সংগঠন সংবাদ
চুয়াডাঙ্গা: সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে মানববন্ধনচুয়াডাঙ্গা প্রতিনিধিসহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের প্রচারাভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় ১৮ সেপ্টেম্বর মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লোকমোর্চা ও গভর্নেন্স কোয়ালিশন যৌথভাবে এর আয়োজন করে। স্থানীয় শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন শেষে জেলা লোকমোর্চার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম, সিদ্দিকুর রহমান ও মৌসুফা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস এবং গভর্নেন্স কোয়ালিশনের পক্ষে বিল্লাল হোসেন, জাহিদুল ইসলাম, রিচার্ড রহমান, নুঝাত পারভীন ও মাহবুবুর রহমান। যশোর: নারীর প্রতি সহিংসতা রোধে মতবিনিময় যশোর অফিসইভ টিজিং, নারী নির্যাতন ও নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ২২ সেপ্টেম্বর যশোর শহরের হাজি মোহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাজমুল হাসান। বক্তব্য দেন মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক গুলরুখ আলম, তহমিনা সুলতানা ও উম্মে মাকসুদা। সভায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ১৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ, মাদক ও আত্মহত্যার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।জাত সুইপার নিয়োগের দাবিতে সমাবেশযশোর সিভিল সার্জন কার্যালয়ে ১৩টি সুইপার পদে জাত সুইপার নিয়োগের দাবিতে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে ১৮ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের জেলা সভাপতি রাজেন বিশ্বাস। বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস, হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রাজকুমার দাস, সাংগঠনিক সম্পাদক পান্না লাল, সজল কুমার, শ্যাম লাল, বিষ্ণু সরকার, মন্টু দাস, নিমাই চন্দ্র দাস, চঞ্চল প্রমুখ।অভয়নগর: নওয়াপাড়ায় রোটারি ক্লাবের কর্মকর্তাদের অভিষেক অভয়নগর (যশোর) প্রতিনিধিরোটারি ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে নতুন কর্মকর্তাদের অভিষেক ১৮ সেপ্টেম্বর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারে জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গভর্নর শাহ জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারিয়ান সেলিম রেজা, বিশেষ অতিথির বক্তব্য দেন রোটারিয়ান আনিসুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নওয়াপাড়া রোটারি ক্লাবের সভাপতি আবদুল আউয়াল খান, রোটারিয়ান আমির হোসেন, চিন্ময় সাহা প্রমুখ। ই-সেবা চালুযশোর জেলা প্রশাসনের বিভিন্ন সেবা সহজে অভয়নগর উপজেলার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ই-সেবা কেন্দ্র (ওয়ান স্টপ সার্ভিস) চালু হয়েছে। ২১ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে এ-সংক্রান্ত অবহিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নূরুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনেন্দ্রনাথ বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক। উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকেরা সভায় উপস্থিত ছিলেন। মনিরামপুর: ই-সেবা বিষয়ক মতবিনিময় সভা মনিরামপুর (যশোর) প্রতিনিধিমনিরামপুরে ‘জেলা ই-সেবা কেন্দ্র’ সম্পর্কিত অবহিতকরণ ও মতবিনিময় সভা ২০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নূরুল আমিন। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহা. আবদুল হান্নান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি গঠিতমনিরামপুর উপজেলা জাতীয় পার্টির ৩১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এ কমিটিতে এম এ হালিমকে আহ্বায়ক ও কামরুজ্জামানকে সদস্যসচিব মনোনীত করা হয়। এ ছাড়া মো. আব্দুস সালাম, হাবিবুর রহমান ও সরদার মফিজুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং বাকি ২৬ জনকে সদস্য মনোনীত করে ১৬ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে পার্টির বর্ধিত সভায় এ কমিটি গঠন করা হয়। যশোর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি এবং জেলা সদস্যসচিব আলতাফ হোসেন ও যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দীন সভায় বিশেষ অতিথি ছিলেন। সাতক্ষীরা: পূজা উদ্যাপন পরিষদের কাউন্সিল সম্পন্ননিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাবাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ১৯ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে জেলা পূজা উদ্যাপন পরিষদের কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনিত মুখার্জি। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন মুখার্জি। ৯৬ জন কাউন্সিলরের মধ্যে ৭১ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে কাউন্সিল উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ। আশাশুনিতে এসিড ব্যবহার নিয়ন্ত্রণবিষয়ক সভা‘লাইসেন্সবিহীন এসিড বিক্রয় ও ব্যবহার বন্ধে এসিড বিক্রেতা ও ব্যবহারকরীদের করণীয়’ শীর্ষক সভা ২১ সেপ্টেম্বর আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও অগ্রগতি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গিয়াসউদ্দিন। বক্তব্য দেন দীপঙ্কর মল্লিক, মুজিবর রহমান, অসিম চক্রবর্তী, রওশনারা খানম, কল্যাণী রানী, জয়নারায়ণ দে ও দেব কুমার দে। গৌরনদী: উজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম চুন্নুর হত্যাকারীদের বিচারের দাবিতে ১৯ সেপ্টেম্বর উজিরপুর বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ডাবেলকুল চৌরাস্তার মোড়ে সমাবেশে বক্তব্য দেন ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সরোয়ার মৃধা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদলের সভাপতি কামরুজ্জামান, যুবদলের সম্পাদক মনির হোসেন হাওলাদার, হারতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তালুকদার, বড়াকোঠা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান, মনিরুজ্জামান লিখন, আ ফ ম সামসুদ্দোহা আজাদ, ওটরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবু মুন্সি প্রমুখ।নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন ১৮ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা হলেন মো. শেরশাহ ফকির সভাপতি, মো. কামরুজ্জামান সাধারণ সম্পাদক, মো. হাবিবুর রহমান সহসভাপতি, মো. আলম ফকির কোষাধ্যক্ষ, মো. শাহীন তালুকদার ও সুজন হাওলাদার সদস্য। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। নড়াইল: আমরাই পারি দিবস পালননড়াইল প্রতিনিধিনারী নির্যাতন প্রতিরোধে নড়াইলে ১৮ সেপ্টেম্বর ‘আমরাই পারি’ দিবস পালিত হয়েছে। এ ব্যাপারে বেসরকারি উন্নয়ন সংস্থা জেলা মিত্রজোট আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা। নড়াইল-কালনা সড়কের নাকশী বাজারে লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা হাইস্কুল মাঠে বক্তব্য দেন মিত্রজোটের সভাপতি রওশন আরা কবীর, সম্পাদক সাইফুল ইসলাম, রূপান্তরের কর্মকর্তা মাসুম বিল্লাহ, শরীফ তুকরোল আমীন প্রমুখ। পরে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণচন্দ্র বিশ্বাস। পটুয়াখালী: ইভ টিজিং প্রতিরোধে মানববন্ধনপটুয়াখালী অফিস‘আর নয় ইভ টিজিং, আর নয় আত্মহনন’ স্লোগান নিয়ে ইভ টিজিং প্রতিরোধের লক্ষ্যে পটুয়াখালীতে মহিলা পরিষদের উদ্যোগে ২০ সেপ্টেম্বর মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সহসভানেত্রী ফাতেমা জব্বার ও মমতা চক্রবর্তী, সাধারণ সম্পাদক দিপালী রানী রায়, জেলা জাসদের সাধারণ সম্পাদক স ম দেলোয়ার হোসেন, মেরী আক্তার, শিরিন নাহার প্রমুখ। বরিশাল: অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ সংশোধনী আইন প্রণয়নের দাবিবরিশাল অফিসঅর্পিত সম্পত্তি প্রত্যার্পণ বিষয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থবান্ধব সংশোধনী আইন প্রণয়নের দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। এ উপলক্ষে পরিষদ ১৯ সেপ্টেম্বর বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন পরিষদের নেতারা।বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবিবর্তমান শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি করে বরিশাল বিশ্ববিদ্যায়ের কার্যক্রম শুরু এবং নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি জানিয়েছে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন সমিতি। ১৯ সেপ্টেম্বর সদর উপজেলার গণপূর্ত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে সভার মাধ্যমে ওই দাবি জানানো হয়। বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন সমিতির সভাপতি মুনাওয়ারুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি জিয়াউল ইসলাম, মো. নূর ইসলাম, মো. কামাল চৌধুরী, মো. শাহতাজ হোসেন, আলহাজ আবদুস ছালাম, মো. খাইরুল কবির, মো. শাহজাহান আলী সিকদার প্রমুখ।খুলনা:পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধনখুলনা অফিসখুলনার পাইকগাছায় একাত্তরের মানবতারিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা উপজেলা সদরে ১৮ সেপ্টেম্বর শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।্র শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সোহরাব আলী। বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ বেলাল উদ্দীন, সুবল চন্দ্র মণ্ডল, আবদুুল মান্নান, আবদুর রাজ্জাক মলঙ্গী, মো. ফারুক হোসেন, স ম আবদুল বারেক, গাজী জামাত হোসেন, জি এম আনিছুর রহমান, মো. শাহাজান, অরুণ কুমার বিশ্বাস প্রমুখ। মহিলা পরিষদের মানববন্ধনইভ টিজিং প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ২০ সেপ্টেম্বর খুলনায় মহিলা পরিষদের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন খুলনা মহিলা পরিষদের সহসভাপতি কাজী মনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক রসু আকতার, সদস্য মমতাজ বেগম, আলমাস আরা, অজন্তা হালদার, খাদিজা কবির, মনোয়ারা বেগম, পপি ব্যানার্জি, জাহানারা পারভীন, হালিমা ইসলাম, ইসরাত আরা, মিতালী বিশ্বাস, সন্ধ্যা মহলী প্রমুখ।ফরিদপুর: দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভাফরিদপুর অফিসফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৯ সেপ্টেম্বর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুরুন্নবী, ডেপুটি সিভিল সার্জন তপন কুমার বিশ্বাস, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সরোজেন্দ্র নাথ সাহা, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সভাপতি জহিরুল হক, জেলা ত্রাণ কর্মকর্তা মহাদেব সাহা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে, ওয়াহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া, মো. আজহারুল ইসলাম, আবদুল জলিল, মো. মজিবুর রহমান মাতুব্বর, আসমা আক্তার, ফজলুর রহমান, মো. আকতারুজ্জামান, আবদুস সালাম, ফজল সর্দার প্রমুখ।জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার ও এস এম তুহিনুর আলম, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সুধীন সরকার, খান বেলায়েত হোসেন, মো. ছাত্তার ফকির ও আবুল হোসেন, মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের মুকল জ্যোতি চাকমা, চেম্বারের সভাপতি আওলাদ হোসেন, এস এম নুরুন্নবী, নাজনীন হায়দার, আ. কুদ্দুস, নূরে আলম সিদ্দিকী প্রমুখ।জেলা বিএনপির সাধারণ সভা ফরিদপুর শহরের ঝিলটুলী পার্টি সেন্টারে জেলা বিএনপির সাধারণ সভা ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ ইয়াসমিন আরা হক, সামা ওবায়েদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মুদাররেস আলী, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, সহসভাপতি চৌধুরী এমদাদ আলী, আজম খান, সহিদ পারভেজ, জুলফিকার হোসেন, আতাউর রশিদ, মাজেদুর রহমান প্রমুখ।