সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর: নারী ও শিশু পাচার রোধে সেমিনারযশোর অফিসবেসরকারি সংস্থা রাইটস যশোর উদ্যোগে ৯ অক্টোবর নারী ও শিশু পাচার প্রতিরোধবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি শরীফ আবদুর রাকিব। বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, কমিশনের সদস্য ফৌজিয়া করিম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক লোকমান হাকিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম, আইনজীবী এ এইচ এম নোমান, জেলা প্রশাসক নূরুল আমিন, সহকারী পুলিশ সুপার জাকির হোসেন খান প্রমুখ। সেমিনারের ধারণাপত্র পাঠ করেন সংস্থার নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। সাউথ ইস্ট ব্যাংকের কৃষি শাখার উদ্বোধনযশোর শহরের আরবপুরে ১১ অক্টোবর সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের এস এম ই/কৃষি শাখার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শহীদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন শাখার ভাইস প্রেসিডেন্ট আবদুর রফিক, খুলনা শাখাপ্রধান আবদুল নঈম, কৃষি শাখা যশোরের ম্যানেজার তারিকুল ইসলাম প্রমুখ।গৌরনদী: আগৈলঝাড়া আওয়ামী লীগের শোকসভা গৌরনদী (বরিশাল) প্রতিনিধিআগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তার মোল্লার মৃত্যুতে ৯ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এস এম বালিকা বিদ্যালয় মিলনায়তনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ মোল্লার সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মজিবর রহমান সেরনিয়াবাত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পেয়ারা ফারুক, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল পাইক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমণীকান্ত সরকার, আ. মালেক হাওলাদার, রফিক তালুকদার, কামরুজ্জামান আজাদ, আবু সালেহ লিটন প্রমুখ। জেলা উত্তর যুবদলের বিশেষ বর্ধিত সভা বরিশাল জেলা উত্তর যুবদলের বিশেষ বর্ধিত সভা ৮ অক্টোবর গৌরনদী বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. বখতিয়ার। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু। বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সহসভাপতি আকন ছিদ্দিকুর রহমান, সহসভাপতি আলী আকবর মোল্লা, জামায়াতে ইসলামীর গৌরনদী পৌর শাখার আমির নজরুল ইসলাম, সেক্রেটারি জাকির হোসেন, আবদুর রব সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া, গোলাম মোর্শেদ, জেলা যুবদলের সহসভাপতি সিহাব আহম্মেদ, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফিরোজ মোল্লা, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোল্লা মাহফুজ প্রমুখ। উজিরপুর প্রেসক্লাবের কমিটি গঠনউজিরপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় ৭ অক্টোবর মহসীন মিয়াকে সভাপতি, মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি সৈয়দ নাজমুল ইসলাম ও কল্যাণ কুমার চন্দ্র, যুগ্ম সম্পাদক শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য ভবতোষ চক্রবর্তী, নাসির বালী ও মনিরুজ্জামান।মাদারীপুর: মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন শীর্ষক সভামাদারীপুর প্রতিনিধিসহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ৯ অক্টোবর রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের সিভিল সার্জন আবু বক্কর মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবদুল লতিফ মোল্লা। রাজৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আ. সহিদ, দিলীপ চন্দ্র দাস, আশরাফুল ইসলাম, দীপ্ত সুন্দর ফৌজদার, গোলক চন্দ্র বসু, সিরাজুল হক মোল্লা প্রমুখ। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রদীপ চন্দ্র মণ্ডল।শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ মাদারীপুরে শিশু সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ ২ অক্টোবর শেষ হয়েছে। বরিশাল বিডিএস ক্লাবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত এই প্রশিক্ষণে মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও বরিশালসহ দক্ষিণাঞ্চলের আট জেলার ২৫ জন শিশু সাংবাদিক অংশ নেয়। প্রশিক্ষক ছিলেন এমএমসির ঢাকা অফিসের মাসুম বিল্লাহ, ঝালকাঠির হেমায়েত উদ্দিন, বরিশালের মীর মনিরুজ্জামান, গোপালগঞ্জের হায়দার হোসেন, বরিশাল জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায়, কবি শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ। ৩০ সেপ্টেম্বর প্রশিক্ষণ উদ্বোধন করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি এস এম ইকবাল।