সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা: আশাশুনিতে উন্নয়ন সমন্বয় কমিটির সভানিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাআশাশুনি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গত ৩১ অক্টোবর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়াস উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন: উপজেলা ভাইস চেয়ারম্যান জি এম মতিয়ার রহমান, পারভিন নাসিমা আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ইউনুছ আলী, আবদুল মান্নান, সুভাষ চন্দ্র গাইন, আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী শেখ সামছুল আলম, পরিতোষ কুমার কুণ্ডু, সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজ আল-মামুন, মহিলাবিষয়ক কর্মকর্তা রওশনারা খানম, মৎস্য কর্মকর্তা সিরাজুর রহমান, কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, কমান্ডার আবদুল হান্নান, স ম সেলিম রেজা প্রমুখ।মাংস ব্যবসায়ী সমিতির স্মারকলিপিমানসম্মত কসাইখানা ও মাংসের বাজার নির্মাণসহ বন্ধের দিনে একটি গরু ও একটি ছাগলের মাংসের দোকান খোলা রাখার দাবিতে সাতক্ষীরায় শহর মাংস ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ১ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক শেখ ওলিউর রহমান স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, সমিতির সহস্রাধিক সদস্য গরু-ছাগল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। দায়িত্বশীল কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তার দুর্নীতির কারণে মাংস ব্যবসায়ীরা দুর্বিষহ ভোগান্তির শিকার হচ্ছেন। শহরে একটি মানসম্মত কসাইখানা ও মাংসের বাজার নেই। নামমাত্র একটি পৌর কসাইখানা আছে। কিন্তু তাতে ছাউনি নেই এবং এক পাশের দেয়ালও নেই; মেঝে ভাঙা ও গর্তযুক্ত। শহরে পার্শ্ববর্তী কয়েকটি মোড় এবং হাটে অবাধে পরীক্ষাবিহীন গরু-ছাগলের মাংস বিক্রি হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের কারণে হোটেল-মালিকেরাও কম দামে অপরীক্ষিত এসব মাংস কিনে বেশি দামে বিক্রি করে থাকে।পানিসম্পদমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশআইলা-বিধ্বস্ত উপকূলবাসীর পক্ষ থেকে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের কাছে স্মারকলিপি দিয়েছে আইলায় বিধ্বস্ত বাঁধ নির্মাণ গণসংগ্রাম কমিটি। গত ৩১ অক্টোবর সাতক্ষীরা সার্কিট হাউসে স্মারকলিপি পেশ করেন কমিটির সদস্যসচিব আশেক-ই এলাহি। স্মারকলিপিতে আট দফা দাবি উপস্থাপন করা হয়। এসব দাবির মধ্যে রয়েছে: প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিধ্বস্ত বাঁধ নির্মাণ ও সমগ্র উপকূলীয় বাঁধ সংস্কার; উপকূলীয় বাঁধ কেটে অপরিকল্পিত চিংড়ি চাষ বন্ধ; বর্তমান ডিজাইনের পরিবর্তন করে ন্যূনতম ২০ ফুট উঁচু, ১২০ ফুট তলা ও ৩০ ফুট মাথা রেখে বাঁধ নির্মাণ; উপকূলীয় বাঁধের ঢালে ম্যানগ্রোভ বনায়ন, সংরক্ষণ করা ও অভ্যন্তরীণ নদীগুলোর প্রবাহ জীবিত রাখা; উপকূলীয় বাঁধের নির্মাণকাজ তদারকির জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, ভুক্তভোগী মানুষ, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মনিটরিং সেল তৈরি; উপকূলীয় অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডে বৈশ্বিক উষ্ণতা, স্থানীয় প্রতিবেশ ও পরিবেশ ব্যবস্থাপনা বিবেচনা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য ও স্থায়িত্বশীলতা সংরক্ষণ ইত্যাদি।সাতক্ষীরা রেঞ্জ পিপলস ফোরাম গঠিতনিসর্গ নেটওয়ার্কের আওতায় সাতক্ষীরা রেঞ্জে সহব্যবস্থাপনা কাউন্সিল ও কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৮ অক্টোবর মুন্সিগঞ্জে পিপলস ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন পাঁচটি ইউনিয়নের ৭৫টি গ্রাম সংরক্ষণ কমিটির ১৫০ জন বনজীবী পিপলস ফোরাম গঠন সভায় অংশ নেন। কৈখালী ইউনিয়নের বনজীবী ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পিপলস ফোরাম গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাববীর আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক তৌফিকুল ইসলাম। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গ্রাম সংরক্ষণ কমিটির প্রতিনিধিরা সাতক্ষীরা রেঞ্জে সহব্যবস্থাপনা কাউন্সিলের জন্য ২২ জন বনজীবীকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেন, যাঁরা পরবর্তী সময়ে সুন্দরবন সংরক্ষণে বনজীবীদের মতামত ও অধিকার সুরক্ষায় কাজ করবেন।