সংগঠন সংবাদ
ভোলা: তড়কা রোগ প্রতিরোধে ভ্যাকসিন বিতরণভোলা প্রতিনিধিবেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের উদ্যোগে ভোলার সাতটি উপজেলায় অ্যানথ্রাক্স (তড়কা) রোগ প্রতিরোধে ১৮ হাজার গরু-ছাগলকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২২ সেপ্টেম্বর তজুমদ্দিন উপজেলায় ও ২৩ সেপ্টেম্বর বোরহানউদ্দিন উপজেলায় দুই হাজার গরু-ছাগলকে ভ্যাকসিন দেওয়া হয়। এতে অর্থায়ন করেছে পল্লী-কর্ম ফাউন্ডেশন। লালমোহনে কারিগরি প্রশিক্ষণলালমোহন উপজেলার দুই হাজার ৪০ জন বেকার নারী-পুরুষকে নয় মাস বিষয়ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে। ‘মানব উন্নয়নের জন্য সাক্ষরতা-উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্প-২’ কোর্সের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্কুল থেকে ঝড়ে পড়া ও স্বল্পশিক্ষিত নারী-পুরুষকে এর আওতায় আনা হয়েছে। কারিগরি প্রশিক্ষণের মধ্যে ছিল হাঁস-মুরগি ও পশুসম্পদ লালন পালন, মৎস্য চাষ, সেলাই কাজ ও হাউস ওয়্যারিং। ২৮ সেপ্টেম্বর প্রথম ব্যাচ সফলভাবে শেষ হয়েছে। পর্যায়ক্রমে আরও তিনটি ব্যাচকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি ব্যাচে দুই হাজার ৪০ জন নারী-পুরুষ এই প্রশিক্ষণ পাবে বলে প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ইউসুফ শরিফ জানান। নড়াইল: ডিসির কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস চালুনড়াইল প্রতিনিধিজনদুর্ভোগ কমিয়ে আনতে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে ২৬ সেপ্টেম্বর থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।নারীবান্ধব হাসপাতালবিষয়ক মতবিনিময়নড়াইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ২৭ সেপ্টেম্বর নারীবান্ধব হাসপাতালের কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর হাসপাতাল, নারীপক্ষ ও বেসরকারি সংগঠন ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। সিভিল সার্জন আবদুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকিবুল বারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস মুরশিদা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এস এম জাফরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. বেলাল আহম্মেদ ও সালমা রহমান, নারীপক্ষের চেয়ারপারসন তামান্না খান, আবদুল মোমিন, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজ প্রমুখ। বরগুনা: বেতাগীতে ইভ টিজিং প্রতিরোধে সেমিনারনিজস্ব প্রতিবেদক, বরগুনাবরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি কলেজে ২৭ সেপ্টেম্বর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ইভ টিজিং প্রতিরোধে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ইভ টিজিং প্রতিরোধের শপথ নেয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ফারিয়া লারা ফাউন্ডেশন ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির যৌথ আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহম্মেদ। প্রধান আলোচক ছিলেন ফারিয়া লারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা সচেতন নাগরিক পরিষদের সভাপতি ও বেতাগী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ জেড এম বদরুদ্দোজা জুয়েল, বেতাগী মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আমিন, ফারিয়া লারা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য তপন কুমার হাওলাদার, পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিল চন্দ্র হালদার ও বেতাগী সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জাকির হোসাইন, হেমায়েত উদ্দিন, লিজা আক্তার, নাদিম মাহামুদ সুমন প্রমুখ।যশোর: উদীচী বাগআঁচড়া শাখার সম্মেলনযশোর অফিসবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাগআঁচড়া শাখার অষ্টম সম্মেলন গত ২৪ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলা বাগআঁচড়া পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নিজাম উদ্দীন খানকে সভাপতি ও আলী আকবরকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন খেতমজুর আন্দোলনের প্রবীণ নেতা আবদুল খালেক। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শাখার উপদেষ্টা আবদুস শহীদ। নিজাম উদ্দীন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সভাপতি সুকুমার দাস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান খান প্রমুখ।