুর (যশোর) প্রতিনিধিখামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের ওপর ২১ আগস্ট যশোরের মনিরামপুরে মাঠ দিবসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ যশোরের উপপরিচালক বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মল্লিক আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, শস্য বিশেষজ্ঞ আ. আজিজ, উদ্যানতত্ত্ববিদ আশরাফ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম সাহা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা উমাপদ ঘোষ, কৃষি প্রকৌশলী হেলালুর রহমান প্রমুখ।ফরিদপুর: ইভ টিজিং প্রতিরোধে আলোচনাফরিদপুর অফিসফরিদপুর শহরের টেপাখোলা এলাকার শান্তিকেন্দ্রে স্থানীয় ডিক্রিরচর ইউনিয়ন কমিউনিটি পুলিশ কমিটির উদ্যোগে ১৯ আগস্ট ‘ইভ টিজিং প্রতিরোধ ও গবাদিপশু চুরি রোধকল্পে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির। ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আহমেদ, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, কোতোয়ালি থানা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আখতারুজ্জামান, ডিক্রির চর ইউপির চেয়ারম্যান সাদিকুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল্লাহ, ইউনিয়ন কমিউনিটি পুলিশের হাসেম মৃধা, ফজলুর রহমান প্রমুখ।আওয়ামী লীগের সভাফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট প্রেসক্লাব চত্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে সমাবেশ এবং শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজনীন হায়দারের সভাপতিত্বে বক্তব্য দেন সুবল সাহা, সৈয়দ মাসুদ হোসেন, মোকাররম মিয়া, মাঈনুদ্দীন আহমেদ, আক্কাস হোসেন, খলিফা কামাল উদ্দিন, আইভি মাসুদ, নাজমুল ইসলাম খন্দকার, বিশ্বজিৎ গাঙ্গুলী, সুপন, ফাহিম প্রমুখ।নড়াইল: ছাত্রদলের বিক্ষোভ মিছিলনড়াইল প্রতিনিধিসংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিলের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখা ২২ আগস্ট বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভীর সভাতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. পিয়াল, মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক বায়েজিদ বিল্লাহ।স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে গণশুনানিস্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ২১ আগস্ট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজন করে। সেবাগ্রহণকারীরা তাঁদের পাওয়া না-পাওয়ার বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ সেবাপ্রদানকারী কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেন এবং সিভিল সার্জন আবদুস সামাদ এসব প্রশ্নের উত্তর দেন। শুনানিতে সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এস এম জাফরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান কবিতা রহমান, জেলা বিএমের সভাপতি মনোয়ার হোসেন, জাতিসংঘ প্রতিনিধি মাহফুজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।ভোলা: শিশু টাস্কফোর্সের কর্মপরিকল্পনাভোলা প্রতিনিধিশিশু অধিকার নিশ্চিত করতে ভোলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২৪ আগস্ট জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলাভিত্তিক বার্ষিক কর্মপরিকল্পনা করেছে। ৫৪টি শিশু ছয়টি দলে বিভক্ত হয়ে কর্মপরিকল্পনা করে। এনসিটিএফের ভোলা শাখার সভাপতি ফারজানা তাছনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার বশির আহাম্মেদ, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসমাঈল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস উল মিঠু, শিশুবিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন, মাই-রাইটসের নির্বাহী পরিচালক শেখ ফরিদ, শারমিন জাহান, রাহাত, জিয়াউল হুদা, পার্থ দত্ত প্রমুখ।পটুয়াখালী: ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক কমিটিপটুয়াখালী অফিসমুক্তিযোদ্ধা কাজী আলমগীরকে আহ্বায়ক ও খন্দকার ফরহাদ জামানকে সদস্যসচিব করে ২৫ আগস্ট পটুয়াখালীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৭১ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জেলা নির্মূল কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক কাজী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আবদুল বারেক হাওলাদার, এম এ খালেক ও মানষ কান্তি দত্ত এবং যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন তালুকদার ও যুবায়ের মামুন। কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে। এ ছাড়া তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান কমিটির আহ্বায়ক কাজী আলমগীর। শ্রমিক লীগের মানববন্ধন২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর গ্রেনেড হামলাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ২১ আগস্ট মানববন্ধন করেছে সদর থানার শ্রমিক লীগ। মানববন্ধন কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। কলাপাড়া: আওয়ামী লীগের মানববন্ধনকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিচারদলীয় জোট সরকারের সময় ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ২১ আগস্ট কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লাগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।