সংগঠন সংবাদ
সিরাজগঞ্জ: মানববন্ধন ও সংবাদ সম্মেলননিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জইভ টিজিংকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে কার্যকরী আইন প্রণয়নসহ ছয় দফা দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। ৯ নভেম্বর সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে এসব সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন এম মুসা, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম তালুকদার, আবদুর রউফ, শামীমা ইয়াসমিন, স ম দৌলত উদ্দিন, হেলাল আহমেদ, নবকুমার কর্মকার, আয়েলা আক্তার, সন্তোষ কানু, প্রদীপ রায়, হুমায়ুন কবীর, শামীম আরা প্রমুখ।শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মসূচিসিরাজগঞ্জের রায়গঞ্জের রূপালী, নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান এবং ফরিদপুরের চাঁপা রাণী ভৌমিক হত্যাকাণ্ডসহ সব নারী ও শিশু উত্ত্যক্তকারী, অপহরণকারী, পাচারকারী এবং নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবিতে ৮ নভেম্বর শাহজাদপুর উপজেলার তালগাছী করতোয়া কলেজের শিক্ষক-ছাত্রছাত্রীদের উদ্যোগে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় অধ্যক্ষ তানজিলা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আবু সাঈদ, আবদুর রশিদ, নাসিমা জামান প্রমুখ।মডেল তাঁত কারখানার উদ্বোধনজলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত তাঁতিদের পুর্নবাসনে ৫ নভেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুরে মডেল তাঁত কারখানার উদ্বোধন করা হয়েছে। এ তাঁত কারখানার উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন বিভাগের প্রধান এস মুস্তফা কামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন, ফারাহ কবীর, এমদাদ হক, চন্দ্রশেখর সাহা, সাজিদ রায়হান, হাবিবুল্লাহ বাহার প্রমুখ। ইভ টিজিংয়ের প্রতিবাদে মানববন্ধননারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবিতে ৮ নভেম্বর শাহজাদপুর উপজেলার তালগাছী করতোয়া কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীদের উদ্যোগে শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। সভায় তানজিলা রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আবু সাঈদ, আবদুর রশিদ, নাসিমা জামান, আবদুস সালাম, জহুরুল ইসলাম প্রমুখ।গাইবান্ধা: নাগরিক পরিষদের সমাবেশগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নাগরিক পরিষদের উদ্যোগে ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবিতে এক সমাবেশ ৭ নভেম্বর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস, আহসান হাবীব, আবু বক্কর, সাইফুলার রহমান, নুরুজ্জামান প্রধান, আলী মোস্তফা, শাহ আলম, সৈয়দ মাহমুদুল হক, শহিদুল ইসলাম, নাসিমা বেগম, ফিরোজ কবির, মাহমুদুজ্জামান প্রমুখ। সুরবাণী সংসদের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনাগাইবান্ধা সুরবাণী সংসদের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা ৭ নভেম্বর নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আবদুুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গোবিন্দলাল দাস, সেকেন্দার আযম, আবদুর রশিদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি গোবিন্দলাল দাস, সেকেন্দার আযম ও অমিতাভ দাশ, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সহসম্পাদক বিশ্বনাথ মোদক, রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সদস্য আবু জাফর, ভবেশ চন্দ্র ও জাহিদুল হক।স্কাউটসের রোভার মুটগাইবান্ধা জেলা রোভার স্কাউটসের উদ্যোগে পাঁচ দিনব্যাপী প্রথম জেলা রোভার মুট ৬ নভেম্বর থেকে পলাশবাড়ী সরকারি কলেজের মাঠে শুরু হয়েছে। মুটের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী। পরে এক সুধী সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফেরদৌস, অধ্যক্ষ মোখলেছুর রহমান, জেলা রোভার স্কাউটসের সম্পাদক সৈয়দ আজহারুল হক, মাহফিল হোসেন, ধীরেশ চক্রবর্তী, জোবায়ের আলী, হাসান ফারুক, তামজিদুর রহমান প্রমুখ।