সংগঠন সংবাদ
আইনজীবী সমিতির পাঠাগারে বই দাননিজস্ব প্রতিবেদক, সিলেটসিলেট জেলা আইনজীবী সমিতির পাঠাগারে বই দান করেছেন প্রয়াত একজন আইনজীবীর সহধর্মিণী। আনুষ্ঠানিকভাবে বই প্রদান করা হয় ১২ অক্টোবর। সমিতির সাবেক সদস্য ও অতিরিক্ত পিপি প্রয়াত আবদুল হামিদের স্ত্রী মোছাম্মৎ আখলাকুননেছা খাতুন আইনবিষয়ক বই দান করেন। এগুলো গ্রহণ করেন সমিতির বর্তমান সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম শমিউল আলম, সাবেক সভাপতি ফখরুদ্দিন আহমদ, গোলাম রাজ্জাক চৌধুরী, সাবেক সহসম্পাদক সমর বিজয় সী শেখর প্রমুখ।প্রাথমিক সরকারি কর্মচারী সমিতির সভাপ্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারীসহ সমমানের সব স্তরের পদকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে প্রাথমিক সরকারি কর্মচারী সমিতি। ৮ অক্টোবর দুপুরে সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে পিটিআই ভবনে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। পাশাপাশি নিয়োগবিধিতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী ইন্সট্রাক্টর পদে পদোন্নতির জন্য শতকরা ৩০ ভাগ কোটা নির্ধারণের দাবি জানানো হয়েছে। অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী ভূপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. খায়ের আহমদ মজুমদার।ডাক দিবসে আলোচনা সভাবিশ্ব ডাক দিবস সেবা সপ্তাহ উপলক্ষে সিলেট বন্দরবাজার প্রধান ডাক বিভাগের কার্যালয়ে ১১ অক্টোবর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী ডাক কর্মচারী ইউনিয়ন সিলেট ও সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পোস্ট মাস্টার জেনারেল এমদাদুল বারী। বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ওমর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলন রঞ্জন দেবের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এপিএমজি কাম সহ-পোস্ট মাস্টার মো. আবদুল্লাহ।বোটানিক্যাল গার্ডেন উদ্বোধনগোলাপগঞ্জ বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধনী অনুষ্ঠান ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ উল্লাহ তালুকদার। গোলাপগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ বোটানিক্যাল গার্ডেনের পরিচালক আনোয়ার শাহজাহান। সাংবাদিক আবুল হাসনাতের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. জিল্লুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বদরুল ইসলাম, গোলাপগঞ্জ বোটানিক্যাল গার্ডেনের চেয়ারম্যান আনোয়ার আলমগীর, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অজামিলচন্দ্র নাথ প্রমুখ।মহিলা জাতীয় পার্টির অভিনন্দনপূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সভানেত্রী নূর-ই-হাসনা চৌধুরী ও সাধারণ সম্পাদক নাজমা আক্তারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মহানগর জাতীয় মহিলা পার্টির সভানেত্রী শিউলি আক্তার। এক বিবৃতিতে তিনি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভে জেলা ও মহানগর জাতীয় পার্টি ও মহিলা পার্টিসহ অঙ্গ সংগঠনের সব নেতা-কর্মীদের অভিনন্দন জানান। সিলেটে জাতীয় মহিলা পার্টির কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সব মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।সুনামগঞ্জ: আইন কলেজ প্রতিষ্ঠার উদ্যোগসুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জে একটি আইন কলেজ প্রতিষ্ঠার লক্ষে ৯ অক্টোবর শনিবার শহরের গণ্যমান্য ব্যক্তিরা এক মতবিনিমিয় সভা করেছেন। শহরের আলী ফরিদ মেমোরিয়াল কিন্ডার গার্টেনে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও লেখক হোসেন তৌফিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন কলেজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য দেন মূল উদ্যোক্তা সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব ইফতেখার আহমদ। এ ছাড়া বক্তব্য দেন আইনজীবী ও কলামলেখক স্বপনকুমার দেব, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দীলিপ কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রউফ, রাজনীতিবিদ আ ত ম সালেহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, শওকত আলী প্রমুখ। সভায় হোসেন তৌফিক চৌধুরীকে আহ্বায়ক ও পরিমল কান্তি দেকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।ছাত্র ইউনিয়নের মানববন্ধনসুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষক-সংকট দূর করে শ্রেণীকক্ষ, সম্মান কোর্সে বিষয় ও আসন সংখ্যা বৃদ্ধি, ছাত্রীনিবাস চালুসহ আট দফা দাবিতে ৯ অক্টোবর শনিবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন কলেজ শাখা। