সংগঠন সংবাদ
শিবগঞ্জ: কমিউনিটি পুলিশিং কমিটির সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৩১ আগস্ট কমিউনিটি পুলিশিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসচিব তৌহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আমিনুল হক, আওয়ামী লীগের নেতা আরেফিন হক, আবদুল মান্নান, মোখলেছুর রহমান, শামছুল ইসলাম, সিরাজুল ইসলাম, এমদাদুল হক, থানা ছাত্রলীগের আহ্বায়ক হারুনুর রশিদ, আবদুর রশিদ, আলম মণ্ডল প্রমুখ।স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভাশিবগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ৩১ আগস্ট এম এইচ ডিগ্রি কলেজ হল রুমে রশিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও পৌর বিএনপির আহ্বায়ক মতিয়ার রহমান। আরও বক্তব্য দেন শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর রবিউল ইসলাম, আবু তাহের, জেড এম এ মতিন, আবুল হোসেন প্রমুখ।আ. লীগের সভামোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২৯ আগস্ট স্থানীয় রোকেয়া মার্কেটের দ্বিতীয় তলায় এক আলোচনা সভা ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাফুজার রহমান, আবদুল মালেক, শাজাহান আলী, মঞ্জুর রায়হান, আহসান হাবিব, নুরুল আমিন তালুকদার, রাজা চৌধুরী, শফিকুল ইসলাম, জাকির হোসেন, সোহেল রানা, মাহমুদুল হাসান প্রমুখ।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত থানা বিএনপির আয়োজনে ১ সেপ্টেম্বর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা থানা বিএনপির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ এ কে এম হাফিজুর রহমান। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম কামাল সেলিম, এস এম তাজুল ইসলাম, এনামুল হক, আলমগীর হোসেন, আবদুর রাজ্জাক, লুৎফর রহমান, আবদুল করিম, আনোয়ারুল ইসলাম প্রমুখ।শেরপুর: জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভাশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর ইউনিটের আলোচনা সভা ১ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। সভায় আরও বক্তব্য দেন মো. মনজুর আলম প্রধান, তোজাম্মেল হক, আবদুস সাত্তার, গৌরদাস রায় চৌধুরী, আহসান হাবীব আম্বীয়া, মো. আমিরুল ইসলাম, রতন রায়, শাহ জামাল সিরাজী, গোলাম ফারুক, আমজাদ হোসেন, সুধীন্দ্রনাথ রায়, নাহিদ আল মালেক, দীপক কুমার সরকার, জাহাঙ্গীর ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।শেরপুরে নাগরিক উন্নয়ন কমিটি গঠনবগুড়ার শেরপুরে অবহেলিত নাগরিকদের অধিকার আদায়ের লক্ষ্যে শেরপুর নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ আগস্ট ডি জে হাইস্কুল চত্বরে এক আলোচনা সভা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাবুল হোসেন, শাহজাহান আলী, মোশারাফ হোসেন, চুনি লাল কুণ্ডু, আবদুর রাজ্জাক, সুধীন্দ্রনাথ রায় প্রমুখ।ইউনিয়ন বিএনপির সভাগত ৩০ আগস্ট শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন বিএনপির এক সভা ছোকনা ডিগ্রি কলেজ চত্বরে এস এম মকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আবদুল মান্নান, শহিদুল ইসলামু, শাহ আলম, আরিফুর রহমান, জি এম মোস্তফা কামাল, ইয়াকুব আলী, মাসুদুর রহমান প্রমুখ।ভবানীপুর মন্দির কমিটির সাধারণ সভাগত ২৭ আগস্ট শেরপুরে হিন্দু সম্প্রদায়ের পীঠস্থান ভবানীপুর মা ভবানী মন্দিরের সংস্কার, উন্নয়ন ও পরিচালনা কমিটির এক সাধারণ সভা উৎসব কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা শহরের জেলা পরিষদ মিলনায়তনে এটি হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি সুব্রত চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন রবীন্দ্র ঘোষ, গণেশচন্দ্র ঘোষ, কৃষ্ণ কমল রায়, খগেন্দ্রনাথ সাহা, সুকুমার ঘোষ, প্রদীপ ভট্টাচার্য। আরও বক্তব্য দেন অমৃত লাল সাহা, স্বপন কুমার ঘোষ, নিমাই ঘোষ, দুলাল তালুকদার প্রমুখ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন১ সেপ্টেম্বর বগুড়ার শেরপুরে স্থানীয় বিএনপির আয়োজনে বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে ওইদিন শহরে এক শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানে আলম। এ ছাড়া আরও বক্তব্য দেন শহিদুল ইসলাম, কামরুজ্জামান, শাহ আলম, আরিফুর রহমান, স্বাধীন কুমার কুণ্ডু, আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল-মমিন, মজনুর রহমান প্রমুখ।