গোপালগঞ্জ: মুকসুদপুরে ত্রাণ বিতরণ গোপালগঞ্জ প্রতিনিধিমুকসুদপুর উপজেলায় রমজান উপলক্ষে দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইডের আর্থিক সহযোগিতায় হতদরিদ্রদের মধ্যে বিশেষ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে ওই ত্রাণ বিতরণ করেন। উপজেলার ফকিরহাটখোলায় ২৭০ জনের মধ্যে মাথাপিছু ১৫ কেজি চাল, ৩ কেজি মসুরের ডাল, দেড় কেজি সয়াবিন তেল, দেড় কেজি চিনি, দেড় কেজি ছোলা বিতরণ করা হয়। দিশারি ফাউন্ডেশন অফিস চত্বরে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান সভাপতিত্ব করেন। স্থানীয় পাক্ষিক মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হেসেন অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সালমা মাসুদ ও ইসলামিক রিলিফের প্রকল্প কর্মকর্তা পার্থ প্রতীম দাস। স্বাগত বক্তব্য দেন নাসিমা সুলতানা।মাদারীপুর: ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের যৌথসভামাদারীপুর প্রতিনিধিঅর্পিত ও দেবোত্তর সম্পত্তিসহ ৩২ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাদারীপুরে ২০ আগস্ট হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের যৌথসভা নতুন শহর কালীবাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন মাদারীপুর আদালতের পিপি সুজিৎ চ্যাটার্জি বাপ্পী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অরবিন্দ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্যামল দে, কাজল কৃষ্ণ দে, এইচআরসিবিএম জেলা সভাপতি সুবল বিশ্বাস, মনোরঞ্জন বালা, সম্ভুনাথ সাহা, কার্তিক চন্দ্র মিত্র, উত্তম ব্যানার্জি, হরিপদ দাস, প্রশান্ত রাহা, প্রদ্যুৎ কুমার সরকার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জোগেশ চন্দ্র ভৌমিক।স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমাদারীপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা মিলনায়তনে সকালে কোরআন তেলাওয়াত শেষে শান্তির প্রতীক পায়রা ওড়ানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিকেলে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিকী মুন্সী। প্রধান বক্তা ছিলেন কাজী হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন জাহান্দার আলী ও জামিনুর হোসেন। বক্তব্য দেন আবদুর রব বেপারী, জাফর আলী মিয়া, রাশেদুজ্জামান খান, শাহাদাত হোসেন হাওলাদারসহ অন্যরা।ঝালকাঠি: সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণঝালকাঠি প্রতিনিধিঝালকাঠিতে দুস্থ ও অসহায় দুই হাজার নারীকে সামাজিক সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২২ আগস্ট কৃত্তীপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। কৃত্তীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস শক্কুর মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার আনোয়ার হোসেন, বিশেষ অতিথি জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম, ডাক দিয়ে যাই-র প্রকল্প ব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া, ইউপি সদস্য মো. ফরিদ, সচিব মো. মামুন প্রমুখ। প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, বিয়ে, বাল্য বিয়ে, যৌতুক ও তালাক সম্পর্কে আলোচনা করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’ ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়নে এ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে।৮১৬ জন কৃষককে অনুদান ঝালকাঠি জেলার দুটি উপজেলায় ৫৫৫ একর জমিতে আমন মৌসুমে চাষাবাদের জন্য ৮১৬ জন কৃষককে একরপ্রতি সাত হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে চাষাবাদের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের শস্য নিবিড়করণ কর্মসূচির আওতায় কৃষকদের এ অনুদান দেওয়া হয়। নিচু এলাকায় আমন মৌসুমে বিরি-৪৪ এবং অপেক্ষাকৃত উঁচু এলাকায় বিআর-১১ জাতের উচ্চফলনশীল আমন ধানের বীজ সরবরাহ করছে ব্র্যাক। ঝালকাঠি সদর উপজেলায় ৬০৮ জন কৃষক ৪০০ একর জমি চাষাবাদের জন্য ২৮ লাখ এবং কাঁঠালিয়া উপজেলায় ২০৮ জন কৃষক ১৫৫ একর জমি চাষাবাদের জন্য ১০ লাখ ৮৫ হাজার টাকা অনুদান পেয়েছেন। ২৫ আগস্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার আনোয়ার হোসেন ব্র্যাক কার্যালয়ে সদর উপজেলার নবগ্রাম ব্লকের ৪০ জন কৃষকের হাতে অনুদানের টাকা তুলে দেন।সাতক্ষীরা: পরিবেশ ও মানবাধিকারবিষয়ক কমিটি নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাবাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির সাতক্ষীরা জেলা কমিটি ২৩ আগস্ট গঠন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের শেখ তৌহিদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাপমবাসোর খুলনা বিভাগীয় চেয়ারম্যান আবু হেনা। সংগঠনের কর্মকাণ্ড নিয়ে বিশেষ আলোকপাত করেন মহাসচিব আজগার হোসেন, এস এম বাহাউদ্দীন বাহার, শারমিন আক্তার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বাপমবাসোর সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়। এতে শেখ তৌহিদ হাসানকে সভাপতি ও আসাদুজ্জামান শিমুলকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি নুরুজ্জামান জুলু ও শেখ নাজমুল আহছান, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক অমল কৃষ্ণ, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান, প্রচার সম্পাদক সুবোধ স্বর্ণকার, তথ্য ও প্রকাশনা সম্পাদক