সংগঠন সংবাদ
খুলনা: জাতীয় কন্যাশিশু দিবস পালনখুলনা অফিসজাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষে ৩০ সেপ্টেম্বর খুলনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নগরের কারিতাস মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘ডন ফোরাম চ্যাপ্টার’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কেসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর ও অগ্রযাত্রার নির্বাহী পরিচালক হালিমা ইসলাম, মায়ের আঁচলের নির্বাহী পরিচালক রাশেদা করিম, মোমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।বটিয়াঘাটায় ইভ টিজিং বন্ধে সভাবাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে ইভ টিজিংয়ের বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং তা বন্ধ করার লক্ষ্যে ১ অক্টোবর সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা সভাপতি মনোরঞ্জন চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নির্মল রায়, অর্জুন কুমার মণ্ডল, হিমাংশু সরকার, কৃষ্ণপদ রায়, জয়দেব কুমার ব্যাপারী প্রমুখ।ডুমুরিয়া: ভান্ডারপাড়ায় আইনশৃঙ্খলা নিয়ে সভাডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫ অক্টোবর বান্দা কলেজিয়েট স্কুল মাঠে এলাকার আইনশৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন। বক্তব্য দেন দেলোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম ও তারিকুল ইসলাম, কালিদাস বিশ্বাস, অরুণ বিশ্বাস, মোল্লা কবির হোসেন, শশাঙ্ক সরকার, দেবদাস হালদার, আবেদা বেগম, হিমাংশু, নিত্যানন্দ মণ্ডল, আবুল কাশেম প্রমুখ।নড়াইল: ভূমিব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সনড়াইল প্রতিনিধিনড়াইলে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ ভূমিব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স (সংক্ষিপ্ত) অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাসানাত মো. লতিফুল কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী কদর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকিবুল বারী, কোর্সের সমন্বয়কারী আরডিসি এ কে এম তাজকির-উজ-জামান প্রমুখ।জেলা মহিলা দলের কর্মিসভাজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মিসভা ২ অক্টোবর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মিসভায় সভাপতিত্ব করেন দলের সভানেত্রী শিরিন জামান। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং খুলনা মহিলা দলের সভানেত্রী সৈয়দা নারগীস আলী, সহসভাপতি চমন আরা, সহসভাপতি নেওয়াজ হালিমা, সাংগঠনিক সম্পাদক ফিরোজা বুলবুল, তসলিমা খাতুন, শিরিন আক্তার, সৈয়দা রেহানা ঈশা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সদর থানা সহসভাপতি মাহাবুব মোর্শেদ, পৌর সাধারণ সম্পাদক রেজাউল খবির, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দলের সাধারণ সম্পাদক শাহানা মল্লিক।লোহাগড়া: যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময়লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি‘যক্ষ্মা প্রতিরোধে ইমামসমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা ৬ অক্টোবর নড়াইলের লোহাগড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জন ইমাম অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা যক্ষ্মা প্রতিরোধ সমিতির সভাপতি সাইফ হাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন লোহাগড়া যক্ষ্মা প্রতিরোধ সমিতির আহ্বায়ক বদরুদ্দোজা বাবলু, লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী ইবনে হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, মনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুজ্জামান, এস এম হায়াতুজ্জামান প্রমুখ।বরগুনা: বিশ্ব শিশু দিবস পালননিজস্ব প্রতিবেদক, বরগুনাবরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু একাডেমী শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস পালন করেছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহসান কবির। আলোচনা করেন মনির হোসেন, রাজিয়া বেগম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম আবদুর রশিদ, উপানুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক জান-ই-আলম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, তারিক বিন আনসারী প্রমুখ।বিশ্ব শিক্ষক দিবস পালনসিএসইএফ ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফারিয়া লারা ফাউন্ডেশনের উদ্যোগে বরগুনায় ৫ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। সকালে শোভাযাত্রা শেষে বরগুনা জিলা স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল আলীম। বক্তব্য দেন মনির হোসেন, চিত্তরঞ্জন শীল, মুহাম্মদ নুরুল ইসলাম, জাকির হোসেন, সঞ্জীব দাস, আবদুল আলীম, জাকির হোসেন, বাবুল আকতার, দীলিপ কুমার নাথ, উম্মে উন হাফসা প্রমুখ।বরিশাল: প্রতিবন্ধীদের কর্মশালাবরিশাল অফিসবরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় প্রতিবন্ধীদের অধিকারভিত্তিক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) ওই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর বিশ্বাস। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।