সংগঠন সংবাদ
চুয়াডাঙ্গা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনীচুয়াডাঙ্গা প্রতিনিধিচুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে ১০ নভেম্বর অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শেষ হয়েছে। চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়ার সহকারী পরিচালক লিয়াকত আলী ও উপসহকারী পরিচালক আনছার আলী। বাড়ি বা প্রতিষ্ঠানে আগুন লাগলে জনগণ এবং ফায়ার সার্ভিস কর্মীদের করণীয় বিষয়ে সমাপনী মহড়ায় বেশ কিছু নমুনা দেখানো হয় । শিশুপাচার প্রতিরোধবিষয়ক গোলটেবিল বৈঠক‘শিশু পাচার প্রতিরোধ: সরকার ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক ১০ নভেম্বর চুয়াডাঙ্গার ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। টিডিএইচ নেদারল্যান্ডের আর্থিক সহায়তা ও বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সহায়তায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা এর আয়োজন করে। সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য দেন প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক সাঈদ মাহবুব, সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ এস এম নাজমুল হক, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সমন্বয়কারী এ এস মাহমুদ, এস এম ইস্রাফিল, নাগরিক সংগঠন জেলা লোক মোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি মানিক আকবর, সুপ্রর জেলা সভাপতি বেলাল হোসেন, কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল ওহাব প্রমুখ। বাগেরহাট: ইভ টিজিংবিরোধী ভ্রাম্যমাণ কর্মসূচি পালিতবাগেরহাট প্রতিনিধিবাগেরহাটে ইভ টিজিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ৮ নভেম্বর ভ্রাম্যমাণ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন রূপান্তরের সহযোগিতায় আমরাই পারি প্রচারাভিযান জোটের নাগরিক সংগঠন বাগেরহাট জেলা চ্যাঞ্জমেকার্স ফোরাম এই কর্মসূচির আয়োজন করে। সুসজ্জিত পিকআপ নিয়ে বাগেরহাট শহর থেকে শুরু করে তারা বাগেরহাট সদর উপজেলা ও কচুয়া উপজেলার অন্তত ২৫টি গ্রাম প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ হাটবাজার ও রাস্তার মোড়ে পথসভা, মানববন্ধন ও ইভ টিজিংবিরোধী শপথ পাঠ করে। শত শত মানুষ এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন কর্মসূচির উদ্বোধন করেন। বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের হজরত খান জাহানের (র.) মাজারসংলগ্ন বাজারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান।বরিশাল: শোভাযাত্রা ও আলোচনাবরিশাল অফিসসন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষে ৭ নভেম্বর বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল নয়টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে শোভাযাত্রা বের এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম আবদুল্লাহ হেল বাকির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান, পুলিশ কমিশনার আবদুর রহিম প্রমুখ। ছাত্রমৈত্রীর বিক্ষোভ মিছিলব্রজমোহন কলেজ (বিএম) ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বাংলাদেশ ছাত্রমৈত্রী ১০ নভেম্বর কলেজে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভ মিছিল শেষে কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে সমাবেশে করে ছাত্রমৈত্রী। কলেজ সংসদের সভাপতি শামিল শাহরোখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন, নাহিদ সেরনিয়াবাত, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বিকাশ সরকার, ছাত্র অধিকার আন্দোলনের নুরুল আম্বিয়া, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক সম্রাট মজুমদার, সাংগঠনিক সম্পাদক সজীব বাড়ৈ প্রমুখ।