সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী সমিতির বৃক্ষরোপণনিজস্ব প্রতিবেদক, সিলেটসিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ১৮ আগস্ট সিলেট জজকোর্ট ও সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম শমিউল আলম, সহসভাপতি মিছবাহ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক মো. ফজলুল হক, সমাজবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, আইনজীবী সুপ্রিয় চক্রবর্তী, রাজউদ্দিন, এম এ ওয়াদুদ, জয়ন্তী রানী শ্যাম চৌধুরী, বিমানচন্দ্র দাস, আলীম উদ্দিন, সমর বিজয় সী শেখর, মাহফুজুর রহমান প্রমুখ।স্বাস্থ্যবিষয়ক কর্মশালা১৮ আগস্ট দুপুরে নগরের চৌকিদীঘি এলাকার এসএসকেএস ট্রেনিং সেন্টারে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট সমাজকল্যাণ সংস্থা (এসএসকেএস), জৈন্তাপুর ছিন্নমূল সংস্থা (জেছিস) এবং পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসটিসির প্রোগ্রাম কর্মকর্তা হালিমদাদ খান। জেছিসের নির্বাহী পরিচালক বদরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসএসকেএসের নির্বাহী পরিচালক বেলাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএসটিসি সিলেটের আঞ্চলিক সমন্বয়ক বিপ্লব সাহা। অনান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আল-আজাদ, লিয়াকত শাহ ফরিদী, মনিরুজ্জামান মনির, আবদুল আলিম শাহ, শেখ নাসির, বিলকিছ আক্তার প্রমুখ।নেত্রকোনা জেলা সমিতির সভাসিলেটস্থ নেত্রকোনা জেলা সমিতির কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি নগরের কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা শেখ আবদুস সোবহানের সভাপতিত্বে এবং আহসানুল হকের সঞ্চালনে বক্তব্য দেন মো. ওয়ারেছ আলী, মো. হুমায়ুন কবির, মো. শাহাদাতুল্লাহ, ইসমাইল হোসেন, মো. ইসলাম উদ্দিন, জামাল হোসেন, ইকবাল হোসেন খান, মো. রইছ উদ্দিন, এম এ হাদি মামুন, শিরিনা আক্তার প্রমুখ।টেইলারিং মালিক সমিতির কমিটি গঠন১৪ আগস্ট রাতে নগরের জিন্দাবাজার এলাকার শুকরিয়া মার্কেটে ৬৩টি টেইলার্সের মালিকদের এক সাধারণ সভায় সিলেট টেইলারিং মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মো. এমদাদ হোসেনকে আহ্বায়ক, মো. আমিনুর রহমান, জাকারিয়া ইফতেখার ও নাজমুল হককে যুগ্ম আহ্বায়ক এবং সিহাব আহমদ, মাহবুব আহমদ, জুনেদ আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন ও সেলিম আহমদকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।সিকৃবি শিক্ষক সমিতির শোক দিবস পালন১৫ আগস্ট বেলা ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘জাতীয় শোক দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আউয়াল। সভাপতিত্ব করেন অধ্যাপক জামালউদ্দিন ভূঞা।ফেঞ্চুগঞ্জ: ওপেন হাউজ ডেফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিসিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেছেন, অপরাধ প্রবণতা রোধ করা পুলিশের পক্ষে একা সম্ভব নয়, পুলিশের পাশাপাশি জনসাধারণের সহযোগিতায় আইনশৃঙ্খলার উন্নতি সম্ভব। ১৮ আগস্ট ফেঞ্চুগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল গনি। উপপরিদর্শক কাইয়ূম গাজীর পরিচালনায় সভায় বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ ১ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত, ইউপি সদস্য বাচ্চু মিয়া, প্রবাসী জিয়া উদ্দীন, জায়েছ আহমদ, ব্যবসায়ী আবদুর রহিম, নজরুল ইসলাম, সাংবাদিক জুয়েল খান ও যুবনেতা আবদুল হেকিম। উন্মুক্ত আলোচনা সভায় ইসলামপুর গ্রামের আরমান আলী অভিযোগ করেন ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে উভয়পক্ষ আহত হলেও পুলিশ প্রভাবশালীদের চাপে প্রতিপক্ষের মামলা রেকর্ড করেছে। তিনি পুলিশ সুপারের কাছে সুবিচার কামনা করেন।বঙ্গবন্ধুর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালনশোককে শক্তিতে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হবে, তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ লুৎফর রহমান। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত পরিষদের হলরুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মাহমুদ-উস-সামাদ চীেধুরী। জয়নাল আবেদীন খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম, নুরুল ইসলাম বাছিত, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল গনি, রাজনীতিবিদ আজিজুর রহমান, ফয়জুল ইসলাম, রশীদ আহমদ, আবদুল রউফ মাস্টার, এ আর সেলিম, আকরাম হোসেন, আবদুল বাছিত, আখেকুর রহমান, বিজন দেবনাথ, আবদুল আউয়াল প্রমুখ।বিয়ানীবাজার: নানকার কৃষক বিদ্রোহ দিবসবিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধিপ্রতিবছরের মতো এবারও ৬১তম নানকার কৃষক বিদ্রোহ দিবস পালন হয়েছে। ১৮ আগস্ট সিলেটের বিয়ানীবাজার উপজেলার সানেশ্বর উলুউরি গ্রামে সুনাই নদীর তীরে নানকার কৃষক বিদ্রোহের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে দিবসটি পালিত হয়। ওই দিন দুপুরে স্মৃতিসৌধের পাদদেশে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আবদুশ শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সুজন বিয়ানীবাজারের সভাপতি মজির উদ্দিন আনসার, শিক্ষাবিদ দিগেন্দ্র চন্দ্র দাশ, উমেশ চন্দ্র দাস ও নানকার বিদ্রোহের শহীদ পবিত্রনাথ দাসের ছেলে বিধু ভূষণ দাস।বিশ্বনাথ: আওয়ামী লীগের শোকসভা ও ইফতার মাহফিলবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিসিলেটের বিশ্বনাথে ১৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান, বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওসমানীনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদাল মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা আলহাজ পংকি খান, সমছু মিয়া, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাধন চন্দ্র দাশ, উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মো. আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলতাব হোসেন, শিক্ষক সামছুদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা ওলামা লীগের সভাপতি আবদুর রাজ্জাক। উপজেলা প্রশাসনের শোকসভাজাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলা পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল তিনটায় উপজেলা চত্বর থেকে স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি শোকযাত্রা বের হয়। শোকযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোকযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, হাজি মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নেহারুন নেছা। সবুজ সাথীর ইফতার মাহফিলবিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা সবুজ সাথী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ২০ আগস্ট এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ এম ইলিয়াস আলী। রামধানা গ্রামের প্রবীণ মুরব্বি আলফু মিয়ার সভাপতিত্বে এবং সবুজ সাথী সমাজকল্যাণ সংস্থার সদস্য সাইফুল আলম ও শরিফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক গউছ খান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ খালেদ আহমদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম ছমির উদ্দিন।একুশে আগস্ট আওয়ামী লীগের শোকসভাসিলেটের বিশ্বনাথে ২১ আগস্ট ‘২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সবার স্মরণ’-এ উপজেলার লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলী, সহসভাপতি আপ্তাব উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল আখতার, আইন সম্পাদক শফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের নেতা পীর সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আছন আলী, বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক হারান দে, যুক্তরাজ্য যুবলীগের নেতা শওকত চৌধুরী বাবুল, বিশ্বনাথ উপজেলা যুবলীগের নেতা শামীম আহমদ, সংগঠক সামছুল ইসলাম, কাজী লুৎফুর রহমান, আবদুল খালিক, কাচা মিয়া, আতিক মিয়া, মুহিবুর রহমান প্রমুখ।জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কমিটি বিশ্বনাথে জন্মাষ্টমী উদ্যাপন কমিটি উপলক্ষে ১৫ আগস্ট বৈরাগী বাজার শ্রীশ্রী বৃন্দাবন জিউর আশ্রম প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে সুকান্ত মালাকারকে সভাপতি, পার্থ সারথি দাসকে সাধারণ সম্পাদক এবং জনি দাসকে সাংগঠনিক করে ২৭ সদস্যবিশিষ্ট কার্যকর কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নিত্যলাল ধর, দীপ্ত দেব, জগদীশ সূত্রধর, অশেষ সিংহ, সহসাধারণ সম্পাদক সুদীপ দাস, বিজয় চন্দ, রিংকু দাস, সহসাংগঠনিক জুয়েল দাস, প্রচার সম্পাদক উজ্জ্বল দাস, সহপ্রচার সম্পাদক সুদীপ মালাকার, সুবল দাস, সঞ্জয় মালাকার, কোষাধ্যক্ষ বিপ্লব দে, সাংস্কৃতিক সন্টু মালাকার, সহসাংস্কৃতিক সম্পাদক মদন মালাকার, অপ্যায়ন সম্পাদক দিলীপ মালাকার, সহ-আপ্যায়ন সম্পাদক সুজয় মালাকার, শংকর দাস, আলোকসজ্জা সম্পাদক দীপক দে, মহিলা সম্পাদক শিপন রানী দাস, সহসম্পাদক পঞ্চমী চন্দ, নির্মলা মালাকার ও সুর্বণা মালাকার।সুনামগঞ্জ: সিপিবির মিছিলসুনামগঞ্জ প্রতিনিধিবাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা মন্টু ঘোষের মুক্তির দাবিতে ২০ আগস্ট শুক্রবার সুনামগঞ্জে মিছিল ও সভা করেছে জেলা সিপিবি। দুপুরে মিছিল শেষে শহরের আলফাত স্কোয়ার এলাকায় সভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রহমান মিজান, সিপিবির নেতা অজিত লালা রায়, এম এ আফিজ, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সত্যজিৎ আচার্য, সাংগঠনিক সম্পাদক নরেন ভট্টাচার্য প্রমুখ। বক্তারা অবিলম্বে মন্টু ঘোষের মুক্তির দাবি জানান।যক্ষ্মা প্রতিরোধবিষয়ক আলোচনাযক্ষ্মা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১০ আগস্ট সুনামগঞ্জ শহরের স্কাউট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সুনামগঞ্জ জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে। এতে শহরের বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা নাটাবের সভাপতি ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সভাপতি পরিমল কান্তি দে, শিক্ষাবিদ মাসয়ূদুল হাসান, জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, নাটাবের সহসভাপতি আছদ্দর আলী ভুইয়া, বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসক গৌতম রায়, ব্র্যাক কর্মকর্তা হুমায়ুন কবির, নাটাব ঢাকার প্রতিনিধি মো. সুমন মিয়া ও সুনামগঞ্জের সদস্য তাহের আলী প্রমুখ।বিশ্বম্ভরপুরে চার দিনব্যাপী বৃক্ষমেলাসুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলায় চার দিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলায় বিভিন্ন সংগঠন স্টল নিয়ে অংশগ্রহণ করে। ১২ আগস্ট মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক দুলালচন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আফসারুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত কবিতা, রচনা, জারিগান ও পুঁথিপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। প্রকল্প অবহিতকরণ সভাসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ‘আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরি সহায়তা প্রকল্প’র অবহিতকরণ সভা ১৯ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসিস্ট্যান্স ফর স্লাম ডুয়েলার্স (এএসডি) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লুৎফুর রহমান। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন এএসডির প্রকল্প ব্যবস্থাপক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, জয়কলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমুছ আলী, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি শাখাওয়াত হোসেন প্রমুখ। সভায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের দুই হাজার ৭৬৪ পরিবারকে চার মাস খাদ্য সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে হাওরের ঢেউয়ে ঝুঁকিপূর্ণ ১৩৫টি পরিবারের বসতভিটা সাময়িকভাবে সুরক্ষার ব্যবস্থা করা হবে।