সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর: মহিলা পরিষদের মতবিনিময়ফরিদপুর অফিসফরিদপুর মহিলা পরিষদ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে। ২৪ নভেম্বর মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সহসভাপতি আনোয়ারা বেগম। অন্যদের মধ্যে মতবিনিময় করেন সংগঠনের সহসভাপতি শিপ্রা রায়, সাধারণ সম্পাদক খাদিজা বেগম, কোষাধ্যক্ষ ডিউভি সিকদার, সাংগঠনিক সম্পাদক জেসমিন কবির, রুবিয়া মিলাত প্রমুখ।প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশবাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ফরিদপুর জেলা শাখা সাত হাজার ২০৬ জন ওয়ার্ক চার্জড শ্রমিক-কর্মচারীকে নিয়মিত করার দাবিতে ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। চার দফা দাবিসংবলিত স্মারকলিপি ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের কাছে দেওয়া হয়। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন। এ সময় সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরদার, সিনিয়র সহসভাপতি গুলজার আলী মণ্ডল, সহসভাপতি মো. আবদুুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত হোসেন, উপদেষ্টা মো. শাহজাহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। ঈদ পুনর্মিলনীঈদ পুনর্মিলনী উপলক্ষে ২২ নভেম্বর ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর একতা যুব সংঘ আলোচনাসভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বাদল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নেতা মাহাবুবুল হক, শহর বিএনপির তৈয়ব আক্তার, রেজাউল ইসলাম, এ কে কিবরিয়া, আফজাল হোসেন খান, এ টি এম আকতার, মো. কাইউম মিয়া, আসাদুজ্জামান, মো. ইব্রাহিম আলী, জিহাদ শেখ, মুরাদ হোসেন প্রমুখ।গোয়ালন্দ: স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি গোয়ালন্দ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে ২৩ নভেম্বর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী রহমান মানিক, বিশেষ অতিথির বক্তব্য দেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কাশেম, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ, পৌর সভাপতি রেজাউল হক, এহিয়া খান প্রমুখ। সেলাই ও সহায়ক উপকরণ বিতরণউপজেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ নভেম্বর প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সনদপত্র, সেলাই উপকরণ ও দুস্থদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। চৌধুরী আবদুল হামিদ একাডেমি চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চৌধুরী নেছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওজোপাডিকোর খুলনার ব্যবস্থাপনা পরিচালক অনিল চন্দ্র হালদার, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান এ বি এম ছাত্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, ফকির আবদুুল জব্বার ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল হামিদ। শিবচর: গাভি পালন প্রশিক্ষণ শিবচর (মাদারীপুর) প্রতিনিধিমাদারীপুর জেলার শিবচর উপজেলা কৃষি প্রশিক্ষণকেন্দ্রে গণ-উন্নয়ন প্রচেষ্টা এফএওইসি প্রকল্পের উদ্যোগে ২৩ নভেম্বর ১০টি ইউনিয়নের ৩৫ জন বিধবা ও দুস্থ নারীকে গাভি পালন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান, মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন, সত্য রায়, অনিল কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।ভ্যাকসিন ও কৃমিনাশক বিতরণগণ-উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে এমএফটিএস প্রকল্পের সহায়তায় বিনা মূল্যে গরু-ছাগলের ভ্যাকসিন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাইন্ডেশন (পিকেএসএফ) শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের গোয়ালকান্দায় ২৩ নভেম্বর এবং পৌর এলাকার মহসিন ক্লাব মাঠে ২৪ নভেম্বর গরু-ছাগলের এফএমডি ও পিপিআর ভ্যাকসিন প্রদান এবং কৃমিনাশক বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান, মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন, গণ-উন্নয়ন প্রচেষ্টার উপজেলা সমন্বয়কারী অনিল কুমার রায় প্রমুখ।ঝিনাইদহ: ছাত্রদলের আলোচনানিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৫তম জন্মদিন পালন উপলক্ষে ২০ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ থানা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশরাফুজ্জামান রনি। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক পৌরসভার মেয়র মাহবুবুর রহমান। বক্তব্য দেন হামিদুল ইসলাম, কামাল হোসেন, মনজুরুল হক, ইমরান হোসেন, মোস্তফা কামাল, জুয়েল রানা, জিয়ার আহম্মদ, লিয়াকত আলী প্রমুখ। পরে মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়। ছাত্রমৈত্রীর সমাবেশছাত্রমৈত্রীর তিন দশক পূর্তি উপলক্ষে শৈলকুপা উপজেলা ছাত্রমৈত্রী ২১ নভেম্বর প্রাথমিক শিক্ষক সমিতি মিলায়তনে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার পর অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক সুজন বিপ্লব বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির ঝিনাইদহ জেলা সম্পাদক মোফাজ্জেল হোসেন, শৈলকুপা উপজেলার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মহিউদ্দিন বিশ্বাস, নিমাই চন্দ্র দে, ফারুক হোসেন, আসাদুজ্জামান, মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন ছাত্রমৈত্রীর ঝিনাইদহ জেলা সভাপতি ইউনুচ আলী। যুবদলের কমিটি