সংগঠন সংবাদ
গাইবান্ধা: বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার সুন্দরগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ২৫ অক্টোবর আবদুল মজিদ সরকারি উচ্চবিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদুর রহমান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ জহুরুল হক, অর্গানাইজেশনের সভাপতি শুভ্রাংসু সরকার, সম্পাদক লিখন সরকার, সদস্য রাসেল মিয়া, সুমন, শামীম, মাইদুল, নাজমুল, রতন প্রমুখ।নাগরিক পরিষদের সভাগাইবান্ধা নাগরিক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ২৫ অক্টোবর ছাপরহাটি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, জি এস এম আলমগীর, নওশাদুজ্জামান, মোহাম্মদ আলী, শাহেনওয়াজ খান, দিনবন্ধু মণ্ডল, মশিউর রহমান, হুমায়ুন কবির, রাশেদুর রহমান প্রমুখ। যুবলীগের সমাবেশগাইবান্ধা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক সমাবেশ ২৫ অক্টোবর নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। শাহ মাসুদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাংসদ মাহাবুব আরা বেগম, সৈয়দ শামছুল আলম, আবু বকর সিদ্দিক, এমারুল ইসলাম, রেজাউল করিম, এস কে তাসের, শাহীদ হাসান, কাজল মিয়া, হারুন উর রশিদ, মুকুল মিয়া, ওয়াহিদ হাসান প্রমুখ।বিএনপির সমাবেশগাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ ২৫ অক্টোবর নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। আনিসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গাওছুল আযম, মিজানুর রহমান, ওয়াহেদুজ্জামান খান, শাকিল ইসলাম, তাহেরুল ইসলাম, মোশাররফ হোসেন, মমতাজুল ইসলাম, আবদুল কাফি, নুরুল আজাদ, আবদুর রাজ্জাক, আবদুল লতিফ, আশরাফুল আলম, শফিকুল ইসলাম প্রমুখ।হাকিমপুর: নির্বাচন পরিচালনা কমিটি গঠনহাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রধান এবং মো. ছাদেক আলী মণ্ডল ও মো. মোকাররম হোসেন খানকে সদস্য করে এ কমিটি করা হয়। এ উপলক্ষে ২৩ অক্টোবর সংগঠনের নিজস্ব কার্যালয়ে মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধনদিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অতি দরিদ্র ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে তিন কিলোমিটার দীর্ঘ খাল পুনর্খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, সৈয়দ মোস্তাফিজুর রহমান, এ টি এম বেনজির রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।হাকিমপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপহাকিমপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১০-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সাতকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহীনুর রেজা, মো. খাইরুল ইসলাম ও আবদুল মালেক মণ্ডল। পরে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পীরগাছা: শতরঞ্জি কারখানার উদ্বোধনপীরগাছা (রংপুর) প্রতিনিধিরংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে মঙ্গা মোকাবিলায় ২২ অক্টোবর শতরঞ্জি কারখানার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা হয়। আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নজরুল ইসলাম, সরওয়ার হোসেন, রাজু মিয়া, মকবুল হোসেন প্রমুখ। শিবগঞ্জ: সালিস ব্যবস্থার ওপর কর্মশালাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ২১ অক্টোবর লাইট হাউসের আয়োজনে নারীর প্রতি সংবেদনশীল সালিসি ব্যবস্থার ওপর উপজেলার ১২টি ইউনিয়নে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালা উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। কর্মশালায় বক্তব্য দেন মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছার রহমান, শামছুল ইসলাম, শার্মিনা ইয়াসমিন, এ বি এম আমিনুল হক, সিরাজুল ইসলাম, লুৎফর রহমান, শাহাবুদ্দিন শিবলী প্রমুখ।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনামোকামতলা এম এইচ প্রি-ক্যাডেট স্কুলে ২৬ অক্টোবর কিন্ডারগার্টেন স্কুল অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছার রহমান, আবদুল মতীন সরদার, নুরুল আমিন তালুকদার, আবদুুল মতিন, শাহজাহান আলী, আবদুুস ছালাম, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন, মোস্তাফিজার রহমান, টিপ্পন সাহা, মোরশেদুল হাসানা, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। নীলফামারী: ‘আমরাও পারি’ ওরিয়েন্টেশন কর্মশালানীলফামারী প্রতিনিধিআমরাই পারি, আমরাই পারছি, আমরা পারব এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো জেন্ডার ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও দক্ষতা বৃদ্ধিবিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা। ২৬ অক্টোবর এ কর্মশালা হয়। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দৌলতন জাহানের সভাপতিত্বে কর্মশালাটি হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গোলাম রহমান, মিজানুর রহমান, তাহমিন হক প্রমুখ।