সংগঠন সংবাদ
সিলেট: কোম্পানীগঞ্জ ইউসিসিএর চেয়ারম্যান জামালনিজস্ব প্রতিবেদক, সিলেটবাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জামালউদ্দিন বিআরডিবির কোম্পানীগঞ্জ ইউসিসিএ (সমবায় সমিতি) লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি জাতীয় পার্টি কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সফর মিয়াকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। মই মার্কায় জামাল ভোট পেয়েছেন ৬১ আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফর পেয়েছেন ২২ ভোট। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিটি তাঁকে বিজয়ী ঘোষণা করে। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া। ইউসিসিএর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জামাল ভোটারসহ সব সমবায়ী সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।জয়বাংলা পরিষদের সাহিত্য আসরজয়বাংলা পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর শরৎকালীন সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনহার আলীর সঞ্চালনে সাহিত্য আসরে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি সাইদুর রহমান, আজাদুর রহমান, স্বপন দাশ, কবির আহমদ, আবদুস সামাদ আজাদ, নবীন সোহেল, ইশতিয়াকুর রহমান, সালেহ আহমদ, টিটু কুমার দে, রণজিৎ মালাকার, খোকন সূত্রধর, শফিক মিয়া প্রমুখ।নেটওয়ার্কিং সভাসচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর নগরের একটি রেস্তোরাঁয় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক উজ্জ্বল ভট্টাচার্য, সিলেট আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী।ছাত্রলীগের ঈদ পুনর্মিলনীসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ২৬ সেপ্টেম্বর ছাত্রলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে দুপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা রণজিৎ সরকার, জাহাঙ্গীর আলম, দেবাংসু দাস, পঙ্কজ পুরকায়স্থ, সাইফুর রহমান, সেলিম চৌধুরী, যুবলীগ নেতা মিনার আহমেদ প্রমুখ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষে বক্তব্য দেন আফরাদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, নূরুল আল ইমরান, শামীম মোল্লা, রানা রায়, ধ্রুবজ্যোতি চৌধুরী প্রমুখ।এসআইবিটির মতবিনিময় সভাগত ২৯ সেপ্টেম্বর রাতে শাহ পরান ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (এসআইবিটি) উদ্যোগে নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় বিশ্ববিদ্যালয় ও কলেজশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বাদল হাসিবের সঞ্চালনে বক্তব্য দেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মো. আতিউল্লাহ, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক আবদুল ওয়াদুদ, জয়দীপ দাস, মাযহারুল ইসলাম, সঞ্জয়কান্তি দেব এবং প্রতিষ্ঠানটির প্রশাসনিক অ্যাফেয়ার্স কর্মকর্তা প্রণবকান্তি দেব।কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের মানববন্ধনসিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গত ২৯ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনে সমাবেশ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, আইনজীবী আজমল আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অখিলচন্দ্র বিশ্বাস, সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম, ব্যবসায়ী সৈয়দ আলী, ছাত্রলীগ নেতা ইসরাফিল আলী, ইমরান জাকির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, মোমেন মিয়া প্রমুখ।জাতীয় পার্টির সভাসিলেট জেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা ২ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় ধোপাদিঘির পাড়স্থ পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে মুঠোফোনের মাধ্যমে হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা এই হুমকি দেওয়ার সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় এই সিলেট থেকে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াসউদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেনের পরিচালনায় নির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, সাবেক সভাপতি আবদুল্লাহ সিদ্দিকী, বর্তমান সহসভাপতি জহির উদ্দিন, ফয়জুর রহমান চৌধুরী, আবদুর রহমান চৌধুরী প্রমুখ।গোয়াইনঘাট: প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট গঠনগোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিসিলেটের গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষকদের আর্থিক উন্নয়নে ‘গোয়াইনঘাট প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীর উদ্যোগে এ ট্রাস্ট গঠন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী। এতে মুক্ত আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষকদের মধ্যে ইউসুফ জামাল, মুসলিম আহমদ, মাশুক আহমদ, আহমেদুল কিবরিয়া, নজমুল হক, সঞ্জয় কুমার নাথ ও মাহবুবুল আলম। সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন এনামুল হক, জিল্লুর রহমান, আবদুস সামাদ প্রমুখ।ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানসিলেটের গোয়াইনঘাট ডিগ্রি কলেজে গত ২৫ সেপ্টেম্বর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একাদশ ও স্নাতক শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে ও সহকারী অধ্যক্ষ তপন কৃষ্ণ দেবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক পরিমল চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) মইন উদ্দিন চৌধুরী, কলেজ গভর্নিং বডির সদস্য মাস্টার আজিজুর রহমান, কলেজের প্রভাষক পুলক রঞ্জন চৌধুরী প্রমুখ।