যশোর: ইভ টিজিংবিষয়ক সচেতনতা সভা যশোর অফিসযশোর সরকারি মহিলা কলেজে ইভ টিজিং প্রতিরোধে সচেতনতাবিষয়ক আলোচনা সভা ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী হাবিবা শেফা। বক্তব্য দেন কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আহসান হাবিব, ইংরেজি বিভাগের ফাতেমা খাতুন, বাংলা বিভাগের হোসনে আরা খাতুন, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আফরোজা বেগম, আন্দোলন সম্পাদক আফরোজা শিরিন, শিক্ষার্থী লুৎফুন নাহার প্রমুখ। শিশু সুরক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিতবেসরকারি সংস্থা জেজেএস ও সেভ দ্য চিলড্রেন (ইউকে) এর উদ্যোগে ৬ নভেম্বর শিশু সুরক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউনিসেফের সহযোগিতায় শহরের একটি হোটেলে অনুষ্ঠিত এ কর্মশালায় যশোর জেলার আটটি ইউনিয়ন পরিষদের ৩২ জন চেয়ারম্যান ও সদস্য অংশ নেন। কর্মশালায় বক্তব্য দেন ফারহানা জেসমিন, এ টি এম রেজাউল করিম, জেজেএর সমন্বয়কারী এম এম চিশতি প্রমুখ। পটুয়াখালী: গ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানপটুয়াখালী অফিসপটুয়াখালীর সদর উপজেলার হাজীখালী গ্রাম দারিদ্র্য বিমোচন কমিটির উদ্যোগে ৮ নভেম্বর গ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারবুনিয়া ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারবুনিয়া ইউপির চেয়ারম্যান মো. খলিলুর রহমান। বক্তব্য দেন ব্র্যাকের ঊর্ধ্বতন এলাকা ব্যবস্থাপক বাবুল আক্তার, ব্র্যাক জেলা প্রতিনিধি মহসিন উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন, এলাকা ব্যবস্থাপক মো. আবু হাসান মিয়া, মো. নুর ইসলাম মোল্লা, সঞ্জয় কুমার দত্ত প্রমুখ। দুমকিতে সমবায় দিবস পালিত পটুয়াখালীর দুমকিতে ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মতিয়ুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার ও পাঙ্গাশিয়া মৎস্য সমিতির সভাপতি সোহরাব হোসেন। বক্তব্য দেন শহিদুল ইসলাম, সহিদুল আলম, সাহাবুদ্দিন সাবু, সিদ্দিকুর রহমান, মো. আনোয়ার হোসেন প্রমুখ।ঝিনাইদহ: সমবায় দিবস পালিত নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুরে ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের কর্মসূচি উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আজম খান। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহেশপুর প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে উপজেলা সহকারী কশিনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীরেন্দ্রনাথ মজুমদার, সিরাজুল ইসলাম, প্রকাশ রঞ্জন, উপজেলা সমবায় কর্মকর্তা মৃণাল কান্তি মল্লিক, মেহেদী হাসান, খন্দকার মমিনুল ইসলাম, আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠানে তিনটি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। শ্রমিক দলের কর্মিসভাবাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইদহ জেলা শাখার কর্মিসভা ৯ নভেম্বর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান। বক্তব্য দেন আবদুল কুদ্দুস, টোকন জোয়ার্দ্দার, নুরুল ইসলাম, রজব আলী, আয়ুব হোসেন, হবিবর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।খুলনা: বিপ্লব ও সংহতি দিবস পালিতখুলনা অফিসখুলনা জেলা ও মহানগর বিএনপি ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। এ উপলক্ষে নগরের কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক শফিকুল আলম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নূরুল ইসলাম ওরফে দাদু ভাই। বক্তব্য দেন সাহারুজ্জামান মোর্ত্তজা, গাজী আবদুল হক, এস এম মোর্শেদ আলম, ফখরুল আলম, মীর কায়সেদ আলী, আবদুল জলিল খান, শেখ মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম, রেহেনা ঈসা, তারিকুল ইসলাম প্রমুখ।বাঁধ মেরামতে মতবিনিময় সভাআইলা বিধ্বস্ত এলাকায় বাঁধ মেরামতের অগ্রগতি জানতে ৬ নভেম্বর খুলনা সার্কিট হাউসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।Êসভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, সাংসদ সোহরাব আলী, ননী গোপাল মণ্ডল, নুর আফরোজ আলী, দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন, কয়রা উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন,্র ব্রিগেডিয়ার মিজান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।