শিবচর: মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের যাত্রা শুরুশিবচর (মাদারীপুর) প্রতিনিধিমাদারীপুরের শিবচরে ২০১৫ সালের মধ্যে মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে ইউনিসেফ ও ব্র্যাকের মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প যাত্রা শুরু করেছে। ১১ অক্টোবর শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ সভায় কার্যক্রম উদ্বোধন করেন মাদারীপুর সিভিল সার্জন মো. আবু বক্কর মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, প্রকল্পের জেলা ব্যবস্থাপক দীপ্ত সুন্দর ফৌজদার, আরএমও মোতালেব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ঝালকাঠি: নলছিটিতে দুমাউসের স্বাস্থ্যসেবা ঝালকাঠি প্রতিনিধিনলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১০ অক্টোবর দুস্থ মানব উন্নয়ন সোসাইটির (দুমাউস) উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। দুমাউসের নির্বাহী পরিচালক এইচ এম আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাইল্ড সাইট ফাউন্ডেশনের সমন্বয়কারী সরোয়ার হোসেন, দুস্থ কল্যাণ সংস্থার প্রকল্প পরিচালক এইচ এম সিজার, পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, পাওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান ও মো. হাবিবুর রহমান। চাইল্ড সাইট ফাউন্ডেশনের সহযোগিতায় অর্থোপেডিক্স, নাক-কান-গলা, চক্ষু, ঠোঁটকাটা ও মেডিসিন বিভাগের চিকিৎসকেরা ২০০ জন রোগীকে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দেন।খোলাবাজারে চাল বিক্রি শুরুঝালকাঠিতে ১১ অক্টোবর থেকে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হয়েছে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস পৌরসভাসংলগ্ন এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন। জেলা সদরে ১০ জন এবং জেলার নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় তিনজন করে মোট ১৯ জন ডিলার ইতিমধ্যে চাল বিক্রি শুরু করেছেন। এ ছাড়া তিনটি উপজেলায় শিগগিরই আরও দুজন করে মোট ছয়জন ডিলার নিয়োগ করা হবে। জেলা সদরে চাল বিক্রির কেন্দ্রগুলো হচ্ছে বিকনা, কোর্ট বিল্ডিং, নতুন বাসস্ট্যান্ড, বারোচালা, পৌরসভার সামনে, যুব উন্নয়ন, কিফাইতনগর, অতুল মাঝির খেয়াঘাট, স্ট্যান্ডরোড ও কলাবাগান। শুক্র ও মঙ্গলবার বাদে সপ্তাহের পাঁচ দিন এ চাল বিক্রি করা হবে। একজন ক্রেতা ২৪ টাকা দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। একজন ডিলার প্রতিদিন কেজিপ্রতি দেড় টাকা লাভে ১ মেট্রিক টন চাল পাবেন।স্কাউট জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিতঝালকাঠির শিল্পকলা একডেমী মিলনায়তনে ১৩ অক্টোবর বাংলাদেশ স্কাউট ঝালকাঠি জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অশোক কুমার বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুস ছত্তার, আঞ্চলিক সম্পাদক উনুচিং মারমা, বরিশাল অঞ্চলের ডিআরসি তুষার কান্তি চৌধুরী। এ কাউন্সিলে জেলার চারটি উপজেলার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। কাউন্সিলে সূজিত কান্তি বসুকে জেলা স্কাউট সম্পাদক ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগমকে জেলা স্কাউট কমিশনার মনোনীত করা হয়।মাইনুল হাসান স্মৃতি পদক পেলেন মানিক রায়দৈনিক জনকণ্ঠের ঝালকাঠি প্রতিনিধি মানিক রায়কে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক দেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলের পেশাদার সাংবাদিকতার পথিকৃত সংস্কৃতিজন মাইনুল হাসানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শব্দাবলী স্টুডিও থিয়েটার মিলনায়তনে ৯ অক্টোবর প্রধান অতিথি বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ পদক ও ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন। মাইনুল হাসান স্মৃতি সংসদ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়াজেদ আলী মানবেন্দ্র ব্যটবল, মিন্টু বসু, এস এম ইকবাল, আনিসুর রহিমান, শাহিনা আজমিন, সুশান্ত ঘোষ, কাজী খলিলুর রহমান প্রমুখ। খুলনা: উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় খুলনা অফিসখুলনা বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটি এবং জানমালের নিরাপত্তা বিষয়ে পৃথক মতবিনিময় সভা ১২ অক্টোবর বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার কয়রা উপজেলায় একটি হাসপাতাল নির্মাণ, বটিয়াঘাটার শৈলমারী ব্রিজের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করা ও খুলনা জেলার পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম একটি মাত্র দপ্তরের অধীনে নিয়ে আসা, নড়াইলে চিত্রা নদীতে ব্রিজ নির্মাণ ও মৃতখাল পুনর্খনন, ব্যাটারি চালিত যানবাহন ইজিবাইকের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ কে হবে ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। নিরাপত্তাবিষয়ক সভায় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সুন্দরবন এলাকায় জলদস্যুদের উৎপাত, সন্ত্রাস ও ইভ টিজিং, মোবাইল ফোনে চাঁদাবাজি, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মেটাল ডিটেক্টর, সিসি টিভি ও আর্চওয়ে স্থাপন, জনগণের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফোন ও মোবাইল ফোন নম্বর সহজলভ্য করা এবং মসজিদের ইমামদের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়।শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধনা বেসরকারি সংস্থা রূপান্তর এবং আমার অধিকার ক্যাম্পেইনের যৌথ উদ্যোগে ১০ অক্টোবর খুলনায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরের ফারাজীপাড়া লেনে রূপান্তর প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে খুলনার দুই অবসরপ্রাপ্ত শিক্ষক বেগম মাজেদা আলী (সরকারি সুন্দরবন আদর্শ কলেজ) এবং জাফর ইমামকে (সরকারি বিএল কলেজ) সংবর্ধনা দেওয়া হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহ্। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাফায়েত আলম ও খুলনা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিজানুর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন প্রবীর বিশ্বাস। বক্তব্য দেন সাধন রঞ্জন ঘোষ, দীপা বন্দোপাধ্যায়, আনোয়রুল কাদির, রোকেয়া ফারুক, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সামছুন্নাহার, শেখ আবু হাসান, মাহবুবুল আলম ও জেমস সুকুমার মণ্ডল।বিএনপির বিক্ষোভ সমাবেশনাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি ১০ অক্টোবর বিক্ষোভ সমাবেশ করেছে। নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম। বক্তব্য দেন কাজী সেকেন্দার আলী, মনিরুজ্জামান, সৈয়দা নার্গিস আলী, এস এম মোর্শেদ আলম, ফকরুল আলম, মীর কায়সেদ আলী, আবদুল জলিল খান, মোল্লা আবদুল কাশেম, শেখ মোশাররফ হোসেন, কাউছার আলী জমাদ্দার, সিরাজুল ইসলাম, এস এম আরিফুর রহমান, মোল্লা খায়রুল ইসলাম, মাহবুব কায়সার, শাহিনুর ইসলাম, শফিকুল আলম, শেখ হাফিজুর রহমান, আ. রহিম বক্স প্রমুখ।কুষ্টিয়া: জেলা জাসদের কমিটি কুষ্টিয়া অফিসদীর্ঘ আট মাস ১০ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলা কমিটির বর্ধিত সভায় জাসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা জাসদের সভাপতি গোলাম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মনসুর আহমেদ আগা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহাবুব আলী, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ। ৩০ ডিসেম্বর কুষ্টিয়া জেলা পরিষদের সম্মেলনের মাধ্যমে জেলা জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বর্ধিত সভায় ৬৭ সদস্যবিশিষ্ট কমিটির পূর্ণাঙ্গ নাম ঘোষণা করে।স্যানিটেশন মাস উপলক্ষে শোভাযাত্রা স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন, ব্যবহার ও ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১১ অক্টোবর মিরপুর উপজেলা মিলনায়তনে স্যানিটেশন মাস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা স্যানিটেশন টাস্কফোর্স কমিটির আয়োজনে জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আলী মামুনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার রোজী খান, বিআরডিবি কর্মকর্তা ফজলুর রহমান, পৌরসভার কাউন্সিলর আবদুল মান্নান, শিক্ষক আনোয়ারুল ইসলাম ও আব্দুলাহ হেল বাকী। স্বাগত বক্তব্য দেন মিরপুর ব্র্যাক ওয়াশের ব্যবস্থাপক বিকাশ কুমার দাস।সাতক্ষীরা: কলারোয়ায় গাভি পালন প্রশিক্ষণ কর্মশালানিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকলারোয়ায় ১১ অক্টোবর গাভি পালনের ওপর খামারিদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের (এনএটিপি) আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেব নারায়ণ রায়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্যাটিরিনারি সার্জন প্রকাশ চন্দ্র মণ্ডল ও ভিএফএ আবদুল ওয়াদুদ। কর্মশালায় কুশোডাঙ্গা, দেয়াড়া ও যুগীখালি ইউনিয়নের ২০ জন করে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। ভূমিহীন সমিতির মতবিনিময়জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে ১১ অক্টোবর সমিতির কার্যালয়ে বিভিন্ন