ভৈরব নদের ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ যশোরের ভৈরব নদের কৈখালী অংশের ইজারা বাতিলের দাবিতে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের দড়াটানা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলন কমিটির আহ্বায়ক আফসার আলী। বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির, ন্যাপের জেলা সভাপতি নূর জালাল, শহিদুল আলম, আবুল কায়েস, আবু মূসা, সূর্যকান্ত সূর প্রমুখ।মনিরামপুর: মীনা দিবস পালিত মনিরামপুর (যশোর) প্রতিনিধিযশোরের মনিরামপুর উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় গত ২৯ সেপ্টেম্বর ‘মীনা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা গোলচত্বরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য্য। পরে আলোচনা সভা, যেমন খুশি তেমন সাজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লেখা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, সমন্বয়কারী (এটিইও) নূর-এ ইলাহী প্রমুখ।কালকিনি: কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাকালকিনি (মাদারীপুর) প্রতিনিধিমাদারীপুর জেলার কালকিনি উপজেলার এইচএসসি, এসএসসি ও পঞ্চম শ্রেণীতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের গত ২৯ সেপ্টেম্বর সংবর্ধনা দেওয়া হয়েছে। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কালকিনি এডিপির সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার এসএসসি পাস ৯৯ জন, এইচএসসি পাস ২৯ জনকে পুরস্কার দেওয়া হয়। সেরা স্কুল হিসেবে কালকিনি মডেল প্রাথমিক বিদ্যালয়কে এবং সেরা শিক্ষক ইসরাত জাহান ও জাকির হোসেনকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ১০ জন অসহায় মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর গোলাম ফারুক, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবীবুর রহমান। বরিশাল: নারীর স্বাস্থ্য অধিকারবিষয়ক সভাবরিশাল অফিসসরকারি স্বাস্থ্যসেবা ও নারী স্বাস্থ্য অধিকারবিষয়ক মতবিনমিয় সভা গত ২৭ সেপ্টেম্বর নগরের বিএনডিএন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোটের সভানেত্রী সাধনা বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধারণাপত্র উপস্থাপন করেন শুভংকর চক্রবর্তী। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সায়েমা বেগম, বন্দনা নাথ, ইসাহাক আলী, মিজান, জাহিদ হোসেন প্রমুখ।গৌরনদী: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তির দাবিতে ২৫ সেপ্টেম্বর সরকারি গৌরনদী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেছেন। সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ মো. আবদুল মজিদ, উপাধ্যক্ষ মো. কুতুবউদ্দিন আইবেক, মোয়াজ্জেম হোসেন প্রমুখ অংশ নেন। পরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, সাধারণ সম্পাদক মো. নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জোবায়েরুল ইসলাম ভূঁইয়া, মো. সুমন মোল্লা প্রমুখ। অ্যানথ্রাক্স প্রতিরোধে ভ্যাকসিন বিতরণআগৈলঝাড়া উপজেলার পয়সারহাট সেতুর পূর্ব পাড়ে খান অ্যান্ড সন্স মিলনায়তনে ২৭ সেপ্টেম্বর বিনামূল্যে সহস্রাধিক গবাদিপশুকে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটির (বিডিএস) উদ্যোগে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক-সহায়তায় বিনামূল্যে রোগ-প্রতিরোধক ভ্যাকসিন প্রদান ও কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিডিএসের উপনির্বাহী পরিচালক জেমস পি বিশ্বাস। সভায় বক্তব্য দেন বিডিএসের আঞ্চলিক সমন্বয়কারী মো. মাহাবুব হোসেন, প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, সুশীল সমাজের প্রতিনিধি ফারুক বখতিয়ার, আগৈলঝাড়া এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহ-প্রাণিসম্পদ কর্মকর্তা নরেন্দ্রনাথ সরকার, উজিরপুর এরিয়া ম্যানেজার মো. আনোয়ার হোসেন প্রমুখ।ফরিদপুর: তথ্য মেলাফরিদপুর অফিস‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এ আহ্বান সামনে রেখে ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’ উপলক্ষে ফরিদপুরে ২৮ ও ২৯ সেপ্টেম্বর তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এ মেলার আয়োজন করে। ২৮ সেপ্টেম্বর স্থানীয় অম্বিকা ময়দানে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, সিভিল সার্জন মো. সিরাজুল হক তালুকদার ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী। সভাপতিত্ব করেন ফরিদপুর সনাকের আহ্বায়ক আলতাফ হোসেন। ২৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়।