পটুয়াখালী: বিশেষ প্রচারাভিযান শুরুপটুয়াখালী অফিসবর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ২ নভেম্বর পটুয়াখালীতে ভিশন ২০২১ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিশেষ প্রচারাভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এই প্রচারাভিযানের আয়োজন করে। শহীদ আলাউদ্দিন শিশু পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তে আলোচনা সভায় বক্তব্য দেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমল কৃষ্ণ মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকী, র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের উপপরিচালক মেজর কাজী সামশের উদ্দিন, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন প্রমুখ। মিঠাপানি সংরক্ষণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিতকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিবোরো চাষাবাদে স্লুইসগেট ব্যবস্থাপনার মাধ্যমে ‘মিষ্টি পানি সংরক্ষণবিষয়ক কর্মশালা’ গত ৩০ অক্টোবর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা প্রদান প্রকল্পের সহায়তায় অ্যাকশন এইড বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অ্যাকশন এইড বাংলাদেশের কলাপাড়া কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মো. আবদুল কাইয়ুম। কর্মশালায় ধারণাপত্র উপস্থাপন করেন অ্যাকশন এইড বাংলাদেশের লাইভলিহুড রিস্ক রিডাকশন প্রোগ্রামের অ্যাসিসট্যান্ট অফিসার এস এম এ রাকিব। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) কাজি হেমায়েত উদ্দিন।গৌরনদী: উজিরপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর উপজেলা যুবলীগের উদ্যোগে ২ নভেম্বর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ থেকে শুরু করে উজিরপুর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মজিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জামাল হোসেন, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, অশোক কুমার হাওলাদার, জেলা যুবলীগের সদস্য রেজাউল করিম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রইসুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, সহসভাপতি আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জাকির হোসেন, যুবলীগের নেতা আজিজুল হক প্রমুখ।স্যানিটেশন কার্যক্রমের সমাপনী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ গৌরনদী উপজেলা প্রশাসন ও এনজিও সমম্বয় পরিষদের যৌথ উদ্যোগে গৌরনদীতে মাসব্যাপী স্যানিটেশন কার্যক্রমের সমাপনী উপলক্ষে ৩১ অক্টোবর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আ. মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী কৃষি কর্মকর্তা রতন কুমার মণ্ডল। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক জহুরুল ইসলাম, হাইসাওয়ার ব্যবস্থাপক মো. আবুল কালাম, প্রশিকার এলাকা সমন্বয়কারী মো. এনামুল হক, কারিতাসের এলাকা ব্যবস্থাপক শ্যামল জোয়ারদার, ব্র্যাকের ম্যানেজার অমিয় রঞ্জন জোতদার, সিসিডিবির ব্যবস্থাপক অমিয় সরকার, উন্নয়ন প্রচেষ্টার প্রশিক্ষণ কর্মকর্তা সাঈদ বীন ভূইয়া, ভোসডের ব্যবস্থাপক সুনীল কুমার বোস, আশার ব্যবস্থাপক মহিউদ্দিন সিকদার, এলটিএনের কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ।গ্রাম পরিষ্কার-পরিছন্নতা অভিযানের উদ্বোধনদারিদ্র্য বিমোচন কমিটি ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ২ নভেম্বর মাসব্যাপী গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে এসটিইপি প্রকল্পের মহাব্যবস্থাপক অমিয় রঞ্জন জোতদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার ওসি মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দারিদ্র্য বিমোচন কমিটির সহসভাপতি মানিক লাল ব্যাপারি, হারুন সরদার ও দুলাল মণ্ডল। বক্তব্য দেন ব্র্যাকের দাবি শাখার ব্যবস্থাপক এনামুল হক, ব্র্যাকের কর্মকর্তা হাবিবুর রহমান, সুখদেব সাহা, জনিরা খাতুন প্রমুখ।যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ২৮ অক্টোবর দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর আহ্বায়ক মো. নান্না খান, যুগ্ম আহ্বায়ক মো. জামাল হাওলাদার, মো. জাকির হোসেন, মো. রফিক চোকদার, মো. রুহুল আমিন, মো. হারুন সরদার, ছাত্রদলের নেতা মো. জসিম শরীফ, মো. শ্যামল খলিফা, মো. মনির হোসেন প্রমুখ।যশোর: তৃষ্ণা চক্রবর্তীর স্মরণসভা যশোর অফিস‘পোষা পাখি উড়ে গেলো কোন দূর বনে’ বিজয় সরকারের এ গানের মাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৃষ্ণা চক্রবর্তীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। যশোর জেলা মহিলা পরিষদের উদ্যোগে ৩১ অক্টোবর স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী হাবিবা শেফা। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তাফা, সংগঠনের সহসভাপতি রোজিনা রহমান, গীতা হালদার, তন্দ্রা ভট্টাচার্য, তহমিনা সুলতানা, আফরোজা শিরিন, হামিদা বেগম প্রমুখ। শুরুতে প্রয়াতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিবর্তনের আবৃত্তি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনাট্য সংগঠন বিবর্তন যশোরের আবৃত্তি স্কুলের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ২৯ অক্টোবর সন্ধ্যায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিবর্তন মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক এইচ আর তুহিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভাষাসৈনিক বিমল রায় চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি প্রমুখ। আলোচনা শেষে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মনিরামপুর: যুবলীগের প্রতিবাদ সমাবেশমনিরামপুর (যশোর) প্রতিনিধিবিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও যুদ্ধাপরাধীদের বিচার নস্যাতের প্রতিবাদে ২৮ অক্টোবর যশোরের মনিরামপুরে যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুবলীগ উপজেলা শাখার সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা জি এম মজিদ, মিকাইল হোসেন. উত্তম কুমার চন্দ্র, মিলন ঘোষাল, আবুল ইসলাম, আমেনা খাতুন, জয়ন্ত বসু, সমীর কর, সন্দীপ ঘোষ, ফিরোজ আহমেদ প্রমুখ। কুষ্টিয়া: তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকুষ্টিয়া অফিসট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পৃষ্ঠপোষকতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ১ ও ২ নভেম্বর দুই দিনব্যাপী তথ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক এস এম রিজওয়ান-উল-আলম। সভাপতিত্ব করেন সনাক আহ্বায়ক রফিকুল আলম। মেলায় ২৬টি প্রতিষ্ঠান স্টল নিয়ে সাধারণ জনগণকে তাদের সেবা সম্পর্কে তথ্য প্রদান করে। পাউবোর শ্রমিক কর্মচারী লীগের কমিটি গঠনকুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শ্রমিক কর্মচারী লীগের অফিস উদ্বোধন ও কমিটি গঠন উপলক্ষে বোর্ডের নিজস্ব কার্যালয়ে ২ নভেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আমলা উপ-শাখার কর্মচারী লীগের সভাপতি রবকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা শাখা শ্রমিক লীগের সহসভাপতি উম্মাত আলী। এতে বক্তব্য দেন শুকান্তী দাস, শাহিনুর ইসলাম, মোজাম্মেল হক প্রমুখ। সভা শেষে রবকুল হোসেনকে সভাপতি, শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আমলা উপ-শাখার পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক কর্মচারী লীগের কমিটি গঠন হয়।ফরিদপুর: মুক্তিযুদ্ধকালীন কমান্ডারদের মতবিনিময় ফরিদপুর অফিসফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ৩০ অক্টোবর বৃহত্তর ফরিদপুর জেলা মুক্তিযুদ্ধকালীন কমান্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ফরিদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস প্রণয়ন কমিটি এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নৌ-পরিবহনমন্ত্রী মো. শাজাহান খান। ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, বৃহত্তর ফরিদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস প্রণয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ মো. আবু জাফর, সদস্যসচিব আবীর আহাদ, সদস্য কবিরুল আলম, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দীন তালুকদার, খন্দকার মঞ্জুর আলী, আবুল ফয়েজ শাহনেওয়াজ, মহিউদ্দীন মোল্যা, বখতিয়ার রহমান, শামসুদ্দীন মোল্যা, বদরুদ্দোজা বদর প্রমুখ।