গঠনজাতীয়তাবাদী যুবদল কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সম্মেলন ২২ নভেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আবু বক্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র মাহবুবার রহমান। বক্তব্য দেন হামিদুল ইসলাম, বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ সেকেন্দার, পৌর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, মাহাবুব রহমান, শাহাজাহান আলী, আলমগীর হোসেন, মনিরুজ্জামান স্বপন, জাফর সাদিক, জাফর হোসেন, আনিচুর রহমান প্রমুখ। সম্মেলনে আবু বক্কারকে সভাপতি, মোজাফ্ফর হোসেনকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। খুলনা: রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠনখুলনা অফিসখুলনা জিয়া হলে ৯ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিটের আট সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান হিসেবে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক পদাধিকারবলে আবার নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, সেক্রেটারি মলিক আবিদ হোসেন, সদস্য আজমল আহমেদ, শেখ সৈয়দ আলী, আবুল কালাম আজাদ, আলী আকবর ও শামসুজ্জামান মিয়া।যুবলীগের মিছিল-সমাবেশদেশব্যাপী বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ১৩ নভেম্বর খুলনা জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পিকচার প্যালেস মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল। বক্তব্য দেন মো. শামীম, জুলফিকার আলী, মুন্সী নাহিদুজ্জামান, জলিল তালুকদার, মৃধা হুমায়ূন কবীর, শফিকুর রহমান, জামিল খান, রুমি পাঠান, ব্রজেন দাস, পল্লব দাস, ফয়েজুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি দেব দুলাল বাড়ৈ, মাসুদ বিল্লাহ প্রমুখ।বুদ্ধিপ্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাখুলনা নগরের ডাল মিল মোড়ে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে ২০ নভেম্বর বুদ্ধিপ্রতিবন্ধী কল্যাণ সমিতির খুলনা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের বুদ্ধিপ্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া বিষয়ে আলোচনা করা হয়। সমিতির সভাপতি মো. মাজহারুল হান্নানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, রেহানা আক্তার, মায়া রানী সাহা, রাজু আহমেদ ও স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম।ডুমুরিয়া: মাঠ দিবস অনুষ্ঠিতডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিজাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় ধানের ফলন পার্থক্য কমানোর ওপর ২১ নভেম্বর খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের কৃষক সুভাষ মল্লিক ও নিতাই মল্লিক কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে চলতি মৌসুমে ব্রি-৪৯ ও ব্রি-৩০ জাতের ধান চাষ করেন। তাঁদের প্রদর্শনী খামারের ধান কাটা উপলক্ষে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী। বক্তব্য দেন প্রধান অতিথি খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার, কৃষি বিভাগীয় উপ-পরিচালক মাখন লাল দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াৎ হোসেন, অসিত সাহা, শোভা রানী হালদার, শান্তিমনি চাকমা ও পঙ্কজ কান্তি মজুমদার। কোরআন রিসার্স ফাউন্ডেশনের আলোচনা সভাকোরআন রিসার্স ফাউন্ডেশনের উদ্যোগে ২২ নভেম্বর ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ‘ইসলামে সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটুকু এবং কেন’ শীর্ষক মতবিনিয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের ডুমুরিয়া শাখার সভাপতি মুহিব্বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন আজিজুল হক জোয়ার্দ্দার, জি এম আমানউলাহ, আবদুুল লতিফ জমাদ্দার, মুক্তিযোদ্ধা রমেন্দ্র নাথ চ্যাটার্জি, গৌর কিশোর রায় ও শেখ আমজাদ হোসেন। লোহাগড়া: বন্ধু পুনর্মিলনী ও কৃতীদের সংবর্ধনা লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনড়াইলের লোহাগড়ায় লক্ষ্মীপাশার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মঞ্চে ১৮ নভেম্বর বন্ধু পুনর্মিলনী ও কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের ১৯৯৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনায় শাহরিয়াজ সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন লোহাগড়া পৌর মেয়র নেওয়াজ আহম্মেদ ঠাকুর, কর্নেল শহিদ, মেজর মিজান, চেঙ্গিশ খান, মেজর নাহিদ নেওয়াজ, সদস্যসচিব মো. শরিফুজ্জামান প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।মনিরামপুর: কপোতাক্ষ নদ পুনরুদ্ধারবিষয়ক আলোচনা মনিরামপুর (যশোর) প্রতিনিধিইতিহাস ঐতিহ্যখ্যাত কপোতাক্ষ নদ পুনরুদ্ধার ও প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ২১ নভেম্বর কপোতাক্ষ প্রকল্প দ্রুত বাস্তবায়ন সংগ্রাম কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় কমিটির আহ্বায়ক কাজী মাহমুদুল হাসান সভাপতিত্ব করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানমনিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ১৯ নভেম্বর ঈদ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সাংসদ খান টিপু সুলতান। প্রেসক্লাবের সভাপতি জি এম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, প্রকৌশলী রেজাউল করিম, আবুল বাশার, কওছার আহমেদ, কফিল উদ্দীন, মফিজুর রহমান, গোলাম রসুল, ইউনুস আলম, আ. রশিদ, আকরাম হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।