কৃতী ছাত্রী সংবর্ধনাফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়া এবং এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্রী ১৩৬ জন ছাত্রীকে ২৭ সেপ্টেম্বর সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। প্রধান শিক্ষক বেলা রানী সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, গণগ্রন্থাগারের সহকারী পরিচালক নারায়ণ চন্দ্র সাহা রায়, কমলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আহমেদ, জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হাসিনা জাহান, খোদেজা বেগম, নাজমুল কবির, বিলকিস জাহান প্রমুখ।খুলনা: ছাত্রমৈত্রীর পাইকগাছা উপজেলা কমিটি গঠনখুলনা অফিসছাত্রমৈত্রীর খুলনার পাইকগাছা উপজেলা কমিটি গত ২৪ সেপ্টেম্বর গঠিত হয়েছে। এর আগে সজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিন্দ্য আরিফ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আহ্বায়ক জিতেন্দ্র চৌধুরী। সভায় বক্তব্য দেন মিঠুন মুখার্জি, সমীর কুমার, ইন্দ্রজিত দাস, কার্তিক মণ্ডল, দীনবন্ধু বাছাড়, নিউটন রায়, অমৃত রায়, মো. মোস্তাফিজুর রহমান, উজ্জল মণ্ডল, হিরাসন সরকার, সুজন সরকার, কৃষ্ণানু মিত্র, এস এম আবদুল, প্রদীপ মণ্ডল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সজীব সরকারকে আহ্বায়ক এবং কার্তিক মণ্ডল ও দীনবন্ধু বাছাড়কে যুগ্ম আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট পাইকগাছা উপজেলা কমিটি গঠন করা হয়।দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের বিক্ষোভ সমাবেশসদ্য বন্ধ হয়ে যাওয়া খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরি বিসিআইসির নিয়ন্ত্রণে চালুর দাবিতে ২৫ সেপ্টেম্বর ফ্যাক্টরির ওয়ার্কার্স ইউনিয়ন মিল গেটে বিক্ষোভ সমাবেশ করেছে। ইউনিয়নের সভাপতি মো. দিলখোস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগ সভাপতি মো. আলাউদ্দিন আল আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা। বক্তব্য দেন এইচ এম শাহাদাৎ, মো. ইলিয়াস হোসেন, মো. ইকবাল হোসেন, মঞ্জুরুল ইসলাম, হুমায়ুন কবির, হাবিব খান, মনির আহমেদ, এস এম ফারুকুল ইসলাম, কাঞ্চন আলী, শাহজাহান জাহাঙ্গীর, সাইফ হুমায়ুন কবির, লক্ষণ চক্রবর্তী, আবু বক্কার, জাকির হোসেন প্রমুখ।ডুমুরিয়া: পাঁচ বাবাকে সংবর্ধনাডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিপ্রথম সন্তানের বাবা হওয়ায় পাঁচজনকে ডুমুরিয়া উপজেলা সদরের শ্রাবন্তী মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে ২৫ সেপ্টেম্বর সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁরা হলেন সিদ্ধার্থ বিশ্বাস, বিশ্বজিৎ মিত্র, তুষার দেবনাথ, এম এম বাহাউদ্দিন ও পঙ্কজ বিশ্বাস। এই ব্যতিক্রমী আয়োজন দেখে ডুমুরিয়া বাজারের অন্য ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত ফৌজদার, খোকন বিশ্বাস, খান আছাবুর রহমান, সুনিল মণ্ডল, সঞ্জয় মণ্ডল, দেবদাস বালা, প্রণব রায়, গৌতম দেবনাথ। কুষ্টিয়া: প্রতিবন্ধীদের মতবিনিময় সভাকুষ্টিয়া অফিসকুষ্টিয়ার মিরপুর স্কাউট ভবনে গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার ও সুশীল সমাজের সঙ্গে প্রতিবন্ধীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর সূর্যসেনা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন মিরপুর থানার ওসি এ কে এম মেহেদী হাসান, মিরপুর পৌরসভার প্যানেল মেয়র আবদুর রশিদ, মাহমুদা চৌধুরী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, কুষ্টিয়া জেলা প্রতিবন্ধী ফেডারেশন কম্পনের সভাপতি জেদ আলী প্রমুখ। তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক মতবিনিময় সভাধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বর্তমান অবস্থা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা গত ২৮ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সাফর আয়োজনে ও এর নির্বাহী পরিচালক মীর আবদুুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীতিশচন্দ্র সরকার। বিশেষ আতিথির বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুুল বাতেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রহিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মমতাজ আলী।