সৈয়দপুর : অসচ্ছল বিচারপ্রার্থীদের সহায়তা সভাসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিসৈয়দপুরে আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণের আইনি সহায়তা প্রদান বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর ওই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নীলফামারী জেলা কমিটি এ সভার আয়োজন করে। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কামরুন্নাহার, আবদুল ওহাব চৌধুরী, আলিম উদ্দিন বসুনিয়া, মো. মমতাজুল হক, রমেন্দ্র নাথ বাপী, জয়নাল আবেদীন, এস এম ওবায়দুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, সৈয়দ আলী, মো. জাকির হোসেন, আখতার হোসেন, আলী সরকার, ছাইদুর রহমান প্রমুখ।ব্র্যাকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য উন্নয়ন কর্মসূচির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। গত ২৩ অক্টোবর ওই কর্মসূচি পালন করা হয়। শহরের বাঙালিপুরে ব্র্যাক সুস্বাস্থ্য কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ষষ্টীচরণ চত্রুবর্তী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মো. মাহবুবুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. রমজান আলী, ম ম রেজাউল হক, মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা কাবাডিতে আবাহনী চ্যাম্পিয়নউপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কাবাডি ফাইনাল খেলা গত ২৩ অক্টোবর স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আবাহনী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় নীলফামারী জেলা প্রশাসক জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফাইনালে আবাহনী ক্রীড়া চক্র ৪১-১৭ পয়েন্টে কামারপুকুর চেয়ারম্যান একাদশকে হারায়। খেলাটি পরিচালনা করেন সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম মোস্তফা। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। কামারপুকুর চেয়ারম্যান একাদশের আজহারুল ইসলাম আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এ ছাড়া ফেয়ার প্লে ট্রফি পান বিমানবন্দর ঈগল একাদশ। উল্লেখ্য এ আসরে ১৬টি দল অংশ নেয়। উলিপুর: পৌরসভার মাস্টারপ্লান প্রকল্পের সভাউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিউলিপুর পৌরসভার উদ্যোগে ২৬ অক্টোবর উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলজিইডির আওতায় পৌরসভার মাস্টারপ্লান প্রকল্পের স্টকহোল্ডারদের নিয়ে এক সভা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে পৌর মেয়র হায়দার আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম, জেলা প্রসাশক মো. হাবিবুর রহমান, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।ফুলবাড়ী: বার্ষিক পরিকল্পনা ও সমন্বয় সভাফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি২১ অক্টোবর কুড়িগ্রামের ফুলবাড়ীতে আরডিআরএস-বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব হলরুমে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক দলের বার্ষিক পরিকল্পনা ও সম্বন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আরডিআরএস-বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জাহেদুর রহমান, আকবর আলী, মো. নুরন্নবী, আশরাফ হোসেন, আশরাফুল ইসলাম, মো. ওয়াজেদ আলী প্রমুখ।মুসলিম এইডের বার্ষিক পরিকল্পনা সভা২৬ অক্টোবর উপজেলার বালারহাট আদর্শ রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান জাহানার বেগমের সভাপতিত্বে মুসলিম এইডের বার্ষিক পরিকল্পনা সভা হয়েছে। এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক মিজানুর রহমান, শাহানাজ পাভীন, রমেশ চন্দ্র প্রমুখ। এর আগে ২৫ অক্টোবর নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রধান শিক্ষক মো. শাহাজাদা খন্দকারের সভাপতিত্বে মুসলিম এইডের বার্ষিক পরিকল্পনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন হাসনা হেনা বেগম, কুলসুম বেগম, আলিমা বেগম, শামিমা জাহান, আবেদ আলী, মিলন ইসলাম প্রমুখ।বাগমারা: স্যানিটেশন মাস উপলক্ষে শোভাযাত্রাবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহী বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ভবানীগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার। বক্তব্য দেন মজিবুর রহমান, আবদুস সাত্তার, আনিসুর রহমান প্রমুখ। বিএনপির বিক্ষোভ সমাবেশবাগমারা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। ভবানীগঞ্জ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে ভবানীগঞ্জ চৌরাস্তা মোড়ে উপজেলা সভাপতি মকলেছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির নেতা আবদুস সোবহান, আবদুুর রাজ্জাক, কামাল হোসেন, আফজাল হোসেন, আক্তারুজ্জামান বল্টু, হিটলার আলী, শাহীন রেজা, জহুরুল ইসলাম প্রমুখ। বিশ্ব হাত ধোয়া দিবস পালিতবাগমারার কাচারীকোয়ালীপাড়া ইউপির জাঙ্গালপাড়ায় ২৬ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বেসরকারি সংগঠন হাইসাওয়ার উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়া সম্পর্কে সচেতন করা হয়। তাদের হাত ধোয়ানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন আয়েন উদ্দিন, আনিসুর রহমান, জুলেখা বেগম, তরিকুল ইসলাম, দীপা রহমান প্রমুখ।