মৌলভীবাজার: শিক্ষানীতির দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশমৌলভীবাজার প্রতিনিধিশিক্ষা দিবস উপলক্ষে একই ধারার বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতির দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখা গত ২৮ সেপ্টেম্বর ছাত্রসমাবেশ করেছে। মৌলভীবাজার সরকারি কলেজের পুরাতন ছাত্র-মিলনায়তনে জেলা সংসদের সভাপতি আবু রেজা সিদ্দিকীর সভাপতিত্বে ছাত্রসমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম শুভ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলার সাবেক সভাপতি রমাপদ ভট্টাচার্য, সাবেক সভাপতি সঞ্জয় সিনহা, হবিগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মামুদা খান, সংগঠনের মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলার সাধারণ সম্পাদক আবদুর রব প্রমুখ।বাসদের সমাবেশহাওরাঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গত ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজারে সমাবেশ করেছে। শহরের চৌমোহনা চত্বরে বাসদ জেলা কমটির সদস্য মামুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমরেড মুজাহিদ আহমদ, তমাল দেব, ছাত্রফ্রন্টের মাসুদ রানা, হাসান অনির্বাণ প্রমুখ।উসসের ত্রাণ বিতরণউন্নয়ন সহায়ক সংস্থা (উসস) জেলার বন্যাদুর্গত কুলাউড়া ও জুড়ী উপজেলায় ত্রাণ বিতরণ করেছে। উসস সেভ দ্য চিলড্রেন ইউকের আর্থিক সহায়তায় কুলাউড়া উপজেলার ভুকশিমইল, কাদিপুর ও জয়চণ্ডী এবং জুড়ী উপজেলার জায়ফরনগর, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দুই হাজার ১০০ পরিবারকে খাদ্য ও ঘরবাড়ি তৈরিতে সহায়তা করবে। গত ২৬ সেপ্টেম্বর জুড়ী উপজেলার ফুলতলা ও গোয়ালবাড়ী ইউনিয়নের ৩০১টি পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। খাদ্যসহায়তা কর্মসূচি ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। এতে পাঁচ সদস্যের পরিবারকে প্রতি মাসে ২০ কেজি ও ছয় সদস্যের পরিবারকে ৩০ কেজি চাল এবং উভয় শ্রেণীর পরিবারকে দুই কেজি ডাল, দুই কেজি চিনি, দুই লিটার তেল, এক কেজি লবণ ও এক কেজি করে সুজি দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতি পরিবারকে দুই কিস্তিতে ৫০০ টাকা করে নগদ দেওয়া হবে। এ ছাড়া হাওরের ঢেউয়ের কবল থেকে বাড়িঘর রক্ষার জন্য প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ে তুলতে ৮৪৫ পরিবারকে আর্থিক-সহায়তা দেওয়া হবে। ত্রাণ বিতরণ করেন জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মুমীত আসুক। এ সময় উসসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব আবদুল কাদির মাহমুদ, সংস্থার সভাপতি চৌধুরী জেসমিন মাহমুদ, ত্রাণ-কার্যক্রমের সমন্বয়কারী শওকত হোসেন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।কুলাউড়ায় কৃষক সমাবেশহাকালুকি হাওরের জলাবদ্ধতা নিরসনে বুড়িকিয়ারীর পিটাইটিকর বাঁধ অপসারণের দাবিতে গত ২৪ সেপ্টেম্বর কুলাউড়ায় সমাবেশ হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা শাখা ও হাওর বাঁচাও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা ও জুড়ী এবং সিলেট জেলার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সিলেট উপজেলার কৃষক-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুলাউড়া উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজউদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি আরিফ মিয়া, জুড়ীর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মৌলভীবাজার জেলা সিপিবির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সিপিবি কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আইনুন্নাহার লিপি, প্রকৌশলী আইয়ুব আলী, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুল মালিক, কৃষক নেতা আবদুল লতিফ প্রমুখ।শ্রীমঙ্গল: প্রধানমন্ত্রীর জন্মদিন পালনশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৮ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মবার্ষিকী কেক কেটে পালন করা হয়েছে। পৌর এলাকার হবিগঞ্জ সড়কে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির। এতে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান রণধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান তফাজ্জল হোসেন ফয়েজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাহাদাত হোসেন ও সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, ছাত্রলীগ সভাপতি মোমিনুল হোসেন সোহেল প্রমুখ। ব্র্যাকের আয়োজনে মতবিনিময় সভামৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ অক্টোবর ব্র্যাক শিক্ষা কর্মসূচির (পেইস) আয়োজনে ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে (টার্ক) তিনটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সামাদ মিয়া। শ্রীমঙ্গল ভূনবীর দশরথ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আজিজের সভাপতিত্বে বক্তব্য দেন ব্র্যাক পেইস সিলেটের এলাকা ব্যবস্থাপক মো. আবুল হোসেন, টার্ক ইনচার্জ মো. আলমগীর হোসেন, ব্র্যাক পেইসের জেলা ব্যবস্থাপক মো. মমতাজ উদ্দিন প্রমুখ।সুনামগঞ্জ: শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণসুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জে উপজেলা পর্যায়ে স্থাপিত মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের শিক্ষকদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত ২২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সরকারি কলেজের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণ কর্মসূচির শুরু হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম খান, উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কামাল উদ্দিন বিশ্বাস, সুনামগঞ্জ সরকারি কলেজ কম্পিউটার ল্যাবের শিক্ষক ও প্রশিক্ষক অমিতাভ দেব বর্মণ, সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক পলাশ চন্দ্র সূত্রধর প্রমুখ। ৪ অক্টোবর থেকে দ্বিতীয় দফা প্রশিক্ষণ শুরু হয়।