সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট আইনজীবী সমিতির সংবর্ধনানিজস্ব প্রতিবেদক, সিলেটসিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ১৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে সংবর্ধনা দেওয়া হয়। আইনজীবী সমিতির দুই নম্বর বার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে সিলেট জেলা ও দায়রা জজ মো. মমিন উল্লাহ, জেলা প্রশাসক আবু সৈয়দ ও মো. হাসিম বক্তৃতা দেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম শমিউল আলম। মৎস্যজীবী সমবায়ীদের ঈদ পুনর্মিলনীজাতীয় মৎস্যজীবী সমিতি সিলেটের ঈদ পুনর্মিলনী ১৬ সেপ্টেম্বর নগরের জেলরোড এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় অংশ নেন হাজি আনোয়ার হোসেন, আবদুল মতিন, মুসা মিয়া, পুলিন সরকার, নুরুল ইসলাম, সালমা বেগম, আবদুস সাত্তার, রতন বিশ্বাস, বশির উদ্দিন, এমদাদুর রহমান, আবদুল কাদির, জহির উদ্দিন, আহমদ আলী, আবদুল গফুর, হারিছ আলী প্রমুখ।সিলেট টেনিস ক্লাবের সংবর্ধনাসিলেট টেনিস ক্লাবের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর রাতে সিলেটের নবাগত জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমকে সংবর্ধনা দেওয়া হয়। ক্লাব সভাপতি ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ নাজমুল হকের সঞ্চালনে বক্তব্য দেন আইনজীবী আজিজুল মালিক চৌধুরী, প্রকৌশলী আইয়ুব আলী, অধ্যক্ষ নিরঞ্জন পাল, ক্যাপ্টেন (অব.) জি খন্দকার, ইমরান চৌধুরী, ইশফাক আহমদ প্রমুখ।কানাইঘাট সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনসিলেটের কানাইঘাট উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় মৌবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবদুল লতিফ চৌধুরী এবং মো. ইকবাল আহমদ। নির্বাচিত অন্যরা হচ্ছেন সহসভাপতি হেলাল উদ্দিন আহমদ, আবদুল কাদির, নীলিমা রানি চক্রবর্তী, যুগ্ম সম্পাদক সয়ফুল আলম, নায়লা খাতুন, সহসম্পাদক সায়েফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খাজা আজির উদ্দিন, অর্থ সম্পাদক বুলবুল আহমদ, দপ্তর সম্পাদক মখলিছুর রহমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক জামালউদ্দিন, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক মাহবুবুর রশিদ, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মাহবুবুল করিম, সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক ময়নুল হক চৌধুরী, ক্রীড়া সম্পাদক ছাব্বির আহমদ, প্রাথমিক শিক্ষা ও গুণগত মানোন্নয়ন বিষয়ক সম্পাদক আবদুল করিম, ক্লাব স্কাউটিং সম্পাদক আবুল হোসেন, সদস্য ফারুক রশিদ চৌধুরী, নির্মল চন্দ্র রায়, নাজিয়া খাতুন ও স্বপ্না রানি দাস।ওয়াজেদ মিয়া স্মৃতি পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ৮ সেপ্টেম্বর নগরের টিলাগড় এলাকায় ড. ওয়াজেদ মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী। সংগঠনের সভাপতি মো. আকবর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার শহিদের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর মো. আবদুল খালিক, সাবেক কমিশনার আজাহার উদ্দিন, কাউন্সিলর নাজনীন আক্তার, আওয়ামী লীগের আবদুল হাই, চিকিৎসক এম এ গফুর, যুবলীগ নেতা জাহেদ চৌধুরী, সেচ্ছাসেবক লীগ নেতা আলী হোসেন, জাতীয় পার্টির আবুল কালাম, মাহবুবুর রহমান, হারুনুর রশীদ প্রমুখ।মহালয়া উদ্যাপন পরিষদের সভামহালয়া উদ্যাপন পরিষদ, শ্রীহট্ট কার্যকরী কমিটির সাধারণ সভা ১৮ সেপ্টেম্বর মীরাবাজারের বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি আর কে ধরের সভাপতিত্বে সভায় সহসভাপতি বিনয় ভূষণ তালুকদার, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি জলধীররঞ্জন চৌধুরী, সহসভাপতি দিলীপ কুমার দাস চৌধুরী প্রমুখ বক্তৃতা দেন। সভায় আসন্ন তিন দিনব্যাপী বার্ষিক মহালয়া উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন মতামত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।