সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া: হজযাত্রীদের সংবর্ধনা প্রদাননিজস্ব প্রতিবেদক, বগুড়াসোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার উদ্যোগে ১৬ অক্টোবর বেলা ১১টায় ব্যাংক কার্যালয়ে হজযাত্রীদের সংবর্ধনা প্রদান ও হজ গাইড বিতরণ করা হয়েছে। অধ্যক্ষ আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, বজলুর রশিদ, পরিমল কুমার দাস, সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম, হজযাত্রীদের মধ্য বক্তব্য দেন আলহাজ কবির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক সিদ্দিকুর রহমান, আলহাজ নূরুল আমিন ।রেড ক্রিসেন্টের কার্যক্রম পরিদর্শনভারতের পশ্চিমবঙ্গ রেডক্রস সোসাইটির দুই সদস্যের এক প্রতিনিধিদল ২০ অক্টোবর বগুড়া রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন। বগুড়া শাখার ভাইস চেয়ারম্যান রাগেবুল আহসান প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় যুব রেড ক্রিসেন্টের প্রধান শরিফুর রহমান, উপ-যুব প্রধান এ কে এম জাকারিয়া, আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় রেড ক্রিসেন্ট প্রতিনিধি নির্মলেন্দু সেন গুপ্ত ও হারাধন ব্যানার্জ্জী পরে বগুড়ার পুন্ড্র নগরীখ্যাত মহাস্থানগড়, করতোয়া নদী, মোহাম্মদ আলী প্যালেস ও কারপল্লী পরিদর্শন করেন। আদমদীঘি: ব্র্যাকের আলোচনা সভা ও শোভাযাত্রাআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ১৮ অক্টোবর বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামে ইউনিয়ন ওয়াটসন কমিটি ও উপজেলা ব্র্যাক ওয়াশ কর্মসূচির আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। মহির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম। উপস্থিত ছিলেন আবদুল ওয়াহাব, নাছরীন বেগম, শামিম মিয়া, আলাউদ্দীন সরকার, হাফিজার রহমান, কাজেম উদ্দীন, আবু বকর সিদ্দীক প্রমুখ।শিবগঞ্জ: গ্রাম বিকাশ সংস্থার সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলায় গ্রাম বিকাশ সংস্থার আয়োজনে ও পল্লী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ‘জাতীয় বাজেটে চাই নাগরিক অংশগ্রহণ’ শীর্ষক এক সভা ১৮ অক্টোবর শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। আরও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, মঞ্জুরুল আলম, নুর মাহমুদ, আমিনুল ইসলাম প্রমুখ। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনবানাইল সদর সর্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান। এ উপলক্ষে এক সভা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ মির্জারুল আলম, আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, উজ্জল প্রসাদ কানু, আব্দুল করিম, শাহাবুদ্দিন শিবলী, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র অধিকারী, রমেশ প্রসাদ কানু প্রমুখ। পরে মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক) নরেশ কুমার রায় ও সহকারী অধ্যাপক (বক্ষব্যাধি) দেবাশীষ কুমার গুপ্ত।পৌর উন্নয়ন কমিটির ওয়ার্ড কমিটি গঠনপৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড পৌর উন্নয়ন কমিটির এক সভা ১৯ অক্টোবর মরাগাড়ী মাঠে অনুষ্ঠিত হয়। আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। বক্তব্য দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রহুল আমিন ফকির, পৌর উন্নয়ন কমিটির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, মফিজ উদ্দিন, ইয়াকুব আলী, জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, লুৎফর রহমান, আইনুল হক প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে জালাল উদ্দিনকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ৮ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়।