সাতক্ষীরা: খামারবাড়িতে ইঁদুর নিধন অভিযান উদ্বোধননিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসাতক্ষীরা জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর খামারবাড়িতে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের অতিথি ছিলেন পৌর মেয়র শেখ আশরাফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুজ্জামান। বক্তব্য দেন উদ্যান বিশেষজ্ঞ শেখ ইফতেখার হোসেন, শস্য উৎপাদন বিশেষজ্ঞ গণেশচন্দ্র মণ্ডল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার রায়, জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মাহাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা রঘুজিৎ গুহ ও হাফিজুর রহমান। অনুষ্ঠানে ২০০৯ সালে সর্বাধিকসংখ্যক ইঁদুরের লেজ জমা দেওয়ায় কালিগঞ্জ উপজেলার রতনপুর ব্লকের কৃষক হাফিজুর রহমান, ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুর রহমান এবং সদর উপজেলার পরানদহা দাখিল মাদ্রাসাকে পুরস্কার দেওয়া হয়। পাইকগাছায় পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভাবিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুন্দরবনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবির উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর পাইকগাছা সুপার মার্কেটে সংগঠনের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় পর্যটন ও জীববৈচিত্র্য। সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল। বক্তব্য দেন রবিউল ইসলাম, হাফিজুর রহমান, প্রমথ সানা, তৃপ্তি রঞ্জন সেন, সমীরণ ঘোষ, মনিরুল ইসলাম প্রমুখ। চুয়াডাঙ্গা: বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত চুয়াডাঙ্গা প্রতিনিধি‘একসঙ্গে কাজ করি, জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং ও আলোচনা সভার আয়োজন করে। জেলার সিভিল সার্জন লোকমান হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অশোক দেবনাথ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি মার্টিন হীরক চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওমর আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম, সাইফুল ইসলাম ও আনিছার রহমান।পটুয়াখালী: মির্জাগঞ্জে অ্যানথ্রাক্স প্রতিরোধে সভাপটুয়াখালী অফিসপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স প্রতিরোধে গত ২৩ সেপ্টেম্বর সচেতনতামূলক সভা ও বিনা মূল্যে টিকা দেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লিয়াকত আলী। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন বাশারী, প্রকৌশলী মো. মাহাতাব, নাসির হাওলাদার প্রমুখ। ঝালকাঠি: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন ঝালকাঠি প্রতিনিধিঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন গত ২৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি শামসুল ইকরাম ও কনিষ্ঠ সহসভাপতি আল মামুন খান, কার্যকরী সদস্য গোলাম মোর্শেদ, মো. রিয়াদ হাসান, জাহাঙ্গীর হোসেন, মো. আবদুর রহিম, আবু বক্কর খান, মো. শাহ আলম, আবদুর রহিম মিয়া, কামরুল ইসলাম খলিফা, মো. আবুল কালাম, আবদুল ওহাব হাওলাদার, আবদুল করিম খান, এম এ জলিল তালুকদার, জালাল আহম্মেদ, ফেরদৌস আহম্মেদ ও মো. নাসির উদ্দিন আহম্মেদ। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী হাকিম মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১৮ সদস্যের নাম ঘোষণা করেন। এ সময় ঝালকাঠি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার আনোয়ার হোসেন ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ: মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেলিম-ভুলু-হান্টু পরিষদ সভাপতি সম্পাদকসহ ছয়টি পদে এবং ধলু-বসার-লাকী পরিষদ তিনটি পদে বিজয়ী হয়েছে। সভাপতি মো. সেলিম শেখ, সহসভাপতি পুলিন মৃধা হান্টু, সাধারণ সম্পাদক মো. ভুলু ফকির নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হয়েছেন অসীম বর্মণ চুনিয়া, আতিয়ার খান, তুষার কান্তি রায়, প্রদীপ সরকার, আনিচ শেখ ও তপন বৈরাগী।গোয়ালন্দ: শহিদ মহিউদ্দিন আনছার ক্লাব পৌরসভার কাছে হস্তান্তরগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিগোয়ালন্দের ঐতিহ্যবাহী শহিদ মহিউদ্দিন আনছার ক্লাব গত ২৩ সেপ্টেম্বর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র শেখ মো. নিজাম। বক্তব্য দেন খন্দকার আবদুল মুহিত, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুুল কাদের শেখ, উপজেলা যুবলীগ সভাপতি গোলাম মাহাবুব, পৌর কাউন্সিলর প্রণব কুমার ঘোষ, কমল কুমার সাহা, শহিদ মহিউদ্দিন আনছার ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী মোল্যা, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, গণেশ পাল, জিন্নাত আলী প্রমুখ।