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। মানববন্ধন চলাকালে ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সভাপতি শাহজালাল সুমনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সত্যজিৎ আচার্য, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নরেন ভট্টাচার্য ও কলেজ শাখার সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন প্রমুখ। আট দফা দাবির মধ্যে আরও আছে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধে উদ্যোগ নেওয়া, ছাত্র সংসদ নির্বাচন প্রদান, পাঠাগার ও অনার্সের সেমিনার কক্ষে বই বৃদ্ধি করা, খেলাধুলার কক্ষ চালু ও ক্যানটিনকে আধুনিকায়ন করা।বাস মালিক সমিতির কমিটি গঠনসুনামগঞ্জে জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক গ্রুপের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ ময়না মিয়া আর মহাসচিব মোহাম্মদ জুয়েল মিয়া। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই দুজনের কমিটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ অক্টোবর নির্বাচিত ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি আলাউদ্দিন, আবদুল জলিল, আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব সফাত উল্লাহ, আশরাফ আহমদ, কোষাধ্যক্ষ আমির হোসেন, শিক্ষা-সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক এ এফ এ সফিউর রহমান, দপ্তর সম্পাদক গোলাম সরোয়ার, টার্মিনাল সম্পাদক আলাল খান, কার্যকরি সদস্য ছালিক মিয়া, নজরুল ইসলাম, মোজাম্মেল হাসান, আবদুস সবুর, সুললিতচন্দ্র ধর ও সজলচন্দ্র দে। তিন বছর মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।সপ্তাহব্যাপী বই উৎসবসুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সপ্তাহব্যাপী ঐতিহ্য বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা সংস্থা ঐতিহ্য ও সমকাল সুহূদ সমাবেশ এই উৎসবের আয়োজন করে। ১৭ অক্টোবর রোববার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে সুনামগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ শীতেশ রঞ্জন আচার্য ও প্রবীণ সংগীতশিল্পী এমরান আলীকে সম্মাননা দেওয়া হয়। সুহূদ সমাবেশ সুনামগঞ্জের সভাপতি মাহবুবল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল আলম খান, মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য, শিক্ষিকা সঞ্চিতা চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইশতিয়াক শামীম, সাংবাদিক পঙ্কজ দে ও সুহূদ সমাবেশের সাধারণ সম্পাদক রায়হান ই জান্নাত প্রমুখ।ধরমপাশা: জাতীয় স্যানিটেশন মাস ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি২০১৩ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সরকারের অঙ্গীকার এ বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১০ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ১৪ অক্টোবর সকাল সোয়া ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য বিভাগে উপসহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর ইকবাল চৌধুরী, ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. লিয়াকত আলী প্রমুখ।ইউনিয়ন পর্যায়ে কর্মশালাসুনামগঞ্জের ধরমপাশার সেলবরষ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গত ১৬ অক্টোবর সকালে ইউনিয়ন পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন শাহ। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে বেসরকারি সংস্থা আহ্ছানিয়া মিশন এ কর্মশালার আয়োজন করে। এতে বক্তব্য দেন ইউপি সদস্য মো. রতন মিয়া, স্কুল শিক্ষক আবদুল হাই, সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া, বেসরকারি সংস্থা শরীক প্রকল্পের মাঠ সমন্বয়কারী আবদুস ছালেক খোকন, আহছ্ানিয়া মিশনের মাঠ সমন্বয়কারী ছফুরা আক্তার প্রমুখ।হবিগঞ্জ: সোনালী ব্যাংকের ক্ষুদ্রঋণ বিতরণ হবিগঞ্জ প্রতিনিধিসোনালী ব্যাংক হবিগঞ্জ আঞ্চলিক শাখা ১৪ অক্টোবর জাগো নারী উন্মেষ ঋণসহ ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় প্রায় ৭৫ লাখ ১৫ হাজার টাকার ঋণ বিতরণ করে। সোনালী ব্যাংক হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার এ কে এম মুছা ভূঞার সভাপতিত্বে এ ঋণ বিতরণ অনুষ্ঠান আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আতাউর রহমান প্রধান। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার (অফিস) মো. নুরুল ইসলাম চৌধুরী।হজযাত্রীদের প্রশিক্ষণহবিগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার হজযাত্রীদের ১৭ অক্টোবর দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণে ৩৫ জন নারীসহ প্রায় শতাধিক হজযাত্রী অংশ নেন। ওই দিন সকাল ১০টায় স্থানীয় কিবরিয়া পৌর মিলনায়তনে এ বছর মক্কা-মদিনায় গমনেচ্ছুক হজযাত্রীদের সুবিধার্থে এক প্রশিক্ষণের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। পবিত্র হজ ও ওমরাহবিষয়ক নিয়মাবলির ওপর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেন মুফতি এ টি এম নুরুদ্দিন জঙ্গি, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আলী আহম্মদ চৌধুরী, মাওলানা তোফাজ্জল হক ও অধ্যক্ষ গোলাম সারওয়ার। হজ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। স্বাগত বক্তব্য দেন হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান জিকে গউছ।