সমবায় দিবস পালিতগাইবান্ধা জেলা সমবায় অফিসের উদ্যোগে সমবায় দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ৬ নভেম্বর পাবলিক লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা নাজমুল আরেফিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার বাসুদেব বণিক, অধ্যক্ষ আমিনুল ইসলাম, ফরহাদ আবদুল্যাহ হারুন, আবু তালেব, ইছাহাক আলী, আমিনুল ইসলাম, উপেন্দ্রনাথ, এ বি এম ছাত্তার, মাসুম হক্কানী, রেজাউল করিম, রিয়াজুল হক, ফোরকান হক্কানী প্রমুখ।আইনজীবী ফোরামের সভাগাইবান্ধা জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ৭ নভেম্বর ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আবদুুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সেকেন্দার আযম আনাম, মিজানুর রহমান, হাছিবুল ইসলাম, হানিফ বেলাল, আবদুর রশিদ, মোকছেদুর রহমান, আবদুল মজিদ, জাহাঙ্গীর আলম, আবদুল আলিম প্রমুখ।আত্রাই: উপজেলা আওয়ামী লীগের সম্মেলনআত্রাই (নওগাঁ) প্রতিনিধিআত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী মো. আবদুল জলিল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলম, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, মো. আবদুুল মালেক, আবু সাঈদ আল-মাহমুদ, হাবিবুর রহমান, আক্কাছ আলী প্রমুখ। শেষে নৃপেন্দ্রনাথ দত্তকে সভাপতি, চৌধুরী গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক ও আফছার আলীকে প্রচার সম্পাদক করে মোট ৬৭ সদস্যের উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।বেড়া: পৌর বিএনপির সমাবেশবেড়া (পাবনা) প্রতিনিধিজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বেড়া পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ফকির রাইস মিল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুুস সামাদ, সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী প্রমুখ।জাতীয় সমবায় দিবস ৩৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ৬ নভেম্বর সাঁথিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমবায় উদ্যাপন কমিটির সাঁথিয়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাঁথিয়া মিলনায়তনের কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রমুখ।জাতীয় কৃষকলীগের সম্মেলন৪ নভেম্বর বিকেলে বেড়া শহীদ স্মৃতি মিলনায়তনে জাতীয় শ্রমিকলীগ বেড়া শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বেড়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবদুল বাতেন, আ হ ম ফজলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা রমজান আলী প্রমুখ। সম্মেলনের একপর্যায়ে জাতীয় শ্রমিকলীগ বেড়া শাখার সভাপতি পদে শাহাদৎ হোসেন ও সাধারণ সম্পাদক পদে আবদুল মান্নানকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।বগুড়া: মাদক ও ইভ টিজিং রোধে সভানিজস্ব প্রতিবেদক, বগুড়াবগুড়া জেলা তথ্য অফিস এবং শাজাহানপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ নভেম্বর মাদকের অপব্যবহার রোধ ও ইভ টিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে এক শোভাযাত্রা, আলোচনা সভা, গণসংগীতানুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলী। বিশেষ অতিথি ছিলেন দিলীপ কুমার চৌধুরী, তালেবুল ইসলাম ও আনিছুর রহমান। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্পী শর্মা ও সাবিনা ইয়াসমিন। শিশু অধিকারবিষয়ক কর্মশালাসিডিএলএস শিশু ফোরাম বগুড়ার উদ্যোগে শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ নভেম্বর শহরের সূত্রাপুরস্থ সিডিএলএস অডিটরিয়ামে শিশু অধিকারবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ডেলটা লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহযোগিতায় এই কর্মশালা হয়। মুনিরা আফরোজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. মোস্তফা আলম। আরও বক্তব্য দেন শহিদুল আলম, জিয়াঊল হক, তৌফিক হাসান, পলাশ খন্দকার, হাসনা খাতুন, নিভা রানী সরকার প্রমুখ।