সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়া: বিএনপির বিক্ষোভ সমাবেশদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপচাঁচিয়া থানা বিএনপির উদ্যোগে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূরকে হত্যার প্রতিবাদে ১০ অক্টোবর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড বটতলায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মোজাম্মেল হক তালুকদার, হারুন-অর-রশীদ, আবদুল মোতালেব প্রমুখ। শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা ১১ অক্টোবর দুপচাঁচিয়া উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম মোশাররফ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান দুপচাঁচিয়া পাইলট বালিকা বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। সদর ক্লাস্টারের শিক্ষক-শিক্ষিকা ও উপজেলা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য দেন আখতার বানু, মনিরুজ্জামান, আতিকুর রহমান, এমদাদ হোসেন, আবুল বাশার, জুলফিকার আলী, সাইফুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী, রাবেয়া খাতুন, খলিলুর রহমান, গোলাম রব্বানী, আবদুস সামাদ, মিনারা বেগম প্রমুখ।দুপচাঁচিয়া মহিলা কলেজে নবীণবরণ ১২ অক্টোবর দুপচাঁচিয়া মহিলা কলেজে শিক্ষার মান উন্নয়ন ও করণীয় সম্পর্কে আলোচনা সভা এবং নবীনবরণ সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বন ও পরিবেশ-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আবদুল মোমিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আহমেদুর রহমান, হারুন-অর-রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাহিদুর রহমান, আবু বকর সিদ্দিক, দুলু মিয়া, এমদাদুল হক, হুমাইয়ারা তাবাসসুম, মিতু আক্তার প্রমুখ। শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সান্তাহার সরকারি কলেজে নবীনবরণআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সান্তাহার সরকারি কলেজে একাদশ ও ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর এ অনুষ্ঠান হয়। কলেজ কর্তৃপক্ষের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সান্তাহার পৌরসভার মেয়র ফিরোজ মো. কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন শফিকুর রহমান খান, আবদুল আলিম ও মোসলেম উদ্দিন, আবুল কাসেম, তোফাজ্জল হোসেন, আনছার আলী, এইচ এম আলম, রেজভী, মজনু প্রমুখ। নবীনবরণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।শিবগঞ্জ: চল্লিশ দিনের কর্মসৃজন কর্মসূচির উদ্বোধনশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১৩ অক্টোবর অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার খাদইল মাঠে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন মোস্তাফিজার রহমান, তৌহিদুর রহমান, আজিজুল হক, আবুল কালাম আজাদ, শামীম ইকবাল, আবদুল গফুর মণ্ডল, কামরুল হোসেন, আবদুল লতিফ, হারুনুর রশিদ প্রমুখ।আয়বর্ধক কাজের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালাউপজেলা পরিষদ সভাকক্ষে ১৩ অক্টোবর ‘পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আয়বর্ধক কাজের দক্ষতা বৃদ্ধিতে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন হাসান মাহমুদ, লুৎফর রহমান, মোস্তাফিজার রহমান। আরও বক্তব্য দেন আশরাফুল ইসলাম, লায়লা জাহান আনসারী প্রমুখ। সার ডিলারদের মতবিনিময়উপজেলার খুচরা সার ডিলারদের মতবিনিময় সভা ১০ অক্টোবর উপজেলা পরিষদের সভাকক্ষে শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, হজরত আলী, আলমগীর হোসেন প্রমুখ। পঞ্চগড়: বিশ্ব শিশু দিবস পালিতপঞ্চগড় প্রতিনিধি‘পারিবারিক শাস্তি বন্ধ হলে বাড়বে শিশু বুদ্ধি বলে’—এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১০ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৪ অক্টোবর) সকালে এ দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমী চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শিশু একাডেমীর সামনে এক আলোচনা সভা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান। সমাবেশে আবদুল খালেক, ফেরদৌস আরা বেগম ও পৌর কাউন্সিলর আবদুল কাদের বক্তব্য দেন।