সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর: বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশফরিদপুর অফিসখালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাতের ষড়যন্ত্র, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ আট দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য স্থানের মতো ফরিদপুরে ২৪ অক্টোবর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে এ কর্মসূচি পালন করে। শাহজাদা মিয়া সমর্থিত অংশ জেলা বিএনপির নামে আলোচনা সভার আয়োজন করে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে। শাহজাদা মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দ মোদাররেস আলী, শহীদ পারভেজ, এফ এম কাইউম, আজম খান, রশিদুল ইসলাম, জুলফিকার হোসেন, আতাউর রশিদ প্রমুখ। সভা শেষে বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ সমর্থিত অংশ শহর বিএনপির নামে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক অতিক্রম করে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন আলী আশরাফ, এ কে কিবরিয়া, রেজাউল ইসলাম, আফজল হোসেন, মাহাবুব উর রহমান, বেনজির আহমেদ, রেজাউল ইসলাম, ফাত্তাউল ইসলাম, রেজোয়ান বিশ্বাস, মুরাদ হোসেন, এম এম ইউসুফ, বি এম নাহিদুল ইসলাম, মো. কাইউম মিয়া, আরিফুজ্জামান, শামীম হক তালুকদার প্রমুখ। বিকেলে জেলা বিএনপির উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।কুষ্টিয়া: মিরপুরে আলোচনা সভাকুষ্টিয়া অফিসজাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মিরপুরে স্থানীয় পিপসা, আলো, জনসেবা ও বন্ধন সংস্থার যৌথ উদ্যোগে এবং এনজিও ফোরাম যশোর অঞ্চলের সহযোগিতায় ২৭ অক্টোবর উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আলো সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ রায়হান কবির ও এনজিও ফোরাম যশোর অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা এ বি এম হাসানুজ্জামান। এ ছাড়া উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আলী মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশজাতীয়তাবাদী যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর আড়ুয়াপাড়ার বজলুর মোড় থেকে কুষ্টিয়া জেলা যুবদলের উদ্যোগে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শহরের কোর্ট স্টেশন চত্বরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির একাংশের সভাপতি মিনহাজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক পৌর মেয়র নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এ শামীম আরজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।খুলনা: নাগরিক সনদবিষয়ক কর্মশালাখুলনা প্রতিনিধিপ্রশাসনে গতিশীলতা, জবাবদিহি ও উন্নত জনসেবা নিশ্চিত করতে ‘জনসেবার জন্য নাগরিক সনদ প্রণয়ন’ শীর্ষক বিভাগীয় কর্মশালা ২৪ অরক্টাবর খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় প্রশাসন ও সংস্থাপন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিস চেঞ্জ ম্যানেজমেন্ট প্রোগ্রাম যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এতে সহযোগিতা করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ। বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউএনডিপির প্রকল্প ব্যবস্থাপক পিটার ভেন ডি পল এবং সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এম বদরুদ্দোজা। ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনার জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার।বিএনপির প্রতিবাদ সমাবেশখুলনায় ২৪ অক্টোবর বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী আওয়ামী দুঃশাসন, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সর্ব ক্ষেত্রে দলীয়করণ, হামলা, মামলা, টেন্ডারবাজি ও দখলবাজির প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরের জাতিসংঘ পার্কে খুলনা সদর থানা বিএনপি এ জনসভার আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সদর থানা বিএনপির সভাপত্রিআবদুল জলিল খানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন সাংসদ নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল আহমেদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। সভায় আরও বক্তৃতা করেন আরিফুজ্জামান, কাজী সেকেন্দার আলী, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, এস এম মোর্শেদ আলম, মীর কায়সেদ আলী, আনোয়ারুল কাদির প্রমুখ।চিকিৎসাবিষয়ক কর্মশালাখুলনায় হামদর্দের উদ্যোগে চিকিৎসাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা ২৪ অক্টোবর শেষ হয়। নগরের একটি অভিজাত হোটেলে ২৩ অক্টোবর কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা-৪ আসনের সাংসদ মোল্লা জালাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক এ কে এম আবদুস সামাদ মিয়া, খুলনার সিভিল সার্জন আবদুল হান্নান ও খুলনা ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ আলী। হামদর্দের উপপরিচালক বিপণন (মেডিকেল) মো. আজিজুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হামদর্দের উপপরিচালক (বিপণন) মো. আমিনুল ইসলাম, হাকিম মো. আবু ছিদ্দিক, রেহান উদ্দিন ভূঁইয়া, মো. বজলুল হক প্রমুখ।