নয়া কমিটির প্রথম সভাবগুড়া পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা ৭ নভেম্বর পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জীবন কৃষ্ণ যাদব, নুরুল ইসলাম, হারেজ উদ্দিন, আকিল আহমেদ, কামরুজ্জামান, মহেন্দ্র প্রসাদ গোয়ালা, বাবলী আকতার, শৈলন্দ্রনাথ মোহন্ত প্রমুখ। বগুড়া রেড ক্রিসেন্টের মানববন্ধনইভ টিজিং প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিসহ সামাজিক ব্যাধি নির্মূলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া শাখার উদ্যোগে ৮ নভেম্বর এক মানববন্ধন কর্মসূচি শহরের সাতমাথায় পালন করা হয়। এতে সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহ, রেড ক্রিসেন্ট বগুড়া জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট রাগেবুল আহসান, কার্যনির্বাহী সদস্য মকবুল হোসেন, গোলাম সারোয়ার, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান শরিফুর রহমানসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেরপুর: সেবা সপ্তাহ পালনশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে ৩০ অক্টোবর পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ পালন হয়েছে। এ উপলক্ষে ওই দিন শহরে এক শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আ ক ম সানাউল মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. মনজুর আলম প্রধান। বিশেষ অতিথি ছিলেন এম এ হালিম, আজমী আরা পারভীন। আরও বক্তব্য দেন সাইফুল বারী, রামপদ সূত্রধর, সেলিনা আকতার প্রমুখ।কেজি স্কুলের অভিভাবক সমাবেশবগুড়ার শিবগঞ্জ পৌর এলাকায় অবস্থিত রফিক উদ্দিন কেজি স্কুলের অভিভাবক সমাবেশ ১০ নভেম্বর স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ শাহনাজ বেগম সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন শিক্ষক আবদুল হামিদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য মইনুল ইসলাম, মিজানুর রহমান, সহকারী শিক্ষক মুনজিলা রানী, বাবু গোবিন্দ চন্দ্র, দিলীপ কুমার, হাসিনা রহমান, শহিদুল ইসলাম, জিল্লাল হোসেন, তাজুল ইসলাম, শাহিনুর রহমান, অভিভাবক আবুল খায়ের কাজী, আজমল হোসেন, মোর্শেদা বেগম, মোসলেমা আক্তার প্রমুখ।জাতীয় ছাত্রসমাজের সভা৮ নভেম্বর শেরপুরের শেরুয়া বটতলায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের জাতীয় ছাত্রসমাজের সভা বিজয় আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আবদুল কুদ্দুস ভূঁইয়া ও বিশেষ অতিথি নূরুজ্জামান বারী। সভায় আরও বক্তব্য দেন প্রণয় কুমার মৈত্র, মোন্নাফ আলী প্রমুখ। পরে বিজয় আহম্মেদ সভাপতি, আবদুল লতিফ সাধারণ সম্পাদক ও মোন্নাফ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।শিবগঞ্জ : ভিজিডি কার্যক্রমের ওপর নাগরিক সংলাপশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৭ নভেম্বর গ্রাম বিকাশ সংস্থার আয়োজনে কিচক ইউনিয়নের ভিজিডি কার্যক্রমের নাগরিক পরিবীক্ষণ শীর্ষক সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিচক ইউনয়ন নাগরিক কমিটির সভাপতি নঈম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ওবাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গ্রাম বিকাশ সংস্থার কর্মকর্তা রিনজুয়ারা আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারী, কিচক ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম, সদস্য আকবর আলী, কোরবান কাজী, আবদুস সামাদ, আবদুুল কুদ্দুস, নারী সদস্য আকতার বানু, হালিমা বেগম, রোকেয়া বেগম প্রমুখ।মোকামতলা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণবগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজে ৩ নভেম্বর একাদশ শ্রেণীর ছাত্রীদের বরণ উপলক্ষে এক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান এম সাখাওয়াত হোসেন। বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির, থানা বিএনপির সভাপতি কামাল সেলিম, এ এইচ জেড কোল্ড স্টোরেজের নির্বাহী পরিচালক শাহ্ আবু হান্নান, মুঞ্জুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।