উপজেলা ভূমিহীন নেতাদের সঙ্গে মতবিনিময় সভা আবুল খায়ের সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা আজাদ হোসেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলীনূর খান, সহসভাপতি হাফিজুর রহমান, আবদুল হামিদ, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, দেবহাটা উপজেলার সভাপতি প্রাণবলভ, তালা উপজেলার আহ্বায়ক আবদুল হাকিম, শ্যামনগর উপজেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা আলী আশরাফ, কালীগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক সোলাইমান হোসেন, আশাশুনি উপজেলার ভূমিহীন নেত্রী খোদেজান বিবি, সদর উপজেলা ভূমিহীন সমিতির সদস্যসচিব আব্দুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক শহর আলী, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।খোরদো মৎস্যজীবী সমবায় সমিতির কমিটিকলারোয়া উপজেলার খোরদো মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচন ১২ অক্টোবর স্থানীয় পাকুড়িয়া সরকারি প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুটি প্যানেলে ১২ জন প্রার্থী অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।নির্বাচনে সভাপতি পদে মহিদুল ইসলাম, সহসভাপতি পদে রিকাব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে শচীন কুমার বিশ্বাস নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে রাধাপদ বিশ্বাস, মো. আসাদুজ্জামান ও ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।ফরিদপুর: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতফরিদপুর অফিস‘আমাদের শহর আমরাই গড়ব, দুর্যোগ সহনশীল নগর করব’—এ আহ্বানকে সামনে রেখে ১৩ অক্টোবর ফরিদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউছুব আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন সর্দার সিরাজুল হক তালুকদার, চেম্বারের সভাপতি আওলাদ হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা মহাদেব সাহা, এফডিএর আজহারুল ইসলাম, বিএফএফের আ ন ম সাইফুল হাদি, রাসিনের আসমা আক্তার, একেকের রথিন কুমার সেন প্রমুখ।শাড়ি বিতরণনিজের জমানো টাকা থেকে ৫০০ শাড়ি কিনে দুর্গাপূজা উপলক্ষে ১৩ অক্টোবর শহরের টেপাখোলা লেকপাড় এলাকায় ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করেছেন ফরিদপুর শহরের গোপালপুর এলাকার গৃহবধূ নাসরিন জামান। এ সময় ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদিকুজ্জামান পাল উপস্থিত ছিলেন।সন্ধানীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিতফরিদপুর সন্ধানী মেডিকেল কলেজ ইউনিটের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ১০ অক্টোবর ফরিদপুরে শোভাযাত্রা, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেডিকেল কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে কলেজের দুই নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী। ইউনিটের সভাপতি রঞ্জন বর্মণের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক খবিরুল ইসলাম, এসি পাল, রতন কুমার সাহা এবং সন্ধানীর সাধারণ সম্পাদক হাবিবা আক্তার। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ করা হয় এবং প্রথম পেশাগত পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সন্ধানীর পক্ষ থেকে বৃত্তি দেওয়া হয়। গোয়ালন্দ: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিআন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম-জিবি ও ইউরোপীয় কমিশনের সহযোগিতায় আরপিডিএস ‘দুর্যোগে আমরা প্রস্তুত’ প্রকল্পের আওতায় ১৩ অক্টোবর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, আরপিডিএস কর্মকর্তা রাজীব দাশগুপ্ত প্রমুখ।আমতলী: পরিচিতি ও সংবর্ধনাআমতলী (বরগুনা) প্রতিনিধিআমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি, স্থানীয় সাংসদকে সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী অনুষ্ঠান ১২ অক্টোবর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি দেওয়ান মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের (আমতলী-বরগুনা) সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম শামসুদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান দেলোয়ারা হামিদ, আ. রশিদ খান, জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সাংসদকে সংবর্ধনা এবং ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত যেসব শিক্ষক অবসর নিয়েছেন, তাঁদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। শেষে শিশুশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।