পাঠদান কার্যক্রমের উদ্বোধনসুনামগঞ্জে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সাক্ষরতা-উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্প-২-এর দ্বিতীয় পর্যায়ের পাঠদান কার্যক্রম ২ অক্টোবর উদ্বোধন হয়েছে। শহরতলির ইব্রাহিমপুর গ্রামে এই পাঠদানের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান। মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ইফতেখার আহমদ, স্থানীয় সুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির হোসেন, সুনামগঞ্জের উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এম এম সাইদুর রহমান, প্রকল্পের সমন্বকারী আবদুর রাজ্জাক, শিক্ষিকা রোকশানা সিদ্দিকা ও এনাম উদ্দিন প্রমুখ।জেলা ছাত্র ইউনিয়নের কর্মিসভাবাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার এক কর্মিসভা ১ অক্টোবর সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম শুভ উপস্থিত ছিলেন। ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সত্যজিৎ আচার্যের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য দেন জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি বিদ্যুৎ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নরেন ভট্টাচার্য, ছাত্রনেতা সাহাদাৎ হোসেন প্রমুখ।শিক্ষার্থীদের বৃক্ষরোপণসুনামগঞ্জে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন সোলজার্স ফর কপিং উইথ এক্সট্রিম ওয়েদার (স্কু) ও আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে। চ্যানেল আইর ১২ বছর পূতি উপলক্ষে এই বৃক্ষরোপণের আয়োজন করা হয়। সরকারি কলেজের অধ্যক্ষ মো. সেলিম খান প্রথমে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির শুরু করেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, স্কুর ভারপ্রাপ্ত সভাপতি সারাহ ফারহিন চৌধুরী দিয়া, সাধারণ সম্পাদক শতাব্দী ভট্টাচার্য, চ্যানেল আইর সুনামগঞ্জ প্রতিনিধি এ কে এম মহিম, দর্শক ফোরামের সভাপতি দেওয়ান মোবাশ্বের রাজা চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মারুফ মান্না, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সন্ধানী ডোনার ক্লাবের মুজাহিদুল ইসলাম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।জলবায়ু পরিবর্তন নিয়ে মতবিনিময়সুনামগঞ্জে জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক এক সভা গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা এএসডি এই সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব সুনামগঞ্জের হাওরাঞ্চলেও পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে অকাল বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে এখানকার জেলে ও কৃষকদের। দুর্যোগপূর্ণ এমন পরিস্থিতিতে স্বাভাবিক উন্নয়নও ব্যাহত হচ্ছে। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবিলা করে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আলম, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী খান, এএসডির কর্মকর্তা আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।তাহিরপুর: তথ্য অধিকার দিবস পালিত তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিআন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলা সদরসহ সাতটি ইউনিয়নে পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে আয়োজিত শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ, সানক্রেড লিফ শক্তি প্রকল্পের টিম লিডার রাশেদুল হক, আইসি শরীক প্রকল্পের প্রজেক্ট অফিসার সেলিনা আক্তার, সিএনআরএস শরীক প্রকল্প ব্যবস্থাপক সারোয়ার হোসেন, গ্রুপ নেতা আবদুল মতিন ও রমেন্দ্র নারায়ণ বৈশাখ।স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিসুনামগঞ্জ তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর জেলা সভাপতি মো. শফিকুল আলম অ্যাডভোকেট স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় খোকন গনিকে আহ্বায়ক এবং শাহীন রেজা ও মো. বিপককে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।উপজেলা যুবদলের বর্ধিত সভাসুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গত ২৬ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলা গণমিলনায়তন মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাতিত্ব করেন উপজেলা যুবদল সভাপতি বোরহান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ টি এম হেলাল, মাহবুবুর রহমান, সোহেল আহমদ ও অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জুনাব আলীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন, উপজেলা যুবদলের সহসভাপতি ফেরদৌস আলম, আবুল হোসেন, সানজব উস্তার, ইলিয়াস আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক রায়হান উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি নজরুল শাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম, বালিজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল হুদা, বাদাঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি ওলিউর রহমান, দক্ষিণ বড়দল ইউনিয়ন সভাপতি সবুজ আলম ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুস শহীদ। ধরমপাশা: উপবৃত্তি সম্পর্কিত অবহিতকরণ সভাধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জে ধরমপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে গত ৪ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে ২০১১ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পিএমটিভিত্তিক উপবৃত্তি ও টিউশন ফি কার্যক্রমের অন্তর্ভুক্তির জন্য এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা। সভায় ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১০ জন ইউপি চেয়ারম্যান, ৩০ জন বুথ সদস্য, পাঁচজন বুথ সুপারভাইজার ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা, বেসরকারি সংস্থার (পায়াক্ট) প্রশিক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল আলম কবীর।