সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা: নাগরিক পরিষদের সমাবেশগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা নাগরিক পরিষদের উদ্যোগে এক সমাবেশ ২০ সেপ্টেম্বর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। আহসানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিরাজুল ইসলাম, আকবর আলী, রোকনুজ্জামান, আলমগীর কবির, আনিছুর রহমান, জি এম চৌধুরী, মনজুর আলম, আরিফুল ইসলাম, গোলাম রব্বানী, নওশাদুজ্জামান, শাহনেওয়াজ, রকিবুল ইসলাম প্রমুখ। এমপ্লয়িজ ইউনিয়নের সমাবেশগাইবান্ধা সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এক সমাবেশ ১৯ সেপ্টেম্বর ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হয়। আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মজদার হোসেন, জিল্লুর রহমান, মনজুরুল আলম, শাহাদাত হোসেন, আবদুুর রহমান, আবু তালেব, আবদুল বারি, আজিজুল হক, আবদুল মান্নান, আনোয়ার হোসেন, আবদুস সামাদ, আতাউর রহমান, এনামুল হক, গোলজার রহমান, গোলাম সারওয়ার, ফজলুল হক, মাকসুদার রহমান প্রমুখ। বন্ধু ফোরামের সভাগাইবান্ধার পলাশবাড়ী বন্ধু ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ১৯ সেপ্টেম্বর কালিবাড়ী উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নুরুজ্জামান প্রধান, ফেরদৌস মিয়া, মমিনুল ইসলাম, তুষার সরকার, ফিরোজ কবির, মজিবর রহমান, ওবায়দুল ইসলাম, নির্মল মিত্র, ওয়াবেদ সরকার, আল কাউসার, কাফি মণ্ডল, মিজানুর রহমান প্রমুখ। সিরাজগঞ্জ: মৎস্যজীবীদের বিক্ষোভ মিছিল নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিপুলসংখ্যক মৎস্যজীবী ১৭ সেপ্টেম্বর রায়গঞ্জের নিমগাছি বাজারে বিক্ষোভ মিছিল করেছে। গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনকে এলাকার জলাশয়গুলো পুনরায় লিজ না দেওয়ার দাবিতে এ বিক্ষোভ করে তারা। বিক্ষোভে অন্যান্য মৎসজীবীর সঙ্গে রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির খাইবর রহমান, রফিকুল আলম, রফিকুল ইসলাম, আবু হাশিম, নিত্যগোপাল, সাধনচন্দ্র কর অংশ নেন। মিছিল শেষে নেতারা ঘটনাস্থলে উপস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের হাতে স্মারকলিপি দেন। আনন্দ স্কুলের অভিভাবক সমাবেশসিরাজগঞ্জের বেলকুচিতে আনন্দ স্কুলের কার্যক্রম গতিশীল করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বেলকুচি উপজেলা পরিষদ অডিটরিয়ামে রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের আওতায় ও বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বেলকুচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আলম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস ছালেকের সভাপতিত্বে বক্তব্য দেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক প্রমুখ। পাঁচবিবি: বিশ্ব শান্তি দিবস পালিতপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিপাঁচবিবির মোতরাজ গ্রাম উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে পাঁচবিবিতে ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে সমবেত হয়। প্রতিষ্ঠানের সভাপতি মতিয়ার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিয়ার রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন মো. রফিকুল ইসলাম চৌধুরী, আবু তালেব চৌধুরী, আমিনুল হক, আবদুল হাই, মাজেদুর রহমান প্রমুখ।কালাই: শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভাকালাই (জয়পুরহাট) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ১৯ সেপ্টেম্বর উপজেলার দুর্গাপূজা উদ্যাপন কমিটির নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার দাস। সভায় বক্তব্য দেন নৃপেন্দ্রনাথ মণ্ডল, শ্যামল কুমার সাহা, হূষিকেশ, মুনীশ চৌধুরী, নারায়ণ চন্দ্র সরকার ও রতন বরণ রায়।উদ্বুদ্ধকরণে তালের আঁটি রোপণকালাই উপজেলা কৃষি বিভাগের উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে ব্যক্তি-উদ্যোগে সরকারি রাস্তায় তালের আঁটি রোপণ করা হয়েছে। কালাই পৌর এলাকার কাজিপাড়ার কৃষক আজাদ মিয়া তাঁর ব্যক্তিগত উদ্যোগে কালাই-ক্ষেতলাল সড়কের দুই পাশে কয়েক শ তালের আঁটি রোপণ করেন। এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন মোল্লা, কৃষি কর্মকর্তা আবদুস ছাত্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা হায়দার আলী ও মোজাফ্ফর রহমান উপস্থিত ছিলেন।