সুনামগঞ্জে যুবদলের মতবিনিময়সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জ জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে ১৯ সেপ্টেম্বর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শহরের পৌরবিপণির প্রেসক্লাব মিলানয়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের নবঘোষিত কমিটির আহ্বায়ক আনসার উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক এ টি এম হেলাল, জাহিদ হোসেন, মাহমুদুর রহমান, সদস্য মুর্শেদ আলম, আকবর আলী, এম এ মতিন প্রমুখ।সুজনের সভা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির এক সভা ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ পৌর মিলনায়তনে অুনষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি আবু আলী সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কমিটির সদস্য শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শাহ আবু নাসের, সদস্য রঞ্জিতকুমার দাস, শিক্ষক আলী হায়দার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলিনা আক্তার, আইনুল ইসলাম, খলিল রহমান, বুরহান উদ্দিন প্রমুখ।সাক্ষরতা দিবস পালন‘সাক্ষরতাই শক্তি-সাক্ষরতাই মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে গত ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের হয়। এতে বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি, ব্র্যাক, সানক্রেডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ ছাড়া টিআইবির সচেতন নাগরিক কমিটিও আলোচনা সভার আয়োজন করে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুশ শাকুর, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, পরিমল কান্তি দে, শিক্ষিকা কোহিনূর বেগম প্রমুখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।রিকশা শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণসুনামগঞ্জে ৩ সেপ্টেম্বর ১০০ জন রিকশার শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। আলফাত উদ্দিন রিকশা শ্রমিক ইউনিয়ন স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে এই শাড়ি বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শাড়ি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন প্রবীণ আইনজীবী স্বপন কুমার দেব, ট্রাস্টের সাধারণ সম্পাদক বজলুল মজিদ চৌধুরী খসরু, আওয়ামী লীগের নেতা মতিউর রহমান, বেলায়েত হোসেন, ট্রাস্টের সদস্য রমেন্দ্র কুমার দে, আইনজীবী সালেহ আহমদ, সংগঠক সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ।দোয়ারাবাজারে আওয়ামী লীগের প্রতিবাদ সভাসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেরায় বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করার ঘটনায় ১৭ সেপ্টেম্বর উপজেলার বাংলাবাজারে এক প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। বাংলাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আওয়ামী লীগের একরামুল হক, নুরুল ইসলাম, যুবলীগের নেতা জসিম মাস্টার, ছাত্রলীগের নেতা নজরুল ইসলাম, ইাদ্রিছ আলী, জাকির ভূঁইয়া, ওমর ফারুক, আবুল হাসেম, আতাউর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ, ফজলুর রহমান, রমিজ উদ্দিন, বাংলাবাজার মডেল পাঠাগারের কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণসুনামগঞ্জে বেসরকারি সংস্থা ভার্ডের উদ্যোগে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর দুপুরে সুনামগঞ্জ শহরের মলিকপুরস্থ ভার্ড কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম চৌধুরী দুস্থদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভার্ডের কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিয়নের ১৭৬টি দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে ভার্ডের ত্রাণ ও পুনর্বাসন-সহায়তা প্রকল্পের আওতায় পরিবারপ্রতি ৩০ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি ডাল, দুই কেজি চিনি, পাঁচ কেজি আলু, দুই কেজি সুজি ও এক কেজি ময়দা ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে।জগন্নাথপুর: সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটি জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিশারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে জগন্নাথপুরে সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির উদ্যোগে ২১ সেপ্টেম্বর উপজেলা সদরের জগন্নাথ জিউর শ্রীমন্দির প্রাঙ্গণে প্রণয়কান্তি সূত্রধরের সভাপতিত্বে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বীরেন্দ্র কুমার দে, বাবুল চন্দ্র দে, কৃষ্ণ গোপাল দাস, সমীর দে, প্রফুল্ল দাস, শংকর রায়, সুধাংশু শেখর রায়, প্রণব বণিক, আশীষ কুমার দে, নিশীকান্ত রায়, বিজন কুমার দে, জয়দীপ সূত্রধর, বীরেন্দ্র, অমিত দেব, শশীকান্ত গোপ, অরূপ সরকার, গোবিন্দ দে প্রমুখ। সভায় প্রণয় কুমার সূত্রধর খোকনকে সভাপতি কৃষ্ণ গোপাল দাস, প্রফুল্ল কুমার দাস, প্রণব বণিক, শংকর রায়কে সহসভাপতি, সুধাংশু শেখর রায়কে সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক আশীষ কুমার দে ও সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অমিত কান্তি দেব অর্থ সম্পাদক শশীকান্ত গোপ, সহঅর্থ সম্পাদক পীযূষ কান্তি রায়, সাংস্কৃতিক সম্পাদক বিজয় কুমার দে, প্রচার সম্পাদক অরূপ সরকার ও গোবিন্দ্রচন্দ্র দেকে সহপ্রচার সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট সর্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটি গঠন করা হয়।উপজেলা আওয়ামী লীগের ঈদপুনর্মিলনী সভাসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক ঈদপুনর্মিলনী সভা ১৭ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকমল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, প্রচার সম্পাদক আবদুল জব্বার, সুজিত রায়, সাইফুল ইসলাম প্রমুখ।মৌলভীবাজার: ফারহানা সিরাজের বইয়ের প্রকাশনা উৎসবমৌলভীবাজার প্রতিনিধিআমেরিকাপ্রবাসী লেখক মির্জা ফারহানা সিরাজের প্রকাশিত তিনটি বইয়ের প্রকাশনা উৎসব ৪ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা উদ্যাপন পরিষদের আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কোরেশ খান। প্রকাশিত উপন্যাস অন্যপ্রহর ও শেষ বিকেলের আলো এবং কাব্যগ্রন্থ দরজায় ভিড়-এর ওপর আলোচনা করেন মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল খালিক, সাংবাদিক সরওয়ার আহমদ, বকসী ইকবাল আহমদ, নাট্যকার আবদুল মতিন, লেখক মির্জা ফারহানা সিরাজ, সাইয়্যেদ মঈন উদ্দিন প্রমুখ।মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময়ভর্তিকৃত সব শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণবিষয়ক এক মতবিনিময় সভা ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুুল বারিক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক প্রমুখ।সাক্ষরতা দিবস উদ্যাপনআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ৮ সেপ্টেম্বর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাইফুর রহমান মিলনায়তনে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন সাংসদ সৈয়দ মহসীন আলী। আলোচনা করেন সাবেক সাংসদ আজিজুর রহমান, হোছনে আরা ওয়াহিদ, পুলিশ সুপার হারুন উর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।জুড়ী: কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণজুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের জুড়ী উপজেলার সোনা মিয়া-আপ্তারুন নেছা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রমজানের ছুটিতে বিনা মূল্যে অনুষ্ঠিত কোচিংয়ে অংশ্রহণকারী পঞ্চম ও অষ্টম শ্রেণীর কৃতী শিক্ষার্থীদের ১৬ সেপ্টেম্বর পুরস্কার বিতরণ করা হয়েছে। ওই দিন দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আবুল ইসলামের সভাপতিত্বে ও ফখর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী, আওয়ামী লীগের নেতা নজমুল ইসলাম, জেলা যুবলীগের সহসভাপতি কামরান আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ প্রমুখ। ছাত্রলীগের ঈদ পুনর্মিলনীবাংলাদেশ ছাত্রলীগ জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন শাখার উদ্যোগে ১৯ সেপ্টেম্বর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ওই দিন বিকেল চারটায় ইউনিয়ন পরিষদের জনমিলনকেন্দ্রে যুগ্ম আহ্বায়ক লিটন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোহর আলী, আওয়ামী লীগের আবদুল মতিন, আবদুস সবুর, যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ছাত্রলীগের তৈয়বুন্নেছা একাডেমি ডিগ্রি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শাহরিযার মাহবুব, ইউনিয়ন ছাত্রলীগের নেতা পাভেল আহমদ, সানাউল ইসলাম চৌধুরী, আবদুস শুকুর, দেলোয়ার হোসেন প্রমুখ।