আকতারুজ্জামান, মহিলা সম্পাদক সুমনা ইয়াসমিন রুপা, সহমহিলা সম্পাদক সারমিন সুলতানা ও সমাজকল্যাণ সম্পাদক মহিবুর রহমান। নির্বাহী সদস্যরা হলেন কোহিনুর ইসলাম, এস এ এম জমির উদ্দীন, আমজাদ হোসেন, আরিফুল আসাদ, অজয় কুমার ঘোষ, সোহেল মামুন, আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, তুহিন শুভ্র রায়, মুনসুর রানা, মিলন কুমার বৈদ্য। এসিড-সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভা‘এসিড-সন্ত্রাস প্রতিরোধে সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী সংস্থার ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা ২২ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও অগ্রগতি সংস্থার যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ হামিম হাসান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তারময়ী মুখার্জি, জেলা সমবায় অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা শহীদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা শাহনেওয়াজ করিম, আব্দুল ওয়াদুদ, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের মনিটরিং বিভাগের কর্মকর্তা বিপব কান্তি মণ্ডল, রঘুনাথ খাঁ, শেখ ফরিদ আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, জিয়াউল ইসলাম, এসিডদগ্ধ নূরুন্নাহার প্রমুখ।বোয়ালমারী: কনজুমার অ্যাসোসিয়েশনের শোভাযাত্রাবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে ২৩ আগস্ট কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী শাখার উদ্যোগে রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত ও ভেজালবিরোধী অভিযান জোরদার এবং বাজার মনিটরিং করার দাবিতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্যাবের উপজেলা শাখার আহ্বায়ক মো. আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ইউএনও মো. মাহাবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবাল, ক্যাবের সদস্যসচিব মো. মাহাতাব আলী, বিলকিস আলম, মো. আলিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। গৌরনদী: উপজেলা বিএনপির বর্ধিত সভা গৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদী উপজেলা বিএনপির বর্ধিত সভা ২১ আগস্ট টরকীবন্দর বার্থী ভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম ফকির, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আউয়াল, বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন বেপারি, বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম খান, নলচিরা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক খান, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মুন্সী প্রমুখ। নলচিরা ইউনিয়ন যুবদলের সভা গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়ন যুবদলের বার্ষিক সাধারণ সভা ২২ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মো. নান্না খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সরদার ও মনির হোসেন হাওলাদার। বক্তব্য দেন হাচান মৃধা, তোতা মিয়া, পান্নু খলিফা, এরশাদ হোসেন, নুরুজ্জামান, জুয়েল সরদার, সিদ্দিকুর রহমান, জহিরুল ইসলাম, আলী হোসেন, জসিম উদ্দিন, এস এম মনির-উজ জামান, শ্যামল খলিফা, রুহুল আমীন তালুকদার, লিটন সরদার প্রমুখ। ঝিনাইদহ: ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহআরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদে ঝিনাইদহ জেলা ছাত্রদলের পক্ষ থেকে ২৩ আগস্ট শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি কার্যালয়ে আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জাহিদুজ্জামান, আনোয়ারুল ইসলাম, এম এ মজিদ, জিয়াউল ইসলাম, মীর ফজলে এলাহী, হারুন অর রশীদ প্রমুখ। একই দিন কালীগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলের অস্থায়ী কার্যালয়ে মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র মাহাবুবার রহমান। বক্তব্য দেন থানা ছাত্রদলের সভাপতি হামিদুল ইসলাম, আশরাফুজ্জামান, জাহিদুল ইসলাম, মঞ্জুরুল হক, মোস্তফা কামাল, সোহেল রানা, জিয়াউর রহমান, ইমরান আহম্মেদ, জুয়েল রানা, রাজু আহম্মেদ প্রমুখ। আওয়ামী লীগের সভাঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঘোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২১ আগস্ট আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন মসিউর রহমান জোয়ার্দ্দার, আব্দুর রশিদ, রাশিদুল ইসলাম, বজলুর রহমান, রফিকুল ইসলাম, রাফেদুল হক প্রমুখ। সভায় ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে বোমা হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি করা হয়।শরীয়তপুর: মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তশরীয়তপুর প্রতিনিধিশরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী, চামটা ও ভূমখাড়া ইউনিয়নের বিশাল প্লাবন ভূমির মুক্ত জলাশয়ে ২৪ আগস্ট দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ধামারন চামটা প্লাবন ভূমি নামে পরিচিত এই বিলের ৫০০ একর জমিতে মৎস্য অধিদপ্তর ৪০ হাজার টাকা ব্যয়ে দেশি রুই, কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় নড়িয়া উপজেলা চেয়ারম্যান আবদুল ওহাব বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, বিঝারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী উপস্থিত ছিলেন।