সংগঠন সংবাদ
বগুড়া: প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী নিজস্ব প্রতিবেদক, বগুড়াবগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ সালের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেক কেটে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল শাহাদৎ হোসেন সিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক রেজাউল করিম, ফজিলা বানু, মাহবুবা খাতুন প্রমুখ। প্রাক্তন শিক্ষার্থী এহসানুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল আমিন, মুক্তাদির রহমান, তৌহিদ পারভেজসহ অনেকে।দুপচাঁচিয়া: কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিদুপচাঁচিয়ায় আইডিয়াল স্টুডেন্টস সার্কেলের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা সভা উপজেলা হাবিবুর রহমান সাথী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম মুক্তাদির সবুজের পরিচালনায় অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া নাজিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাহবুবার রহমান তালুকদার, আবদুল মজিদ, আবু বক্কর সিদ্দিক, হারেজ উদ্দিন আহম্মেদ, আনিছুল ইসলাম, কবির উদ্দিন প্রামাণিক, তারিকুল ইসলাম, গোলাম রব্বানী, রিফাহ তাসনিয়া প্রমুখ। পরে এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৪৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ১৪ সেপ্টেম্বর দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্থানীয় হাবিবুর রহমান সাথী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আফতাব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এবং প্রভাষক এমদাদুল হক ও প্রাক্তন শিক্ষার্থী ইকবাল আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া নাজিম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি এম আবদুল হামিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীক, আবদুল মজিদ, মোহাম্মদ আলী, আবদুল মান্নান, ফজলুর রহমান, আবদুস সাত্তার, আজিজুর রহমান প্রমুখ।স্টুডেন্টস সার্কেলের নতুন কমিটি গঠনদুপচাঁচিয়ায় আইডিয়াল স্টুডেন্টস সার্কেলের নতুন কমিটি গঠন উপলক্ষে ১৪ সেপ্টেম্বর এক আলোচনা সভা স্থানীয় আজাদ ম্যানশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নূর ইসলাম, গোলাম মুক্তাদির, গোলাম রব্বানী, খাইরুল ইসলাম প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. গোলাম মুক্তাদিরকে সভাপতি, পল্লব কুমার বসাককে সহসভাপতি, মো. জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক, মো. আবদুস সালামকে সাংগঠনিক সম্পাদক করে ৪৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।শেরপুর: নৌকাবাইচ মেলা উদ্বোধনশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে কল্যাণী নৌকাবাইচের মেলা ১৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছে। তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। এ উপলক্ষে আয়োজিত সভায় আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গৌরদাস রায়চৌধুরী, সাইফুল বারী, শাহাদৎ হোসেন, আইয়ুব আলী, টি এম গফুর ও মো. জিন্নাহ।মতবিনিময় সভা১৪ সেপ্টেম্বর শেরপুর মুক্তিযোদ্ধার সন্তান সাংস্কৃতিক যুব কমান্ডের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা শেরপুর ডি জে হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবু নায়হান জিয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ হাবিবর রহমান। আলোচনা সভায় আরও বক্তব্য দেন কোরবান আলী, ইলিয়াছ উদ্দিন, শামছুল আলম, আবদুর রশিদ সরকার, আমিনুল ইসলাম, মাহাবুব রহমান, এনামুল মুসলেমীন, মো. শফিক প্রমুখ।আদমদীঘি: প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, র্যাফেল ড্র, স্মৃতিচারণাসহ বিভিন্ন জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সান্তাহার হার্ভে স্কুল প্রাঙ্গণে পালন করা হয়েছে ১৯৯০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা। গত ১৩ মার্চ আনুষ্ঠানিকভাবে মিলনমেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সাংসদ আবদুল মোমিন তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, মনোয়ার হোসেন, জুবের আলম প্রমুখ। শিবগঞ্জ: অ্যানথ্রাক্স রোগ সচেতনতাবিষয়ক সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ১৪ সেপ্টেম্বর অ্যানথ্রাক্স রোগ সচেতনতামূলক এক আলোচনা সভা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাজা আবদুুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় এ রোগ সম্পর্কে সতর্কতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুস সামাদ ও এস এম মাহমুদুর রশিদ। উপজেলার ১২টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারী, উপস্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিতউপজেলা প্রশাসন আয়োজিত আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ৮ সেপ্টেম্বর এক র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাজা আবদুুল গফুর, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুুস সামাদ, মৎস্য কর্মকর্তা তোজাম্মেল হক, কবির আহম্মেদ, শামিম ইকবাল প্রমুখ।জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের কমিটি গঠনউপজেলা জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ১৫ সেপ্টেম্বর কৃষি অফিস সভাকক্ষে উপজেলার কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন তোজাম্মেল হক, আবদুস সামাদ, রেজাউল করিম, লিয়াকত আলী, এজাজুল কামাল প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে আজমল হোসেন সভাপতি ও ভোটের মাধ্যমে তায়েব আলীকে সাধারণ সম্পাদক করে শিবগঞ্জ উপজেলা কৃষি প্রযুক্তি প্রকল্পের কমিটি গঠন করা হয়।পৌর বিএনপির সম্মেলনউপজেলার পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৪ সেপ্টেম্বর থানা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমান। বক্তব্য দেন সাইফুল ইসলাম, রেজাউল করিম, জয়নাল আবেদীন, আলী আসগর, এম এ জলিল, মাহমুদ হোসেন, লুৎফর রহমান, তাজুল ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে মতিয়ার রহমানকে সভাপতি, শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আবদুল করিমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়।