নড়াইল: পাবলিক লাইব্রেরির নির্বাচন নড়াইল প্রতিনিধিনড়াইল জেলা পাবলিক লাইব্রেরি পরিচালনা পর্ষদের ত্রিবার্ষিক নির্বাচনে তারিকুল আলম সহসভাপতি ও গাজী শহিদুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৯ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৬৭৯ জন ভোটারের মধ্যে ৫৪৩ জন ভোট দেন। নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম-সম্পাদক তারিকুল ইসলাম, সদস্য বদরুল আলম, এস এম পলাশ, খন্দকার মাহবুবুল হাসান, মো. পিকুল, সাবিনা ইয়াসমিন, মো. কামরুল হাসান, ও তৈয়বুর রহমান। জেলা প্রশাসক পদাধিকারবলে পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির দাবিতে মানববন্ধন নড়াইল সদর হাসপাতাল এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির দাবিতে ৩ নভেম্বর নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্যসেবাগ্রহীতা ফোরামের উদ্যোগে আদালত সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি দিলারা জামান। এতে বক্তব্য দেন মুন্সি হাফিজুর রহমান, ফোরামের সাধারণ সম্পাদক রওশন আরা কবির, সিপিবির জেলা সভাপতি খন্দকার শওকত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল মতিন, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শাহেদ জামাল, শরিফুল আলম, রাশেদ খান প্রমুখ। ঝিনাইদহ: বিক্ষোভ মিছিল ও প্রতিবাদনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঝিনাইদহের চাকলাপাড়াবাসী ২৯ অক্টোবর সুদখোর, ভূমি দস্যুতা ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। চাকলাপাড়ার মন্টু বসু সড়কে ব্যবসায়ী শেখ শওকত আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পরিমল বিশ্বাস, স্বপন কুমার বসু, প্রভাষক আনন্দ মোহন, সুশান্ত সরকার, ইমাম নজরুল ইসলাম, উত্তম কুমার, চন্দন কুমার মুক্ত প্রমুখ। বক্তারা সুদখোর, দখলদার, ভূমি দস্যু ও ইভ টিজারদের গ্রেপ্তারের দাবি জানান। সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির সভাঝিনাইদহের মহেশপুর উপজেলার ন্যাপা ইউনিয়ন বিএনপির সভা ১ নভেম্বর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ন্যাপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শাখার সহসভাপতি দাউদ হোসেন। আরও বক্তব্য দেন মহিউদ্দিন, তরফদার মাহমুদ, মহিউদ্দিন আহম্মদ, মজিবর রহমান প্রমুখ।চুয়াডাঙ্গা: ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা চুয়াডাঙ্গা প্রতিনিধিঈদুল আজহা উপলক্ষে ২ নভেম্বর প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ভোলানাথ দের সভাপতিত্বে সভায় নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনের বিষয়ে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অশোক দেবনাথ, সহকারী পুলিশ সুপার এস এম নাজমুল হক, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম প্রমুখ। খুলনা: নর্দান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালনখুলনা অফিসখুলনায় নর্দান বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাব। নর্দান বিশ্ববিদ্যালয়, খুলনা ক্যাম্পাসের কো-অর্ডিনেটর এম মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসিরউদ্দিন, জাহানাবাদ সি ফুডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার ও আনোয়ার করিম।ডুমুরিয়া: তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে সভাডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি‘তামাক নিয়ন্ত্রণ আইনের বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ২৯ অক্টোবর ডুমুরিয়ার কৃষক প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সরকারি উন্নয়ন সংস্থা সিয়ামের সভাপতি আকবর আলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র। অনুষ্ঠানে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন, ভাইস চেয়ারম্যান শোভারানী হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তিমণি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজকান্তি মজুমদার, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটি খুলনার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, জি এম আবদুস ছালাম, গৌর কিশোর রায়, গাজী আবুল কালাম ও মহিউদ্দিন আহমেদ।