ধূমপান ও তামাকজাতদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সভাপঞ্চগড়ে ধূমপান ও তামাকজাতদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণবিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। ডব্লিউবিবি ট্রাস্টের সহায়তায় পল্লী সাহিত্য সংস্থা সিভিল সার্জনের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে। সিভিল সার্জন ইমারউদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এ কে এম বদরুজ্জামান, হারুন উর রশিদ।স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভাস্কাউটিং-বিষয়ক এক মতবিনিময় সভা গত ২৯ সেপ্টেম্বর পঞ্চগড় সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা রোভার ও জেলা স্কাউট এই মতবিনিময় সভার আয়োজন করে। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বপন কুমার দাস, কাজী নাজমুল হক, আবু মহিউদ্দিন বক্তব্য দেন। জয়পুরহাট: চিত্রাঙ্কন প্রতিযোগিতাজয়পুরহাট প্রতিনিধিবিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জয়পুরহাট শিশু একাডেমী সপ্তাহব্যাপী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশের গান ও সুবিধাবঞ্চিত শিশুদের দৌড় ও দড়ি খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতা ১০ অক্টোবর শেষ হয়। অনুষ্ঠান শেষে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা শিশু একাডেমীর শিশুবিষয়ক সংগঠক উমা রানী দাস। বক্তব্য দেন মনজুর হাসান ভূঁইয়া, মমতাজ মহল ও ফিরোজা চৌধুরী। আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মনজুর হাসান ভূঁইয়া প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।ক্ষেতলাল: জাতীয়তাবাদী যুব দলের সম্মেলন ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা জাতীয়তাবাদী যুব দলের ত্রি-বার্ষিক সম্মেলন গত ৩০ সেপ্টেম্বর ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা বিএনপির সহসভাপতি সরদার লিয়াকত আলীর সভাপতিত্বে ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মান্নান মোল্লা, নুরুজ্জামান মৃধা, হেলাল তালুকদার, রুমি চৌধুরী, তৈবুর রহমান, রানা তালুকদার প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জিয়াউল হক চৌধুরীকে সভাপতি, তৌহিদ এনাম শালিনকে সাধারণ সম্পাদক ও নূর শাহাদত গোলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট ক্ষেতলাল উপজেলা যুবদল কমিটি ঘোষণা করা হয়।ইউনিয়ন পর্যায়ে অ্যানথ্রাক্স ভ্যাকসিন প্রদান শুরুজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ফুলদিঘি বাজারে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে অ্যানথ্রাক্স ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, মো. আবদুল হাকিম, শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান, সাংবাদিক মনছুর রহমান, আজিজার রহমান প্রমুখ। ওই দিন প্রায় শতাধিক গরুকে ভ্যাকসিন দেওয়া হয়।ফুলবাড়ী: শস্য কর্তনের উদ্বোধনফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি‘চাষি পর্যায়ে উন্নত বীজ উৎপাদন’ প্রকল্পের আওতাধীন ১১ অক্টোবর কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা কৃষি অফিসের আয়োজনে আমন মৌসুমে ধানের আগাম জাত বিনা-৭-এর শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি গ্রামের কৃষক আনোয়ার হোসেনের ক্ষেতের শস্য কর্তন করে এর উদ্বোধন করেন কুড়িগ্রাম খামারবাড়ীর উপপরিচালক কালীপদ দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন কৃষক আনোয়ার হোসেন, শস্য উৎপাদন বিশেষজ্ঞ মো. মনসুর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা টি আই এম জাহেদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, আবদুস সোহবান, রিয়াজুল ইসলাম, শ্যামলী রানী বিশ্বাস প্রমুখ।রাজশাহী: ইয়ুথ লিডার্স প্রশিক্ষণনিজস্ব প্রতিবেদক, রাজশাহীআত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না—এই স্লোগানকে সামনে রেখে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ৪ থেকে ৭ অক্টোবর ‘অ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডার্স প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন বাহাউদ্দিন, রেজাউল করিম, জয়নাল আবেদীন ও সুব্রত কুমার পাল।