পীরগঞ্জ: ব্র্যাক ইউনিয়ন সমাজের সভাপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিব্র্যাক ইউনিয়ন সমাজ এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) আয়োজনে ১৯ অক্টোবর পীরগঞ্জ ইউপি সভাকক্ষে অতি দরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আকতারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিলা, ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক মো. ফারুক হোসেন, মো. মুনিরুজ্জামান ও সাইফুল ইসলাম, মো. রেজাউল করিম, রফিকা বেগম ও সেফালী বেগম। হাসপাতালের ভিত্তি উন্মোচন ১৮ অক্টোবর পীরগঞ্জ উপজেলার জাবরহাট স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে ১০ শয্যার হাসপাতাল ভবনের ভিত্তি উদ্বোধন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান দগ্ধুরাম রায়। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজউদ্দীন আহমেদ ও সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, ইউএনও আবদুুর রউফ মণ্ডল, আশরাফ আলী, মো. মনিরউদ্দীন, ওয়াজেদ আলী সরকার, পিয়ার আলী ও মকবুল হোসেন। ক্ষেতলাল: মাছের পোনা বিতরণক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় ১৪টি আবাসন প্রকল্পের পুকুরে ৩০০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়। উপজেলার মুনঝার ফকিরপাড়া গ্রামের ঠিকাদার মেহেদুল ইসলামের মৎস্য খামার থেকে ১৯ অক্টোবর ওই পরিমাণ পোনা বিতরণ করা হয়েছে। ওই সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুুল লতিফ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলম, ঠিকাদার মেহেদুল ইসলাস, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। উপজেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচনজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচন ১৩ আক্টোবর উপজেলা সমবায় অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শুধু সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে আবু সাইদ ব্যালটের মাধ্যমে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েনেছ। নিকটতম প্রার্থী মো. হিমু সাত ভোট পেয়েছেন। জেলা কমিটির হেলাল উদ্দিন, রিপোন, তিতাস মোস্তফা ও মজিবর রহমান নির্বাচনে উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা জাতীয় পার্টির নেতা আশেকুর রহমান, আবুল হোসেন ও রতন।কালাই: সার ডিলার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বৈঠককালাই (জয়পুরহাট) প্রতিনিধিআগামী আলু মৌসুমকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার সরকারি সার ডিলার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে যৌথভাবে বৈঠক করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ১৮ অক্টোবর কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কালাই উপজেলা সার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুুর রহিম। বৈঠকে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুুস ছাত্তার, আলহাজ শহীদুল ইসলাম তালুকদার, এশাদুল ইসলাম ও এ কে এম মস্তাফিজুর রহমান। পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশআগামী পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর জয়লাভ নিশ্চিত করতে এবং দলীয় প্রার্থীর জয়লাভে নেতা-কর্মীদের আগাম করণীয় ও কৌশল ঠিক করতে জয়পুরহাটের কালাই পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১৯ অক্টোবর এক নির্বাচনী কর্মী সমাবেশের আয়োজন করা হয়। কালাই বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সোলেমান আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভ্যব্য মেয়র প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার। বক্তব্য দেন আহসান হাবিব চৌধুরী, আবদুল মান্নান তালুকদার, মহিউদ্দিন মামুন, ফজলুর রহমান, আবদুল হামিদ, আবদুল কুদ্দুস, ছাইদুর রহমান, আফতাব উদ্দিন প্রমুখ।কৃষক কর্মশালা১৯ অক্টোবর জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নিরাপদ বালাই দমনের ওপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মশালা উদ্বোধন করেন কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন মাকছেদুর রহমান, বাবুল আক্তার, তৌহিদুল ইসলাম, শাহজাহান আলী, আহসান হাবিব, নজরুল ইসলাম প্রমুখ।বিশ্ব খাদ্য দিবস পালিতজয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা সদরে শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। পরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম, মাহমুদ উল্লাহ, আবদুল বারী, আমিনুল ইসলাম প্রমুখ।