অ্যানথ্রাক্স প্রতিরোধে সভাকালাই (জয়পুরহাট) প্রতিনিধিঅ্যানথ্রাক্স প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাংস ব্যবসায়ী, কসাই, সর্বস্তরের পেশাজীবী এবং প্রাণিসম্পদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা করেছে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন। ৯ সেপ্টেম্বর কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মিনফুজর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অনিল কুমার পাল, সিভিল সার্জন আবু বক্কর সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম কাওছার রহমান। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতজয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে এক শোভাযাত্রা বের করা হয়। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিমের নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রায় শিক্ষা বিভাগের কর্মকর্তারা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ফজলে এলাহী, মাহবুবুর রহমান, আবদুস সামাদ, এস এম কাওছার রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম ও নাজিম উদ্দিন প্রমুখ।ক্ষেতলাল: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও অ্যানথ্রাক্স প্রতিরোধে সেমিনার ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি‘সাক্ষরতাই শক্তি, সাক্ষরতাই মুক্তি’—এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১০ পালিত ও অ্যানথ্রাক্স প্রতিরোধবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, গণশিক্ষার ছাত্রছাত্রীদের মধ্যে হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অনিল কুমার, নূর মোহাম্মদ, হাফিজুর রহমান, সাধন সরকার, সুশান্ত কুমার, মাহবুবউল আলম, আহমেদ আলী খাঁ প্রমুখ। কুষ্ঠবিষয়ক অ্যাভোকেসি সেমিনার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গাইবান্ধা-জয়পুরহাট লেপ্রসি কেয়ার প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ১৪ সেপ্টেম্বর কুষ্ঠ প্রতিরোধবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবদুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্ষেতলাল সদর ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন এ কে এম রওশন আলম, আছাদুল ইসলাম, মোতাচ্ছিম বিল্লাহ, আশিস কুমার দাস প্রমুখ।বেড়া: পৌর আওয়ামী লীগের বর্ধিত সভাবেড়া (পাবনা) প্রতিনিধি১৪ সেপ্টেম্বর বেড়া পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মানুর সভাপতিত্বে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আ হ ম ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম গোলজার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় আগামী অক্টোবর মাসের মধ্যে বেড়া পৌর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।ঈদপরবর্তী মতবিনিময় সভা১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় বেড়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বেড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক, ইউএনও হাসানুল মতিন, প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল আলম প্রমুখ। সভায় আইনশৃঙ্খলা, অ্যানথ্রাক্স-পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।বাগমারা: ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা বাগমারা (রাজশাহী) প্রতিনিধিবাগমারার হামিরকুৎসা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হামিরকুৎসা বাজার মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সোলাইমান আলী মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম। আরও বক্তব্য দেন মতিউর রহমান, জোবান আলী, মাহবুবুর রহমান, আবদুস সালাম, মহব্বত ইসলাম, আজিমুদ্দিন প্রমুখ। গুরুদাসপুর: অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতা সভাগুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিনাটোরের গুরুদাসপুরে ১৪ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে অ্যানথ্রাক্স বিষয়ে এক সচেতনতা সভা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এন এম মঈনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় রাতে পশু জবাই না করা, পাবনা-সিরাজগঞ্জ এলাকা থেকে পশু আমদানি নিষিদ্ধসহ পৌরসভা ও পশুসম্পদ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পশু জবাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতা বাড়াতে প্রাণিসম্পদ বিভাগকে তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।মা সমাবেশ ও সংবর্ধনানাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলবেষ্টিত বামনকোলা গ্রামের ২৫ জন মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চলনবিল কল্যাণ ট্রাস্ট নামের একটি সংগঠন ১২ সেপ্টেম্বর এ সংবর্ধনার আয়োজন করে। ট্রাস্টের সভাপতি মো. আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে বামনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মোবারক হোসেন, আ. সামাদ, শরিফুল ইসলাম, আইবুর রহমান, গোলাম মোস্তফা, আ. আলীম, মামুনুর রশিদ, রফিকুল ইসলাম, শামীমা পারভিন প্রমুখ।গাইবান্ধা: ছিন্নমূল সমিতির কর্মশালাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন ছিন্নমূল মহিলা সমিতির উদ্যোগে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠাবিষয়ক এক কর্মশালা ১৪ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদরের ইউএনও আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন গোবিন্দলাল দাস, গোলাম ফারুক, মুর্শীদুর রহমান খান, মাহবুবুর রহমান, ডা. প্রদীপ কর্মকার প্রমুখ।সুপ্রর আলোচনা সভাসুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ১৩ সেপ্টেম্বর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আজাহার আলী, পিয়ারুল ইসলাম, সাজেদা পারভিন, জহুরুল ইসলাম, মির্জা হাসান, ফজলে করিম, শাহ আলম, আতাউর রহমান প্রমুখ। এসকেএস ফাউন্ডেশনের কর্মশালা গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক নির্যাতন রোধে দায়িত্ব ও কর্তব্যবিষয়ক এক কর্মশালা ১৩ সেপ্টেম্বর আসাদুজ্জামান উচ্চবিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাহফুজার রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গোলাম আযম, সৈয়দ আযহারুল হক, মোদাচ্ছেরুজ্জামান, নওজেশ আরা, জুলফিকার আলী, তামান্না ফেরদৌস, রসুল লিটন প্রমুখ।