গৌরনদী: যুবদলের মতবিনিময়গৌরনদী (বরিশাল) প্রতিনিধিআগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ২ অক্টোবর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির নেতারা মতবিনিময় করেছেন। সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা, সালমান হাসান, সেলিম ফকির, জামাল বখতিয়ার প্রমুখ।আগৈলঝাড়ায় দুর্গাপূজা উদ্যাপন কমিটি গঠনআগৈলঝাড়ায় সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে ৩ অক্টোবর উপজেলা সদরে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় হলরুমে পূজা উদ্যাপনের প্রস্তুতি সভা ও কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। অরুণকৃষ্ণ হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস। সভায় অরুণকৃষ্ণ হালদার সভাপতি ও সুনীল কুমার বাড়ৈকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ মোল্লা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কালিয়া দমন গুহ, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শেফালী সরকার, নিত্যানন্দ মজুমদার প্রমুখ। আগৈলঝাড়া উপজেলায় এ বছর বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।পটুয়াখালী: দশমিনায় যুবদলের মোটর শোভাযাত্রাপটুয়াখালী অফিসপটুয়াখালীর দশমিনা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় ৩ অক্টোবর উপজেলা যুবদলের নেতৃত্বে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। যুবদল কেন্দ্রীয় কমিটি ৩০ সেপ্টেম্বর দশমিনা উপজেলা যুবদলের আবদুল মোমেন তালুকদারকে আহ্বায়ক ও মাসুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়।যশোর: এনডিএফের জেলা কমিটি গঠনযশোর অফিসজাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চতুর্থ জেলা সম্মেলনে আবদুল হক সভাপতি ও হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর যশোর শহরের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল হক। সম্মেলন উদ্বোধন করেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রয়াত মাস্টার ইমান আলীর সহধর্মিণী মোশারেফা আলী। বক্তব্য দেন জেলা সম্পাদক চৌধুরী আশিকুল আলম, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম শামীমুল হক, জাহাঙ্গীর ফিরোজ, খালেক লস্কর, শাহারিয়ার আমির, মঈনুল হক, মাহবুবুর রহমান, লুৎফর রহমান, আবদুল জলিল, আশুতোষ বিশ্বাস প্রমুখ।অভিভাবক সমাবেশযশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার জঙ্গলবাঁধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ অক্টোবর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জনের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীরুল ইসলাম, আবুল কাসেম, শফিকুল ইসলাম, এনামুল কবির, আবদুল জব্বার, নুর মোহাম্মদ মোল্লা প্রমুখ।অভয়নগর: নওয়াপাড়ায় মতবিনিময় সভাঅভয়নগর (যশোর) প্রতিনিধিযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর সার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল আউয়াল খান। সভায় বক্তব্য দেন অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, নওয়াপাড়া সার ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, আবদুল আজিজ সরদার, মোসলেম উদ্দিন সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন, জোবায়ের হোসেন, মোস্তফা ফারুক আহমেদ, নজরুল ইসলাম মল্লিক, সামসুর রহমান, আশফাক এনায়েতুর রহমান প্রমুখ।কেশবপুর: মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনকেশবপুর (যশোর) প্রতিনিধিযশোরের কেশবপুরে সাধারণ মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি নতুন সংগঠন গঠিত হয়েছে। এ উপলক্ষে ২ অক্টোবর ভগ্নি নিবেদিতা মঞ্চে নিত্যানন্দ দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জি এম এরশাদ, ইসহাক খান, রাশিদুল হক, আবদুল মান্নান, অসিত মোদক ও এস এম আবদুল করিম। শেষে জি এম লুৎফর রহমানকে সভাপতি, ফরিদ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করা হয়।বাজার কমিটি গঠিতকেশবপুরের মাগুরখালী বাজার কমিটি গঠন উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ডাক্তার শহিদুল ইসলাম সভাপতি ও মোস্তফা কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।গোয়ালন্দ: সিপিবির সমাবেশগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিআন্তর্জাতিক নারী দিবসের শততম বার্ষিকী উপলক্ষে সিপিবির বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫ অক্টোবর গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব ময়দানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা লিনা চক্রবর্তী, মনিরা বেগম, নাসিমা বেগম, রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আউয়াল আনোয়ার, সৌমেন দাস ভরত, আ. সাত্তার, পরেশচন্দ্র সাহা, সিরাজুল ইসলাম, মমতাজ বেগম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিবির গোয়ালন্দ উপজেলা শাখা সভাপতি মজিবর রহমান। শেষে উদীচীর কেন্দ্রীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।বৃত্তি প্রদান ও অভিভাবক দিবস পালনরাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক দিবস ৩ অক্টোবর গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মামুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দীন, গোয়ালন্দ কামরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনূর হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।মাগুরা: ইঁদুর নিধন অভিযানমাগুরা প্রতিনিধিমাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ অক্টোবর ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ এম এস আকবর কর্মসূচির উদ্বোধন করেন। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ অনিলচন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। অন্যানের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধনমাগুরাসহ দেশের সব যুদ্ধাপরাধীর বিচার দ্রুত কার্যকর করার দাবিতে ৬ অক্টোবর মাগুরা পৌর ঘাতক-দালাল নির্মূল কমিটির উদ্যোগে শহরের জজকোর্ট এলাকায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি নূর জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি সেলিম খান, সহসভাপতি আবুল কালাম আজাদ, এ টি এম আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রুপক আইচ, পৌর কমিটির সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, আলী আহমেদ আহাদ প্রমুখ বক্তব্য দেন।ঝিনাইদহ: বিশ্ব শিক্ষক দিবস পালিতনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় বেসরকারি সংস্থা এইড এসব কর্মসূচির আয়োজন করে। শহরের পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে এইড কমপ্লেক্স মিলনায়তনে সুশীল সমাজ কোয়ালিশনের সভাপতি এন এম শাহজালালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইডের সমন্বয়কারী আশাবুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, এহতেশামুল হক, মাসুদ আহম্মদ, শাহ মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদা বেগম, জাকির হোসেন, শাহীনা আফরোজ প্রমুখ।মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলনঅবিলম্বে মজুরি কমিশন ঘোষণা, মজুরি কমিশনভুক্ত সব শ্রমিককে পে-কমিশনভুক্ত করাসহ আট দফা দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের নেতারা আন্দোলনের ডাক দিয়েছেন। ৫ অক্টোবর চিনিকলের গেস্ট হাউসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি মসিউর রহমান, সিনিয়র নেতা মোশারফ হোসেন, আতাউর রহমান, আবদুল লতিফ প্রমুখ।ঝালকাঠি: অতি দরিদ্রদের উদ্বুদ্ধকরণ সভাঝালকাঠি প্রতিনিধিঝালকাঠিতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৬ অক্টোবর উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ঝালকাঠি জেলার চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও জেলার ৩২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২৮০ জন অংশ নেন। ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, সিভিল সার্জন মো. আসাদউজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার মো. শাহাদাত হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ। দুই কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে চার হাজার ২১৮ জন অতি দরিদ্রের ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি চলতি মাসেই শুরু করার লক্ষ্যে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।কুষ্টিয়া: কর্মশালাকুষ্টিয়া অফিসকুষ্টিয়ার মিরপুরে মানসম্মত শিক্ষা, জনসেবা ও দুর্নীতিবিরোধী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৪ অক্টোবর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল মান্নান। উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মাহমুদ হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান ও মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর।সাতক্ষীরা: আশাশুনিতে মতবিনিময় সভানিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাআশাশুনি উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির কাজ সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৫ অক্টোবর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী শেখ শামছুল আলম, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শেখ মহসিন আলী, ইউআরসি ইনস্ট্রাক্টর অপূর্ব মণ্ডল, সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমান, আবু হেনা, ইউনুছ আলী, রুহুল কুদ্দুছ মোল্যা, রুহুল কুদ্দুছ গাজী, আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নান প্রমুখ বক্তব্য দেন। এ পর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন হাজার ১৪ জন শ্রমিক কাজ করবে। প্রত্যেককে প্রতিদিন ১৫০ টাকা করে মজুরি দেওয়া হবে। ১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যে কাজ শুরু হয়ে চলবে ৪০ দিন। এতে ব্যয় হবে এক কোটি ৮৪ লাখ টাকা।ফরিদপুর: দুর্গাপূজার অনুদান বিতরণফরিদপুর অফিসফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ৬ অক্টোবর ‘শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি অনুদান বিতরণ’ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক সুবল সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার, ননী গোপাল সাহা, জগদীশচন্দ্র ঘোষ, অমরেন্দ্রনাথ দাস, খন্দকার মোহতেশাম হোসেন, বিশ্বজিৎ গাঙ্গুলী প্রমুখ।বোয়ালমারী: রোটারি ক্লাবের চিকিৎসা শিবিরবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিবোয়ালমারী উপজেলার চতুল গ্রামের মাস্টারবাড়িতে অবস্থিত শিশু চিকিৎসাকেন্দ্রে ৩ অক্টোবর রোটারি ক্লাব অব ফরিদপুরের উদ্যোগে শিশুদের জন্য বিনা মূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। চিকিৎসা শিবির থেকে প্রায় ২০০ শিশুকে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসা দেন ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক মৃত্যুঞ্জয় সাহা ও রেহেনা পারভীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম কবির।