আমতলী: দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভাআমতলী (বরগুনা) প্রতিনিধিআমতলী ইউটি অ্যান্ড ডিসি হলে ২৪ নভেম্বর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউএসএআইডি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ মশিউর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন সানু, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান নুরুল হক প্রমুখ। শরীয়তপুর: তারবুনিয়ায় হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনশরীয়তপুর প্রতিনিধিভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের মাগুন বেপারীর কান্দি গ্রামে ২৪ নভেম্বর তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিগ্রেডিয়ার ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান রাড়ী, কামাল উদ্দিন বেপারী, মুক্তিযোদ্ধা মালেক বাঘ, আলতাফ হোসাইন, জিতু মিয়া বেপারী প্রমুখ। তিন একর জায়গায় চার কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে এই হাসপাতালের অধীনে মূল হাসপাতাল ভবনসহ মোট চারটি ভবন নির্মাণ করা হবে। সড়ক পরিবহন মালিক গ্রুপ কমিটির শপথ শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ২৩ নভেম্বর পৌর বাস টার্মিনালে সম্পন্ন হয়েছে। জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কমিটিতে শরীয়তপুর পৌরসভার মেয়র আবদুুর রব মুন্সী সভাপতি ও ফারুক আহম্মদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বরিশাল: পরিবেশবান্ধব ইটভাটা প্রবর্তনে কর্মশালাবরিশাল অফিসপরিবেশবান্ধব আধুনিক ইটভাটা প্রবর্তনে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। বরিশাল সমাজসেবা মিলনায়তনে ওই জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র শওকত হোসেন। অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনিম ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুস সোবাহান বক্তব্য দেন।সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালনবাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে ২২ নভেম্বর কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শ্রীনাথ চ্যাটার্জি লেনের নিজস্ব কার্যালয়ে আলোচনার মধ্য দিয়ে তাঁর কর্মময় জীবন তুলে ধরা হয়।কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক পুষ্পা রাণী চক্রবর্তী, মুকুল দাস, টুনু রাণী কর্মকার, এ কে আজাদ প্রমুখ।প্রতিবন্ধীদের প্রশিক্ষণবাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও এডিপি ওয়ার্ল্ড ভিশন আগৈলঝাড়ার যৌথ উদ্যোগে ২২ নভেম্বর প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের অভিভাবকদের নিয়ে অধিকারভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (বিপিইউএস) নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এডিপি ওয়ার্ল্ড ভিশন আগৈলঝাড়ার শিক্ষাবিষয়ক কর্মকর্তা মি. নথনীল, বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আয়ুব আলী মিঞা, সোনালী ব্যাংক আগৈলঝাড়া শাখার ব্যবস্থাপক মো. ফরিদ হোসেন প্রমুখ। ১২০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের অভিভাবকেরা কর্মশালায় অংশ নেন।গৌরনদী: উজিরপুরে মেজর জলিলের মৃত্যুবার্ষিকী পালিতগৌরনদী (বরিশাল) প্রতিনিধিমহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ২১তম মৃত্যুবার্ষিকী উজিরপুরে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ১৯ নভেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। মেজর জলিল স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উজিরপুর মুক্তিযোদ্ধা সংসদ, মেজর জলিল পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতা-কর্মীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়সিন্ধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মনিরুল ইসলাম, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আমির হোসেন মিয়া, এস এম জামাল হোসেন, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, মিজানুর রহমান, নুরুল ইসলাম মাস্টার, রন্টু বাইন ও আবুল বাসার প্রমুখ। যুবদলের প্রতিবাদ সভা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পুলিশের হয়রানি বন্ধের দাবিতে ২১ নভেম্বর বরিশাল জেলা উত্তর যুবদলের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উত্তর যুবদলের গৌরনদী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু। বক্তব্য দেন যুবদল বরিশাল জেলা উত্তর সহসভপাতি সিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ মো. বখতিয়ার, গৌরনদী উপজেলা যুবদলের একাংশের আহ্বায়ক মাসুদ হাসান, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন, হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক বেল্লাল হোসেন জমদ্দার, মুলাদী উপজেলা যুবদলের আহ্বায়ক দেলেয়ার হোসেন পাটোয়ারী, গৌরনদী পৌরসভা যুবদলের একাংশের আহ্বায়ক জাকির হোসেন, মুলাদী পৌরসভা শাখার আহ্বায়ক মো. আলাল প্রমুখ। গলাচিপা: মাধ্যমিক বিদ্যালয়ের ’৯৩ ব্যাচের পুনর্মিলনীগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ওই দিন সকাল ১০টায় গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মিলনায়তনে সমাবেশে মিলিত হয়। সাইমুন রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মো. আসাদুজ্জামন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিহির কুমার শীল, মো. বদরুল হক, মো. আতাউর রহমান, পলাশ কর্মকার, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।