বাগমারা: সাংসদের মতবিনিময় সভা বাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু হোরায়রা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫-এর সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার। বক্তব্য দেন মিজানুর রহমান, আবু সোহেল আল মামুন, নির্লুপ্ত কুমার, সাদিকুল ইসলাম, হারুন অর রশিদ, আবুল হোসেন মাস্টার প্রমুখ।তাহেরপুর আওয়ামী লীগের আলোচনা সভা উপজেলার তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ১৩ অক্টোবর জামগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এক আলোচনা সভা সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বক্তব্য দেন মকবুল হোসেন, আকবর আলী, অহিদুল হক, ইয়াকুব আলী, আবদুর রাজ্জাক, আবুল কাশেম, ওমর আলী প্রমুখ।বাইনারি দিবস পালিতনানা কর্মসূচির মধ্যদিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হলো বাইনারি মুহূর্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী বিতর্ক সংগঠন ‘গ্রুপ অব লিবারেল ডিবেটারস বাংলাদেশ’-এর উদ্যোগে ১০ অক্টোবর ক্যাম্পাসে বিতর্ক, বৃক্ষরোপণ ও চা-চক্রের মধ্যদিয়ে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ভূতত্ত্ববিদ অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মোহাম্মদ নূরুল আমিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজী শফিকুল ইসলাম। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন মুজাহিদুল ইসলাম জাহিদ।রুয়েটে সহ-উপাচার্য নিয়োগরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এবং ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মর্ত্তুজা আলীকে সহ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১২ অক্টোবর এ নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক মর্ত্তুজা আলী রুয়েটের সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি রুয়েটকে দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রকৌশল বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।পীরগঞ্জ: দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপনপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি১৩ অক্টোবর উপজেলা প্রশাসন ও আরডিআরএস যৌথভাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করে। এ উপলক্ষে পীরগঞ্জ ইউপি কার্যালয় চত্বরে ‘দুর্যোগ-সহনশীল নগর গড়তে আমার শহর প্রস্তুত হচ্ছে’ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ মণ্ডল, আকতারুল ইসলাম, মৃদুল চৌধুরী, ফয়সাল আযম, জাহিদুজ্জামান প্রমুখ।পাটগ্রাম: মানব পাচার প্রতিরোধে কর্মশালাপাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিলালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএসএইড/উইন্রক ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে মানব পাচার প্রতিরোধে এক কর্মশালা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় রিয়াজুল হক পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য দেন সাজেদা আক্তার, নীলমাধব সরকার, আহম্মেদ আলী খান, সালেহা রিপা, আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন। দুর্যোগ প্রশমন দিবস পালিতপাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৩ সেপ্টেম্বর উপজেলা সদর থেকে এক শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ মুসা, আলতাব হোসেন, আনোয়ারুল ইসলাম, হামিদুল ইসলাম প্রমুখ।বেড়া: আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধনবেড়া (পাবনা) প্রতিনিধিবেড়া উপজেলার কাশীনাথপুরে ১১ অক্টোবর আইএফআইসি ব্যাংকের ৮৮তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোশারফ হোসেন, সৈয়দ জাহিদুল ইসলাম, মো. মনিরুজ্জামান, আবদুল কাদের প্রমুখ। গাইবান্ধা: জাসদের প্রতিনিধি সভা গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা জেলা জাসদের উদ্যোগে এক প্রতিনিধি সভা ১১ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম, একরাম হোসেন, গোলাম মারুফ, জিয়াউল হক, সিরাজুল ইসলাম, সেকেন্দার আলী, মাহমুদা