কৃষক দলের সভা অনুষ্ঠিতগত ২৯ আগস্ট শেরপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিতে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানে আলম। সভায় আরও বক্তব্য দেন আবদুুল মান্নান, শহিদুল ইসলাম, কামরুজ্জামান, আরিফুর রহমান, স্বাধীন কুণ্ডু, শফিকুল ইসলাম, মীর্জা নজরুল, এ এস শাওন, নুর-নবী হাসান প্রমুখ।দুপচাঁচিয়া: ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদানদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিপবিত্র ঈদুল ফিতর পালন উপলক্ষে দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানি ভাতা প্রদান ১ সেপ্টেম্বর বুধবার পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও পৌরসচিব কার্তিক চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল। আরও বক্তব্য দেন ইদ্রিস আলী, মহিদুল ইসলাম, এ বি এম জহুরুল ইসলাম খান, আনছার আলী, মোগলা প্রামাণিক, মোহাম্মদ আলী, আবদুর রশিদ, জয়মুদ্দিন, আবদুর নূর, আবুল বাসার, এ এস আই মিজান প্রমুখ।শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি পালন উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দুপচাঁচিয়া শাখার উদ্যোগে ১ সেপ্টেম্বর মহাশ্মশান কালিবাড়ী প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়। অসীম কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবদুল হান্নান, আবদুস সামাদ, সুশান্ত রঞ্জন রায়, মিজানুর রহমান খান, উৎপল কুমার বাগচী, এ বি এম জহুরুল ইসলাম খান, আনছার আলী, তাপসী রানী, বিপ্লব কুমার মহন্ত প্রমুখ।থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতদুপচাঁচিয়া থানার উদ্যোগে ১ সেপ্টেম্বর এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৃহত্তর বগুড়া জেলা মুজিব বাহিনী কমান্ডার ও সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা এ বি এম শাহজাহান, ইউএনও সুফিয়া নাজিম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আশরাফুল ইসলাম, আবদুল হান্নান, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, মাহবুবার রহমান তালুকদার, মিজানুর রহমান খান প্রমুখ।কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক ও কিষানিকে প্রশিক্ষণ গত ৩০ আগস্ট দুপচাঁচিয়া উপজেলার বেলাইল খামারগাড়ী আইসিএম কৃষক ক্লাবে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০০ জন কৃষক ও কিষানিকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মোহাজার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাহেরুল ইসলাম, মো. হোসেন আলী, মো. রফিকুল ইসলাম প্রমুখ। কৃষি উন্নয়ন ব্যাংকের ইফতার মাহফিল গত ৩০ আগস্ট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুপচাঁচিয়া শাখা কার্যালয়ে জোনাল ব্যবস্থাপক (রাকাব) মো. ইউনুছ আলীর সভাপতিত্বে এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হান্নান, শাখা ব্যবস্থাপক মো. মাহমুদুল আলম, ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা বগুড়া দক্ষিণ রমজান আলী, দ্বিতীয় কর্মকর্তা আবদুর রাজ্জাক, কর্মকর্তা আজিজুল হক, সুপারভাইজার রফিকুল ইসলাম প্রমুখ। কাউনিয়া: ‘আমরা ৮৫’র ইফতার ও আলোচনা সভাকাউনিয়া (রংপুর) প্রতিনিধিরংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের ১৯৮৫ সালের এসএসসি ব্যাচ ‘আমরা ৮৫’র ইফতার ও আলোচনা সভা গত ২৯ আগস্ট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা ৮৫’র সভাপতি সারওয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য দেন ওসমান গণি, আজিজুল ইসলাম, মহেন্দ্রনাথ রায়, মোকছেদুল ইসলাম, সফিকুল ইসলাম, আবদুল জলিল, শামছুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে রফিকুল ইসলামকে সভাপতি, আবদুস ছাত্তারকে সম্পাদক ও আনছার আলীকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়।