বিএনপির সমাবেশউপজেলার মোশারফ হোসেন কলেজের মাঠে বিএনপির এক সমাবেশ ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ এ এক এম হাফিজুর রহমান। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি কামাল সেলিম, আবুল কালাম আজাদ, নুনু মণ্ডল, সিরাজুল ইসলাম, শাহ আলম সুজা, খলিলুর রহমান, জুয়েল রহমান, আবদুর রাজ্জাক, রাসেল মাহমুদ, প্রমুখ।উলিপুর: যক্ষ্মাবিষয়ক ডট্স কমিটির সভাউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের উলিপুর উপজেলায় গ্লোবাল ফান্ডের আওতায় যক্ষ্মাবিষয়ক ডট্স কমিটির সভা আরডিআরএস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১০ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক ফকরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিউলী বেগম। শাহাজালাল মিয়ার পরিচালনায় বক্তব্য দেন সাইদুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।পাটগ্রাম: অবহিতকরণ সভাপাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিলালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় এক অবহিতকরণ সভা ৯ নভেম্বর স্থানীয় শহীদ আফজাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আনোয়ারুল ইসলাম। সভায় আলোচনায় অংশ নেন হামিদুল ইসলাম, মোকলেছার রহমান, হূষিকেশ সরকার, আবুল কালাম আজাদ প্রমুখ।জাতীয় সমবায় দিবস পালিতপাটগ্রাম উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৩৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ৬ নভেম্বর। এই উপলক্ষে একটি শোভাযাত্রা শেষে স্থানীয় শহীদ আফজাল মিলনায়তনের হলরুমে একটি আলোচনা সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন রুহুল আমিন, আনোয়ারুল ইসলাম, শমসের আলী, ওয়াজেদুল ইসলাম, সাজেদা আকতার, ইউনুছ আলী, আবদুর রশিদ প্রমুখ।কাউনিয়া: মহাবিদ্যালয়ে নবীনবরণ ও সংবর্ধনাকাউনিয়া (রংপুর) প্রতিনিধি৬ নভেম্বর রংপুরের কাউনিয়া ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ ও স্নাতক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ টিপু মুনশি। বক্তব্য দেন মোহাম্মদ আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, শাশ্বত ভট্টাচার্য, সুলতানা ইয়াছমিন, রাশেদুন্নাহার প্রমুখ।সমবায় দিবস পালিত৬ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলায় ৩৯তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ‘সমবায়ই শক্তি’ স্লোগানকে সামনে রেখে সকালে শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ করে। সমবায়ী মিনহাজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, আজগার আলী, সারওয়ার আলম, ভোলারাম দাস প্রমুখ।নীলফামারী: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাবার্ষিকী নীলফামারী প্রতিনিধি‘দুর্যোগ ব্যবস্থাপনায় প্রযুক্তি’ স্লোগান সামনে রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস নীলফামারীতে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৮ নভেম্বর এক শোভাযাত্রা বের করা হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিক্ষা প্রকৌশল কার্যালয়ের সামনে শেষ হয়। এ সময় বক্তব্য দেন মো. দুদু মিয়া, অরবিন্দু বর্ধন, আবদুল্লাহ, জুয়েল, বেলাল প্রমুখ। পঞ্চগড়: পাঁচ দিনব্যাপী রোভার মুটপঞ্চগড় প্রতিনিধি‘শ্রেয়তর প্রজন্ম গঠনে রোভারিং’ স্লোগান সামনে রেখে প্রথম পঞ্চগড় জেলা রোভার মুট ১০ নভেম্বর শেষ হয়েছে। পঞ্চগড় এম আর সরকারি কলেজ মাঠে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ রোভার মুট শেষ হয়। ৬ নভেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহিরকান্তি মজুমদার প্রধান অতিথি হিসেবে এ রোভার মুটের উদ্বোধন করেন। ৮ নভেম্বর রাতে অনুষ্ঠিত মহা তাঁবু জলসায় জেলা ও দায়রা জজ আবদুস সালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. গিয়াসুদ্দিন, ইসমাইল হোসেন সরকার, মো. আবদুল কাদের প্রমুখ।