দুই হাজার গাছের চারা প্রদানব্রিটিশ-আমেরিকান টোব্যাকো লিমিটেডের পক্ষ থেকে সুনামগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের কাছে দুই হাজার গাছের চারা প্রদান করা হয়েছে। ১৭ আগস্ট মঙ্গলবার সুনামগঞ্জ পৌর মিলনায়তনে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলুর কাছে গাছের চারা হস্তান্তর করা হয়। পৌরসভা এই চারা শহরের বিভিন্ন স্থানে রোপণ করবে। চারা হস্তান্তর অনুষ্ঠানে সুনামগঞ্জ পৌরসভার প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন, পৌরসভার কাউন্সিলর আহমদ নূর, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর সিলেট আঞ্চলিক ব্যবস্থাপক ওলিউর রহমান, নাসরিফুল আলম, সুনামগঞ্জের টেরিটরি অফিসার শাহ্ মো. আলবাব উর রহমান, সুনামগঞ্জের পরিবেশক দেলোয়ার বকস প্রমুখ উপস্থিত ছিলেন। জুড়ী: চারা বিতরণ অনুষ্ঠানজুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের জুড়ীতে ১৬ আগস্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। বন বিভাগের জুড়ী-১ রেঞ্জ কার্যালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে। ওই দিন দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, কৃষি কর্মকর্তা বাছিরুল আলম, জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আগর, অর্জুন, হিজল, বহেড়া, আমলকীসহ বিভিন্ন জাতের গাছের ১০ হাজার চারা বিতরণ করেন। কৃষকনেতা আলী ছফদর খানের জন্মবার্ষিকীমৌলভীবাজারের কুলাউড়ায় গত ১৯ আগস্ট প্রয়াত কৃষকনেতা আলী ছফদর খানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। আলী ছফদর খান স্মৃতি সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। ওই দিন বিকেল চারটায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে স্মৃতি সংসদের সভাপতি আবদুল মালিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুল লতিফ, কবি শহীদ সাগ্নিক, মাজহারুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন আবদুল হামিদ। স্বাগত বক্তব্য দেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ আবিদ হোসেন।সচেতনতামূলক সভামৌলভীবাজারের জুড়ীতে যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধে ১০ আগস্ট সচেতনতামূলক সভা হয়েছে। বেসরকারি সংস্থা ‘মেরিস্টোপ’ আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। ওই দিন বিকেল চারটায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালামের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেরিস্টোপের মাঠ সংগঠক শারমিন আক্তার, আবদুল কাইয়ুম, মতিলাল বিশ্বাস, মো. খলিল মিয়া প্রমুখ।কমলগঞ্জ: কৃষকনেতা সফদর খানের জন্মবার্ষিকী পালনকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিকুলাউড়া উপজেলার পৃথিমপাশায় রাজা আলী সফদর খানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৯ আগস্ট বিকেল তিনটায় মরহুমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে রাজা স্মৃতি সংসদের উদ্যোগে পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাজা স্মৃতি সংসদের সভাপতি কমরেড আবদুল মালিকের সভাপতিত্বে এবং আবদুল হামিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজা আলী সফদর খানের উত্তরসূরি মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য লুৎফুর রহমান চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লংলা ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম, কবি শহীদ সাগ্নিক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজা স্মৃতি সংসদের সম্পাদক সৈয়দ আবিদ হোসেন, সাংবাদিক আবদুল হান্নান, রেজাউল করিম প্রমুখ। সভার শুরুতে রচনা পাঠ করে স্কুলছাত্রী সাদিয়া সুলতানা।মুক্তিযোদ্ধা পদ্মা সেন সিনহার স্মরণসভা মণিপুরি সম্প্রদায়ের নেতা বীর মুক্তিযোদ্ধা পদ্মা সেন সিনহার স্মরণে এক সভা ২০ আগস্ট বিকেল সাড়ে তিনটায় তাঁর গ্রামের বাড়ি কমলগঞ্জের ইসলামপুরে অনুষ্ঠিত হয়। মণিপুরি সমাজ কল্যাণ সমিতির আয়োজনে সমিতির সহসভাপতি রাধামোহন সিংহের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা। নির্মল সিনহার সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী, মৌলভীবাজার আদালতের জিপি অ্যাডভোকেট আজাদুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রহমান, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামাল উদ্দীন, পূজা উদ্যাপন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ও কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সৈয়দ মখলিছুর রহমান। স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন আনন্দমোহন সিংহ ও পদ্মা সেনের জীবনী পাঠ করেন সমরজীৎ সিংহ। এ ছাড়া পদ্মা সেন সিনহার জীবনের ওপর আলোকপাত করে এক চিত্র প্রদর্শনী করা হয়। হূদরোগে আক্রান্ত হয়ে ১২ আগস্ট সিলেটে একটি প্রাইভেট ক্লিনিকে পদ্মা সেন সিনহা মৃত্যুবরণ করেন।