মৌলভীবাজার: বিশ্ব দৃষ্টি দিবস পালনমৌলভীবাজার প্রতিনিধিবিশ্ব দৃষ্টি দিবস ও বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে গত ১৫ অক্টোবর মৌলভীবাজারে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন বিএনএসবির অবৈতনিক সাধারণ সম্পাদক এ এম ইয়াহিয়া মুজাহিদ, মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল খালিক, কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ, দৃষ্টিপ্রতিবন্ধী মিজানুল ইসলাম, ছাদিক আহমদ, মোসাদ্দেক আহমদ মানিক প্রমুখ। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, বিএনএসবি চক্ষু হাসপাতাল ও জেলা সমাজসেবা অধিদপ্তর। মাদ্রাসায় ইংরেজি শিক্ষার মানোন্নয়নে কর্মশালাজেলার মাদ্রাসায় ইংরেজি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত ১৪ অক্টোবর মৌলভীবাজারে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এই কর্মশালার আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা শিক্ষা কার্যালয় ও ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট। কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল বারিক। স্বাগত বক্তব্য দেন ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের পক্ষে মোসাম্মৎ বদরুন্নেছা। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ, আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) মো. তওফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব আহমদ প্রমুখ। কর্মশালায় ইংরেজি শিক্ষার বিভিন্ন দিক উপস্থাপন করেন সিলেটের রামকৃষ্ণ মিশন গার্লস স্কুলের শিক্ষক মো. আসাদ মিয়া, ব্র্যাক ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক হেমায়েত হোসেন এবং সিলেট ব্লু বার্ডস স্কুলের ইংরেজি শিক্ষিকা মাহমুদা আহসান সিদ্দিকী। যুবদলের শোভাযাত্রামৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক মতিন বকশ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গত ১৩ অক্টোবর এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মতিন বকশ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুবদলের মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি মুহিতুর রহমান, থানা যুবদলের সাবেক সম্পাদক সালাম আহমদ, পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, ছাত্রদলের তপোধীর রায়, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মুহিবুল আলম শাহীন, আশফাক আহমদ প্রমুখ। শিক্ষক দিবসে কর্মসূচি পালনমৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত ৫ অক্টোবর মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন, শোভাযাত্রা এবং পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যালায়েন্স (সিডা)। সিডার চেয়ারম্যান শেখ সামুসজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল বারিক। বিশেষ অতিথি ছিলেন প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক ইয়াছমিন ফরিদা ভূঁইয়া, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল কবির ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফয়জুর রহমান প্রমুখ।ফেঞ্চুগঞ্জ: ছাত্রদলের কর্মিসভাফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিফেঞ্চুগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন কমিটির উদ্যোগে ১৩ অক্টোবর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন কমিটির সভাপতি জাভেদ আহমদ। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দিনার আহমদ শাহের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ রিয়াজ আহমদ। বক্তব্য দেন আবদুল আউয়াল চৌধুরী, দিলাল আহমদ, রাসেদুল হাসান চৌধুরী, মো. ফাহিদুজ্জামান, বদরুল আহমদ, জিয়াউল হক, মিন্টু আহমদ, আহাদ আহমদ, সৈয়দ তায়েফুজ্জামান, আবদুল কাদির জিলানী, মনা আহমদ, সৈয়দ আখতার আহমদ প্রমুখ।যুবসংঘের সভাফেঞ্চুগঞ্জ যুবসংঘের কবর খননকারী সেচ্ছাসেবী কমিটির এক সভা ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ যুবসংঘের সাধারণ সম্পাদক রাজু আহমদ। সভায় বক্তব্য দেন জহির আলী, নজমুল খান, সৈয়দ আলম, জয়নাল আবেদীন, সৈয়দ তায়েফুজ্জামান প্রমুখ। সভায় বিগত কবর খনন উপ-কমিটি বিলুপ্ত ঘোষণা করে ফেঞ্চুগঞ্জ যুবসংঘের তত্ত্বাবধানে যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।চেতনা সাহিত্য সংসদের সভাফেঞ্চুগঞ্জে চেতনা সাহিত্য সংসদের এক আলোচনা সভা ১৬ অক্টোবর ফেঞ্চুগঞ্জ বাজারের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সৈয়দ আমিনুল ইসলাম। দিনার আহমদ শাহের পরিচালনায় সভায় বক্তব্য দেন এনায়েত হোসেন, সৈয়দ তায়েফুজ্জামান, সাইফুল ইসলাম, আবদুল মতিন, নজমুল খান, আবদুল হান্নান, এস কে দেব বিমল। সভায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সংগঠনের পক্ষ থেকে সাহিত্য সাময়িকী প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।