পঞ্চগড়: খাদ্য নিরাপত্তা বিষয়ে আলোচনাপঞ্চগড় প্রতিনিধি‘ক্ষমতায়নের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের খাদ্য নিরাপত্তা উন্নতকরণ প্রকল্প’-এর এক অবহিতকরণ সভা ১৯ অক্টোবর পঞ্চগড় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন ইএসডিও এ সভার আয়োজন করেন। সংগঠনের নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনমালী ভৌমিক। সভায় আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন খান, নাজমুল ইসলাম, মুক্তারুল হক প্রমুখ।নীলফামারী: সুপ্রর আলোচনা সভানীলফামারী প্রতিনিধিআন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে নীলফামারীতে ১৮ অক্টোবর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)। স্থানীয় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। আবু মুসা মাহমুদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন দীপেন্দ্র সরকার, এল এন রোকেয়া, মমিনুর রহমান প্রমুখ। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দপুর: স্যানিটেশন মাসে সভা ও শোভাযাত্রাসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিজাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষে সৈয়দপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ১১ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে সভা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাকের ওয়াশ কর্মসূচির সহযোগিতায় উপজেলা টাস্কফোর্স কমিটি ওই কর্মসূচি হাতে নেয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাছ আলী সরকার ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালাউদ্দিন। আরও বক্তব্য দেন মুছা উদ্দিন প্রামাণিক, ম ম রেজাউল হক, নুরানী সুলতানা, এনামুল হক, আবু বকর সিদ্দিক প্রমুখ। অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে আলোচনা সভাবেড়া (পাবনা) প্রতিনিধিঅ্যানথ্রাক্স পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ অক্টোবর বেড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও হাসানুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল আলম, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, এস এম ফজলুল হক প্রমুখ। বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ববিষয়ক আলোচনাবিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণ বিষয়ে ১৯ অক্টোবর মনজুর কাদের মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউএনও হাসানুল মতিন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক হরেন্দ্রনাথ বর্ম্মণ ও কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। বেড়া উপজেলায় ১০টি কেন্দ্রের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের মধ্যে ২৩ অক্টোবর বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব (অ্যানার্জি বাল্ব) বিতরণ করা হবে বলে সভায় জানানো হয়।চাটমোহর: সেলাই মেশিন বিতরণচাটমোহর (পাবনা) প্রতিনিধিপাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকার ৮০ জন দরিদ্র মহিলাকে ১৮ দিনের প্রশিক্ষণ শেষে ১৮ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেককে বিনা মূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। রেলবাজার পিসিডি কার্যালয়ে মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ, রোকেয়া আজাদ, নূরুল ইসলাম, নবীর উদ্দিন, মকবুল হোসেন, সৈয়দ সহিদ আলম, দীলপ কুমার লাহিড়ী, হেলালুর রহমান, রকিবুর রহমান, টিয়া খাতুন ও শফিকুল আলম।