বদরগঞ্জ: শোভাযাত্রা ও আলোচনা সভাবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর এ উপলক্ষে উপজেলার আমরুলবাড়ী কালিরডাঙ্গা রাধাগোবিন্দ মিলন মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি পূর্ণচন্দ্র রায়। বক্তব্য দেন রবিন সরকার, কৈলাস চন্দ্র রায় ও সদানন্দ রায় প্রমুখ।মুক্তিযোদ্ধা কার্যালয়ে মতবিনিময় সভারংপুরের বদরগঞ্জ মুক্তিযোদ্ধা কার্যালয়ে শুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ওই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সাজ্জাদ হোসেন, আবদুর রাজ্জাক, আনোয়ারুল হক, মেছের উদ্দিন, আবু তাহের মণ্ডল ও মাহফুজার রহমান প্রমুখ। পঞ্চগড়: অবহিতকরণ সভা ও ইফতার পার্টিপঞ্চগড় প্রতিনিধিআরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়ের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা ২৫ আগস্ট সংস্থার পঞ্চগড় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজন করা হয় এক ইফতার পার্টির। সভায় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. আবদুস সালেক, শাহাবউদ্দিন, আমিনুর রহমান, মির্জা আমিরুল ইসলাম, আবদুল খালেক, আনোয়ার সাদাত, এম জি নিয়োগী প্রমুখ। ক্ষেতলাল: বাজেট শীর্ষক মতবিনিময় সভা ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা মিলনায়তনে ৩০ আগস্ট ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের অংশগ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসআইডির অর্থায়নে দুর্বার নেটওয়ার্কের সহযোগী সংস্থা প্রত্যাশা এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নূর মোহাম্মদ, আমিনুল ইসলাম, মোফাজ্জল হোসেন, আলমগীর চৌধুরী, নাজমা আক্তার, মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল খালেক। বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালনগত ১ আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেছে। ক্ষেতলাল পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা গৌড়চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন মিঞা, স্বপন কুমার রায়, গৌতম নন্দী, দীপক কুমার নন্দী, সাধন সরকার, অধ্যাপক রতন কুমার চাকী, আবদুল মজিদ মোল্লা, আবদুল মজিদ তরফদার, সুশান্ত কুমার, প্রদ্যুৎকুমার চাকী প্রমুখ। ছাত্রলীগের শোকসভা ও ইফতার মাহফিলজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের আয়োজনে গত ৩১ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছাত্রলীগের সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ মোল্লা। অন্যান্যের মধ্যে ছিলেন সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, আবু মুসা কিং, জামিল, রবিউল ইসলাম, রাজু প্রমুখ। কালাই: সমবায় কার্যালয়ের ঋণ বিতরণকালাই (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের কালাই উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দুটি আবাসন প্রকল্পে পুনর্বাসিত দুস্থদের মধ্যে ছাগল পালনের জন্য ঋণ বিতরণ করা হয়। উপজেলার জগারপুকুর আবাসন সমবায় সমিতি লিমিটেড ও বিনইল বড়পুকুর আবাসন সমবায় সমিতি লিমিটেডের ৫০ জন সদস্যদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়। ৩১ আগস্ট দুটি আবাসন সমবায় সমিতির সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক তুলে দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন, হিরেন্দ্রনাথ সরকার, মোর্শেদ, কাওছার রহমান, লায়লা নাসরীন জাহান, শহীদুল ইসলাম ও আবদুল মজিদ।তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনাজয়পুরহাটের কালাইয়ে ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা ৩১ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহয়োগিতায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম। বক্তব্য দেন ফজলে এলাহী, আমিনুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ।পূজা উদ্যাপন পরিষদের জন্মাষ্টমী পালনশ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ১ সেপ্টেম্বর জয়পুরহাটের কালাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা হয়। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে মো. আবদুর রহিম, আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী, নারায়ণ চন্দ্র সরকার, ধজেন্দ্রনাথ দাস, রতন বরণ দাস, তৌফিকুল ইসলাম তালুকদার, ইব্রাহীম হোসেন প্রমুখ।বাগমারা: যুবদলের আলোচনা সভাবাগমারা (রাজশাহী) প্রতিনিধিজাতীয়তাবাদী যুবদল বাগমারা উপজেলা শাখার উদ্যোগে ৩১ আগস্ট ভবানীগঞ্জ কুটিরশিল্প মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান, মকলেছুর রহমান, রায়হানুল আলম, আবদুস সোবহান। বক্তব্য দেন আকতারুজ্জামান, হিটলার আলী, জহুরুল ইসলাম প্রমুখ। জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশরাজশাহীর বাগমারায় পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ১ সেপ্টেম্বর জন্মাষ্টমী অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে ভবানীগঞ্জ আলুহাটায় বিশ্বনাথ প্রামানিকের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রা। বক্তব্য দেন বীরেন্দ্রনাথ সরকার, মতিউর রহমান, বিজন সরকার, আবদুস সালাম, প্রদীপ কুমার সিংহ, সুনীল কুণ্ডু, কাঞ্চন রায়, শীতেন্দ্রনাথ সরকার প্রমুখ। গাইবান্ধা: ডায়াবেটিক সমিতির সভাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা গত ৩০ আগস্ট অস্থায়ী কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস, তোফাজ্জল হোসেন, আবু বকর, মাহাদুজ্জামান, নাজমুল হক, আহসান হাবীব, জিল্লুর রহমান, হাফিজার রহমান, সাইদুর রহমান, নুরুজ্জামান প্রধান, রফিকুল ইসলাম, আমিনুল হক প্রমুখ। ইলা মিত্র পাঠাগারের সভাগাইবান্ধার দারিয়াপুর ইলা মিত্র স্মৃতি পাঠাগারের উদ্যোগে এক আলোচনা সভা গত ২৯ আগস্ট নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গোপাল চন্দ্র, আলম সিদ্দিক, চয়ন সরকার, পনির মিয়া, শামিম নাসরিন, জেসমিন আক্তার প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে বৃষ্টি, রানী, লিমা, জেলি প্রমুখ। ছাত্রলীগের সমাবেশগাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে এক সমাবেশ গত ৩০ আগস্ট শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। তাহমিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সদরুল কবির, আবু বকর সিদ্দিক, সমীরণ কুমার, রণজিৎ বকসি, পৌর মেয়র আনোয়ার-উল হাসান, শাহ মাসুদ মিলন, নির্বালেন্দু বর্মণ, দীপক কুমার, জামিলুর রহমান, মতিয়ার রহমান, মোস্তাক আহমেদ, ইউসুফ আলী প্রমুখ। ছাত্রদলের কর্মিসভাগাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক কর্মিসভা গত ৩০ আগস্ট স্থানীয় টুকু স্মৃতি সংসদ চত্বরে অনুষ্ঠিত হয়। রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হাসেম আলী, মঈন প্রধান, আবু হেনা, মোস্তফা কামাল, শহিদুল ইসলাম, জাহিদুন নবী, আলমগীর কবির, জাকারিয়া আলম, মামুনুর রহমান, শাহ আলম, নুরুজ্জামান প্রমুখ। স্বেচ্ছাসেবক দলের সভাগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা গত ৩০ আগস্ট নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মোস্তফা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শফিকুল ইসলাম, শামছুল হাসান, আব্দুস সালাম, উজ্জ্বল কুমার, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, আতাউর রহমান, ফারুক রানা, মিলন সরকার, আনোয়ারুল ইসলাম, জামিউল ইসলাম, আসাদুজ্জামান, রেজাওয়ান হোসেন, মিজানুর রহমান, আবদুল হান্নান, পিপুল কুমার, ফরহাদ হোসেন, মতিয়ার রহমান প্রমুখ।