শ্রীমঙ্গল: চা-শ্রমিক শিশুদের কাপড় বিতরণশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ৮ সেপ্টেম্বর উপজেলার ভাড়াউড়া, সাতগাঁও, মাকড়িয়াছড়া ও জাগছড়া চা বাগানের ১৭৫ জন শিশুকে ঈদে নতুন পোশাক দেওয়া হয়েছে। এ ছাড়া ৭৪টি পরিবারকে দেওয়া হয়েছে চিনি ও সেমাই। এসব বিতরণ করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লুৎফুর রহমান, চা-বাগান মালিক নূরুল ইসলাম চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, মুহিবুর রহমান চৌধুরী, সাংবাদিক সমিতির সভাপতি কাওছার ইকবাল প্রমুখ। সাতগাঁও সাংস্কৃতিক সংসদের আলোচনা সভামৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৯ সেপ্টেম্বর সাতগাঁও সাংস্কৃতিক সংসদের (সাসাস) উদ্যোগে ৫০০ ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতগাঁও স্টেশন বাজার মাঠে বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির। সাসাসের সভাপতি ছালেক হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাতগাঁও মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুস শহীদ নঈমী, প্রাথমিক শিক্ষক সমিতি শ্রীমঙ্গল শাখার সভাপতি জহর তরফদার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাওছার ইকবাল, মহসীন আহমদ প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিসিলেটের বিশ্বনাথে ১৮ সেপ্টেম্বর উপজেলার আটটি মাদ্রাসার ২৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে ওরপেন কেয়ার লিমিটেড ইউকের উদ্যোগে শিক্ষা উপকরণ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বত্তৃদ্ধতা করেন স্থানীয় সাংসদ আলহাজ শফিকুর রহমান চৌধুরী। উপজেলার শাহবাজপুর গ্রামে করিমুন্নেছা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় বিতরণকৃত উপকরণ ও উপহারসামগ্রীর মধ্যে ছিল স্কুলব্যাাগ, খাতা, কলম, কাঠপেনসিল, থ্রিপিস, সাবান, নগদ ১০০ টাকা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলী, সহসভাপতি সমছু মিয়া, সাধারণ সম্পাদক বাবুল আখতার, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া সম্পাদক বাবরুছ আলী, কৃষি সম্পাদক আবদুল মান্নান, ওরপেন কেয়ার লিমিটেড ইউকের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরূপ খান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদাল মিয়া, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমসিদ খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ক্বারি আতাউর রহমান ও স্বাগত বক্তব্য দেন মাওলানা গোলাম রাব্বানী।ঈদ পুনর্মিলনীবিশ্বনাথে ১৭ সেপ্টেম্বর উপজেলা হাছন রাজা বাউল কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহসভাপতি রফিকুল আলমের সভাপতি ও সদস্য শরাফত আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহসাধারণ সম্পাদক আহাদ আলী গেদা, অর্থ সম্পাদক কয়ছর আহমদ, প্রচার সম্পাদক শানুর আলী। সভায় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী রুখন মিয়া, রণজিৎ দেব ময়না, আলতাব আলী, কালা মানিক, হারুন মিয়া, বাবুল মিয়া, অজিত কুমার দাস, সুজন মিয়া, আপ্তাব আলী প্রমুখ। আইনশৃঙ্খলা কমিটির সভাবিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বত্তৃদ্ধতা করেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, আওয়ামী লীগের নেতা আলহাজ পংকি খান, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল ওয়াদুদ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নেছাওর আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা বিশ্বজিৎ বসাক, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মুন্তাকিম, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, হাজি মফিজ আলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নেহারুন নেছা।