ডুমুরিয়া: স্যানিটেশন বাস্তবায়নে সভা ও শোভাযাত্রাডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি‘দুই হাজার তের সন, সবার জন্য স্যানিটেশন’ এই লক্ষ্য বাস্তবায়নে ২৭ অক্টোবর ডুমুরিয়া উপজেলা পরিষদের উদ্যোগে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার ও রণজিত সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তিমণি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার, ব্র্যাক ওয়াশ কর্মসূচির ব্যবস্থাপক গোলাম কিবরিয়া, প্রশান্ত গোলদার ও জাকির হোসেন। আলোচনা সভার আগে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ঝিনাইদহ: বিক্ষোভ ও আলোচনা সভানিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঝিনাইদহের হরিণাকুণ্ডুর পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান মণ্ডল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ অক্টোবর হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। শহরের পার্বতীপুরে উপজেলা বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আবদুল মালেক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাহিদুজ্জামান, এম এ মজিদ, রওশন বিন কদর, আহসান হাবিব, জিন্নাতুল হক, আনিছুর রহমান প্রমুখ। ২০০৫ সালের ১৯ অক্টোবর হরিনাকুণ্ডু থানার সামনে ব্রাশফায়ারে সন্ত্রাসীরা পৌর মেয়র আজিজুর রহমান মণ্ডলকে হত্যা করে।শোভাযাত্রা ও উদ্বুদ্ধকরণ সভাজাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ২৪ অক্টোবর ঝিনাইদহে শোভাযাত্রা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক রমা রানী রায়ের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।পটুয়াখালী: যুদ্ধাপরাধীদের বিচার দাবিপটুয়াখালী অফিসআমরা মুক্তিযোদ্ধার সন্তান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টামণ্ডলী, আহ্বায়ক কমিটির যৌথ সভায় যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি করা হয়েছে। ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে সংগঠনের আহ্বায়ক আহমাদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলী আজগর ভূইয়া, রবিউল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেহাদ পারভেজ, জাহিদ হাসান, আসাদুজ্জামান মুন্না, ইমরানুল ইসলাম, মাহাবুব শিকদার, আনিসুর রহমান, শাহরিয়ার গাফ্ফার, জায়েদ বিন আলী, রকিবুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। কলাপাড়া: শিক্ষার মান উন্নয়নে সভাকলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিপটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২৬ অক্টোবর শিক্ষাদান পদ্ধতি পরিদর্শন ও মতবিনিময় সভা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামাল হোসেন বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি এবং শিশু শিক্ষার মান যাচাই করেন। বিদ্যালয় পরিদর্শন শেষে কর্মকর্তারা অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জামাল মোল্লা এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. জামাল হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এস এম শহিদুল ইসলাম, মো. জসিম উদ্দিন প্যাদা, মো. কবির গাজী ও প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।ঝালকাঠি: এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠি প্রতিনিধিলিবারেল ডেমোক্রেটিক পার্টির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ অক্টোবর ঝালকাঠিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোনাল্ডস রোডের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলডিপির জেলা সভাপতি চৌধুরী আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আনোয়ার, জেলা সাধারণ সম্পাদক শামীম আলম, মো. মনিরুজ্জামান, মানিক লাল আচার্য্য, মিজানুর রহমান ও লুৎফর রহমান। কৃমি নিয়ন্ত্রণ দিবস উপলক্ষে পরামর্শ সভা১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবস পালনের লক্ষ্যে ২২ অক্টোবর ঝালকাঠিতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলার স্কুলগামী ও স্কুলবহির্ভূত ছয় থেকে ১২ বছর বয়সী এক লাখ ১৯ হাজার ৩১২ জন শিশুকে কৃমির ট্যাবলেট খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময় দুই বছরের ঊর্ধ্বের ছয় লাখ ৬১ হাজার ৩৮৭ জন শিশুকে ফাইলেরিয়াসিস (গোদ রোগ) নির্মূলে কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সিভিল সার্জন আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবা হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নওশের আলী।গোয়ালন্দ: মৎস্য উন্নয়ন প্রকল্প শীর্ষক কর্মশালা গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি‘বৃহত্তর ফরিদপুর জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা ২৬ অক্টোবর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুসাইন শওকতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুজ্জামান, সাইদুর রহমান, নুরুজ্জামান মিয়া, সুকুমার মণ্ডল, হাফিজুল ইসলাম, মোহাম্মদ আলী, আকতার হোসেন, হামিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। নড়াইল: বিএনপির আলোচনা সভা নড়াইল প্রতিনিধিবিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৪ অক্টোবর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তবিবর রহমান। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার, আলী হাসান, অশোক কুণ্ডু, মাহাবুব মোর্শেদ, জুলফিকার আলী, মনিরুল ইসলাম, রেজাউল খবির, শিরিন জামান, শাহানা মল্লিক, মুশফিকুর রহমান প্রমুখ। বরগুনা: বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশনিজস্ব প্রতিবেদক, বরগুনাকেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ২৪ অক্টোবর বরগুনা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। জেলা বিএনপির সহসভাপতি গোলাম ছগিরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া, জেলা যুবদলের সভাপতি তালিমুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার, ছাত্রদলের আহ্বায়ক কে এম সফিকুজ্জামান প্রমুখ।চুয়াডাঙ্গা: ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাচুয়াডাঙ্গা প্রতিনিধিচুয়াডাঙ্গা জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সভা ২৩ অক্টোবর স্থানীয় চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার এবং চুয়াডাঙ্গা জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান। এতে বক্তব্য দেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, সদস্য আবদুল মান্নান ও মো. হেলাল উদ্দিন। সদর উপজেলা যুবলীগের সভা বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা সদর উপজেলার সভা ২৩ অক্টোবর শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির। এতে বক্তব্য দেন আবদুল কাদের, সিরাজুল ইসলাম, রাশেদুজ্জামান, শামীম আহাম্মেদ, আবদুর রশিদ প্রমুখ। বরিশাল: জেলা উত্তর মহিলা দলের সম্মেলন বরিশাল অফিসবরিশাল জেলা উত্তর মহিলা দলের কর্মী সম্মেলন ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ৪ আসনের সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদের বাসভবনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিলকিস জাহান, কেন্দ্রীয় সহসভাপতি শাহনাজ সালেহ, শামীমা আকবর, শাহানা আক্তার, সৈয়দ রফিকুল ইসলাম, রোকেয়া বেগম, কাউন্সিলর হোসনেআরা বেবী প্রমুখ।শারীরচর্চা শিক্ষকদের রিফ্রেসার কোর্স জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় আট দিনব্যাপী শরীরচর্চা শিক্ষকদের রিফ্রেসার কোর্স অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শারীরিক শিক্ষা কলেজ অধ্যক্ষ অখিল চন্দ্র সাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশিদ। অন্যদের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার, খুলনা অঞ্চল মাধ্যমিক ও উচ্চশিক্ষা উপপরিচালক টি এম জাকির হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। গৌরনদী: ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে শোভাযাত্রা গৌরনদী (বরিশাল) প্রতিনিধিআন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে ২১ অক্টোবর বরিশালের গৌরনদীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রেডিট ইউনিয়নগুলোর উদ্যোগে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কালেবর বরিশাল ও খুলনা অঞ্চলের পরিচালক মো. রাসেদুজ্জামান ঝিলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক জি এম হারুন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলাউদ্দিন বালী। এতে বক্তব্য দেন নলচিড়া ক্রেডিট ইউনিয়নের সভাপতি শেরশাহ ফকির, বাদশা ফকির, কবির হোসেন খান, কালেবর এরিয়া কো-অর্ডিনেটর শাহিনুল হাসান, জহুরুল ইসলাম, মাসুদ পারভেজ, খোকন কৃষ্ণ দাস, সুজন ঘোষ, অনিতা ব্যাপারী প্রমুখ। উপজেলা বিএনপির প্রতিবাদ সভা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে ষড়যন্ত্র, তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নাটোরের বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ২৪ অক্টোবর গৌরনদী উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মান্নান খান, গোলাম হোসেন মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম ফকির, সাহেব আলী সরদার, মোতাহার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মো. নান্না খান, জামাল হোসেন হাওলাদার, রফিক চোকদার, আলমগীর হোসেন, সরোয়ার মোল্লা, মেহেদী হাসান, কেরামত মাঝি প্রমুখ। কালকিনি: জাতীয় স্যানিটেশন দিবস পালিতকালকিনি (মাদারীপুর) প্রতিনিধিজাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২৬ অক্টোবর র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে র্যা লিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মো. খালেকুজ্জামান, তাহমিনা সিদ্দিকী, কাজী মাহমুদুল হাসান প্রমুখ।যশোর: তথ্য অধিকার আইন পর্যালোচনা সভাযশোর অফিসবেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) যশোর শাখার উদ্যোগে ২৭ অক্টোবর ‘তথ্য অধিকার আইন ও বিধিমালা ২০০৯ পর্যালোচনা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জজের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যশোর ব্লাস্টের সমন্বয়কারী মোহাম্মদ ইসহাক। প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা শিবপদ মণ্ডল, ব্লাস্টের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বরকত আলী, মোস্তফা হুমায়ুন কবির প্রমুখ।গোপালগঞ্জ: রাই রসরাজ সেবাশ্রমে মহানাম যজ্ঞানুষ্ঠানগোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জের পাঁচুড়িয়া রাই রসরাজ সেবাশ্রমে ২৭ অক্টোবর থেকে ৩২ প্রহরব্যাপী (চার দিন) শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানব জাতির কল্যাণে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন গোপালগঞ্জের আদিনিত্য ঠাকুর সম্প্রদায়, বাগেরহাটের মহামিলন সম্প্রদায়, ফরিদপুরের ব্রজ কিশোর সম্প্রদায়, ঝিনাইদাহের গৌর বাণী সম্প্রদায়, ব্রজ গোপাল সম্প্রদায়, বরগুনার সুরশ্রী সম্প্রদায় ও গোপালগঞ্জের যোগিনী সম্প্রদায়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রী শ্রী মদন মোহন ঠাকুর।