কালাই: আওয়ামী লীগের জনসভাকালাই (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে ২৩ অক্টোবর স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে মাত্রাই মডেল কলেজমাঠে এক সভা হয়েছে। মাত্রাই মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদারের সভাপতিত্বে এ জনসভা হয়। কলেজমাঠের ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ শাহীন মনোয়ারা হক ও উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান।বিনা মূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন২৪ অক্টোবর জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির সহায়তায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে তাঁর সঙ্গে ছিলেন কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, ইউএনও মো. আবদুর রহিম, তৌফিকুল ইসলাম তালুকদার এবং আবুল কালাম আজাদ।জিল্লুর রহমান স্মৃতি সংসদ গঠনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র, তরুণ ক্রীড়া সংগঠক এবং জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অকালপ্রয়াত প্রভাষক জিল্লুর রহমান স্মরণে কালাইয়ে ‘প্রভাষক জিল্লুর রহমান স্মৃতি সংসদ’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২২ অক্টোবর কালাই উপজেলার হাতিয়ার বাজারে এক সভা হয়। জুলফিকার রউফ শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রফিকুল ইসলাম, কাজী আনোয়ারুল ইসলাম, আনোয়ার পারভেজ, মোস্তাফিজুর রহমান, সাজ্জাদুর রহমান, মফিদুল ইসলাম, মওদুদ সরকার, গোলাম মোস্তফা খাঁ, সোহেল কাজী, রেশাদ খাঁ প্রমুখ। মাত্রাই মডেল কলেজের প্রধান ফটক উদ্বোধনজয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই মডেল কলেজের প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী সাংসদ শাহিন মনোয়ারা হক। এ সময় কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান ও মডেল কলেজের প্রতিষ্ঠাতা শওকত হাবিব তালুকদার সেখানে উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।রায়গঞ্জ: সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিতরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি‘জীবনের জন্য সাঁতার’ এই স্লোগান দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের অর্থায়নে পরিচালিত সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) উদ্যোগে ২২ ও ২৩ অক্টোবর উপজেলার ধুবিল ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতায় উপস্থিত থেকে সেরা সাঁতারু নির্বাচন করেন সিআইপিআরবির রায়গঞ্জ প্রকল্প সমন্বয়কারী শেখ জামাল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন মো. মুরাদ হোসেন, মো. জহুরুল ইসলাম, মো. আবদুস সাত্তার, আবদুর রাজ্জাক প্রমুখ। এ প্রতিযোগিতায় প্রায় ২০০ শিশু অংশ গ্রহণ করে। সচেতন নাগরিক জোটের মতবিনিময়সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২৩ অক্টোবর সচেতন নাগরিক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধানগড়ায় মিলন পাঠাগারের সভাকক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক জোটের সভাপতি নূর-এ-আলম সরকার। বক্তব্য দেন টি এম কামরুজ্জামান, নাসির উদ্দিন মোল্লা, নূর মহল আলম, চাঁদ মোহাম্মাদ, ডা. মিজানুর রহমান, আবদুল হালিম, শিরিন সুলতানা, হাফিজুল ইসলাম, মাহমুদা প্রমুখ।উল্লাপাড়া: বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনাউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি২৫ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়া একাডেমির (কেজি স্কুল) প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত (প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত) শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া একাডেমির পরিচালক আবদুুল মোমেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. জাহেদুল হক, অতুল সরকার, মারুফ বিন হাবিব, তাজুল হুদা, আবদুস সামাদ খোন্দকার, আহসান আলী সরকার, রফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। হুরাসাগর নদে নৌকাবাইচবেড়া (পাবনা) প্রতিনিধিপাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদে শহীদ আবদুল খালেক, জয়গুরু ও নাজিমউদ্দিন স্মৃতি নৌকাবাইচের চূড়ান্ত প্রতিযোগিতা ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় শাহাজাদপুরের উড়ন্ত বলাকা নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। নৌকাবাইচ শেষে এম গোলজার হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খন্দকার আজিজুল হক, আ হ ম ফজলুল রহমান, নজরুল ইসলাম প্রমুখ।