স্বেচ্ছাসেবক লীগের সভা‘বর্তমান সরকারের রূপকল্প বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক এক উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। ২০ সেপ্টেম্বর জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। স্বেচ্ছাসেবক লীগের কালাই উপজেলা শাখা আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন কালাই শাখার সভাপতি সাজ্জাদুর রহমান। বক্তব্য দেন শওকত হাবিব তালুকদার, মোবিনুল হক, আবু সায়েম, অশোক কুমার দত্ত ও লিটন চৌধুরী। রাজশাহী: প্রতিবন্ধী কল্যাণ আইন পর্যালোচনাবিষয়ক সভানিজস্ব প্রতিবেদক, রাজশাহীরাজশাহীতে ২১ সেপ্টেম্বর জাতিসংঘ-ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদের আলোকে প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১-এর পর্যালোচনাবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। নগরের লক্ষ্মীপুরের এডিডি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সভা হয়। নূরজাহান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার স্বপন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন মো. আসাদুজ্জামান সরদার, তসিকুল ইসলাম, লোকমান আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জয়চাঁদ কর্মকার। সভায় বক্তব্য দেন মোস্তাক আহম্মেদ, আসাদুজ্জামান চৌধুরী, রোজিনা আক্তার, খন্দকার মঈনউদ্দিন আহমেদ প্রমুখ। বাগমারা: অ্যানথ্রাক্স সচেতনতামূলক সভা বাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারায় অ্যানথ্রাক্স সম্পর্কে সচেতনতামূলক সভা ২১ সেপ্টেম্বর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুভাষচন্দ্র পণ্ডিত। উপস্থিত থেকে বক্তব্য দেন আবু তালেব, হাফিজুর রহমান, খোদা বক্স, আবদুস সোবহান, জহুরুল ইসলাম, ছানাউল্লাহ, মতিউর রহমান প্রমুখ। জাতীয় কৃষক সমিতির মিছিল সমাবেশরাজশাহী বাগমারা উপজেলা কৃষক সমিতির উদ্যোগে ঝিকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ার্কার্স পার্টির নেতা আলী খাজা এম এ মজিদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ২২ সেপ্টেম্বর ভবানীগঞ্জে এ বিক্ষোভ সমাবেশ হয়। রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম। উপস্থিত থেকে বক্তব্য দেন তপন, আজাহার, মানিক, সাইদুল, মজিবুর রহমান, নজরুল ইসলাম, আনিছুর রহমান প্রমুখ।পীরগঞ্জ: আদিবাসীদের স্বাস্থ্যসেবা কর্মশালাপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিআদিবাসী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পীরগঞ্জ উপজেলা এমএনএইচ প্রকল্পের আয়োজনে এক আদিবাসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাবরহাট ইউনিয়নের জাবেরপাড়া গ্রামে ১৬ সেপ্টেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী। স্বাগত বক্তব্য দেন মো. রিয়াজুল ইসলাম। প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজউদ্দীন আহম্মদ এবং একই আসনের সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পারুল বেগম, ওয়াজেদ আলী সরকার, খায়রুল আনাম চৌধুরী, কানন কিসকু, গোলাম মোস্তফা প্রমুখ। পঞ্চগড়: উপজেলা শ্রমিক দলের কমিটি পঞ্চগড় প্রতিনিধিপঞ্চগড়ের বোদা উপজেলা শ্রমিক দলের কমিটি গঠিত হয়েছে। আবুল কালাম আজাদ আহ্বায়ক ও আবু আলম যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। ২০ সেপ্টেম্বর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক দলের এক সভায় এ কমিটি গঠন করা হয়। শ্রমিকনেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আহমেদ আলী, রাজিউর রহমান, আকতার হোসেন, হকিকুল ইসলাম প্রমুখ।জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটিবাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পঞ্চগড় জেলা শাখার এক সভা ১৬ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফোরামের বিদায়ী সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে সভায় এ হাসান প্রধানকে সভাপতি, মির্জা আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মজনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আদম সুফি, আতাউর রহমান খান, রীনা পারভীন, তছলিমউদ্দিন, এ কে এম আনোয়ারুল ইসলাম, আমিরুল ইসলাম, আবু সায়েদ, জাফর ইকবাল, আবুল কালাম আজাদ, আহসান হাবীব প্রমুখ। চাটমোহর: চলনবিল উন্নয়নে মতবিনিময় চাটমোহর (পাবনা) প্রতিনিধিপাবনার চাটমোহরে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) আয়োজনে এক মতবিনিময় সভা হয়েছে। ১৮ সেপ্টেম্বর পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা হয়। বড়াল রক্ষা আন্দোলন কমিটির সভাপতি গৌরচন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবুল হোসেন, রফিকুল ইসলাম, আবদুল মান্নান, বেগম রোকেয়া আজাদ, মিজানুর রহমান, আফজাল হোসেন, আতাউর রহমান, অঞ্জন ভট্টাচার্য, রুহুল আমীন, হাবিবুর রহমান, আফসার আলী, হেলালুর রহমান, বেলাল হোসেন, আবদুর রহিম, সামসুজ্জোহা, বজলুল করিম প্রমুখ।