চিংড়ি শ্রমিকদের সমাবেশ‘খুলনার চিংড়ি শ্রমিকদের কোরবানি নয়, কোরবানির বোনাস দাও’ দাবিতে ৬ নভেম্বর নগরের শহীদ হাদিস পার্কের সামনে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কামরুল জোয়ার্দ্দার, মেরিনা যুথী, জামাল উদ্দীন মোড়ল, মহেন্দ্রনাথ সেন, হারুনার রশীদ, সিদ্দিকুর রহমান, গোবিন্দ সরকার, শফিকুর রহমান, নাসির খান প্রমুখ।বরগুনা: বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশনিজস্ব প্রতিবেদক, বরগুনাবেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উৎখাত, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ৭ নভেম্বর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও জেলা শ্রমিক দল। পরে বরগুনা প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিম, জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার, গোলাম জাকারিয়া, হারুন অর রশিদ হাওলাদার, যুবদলের আমিনুল ইসলাম, নাসির উদ্দিন মোল্লা, আবদুল হালিম বিশ্বাস, ইউনুস হাওলাদার, আবদুস সালাম, আবদুর রহিম, আহসান হাবিব প্রমুখদুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রশিক্ষণদুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর আয়োজনে ৮-৯ নভেম্বর বরগুনায় দুই দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইনফরমেশন রিসোর্স সেন্টারে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল আলীম। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন পূর্ণিমা চট্টোপাধ্যায়, হারুন অর রশিদ, সৈয়দ আশরাফুল ইসলাম, ইউনুস আলী মিয়া প্রমুখ। মনিরামপুর: সমবায় দিবস পালিত মনিরামপুর (যশোর) প্রতিনিধি‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’—এ প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্য তুলে ধরে ৬ নভেম্বর মনিরামপুরে ৩৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ খান টিপু সুলতান। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য্য। বক্তব্য দেন ইউএনও জিল্লুর রহমান, ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, নাজমা খানম, সমবায় কর্মকর্তা ছরোয়ার উদ্দীন প্রমুখ।মংলা: ছাত্র ইউনিয়নের মানববন্ধনমংলা (বাগেরহাট) প্রতিনিধিমংলা কলেজ সরকারি করা ও অনার্স কোর্স চালুর দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মংলা উপজেলা সংসদের উদ্যোগে ৮ নভেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মংলা পোর্ট পৌরসভা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নয়ন মংলা উপজেলা সংসদের সভাপতি এনামুল হক। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, মংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, সিপিবি মংলার সাধারণ সম্পাদক কমরেড জানে আলম, অপূর্ব রায়, যুগল মলিক, মোস্তাক আহমেদ, মাহমুদ হাসান প্রমুখ। শিবচর: সমবায় দিবস পালিতশিবচর (মাদারীপুর) প্রতিনিধিমাদারীপুরের শিবচরে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিবচর পৌর বাজার প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা সমবায় কর্মকর্তা মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার। এ ছাড়া আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান, সহকারী কমিশনার (ভূমি) সামসুদ্দিন খান, সহকারী সমবায় কর্মকর্তা আব্বাস আলী প্রমুখ। প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল ৮ নভেম্বর সোমবার গোয়ালন্দ বাজার মোসলেম উদ্দিন মার্কেটে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে দ্বি-বার্ষিক কাউন্সিলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গণেশ পাল (কালের কণ্ঠ) সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ভোটের মাধ্যমে হেলাল মাহমুদ নির্বাচিত হন। এ ছাড়া অন্যান্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি আবুল হোসেন, শেখ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আলী ইরশাদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম। কার্যকরী সদস্যরা হলেন, আবদুল আউয়াল, আমিরুল ইসলাম, রাশেদ রায়হান, আসজাদ হোসেন, শামীম শেখ, নজরুল ইসলাম, উদয় দাস (ফ্রিল্যান্স), শামীম বিশ্বাস, এ কে এম আশরাফ উদ্দিন ও শামসুল হক। অভয়নগর: জাতীয় পার্টির সম্মেলনঅভয়নগর (যশোর) প্রতিনিধিযশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌরসভা জাতীয় পার্টির যৌথ দ্বি-বার্ষিক সম্মেলন ৭ নভেম্বর নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবিউল হক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম চৌধুরী। সম্মেলন শেষে শাহ আশরাফুজ্জামানকে সভাপতি ও মোস্তফা ফারুক আহমদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি এবং রবিউল হককে সভাপতি ও সেকেন্দার আলীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়।