তারাগঞ্জ: হাত ধোয়া দিবসে আলোচনা সভাতারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিসাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে জীবাণুমুক্ত থাকার শপথ নিয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রায় ১২ হাজার শিক্ষার্থী। ২০ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা আরডিআরএস ইকো প্রকল্পের আয়োজিত অনুষ্ঠানে তারা এ শপথ নেয়। দিবসটি উপলক্ষে ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও জিয়া উদ্দিন, হরিশ্বর রায়, আবদুল জলিল, নেজামুল হক, ফুয়াদ আহমেদ, ফারজানা পারভীন, ফয়জুল বাশার, আতোয়ার রহমান, মৌসুমী পারভীন, মনিরুজ্জামান, মাহামুদুল হাসান, কালাম আহমেদ, কৃষ্ণ চন্দ্র, ও সেলিম আহমেদ। সিরাজগঞ্জ: সংগ্রাম কমিটির কর্মসূচি ঘোষণানিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি ১৫ অক্টোবর যমুনার করালগ্রাস থেকে সিরাজগঞ্জ জেলাকে রক্ষা, বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জ শহর হয়ে বগুড়া পর্যন্ত রেললাইন সংযোগ, বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা স্থাপনসহ ১৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। সিরাজগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক জহুরুল হকের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ইসমাইল হোসেন, বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, আবদুল হাই তালুকদার, নবকুমার কর্মকার, নাজমুল ইসলাম প্রমুখ।অগ্রণী ব্যাংকে বিদায় ও বরণ অনুষ্ঠান২০ অক্টোবর অগ্রণী ব্যাংক লিমিটেডের সিরাজগঞ্জ অঞ্চলের প্রধান সহকারী মহাব্যবস্থাপক নেজাবত আলীর বিদায় ও নবাগত সহকারী মহাব্যবস্থাপক মো. তৌফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এস রোড শাখার ব্যবস্থাপক মো. জালাল উদ্দীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. ফরিদুল ইসলাম, আবদুস সালাম, জুড়ান আলী, মোত্তালিব হোসেন, আবু সালেহ মিয়া, গোলাম মহিউদ্দীন, খোসলেহাজ উদ্দীন, আবদুল আওয়াল প্রমুখ।রায়গঞ্জ : ওএমএসের চাল বিক্রি শুরুরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণ করতে খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়েছে। ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল আহাদ পাঁচটি ওএমএসের চাল বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রইচ উদ্দিন আহমেদ, আবু সাঈদ সরকার, সাজ্জাদুল আলম, আবু বক্কার শেখ, শাহ আলম, সিরাজুল ইসলাম সিদ্দিকি প্রমুখ।উন্নয়ন সমন্বয় কমিটির সভা১৮ অক্টোবর সোমবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল আহাদ। বক্তব্য দেন এ বি এম আবদুস সাত্তার, আমিনুল ইসলাম, নিলুফার ইয়াসমিন, রইচ উদ্দিন আহমেদ, রেজাউল করিম তালুকদার, আবু বক্কার শেখ, ডা. শচীন্দ্রনাথ বসাক, মোশারফ হোসেন, রহমত আলী, আবু সাঈদ সরকার প্রমুখ।গাইবান্ধা: সুপ্রর সভাগাইবান্ধা প্রতিনিধিসুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ১৭ অক্টোবর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সৈয়দ শামছুল আলম, পিয়ারুল ইসলাম, ওয়াজিউর রহমান, ফজলে করিম, সাজেদা পারভীন, টুকু মিয়া, মাহাবুব আলম, আজহারুল হক, শাহ আলম প্রমুখ।অন্তরঙ্গ থিয়েটারের সভাগাইবান্ধার অন্যতম নাট্য সংগঠন অন্তরঙ্গ থিয়েটারের উদ্যোগে এক আলোচনা সভা ১৭ অক্টোবর পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। সাজ্জাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শাহ মাসুদ, রাগীব হাসান চৌধুরী, মেরাজুল হক, জিয়াউল হাফিজ, নির্বানেন্দু বর্মণ প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হাসান, পলাশ, লোপা, ঊর্মি, সিঁথি, সরণী, সাদ্দাম, রিপন, মিলন, আসিফ, জুয়েল, স্বর্ণালী প্রমুখ।চাঁপাইনবাবগঞ্জ: কর্মচারী কল্যাণ সমিতি গঠিতনিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জ জেলা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতি গঠিত হয়েছে। ১৭ অক্টোবর শাহ নেয়ামতুল্লাহ্ ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় আবু জাফর আলীকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আবু জাফর আলী।বিজয়া পুনর্মিলনী চাঁপাইনবাবগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ২০ অক্টোবর সন্ধায় শহীদ সাটু হলে বিজয়া পুনর্মিলনী ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কনক রঞ্জন দাসের সভাপতিতে অনুষ্ঠানে জেলা প্রশাসক কে এম আলী আজম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান রহুল আমীন, আতাউর রহমান, মাযহারুল ইসলাম ও রুপেন্দ্র নাথ রায় চৌধুরী বক্তব্য দেন।