পার্বতীপুর: সুজনে ২১ সদস্যের কমিটি গঠিতপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিসালেহ আহম্মেদকে সভাপতি, মনোয়ারুল করিমকে সাধারণ সম্পাদক ও চৌধুরী নূরুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ১৮ সেপ্টেম্বর সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পার্বতীপুর উপজেলা শাখা গঠন করা হয়। রংধনু থিয়েটার কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আতাউর রহমান, ওমর ফারুক, ফয়েজুর রহমান, মমিনুর রহমান, রফিকুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, আওলাদ হোসেন প্রমুখ। মিরন হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনপার্বতীপুরে নাবিল এন্টারপ্রাইজ কোচের সুপারভাইজার মিরন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ১৯ সেপ্টেম্বর মানববন্ধন করা হয়েছে। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এ জেড এম মেনহাজুল হক, মঞ্জুরুল আজিজ, খালেকুজ্জামান মুকুল, কাজী নুরুল ইসলাম প্রমুখ।পীরগাছা: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিপীরগাছা (রংপুর) প্রতিনিধিবাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পীরগাছা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। ১৯ সেপ্টেম্বর রংপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সভা হয়। রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাদিম মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আ. ছালাম। বিশেষ অতিথি ছিলেন মতিয়ার রহমান। বক্তব্য দেন মাহফুজ-উন-নবী খান, হাবিবুর রহমান, এস এম আশরাফুল ইসলাম প্রমুখ।বগুড়া: বিএনপির নবনির্বাচিত নেতাদের সংবর্ধনানিজস্ব প্রতিবেদক, বগুড়াবগুড়া সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দিয়েছে ফাঁপোড় ইউনিয়ন বিএনপি। গত ২০ সেপ্টেম্বর বিকেলে কৈচড় দলীয় কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান, সাধারণ সম্পাদক মাহবুব আলম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলমকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় ফাঁপোর ইউনিয়ন বিএনপির নেতারা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাঁপোর ইউনিয়ন বিএনপির সভাপতি খয়বর হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আবদুস সামাদ, শফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন আমজাদ হোসেন, জামিউল ইসলাম, জিয়াউল, কামাল হোসেন, খালেকুজ্জামান প্রমুখ। শিবগঞ্জ: আমতলী মডেল স্কুলে সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুলে ১৮ সেপ্টেম্বর এক আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। ভাষাসৈনিক ও সাবেক তথ্যসচিব বাহাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বকুল সরকার, লুৎফর রহমান, মোস্তাফিজার রহমান, সৈয়দ মির্জারুল আলম চৌধুরী, আজিজুল হক, তৌহিদুর রহমান, মিজানুর রহমান, মীর লিয়াকত আলী, খলিলুর রহমান প্রমুখ। এসিড-সহিংসতা প্রতিরোধে সভাউপজেলা পরিষদ সভাকক্ষে ২১ সেপ্টেম্বর ‘অ্যাড্রেসিং দি-কজেম অ্যান্ড ইফেক্টস অব এসিড অ্যাটাক’ প্রকল্পের আয়োজনে ও লাইট হাউস বগুড়ার সহযোগিতায় এক মতবিনিময় সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মীর শাহে আলম। বক্তব্য দেন আনোয়ারুল ইসলাম, রফিকুল হক খান, মোহাম্মদ হানিফ, আবদুর রউফ, শারমিনা ইয়াসমিন, মর্জিনা খাতুন, নাজমা আক্তার, শামিমা আকতার, মোর্শেদা খাতুন, ফাতেমা খাতুন, স্বর্ণকার সুমন মোহন্ত, বিকাশ চন্দ্র প্রমুখ।সর্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটি গঠনউপজেলার কেন্দ্রীয় বারোয়ারি শিবমন্দির চত্বরে ১৯ সেপ্টেম্বর আসন্ন দুর্গাপূজা সফলভাবে উদ্যাপন করতে এক সভা হয়েছে। রঞ্জন মোহন্তের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন গোবিন্দ চন্দ্র মোহন্ত, উত্তম কুমার মোহন্ত, ভজন কুমার, হাসু মোহন্ত, পবন কুমার রায়, চন্দন সরকার, সুমন কুমার মোহন্ত, তিতাস নন্দী, শুভ মোহন্ত, মনি মোহন্ত, কানাই দাস, প্রিতম মোহন্ত, পিংকি মোহন্ত প্রমুখ।আদমদীঘি: অর্ধশত গ্রাম পুলিশকে পুরস্কৃতআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিরমজান মাসে থানা পুলিশের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রাম ও গ্রামের রাস্তাঘাট পাহারা দিয়ে এলাকার আইনশৃঙ্খলা ভালো রাখার কারণে ৫০ জন গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। ২০ সেপ্টেম্বর তাদের পুরস্কৃত করা হয়। আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রত্যেক গ্রাম পুলিশকে তাঁর তহবিল থেকে নগদ অর্থ ও বিভিন্ন বস্ত্র দিয়ে পুরস্কৃত করেন। এ সময় থানা চত্বরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, ওবাইদুর রহমান, ফারুক হোসেন প্রমুখ।