শ্রীমঙ্গল: তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সভাশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে ১৩ অক্টোবর তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাক বাংলাদেশ ও ডব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হরিপদ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্তকর্তা দিলরুবা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, সীমান্তিক তামাকমুক্ত সিলেটের প্রকল্প সমন্বয়কারী আলমগীর সিকদার, উশিকা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ ছায়েদ আহমদ, এসোডের কর্মসূচি ব্যবস্থাপক মো. মাজহারুল ইসলাম, হীড যক্ষ্মা নিয়ন্ত্রণ সহকারী রোজী আক্তার, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনমাস্টার ননী গোপাল, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, আদিবাসী নেতা পরিমল সিং বাড়াইক, সাসাসের সভাপতি ছালেক হাসান প্রমুখ। বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশনাটোর জেলা বিএনপির নেতা ও উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে চৌমোহনায় আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির পৌর শাখার সভাপতি সরফরাজ আলী বাবুল। বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মছদ্দর আলী, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ছাত্রদলের নেতা মনোয়ার হোসেন প্রমুখ।গোয়াইনঘাট: জিয়া শিশু-কিশোর সংগঠনের সম্মেলনগোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিগোয়াইনঘাটে জিশিস তোয়াকুল ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বিকেল চারটায় তোয়াকুল বাজার উচ্চবিদ্যালয় হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন জিয়া শিশু-কিশোর সংগঠন তোয়াকুল ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। যুবদলের নেতা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং আব্বাস উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুদ্দিন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবদলের নেতা সেলিম আহমদ, জয়নাল আবেদীন, আফাজ উদ্দিন, সোহেল আহমদ, বশির আহমদ, হেলাল আহমদ, সৈয়দ আলী, আবদুল বারী, জিশিস নেতা মখলিছুর রহমান, আজমল আলী, আবদুল হান্নান প্রমুখ। সম্মেলনে সবার সম্মতিক্রমে ইসলাম উদ্দিনকে সভাপতি, আজমল আলীকে সাধারণ সম্পাদক এবং আবদুল হান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।পূজা উদ্যাপন পরিষদের বস্ত্র বিতরণবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিসিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে ১৪ অক্টোবর উপজেলার প্রায় ৩৫০টি গরিব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা সদর পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিশীকান্ত পাল। উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক লাল দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম খান, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা পংকি খান, সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি সুখময় ধর, সদস্য বিমলচন্দ্র দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পিনাক চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সংস্কৃতিবিষয়ক সম্পাদক দেবব্রত চক্রবর্তী ও স্বাগত বক্তব্য দেন যুগ্ম সম্পাদক শংকর দাশ। উল্লেখ্য, এ বছর বিশ্বনাথ উপজেলার ২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩৫০টি গরিব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণ করার জন্য স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক লাখ টাকা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতাদের দিয়েছিলেন।শ্রমিক লীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীবাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ অক্টোবর বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাধনচন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরশ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি আমির আলী, শংকর দাস, মিয়াজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজির আলী, প্রচারসম্পাদক হারান দেব, দপ্তর সম্পাদক আওলাদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আশিক আলী, সদস্য মহন মিয়া, হাবিব মিয়া, শ্রমিক লীগের নেতা নূর উদ্দিন, শফিকুল ইসলাম, সিরাজ মিয়া, বলাই চন্দ প্রমুখ। এ সময় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের নেতা মিয়া জান, বিশ্বনাথ উত্তরপাড় শাখার সহসভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক ইরান মিয়া, সদস্য আবুল মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের নেতা দুলাল মিয়া, আমতর আলী, মকবুল হক, আলাউদ্দিন, তোরাব আলী, অরুণ কুমার দাস, আঙ্গুর মিয়া, কাছা মিয়া, আবদুল নূর, শফিকুল ইসলাম, জাহান আলী, আবদুল মতিন, মুক্তার আলী, আছাব আলী প্রমুখ।