বোয়ালমারী: এসিড-সন্ত্রাস প্রতিরোধে সেমিনারবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের উদ্যোগে ২১ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘এসিড-সন্ত্রাস প্রতিরোধের তাৎপর্য ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘আমার সাহসই আমার পরিচয়, এসিডের রেখে যাওয়া ক্ষতটি নয়’ স্লোগান নিয়ে সেমিনারে এসিড-সন্ত্রাস প্রতিরোধে করণীয় বিষয়ক প্রবন্ধ উপস্থাপন, আলোচনা ও এসিড-সন্ত্রাস সম্পর্কিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ রেখা পারভীন ও সৈয়দ রাসেল রেজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ হোসেন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা মো. এনামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, শাহ মো. জাহাঙ্গীর আলম, মোসাম্মৎ সখিনা খাতুন, সৈয়দ নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মো. আজিজার রহমান, নাসির মো. সেলিম, কোরবান আলী, মো. আবুল হাসান, মো. আব্দুস সালাম, এসিড ব্যবসায়ী শ্যামল কুমার বণিক, মনোরঞ্জন সাহা প্রমুখ আলোচনায় অংশ নেন। ঝালকাঠি: স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনঝালকাঠি প্রতিনিধিমুক্তিযোদ্ধা মীর শাহজাহানকে সভাপতি ও কাজী কবির হোসেনকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি স্বেচ্ছাসেবক দলের নথুল্লাবাদ ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মীর শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দ্বীন ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লা, মো. শফিকুল ইসলাম, বাচ্চু হাসান খান প্রমুখ। অর্পিত সম্পত্তি আইন সংশোধনের দাবি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনের জন্য জাতীয় সংসদে বিল উত্থাপনের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখা ১৮ সেপ্টেম্বর স্মারকলিপি দিয়েছে। পরিষদের নেতারা ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের কাছে এ স্মারকলিপি তুলে দেন। এ সময় সংগঠনের জেলা সভাপতি অমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দুলাল সাহা উপস্থিত ছিলেন। বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের বিক্ষোভ সমাবেশওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ বেতন কাঠামো ঘোষণাসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে ১৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের সভাপতি আবদুল বারেক সিকদারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাসানুর রহমান সেরনিয়াবাদ, পরিতোষ বিশ্বাস, সফিউর রহমান, আবু বক্কর শরীফ, রুহুল আমিন, শরীফ আবুল কালাম প্রমুখ। মাগুরা: পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের কমিটিমাগুরা প্রতিনিধিমাগুরা পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের মাগুরা জেলা নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর মাগুরা প্রধান ডাকঘরের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. রওশন আলী। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রহিম উদ্দিন জোয়াদ্দার। অন্যান্যের মধ্যে মো. জহুরুল ইসলাম, আবদুল হাকিম, আশরাফুল ইসলাম, আবু তালেব, হাসিবুল হক, ফারুক আহমেদ, রেজাউল করিম, সিরাজুল ইসলাম, সঞ্জয় কুমার বিশ্বাস, সাধন রায়, দীপক বসু, রবিউল ইসলাম, বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। পরে সংগঠনের নতুন মাগুরা জেলা কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন মো. জহুরুল ইসলাম (সভাপতি), মো. ফারুক আহমেদ (সহসভাপতি), মো. রেজাউল করিম (সাধারণ সম্পাদক), মো. হাসিবুল হক (সহসাধারণ সম্পাদক), সঞ্জয় কুমার বিশ্বাস (সাংগঠনিক সম্পাদক), মো. সিরাজুল ইসলাম (প্রচার সম্পাদক), সাধন কুমার রায় (কোষাধ্যক্ষ) এবং কার্যনির্বাহী সদস্য দীপক কুমার বসু, মো. আবু তালেব, মো. রবিউল ইসলাম, আবদুুল আজিজ, মো. মাহবুব মোর্শেদ ও মো. রোস্তম মোল্লা। ঝিনাইদহ: শিক্ষা দিবস উপলক্ষে শোভাযাত্রানিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহশিক্ষা দিবস উপলক্ষে ঝিনাইদহে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝিনাইদহ কেসি কলেজ শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কেসি কলেজ থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পায়রা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেসি কলেজ ছাত্র ইউনিয়ন শাখার আহ্বায়ক সালমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জসিম মণ্ডল, রবিউল হক, হেলাল উদ্দিন, অপু বিশ্বাস প্রমুখ।