বেগম, আনছার আলী, রোস্তম আলী, সুজন প্রসাদ, সাদেক আলী প্রমুখ। নাগরিক কমিটির সভাগাইবান্ধা সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ১১ অক্টোবর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক মাজহারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মশিয়ার রহমান, আমাতুর নূর, জহুরুল কাইয়ুম, তৌহিদুল ইসলাম প্রমুখ। শেষে ১১ সদস্যবিশিষ্ট একটি গঠিত হয়। কমিটির কর্মকর্তারা হলেন মাজহারুল মান্নান, জহুরুল কাইয়ুম, আমাতুর নূর, মশিয়ার রহমান, তৌহিদুল ইসলাম, ফিরোজা বেগম, গোবিন্দলাল দাশ, আনিস মোস্তফা, অশোক সাহা, প্রবীর চক্রবর্তী, শিরিন আকতার প্রমুখ।বিএনপির সমাবেশগাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ ১১ অক্টোবর নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। আনিসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গাউছুল আযম, মিজানুর রহমান, মোর্শেদ হাবীব, আবদুল কাফি, মমতাজুল ইসলাম, শাকিল ইসলাম, আবদুস সালাম, হানিফ বেলাল, মাহামুদুন্নবী, মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম, তাহেরুল ইসলাম, আবদুর রাজ্জাক, জাকারিয়া প্রমুখ। নাট্য পরিষদের সভাগাইবান্ধা জেলা মানবাধিকার নাট্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ১০ অক্টোবর স্থানীয় কমিউনিটি রিসোর্স সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি সরোজ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আলম মিয়া, তামজিদুর রহমান, নাহিদ হাসান, জাহেদুল আলম, জগম্ময় পাল প্রমুখ। শেষে কবি সরোজ দেবকে সভাপতি ও আলম মিয়াকে সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়। সৈয়দপুর: ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়নের সম্মেলনসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়নের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর রিকশা মজদুর ইউনিয়নের মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের তত্ত্বাবধায়ক কমিটির সভাপতি আবদুল গফুর। প্রধান অতিথি ছিলেন ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়নের দিনাজপুর কেন্দ্রীয় কমিটিসহ সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হীরু। সম্মেলনে সর্বসম্মতিতে ১৩ সদস্যের সৈয়দপুর শাখা কমিটি গঠন করা হয়। এতে নির্বাচিত হন মোজাম্মেল হক মৃধা, মোহাম্মদ আলম, আবদুল গফুর, মনতাজ আলী, কোষাধ্যক্ষ আব্বাস আলী, আহমেদ রাজু, আবদুল হামিদ, আজিজার রহমান, আমজাদ হোসেন সরকার ও মো. শামীম। স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটি গঠনবাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর সাংগঠনিক জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন শফিকুল ইসলাম জনি। ৬১ সদস্যের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন পাঁচজন। তাঁরা হলেন শফিকুল ইসলাম, আবদুল খালেক, এরশাদ হোসেন, জাকির হোসেন ও মোহাম্মদ আলী। ৪ অক্টোবর কেন্দ্রীয় কমিটি থেকে ওই সদস্যদের মনোনয়ন দেওয়া হয়।সিরাজগঞ্জ: মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের সহায়তা কার্যক্রমনিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জমুক্তিযুদ্ধে নির্যাতিত নারী সহায়তা কার্যক্রম প্রকল্পের আওতায় ২ অক্টোবর সিরাজগঞ্জ জেলার মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সামাজিক সহায়তা উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে সিরাজগঞ্জের উত্তরণ মহিলা সংস্থার কার্যালয়ে আয়োজিত এই সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এস এম গোলাম হিলালী, সাফিনা লোহানী, হেলাল উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ। তড়কা টিকা কর্মসূচি শীর্ষক আলোচনা২ অক্টোবর শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারিবাড়িতে অ্যানথ্রাক্স ভ্যাকসিনেশন (টিকা) কার্যক্রম পর্যবেক্ষণ কৃষক খামারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার হোসেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গোলাম মওলা আজম, ইদ্রিস আলী, আব্দুস সালাম, গোলজার হোসেন, লুৎফর রহমান চৌধুরী, আব্দুস সামাদ প্রমুখ।