লোহাগড়া: মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণলোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনড়াইলের লোহাগড়ার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সেরা ২০ জন মেধাবী শিক্ষার্থীকে ১০ অক্টোবর পুরস্কার দেওয়া হয়েছে। বিদ্যালয়ের মিলনায়তনে লক্ষ্মীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ উদ দৌলা এ পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সাধরণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ, শিক্ষক কাজী কামরুল হুদা, সৈয়দ সাহেব আলী, সৈয়দ আহম্মদ আলী, মিহির কামাল, হুমায়ুন কবীর প্রমুখ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অঙ্গসংগঠন ‘সততা সংঘের’ কমিটি ৮ অক্টোবর গঠিত হয়েছে। লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয় শাখা কমিটিতে সভাপতি ও সম্পাদক হয়েছেন যথাক্রমে সরদার আরমান ইসলাম ও মো. আলী জিন্নাহ। নির্বাহী সদস্যরা হলেন, মো. হিবজুর রহমান, সরদার শরিফুল ইসলাম, মো. রিফাতুল ইসলাম, আশরাফুল ইসলাম, বাবুল হোসেন, নাজমুল ইসলাম, নাজমুন নাহার, শারফুল ইসলাম ও শবনাম মুস্তারী। লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ শাখা কমিটিতে সভাপতি খাদিজা খানম ও সম্পাদক জ্যোৎস্না রজক। সদস্যরা হলেন: হামিদা আক্তার, তানিয়া আক্তার তানিয়া সুলতানা, লাবণী খানম, মহুয়া খানম, নাহিদা সুলতানা, আঁখি খানম, নাজমা আক্তার ও তন্বী খানম। এ কমিটি গঠন উপলক্ষে লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অরবিন্দ আচার্য্য। ঝালকাঠি: বিএনপির আলোচনা সভাঝালকাঠি প্রতিনিধি৭ নভেম্বর উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে আমতলা রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সহসভাপতি মুমিন উদ্দিন খলিফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান, নূর হোসেন, আবুল কালাম, রবিউল হোসেন, আবুল কালাম, খন্দকার হুমায়ুন কবির, নজরুল তালুকদার, নাসির উদ্দিন তালুকদার, টিপু সুলতান ও কামাল মল্লিক। আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি শাহজাহান ওমর বীর উত্তম। একই দিন নলছিটি উপজেলা বিএনপির উদ্যোগে সেলিম গাজীর বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নুরুল আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম গাজী, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদল আহ্বায়ক দুলাল তালুকদার, পৌর যুবদল আহ্বায়ক বাবুল জোমাদ্দার, হাসিবুল হাসান, এইচ এম বাপ্পি প্রমুখ। এ ছাড়া জেলার কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। গৌরনদী: আগৈলঝাড়া যুবলীগের বর্ধিত সভা গৌরনদী (বরিশাল) প্রতিনিধিআগৈলঝাড়া উপজেলা যুবলীগের বর্ধিত সভা ৭ নভেম্বর উপজেলা যুবলীগ সহসভাপতি ফরহাদ তালুকদারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা। বক্তব্য দেন উপজেলা যুবলীগ সহসভাপতি রফিক তালুকদার, যুগ্ম সম্পাদক কাজল সেরনিয়াবাত, দপ্তর সম্পাদক নঈম তালুকদার, যুবলীগ নেতা ইলিয়াস শরীফ, শাহিন খান, শ্রমিক লীগ সভাপতি লিটন তালুকদার, ছাত্রলীগ সভাপতি আজাদ সেরনিয়াবাত প্রমুখ।উজিরপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা উজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর বিএনপির দলীয় কার্যালয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা বিএনপির সহসভাপতি হুমাউন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মাজেদ তালুকদার, সহসভাপতি হক, সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, গুঠিয়া ইউনিয়ন সভাপতি ইকবার বাহার মোল্লা, মো. মহসিন মিয়া, সাহাবুদ্দিন আকনু প্রমুখ।