সংগঠন সংবাদ
আওয়ামী লীগ সভাপতিকে সংবর্ধনানিজস্ব প্রতিবেদক, সিলেটসিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক বলেছেন, ‘শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে। সবাইকে ডিজিটাল বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ ৭ নভেম্বর নগরের ঘাসিটুলা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতিকে সংবর্ধনা দেওয়া হলে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঘাসিটুলা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সালেহ আহমদ। অন্যান্যের বক্তব্য দেন জালাল উদ্দিন, এম জি রব্বানী, পাখি মিয়া, জিয়ামুল হোসেন মিনু, আপ্তারুজ্জামান, আলাল কছির, গোলাপ ও মখলিছ প্রমুখ। আনন্দ খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনসিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আনন্দ খেলাঘর আসরের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর সকালে বরইকান্দি এলাকার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘরের সিলেট বিভাগীয় সম্পাদক তাজুল ইসলাম বাঙালি। সংগঠনের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনে বক্তব্য দেন সাহেদ আহমদ, আবদুল আওয়াল, মঈন উদ্দিন, সুয়েব আহমদ, জালকিফ খান, নুরুজ্জামান আহমদ, নজরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। গোলাপগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনসিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। ৬ নভেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল ওয়াহাব জোয়ারদার, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, জয়জিৎ চন্দ্র পাল, যুবলীগ নেতা মুজিবুর রহমান, আশফাক আহমদ, মহিন আহমদ, সোহেল আহমদ, এনাম আহমদ প্রমুখ। টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষণ সমাপনী গত ৩১ অক্টোবর বেলা দেড়টায় বালুচর এলাকার সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সিপিডি-১ শিক্ষকদের ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমল কৃষ্ণ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলর আবদুল খালিক।বাংলা নিউজ আপডেট-এর উদ্বোধনসিলেটভিত্তিক অনলাইন মিডিয়া বাংলা নিউজ আপডেট-এর উদ্বোধনী অনুষ্ঠান ৪ নভেম্বর নগরের পূর্ব জিন্দাবাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এ সময় উপস্থিত ছিলেন বাংলা নিউজ আপডেট-এর সম্পাদক-পরিচালক আল-আজাদ, পরিচালক রনক আহমদ চৌধুরী, বশির আহমদ জুয়েল, সুরঞ্জিত বর্মণ, কাসমির রেজা, মঈনউদ্দিন আহমদ, শাহাবুদ্দিন শুভ প্রমুখ।জকিগঞ্জে ফ্রি চক্ষুশিবিরজকিগঞ্জের বারহালে জকিগঞ্জ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর অর্থায়নে ৫ নভেম্বর ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় শাহবাগ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্রি চক্ষুশিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাব্বীর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, সংগঠনের সভাপতি কামাল এমসি রহমান, আতাউর রহমান, আফজাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান জাকির আহমদ চৌধুরী, আবদুল বাছিত খান, মাহতাব আহমদ, ফজলুর রহমান, মঞ্জুরুল হামিদ প্রমুখ।বাংলাদেশ ব্যাংক ক্লাবের অভিষেকবাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেটের নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ নভেম্বর ব্যাংকের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. গোলাম হায়দার। বিদায়ী কমিটির সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক লীলা রশীদ ও উপমহাব্যবস্থাপক মো. আবদুুল বারী। অনুষ্ঠানে বক্তব্য দেন নতুন কার্যকরী পরিষদেরর সভাপতি মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক সুধাংশু রঞ্জন দেব।জেলহত্যা দিবস উপলক্ষে সভা ও মিলাদ মাহফিলবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিজাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে গত ৩ নভেম্বর বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ আলহাজ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতা ছয়ফুল হক চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, আওয়ামী লীগনেতা আলহাজ পংকি খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন কামরান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সিতার আহমদ, শামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলতাব হোসেন প্রমুখ। সভাশেষে বাদ আসর বিশ্বনাথ পুরোনো বাজারের বায়তুল আমান জামে মসজিদে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, ফয়েজ আহমদ, কৃষি সম্পাদক আবদুল মান্নান, আইন সম্পাদক শফিক উদ্দিন, আওয়ামী লীগনেতা আজিজুর রহমান চেয়ারম্যান, মাহমদ আলী, মহব্বত আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক প্রভাত বৈদ্য, আমরোজ আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাধন দাশ, সাধারণ সম্পাদক আরশ আলী, শ্রমিকনেতা আমির আলী, আওলাদ আলী, হারান দে, হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মো. আজাদ, মাসুদ আহমদ, যুবলীগ নেতা জহুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা আমির উদ্দিন, ফজলু মিয়া, রফিক হাসান, আবদুল আজিজ, রাজু আহমদ, মুহিবুর রহমান, শাহীন আহমদ প্রমুখ।সমবায় দিবসে আলোচনা সভাসিলেটের বিশ্বনাথে গত ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ আলহাজ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমদের সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারী কর্মকর্তা অমলেন্দু রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার। সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন শাহ ফয়েজ আহমদ, শাহ শরীফ, আবদুল ওদুদ, চুনু মিয়া, নুরুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাদেক মিয়া ও স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আবুুল কাশেম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের নেতা মাসুদ আহমদ, মকদ্দছ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সিতার মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলতাব হোসেন, ছাত্রলীগ নেতা আবদুল আজিজ, মুহিবুর রহমান, শাহ রুবেল আহমদ, ইলিয়াস আলী, জসিম আহমদ, মুজিব উদ্দিন প্রমুখ।যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা যুবদলের উদ্যোগে পুরান বাজারের দলীয় কার্যালয়ে গত ১ নভেম্বর এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কদর আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া শিকদার, আবদুল লতিফ, নূরুল মিয়া, গোবিন্দ মালাকার, উপজেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক তারেক আহমদ, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, সাইফুল আলম, যুবদল নেতা সাদেক আলী, জুনেদ আহমদ, আবদুস সালাম, জগলু মিয়া, সালেহ আহমদ, বাবুল মিয়া, সুহেল মিয়া, দবির আলী, শাহজাহান, শেপু চৌধুরী, তাজুল ইসলাম, মিরাজ খাদির, উপজেলা ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম, সাব্বির আহমদ, ফারুক মিয়া, নজরুল ইসলাম, হিরণ মিয়া, জুয়েল আহমদ, আমির হামজা, আহমদ আলী, বকুল মিয়া, ফাহিম আহমদ প্রমুখ। উপজেলা ছাত্রলীগের মতবিনিময়সিলেট জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি পংকজ পুরকায়স্থের সঙ্গে গত ৪ নভেম্বর রাতে মতবিনিময় করেছেন বিশ্বনাথ উপজেলা ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতারা। মতবিনিময়কালে ছাত্রলীগের কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আলমগীর, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দেবাংশু দাশ, জেলা ছাত্রলীগ নেতা ফরহাদুর রহমান খান, গোলাম রহমান, আজির উদ্দিন, এম আর রুমেল, জয়নাল আবেদীন, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল আজিজ, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম, খালেদ রব, কুতুবউদ্দিন, লিটন দে, আলী আকবর, আবদুল করিম, নজরুল ইসলাম, রিপন, কালাম, বিশ্বনাথ ডিগ্রি কলেজের ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, রঞ্জিত মালাকার, জাবেদ আলী, খোকন সূত্রধর, শাহ রুবেল আহমদ, ইলিয়াস আলী, জাহিদুল ইসলাম, সাইদুর রহমান, জসিম উদ্দিন, মুজিবুর রহমান, ওয়াহিত খান, আলীম উদ্দিন, নাসির আহমদ, ফরিদ উদ্দিন প্রমুখ।ফুটবল অ্যাসোসিয়েশনের সংবর্ধনাবিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ৪ নভেম্বর উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক সমাজসেবক আলহাজ পংকি খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন আলহাজ পংকি খান। অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ফুটবলার রুপক দে, ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুর রব। অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য দেন বর্তমান সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জহুর আলী, ছাত্রলীগ নেতা ফয়জুল ইসলাম, সজল বৈদ্য, এমরান আহমদ, রাজন মিয়া, ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি দিলাল মিয়া, শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, কোষাধ্যক্ষ শাহ আলম, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সহসম্পাদক ময়নুল ইসলাম, সদস্য জুনেদুল ইসলাম, বাবরুছ মিয়া, আবদুর রাজ্জাক, ফুটবলার আবদুস সালাম, সুহেল মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।সুনামগঞ্জ: মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জ জেলা ও উপজেলার সব মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডারদের গত ৩১ অক্টোবর সংবর্ধনা দেওয়া হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। স্থানীয় জয়কলস ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কদর আলীর সভাপতিত্বে সংবর্ধনা সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ্ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাংসদ এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মতিউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মোশাহেদ উদ্দিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী, আওয়ামী লীগের নেতা আবুল কালাম, হায়দার চৌধুরী, সিরাজুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক ওবায়দুর রহমান।ইভ টিজিংবিরোধী মানববন্ধনসুনামগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ৬ নভেম্বর শহরে ইভ টিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ সুজনের সভাপতি আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মহিলা পরিষদ সভানেত্রী শীলা রায়, সাধারণ সম্পাদক গৌরি ভট্টাচার্য, সুজনের জেলা সাধারণ সম্পাদক শাহ আবু নাসের প্রমুখদরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণসুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে ২ নভেম্বর শহরতলির গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামের দরিদ্র ৫০ জন নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। শাড়ি বিতরণকালে মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি সালমা রহমান, সাধারণ সম্পাদিকা দিলারা বেগম, সদস্য রায়হানা মঞ্জুর চৌধুরী, উষা রায়, শিউলী কবীর, সঞ্চিতা চৌধুরী, মুনমুন চৌধুরী, নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।জলবায়ু পরিবর্তনবিষয়ক সেমিনারসুনামগঞ্জে জলবায়ু পরিবর্তনে হাওরাঞ্চলের জীবিকায়নে প্রভাব ও তরুণদের ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরে একটি ভাসমান নৌকায় ১ নভেম্বর এই সেমিনারের আয়োজন করে হাওর এরিয়া আপলিফ্টমেন্ট সোসাইটি (হাউস)। সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থার (সুজন) নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্যের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনের সাংসদ এম এ মান্নান। সেমিনারে আরও বক্তব্য দেন হাউসের পরিচালক গাজী মো. আফজাল হোসেন, শিক্ষার্থী জমির উদ্দিন, আবদুল কাদির জিলানী সবুজ, শামীম হোসেন, রিপন চন্দ প্রমুখ।জেলহত্যা দিবস পালনজেলহত্যা দিবস পালন উপলক্ষে ৩ নভেম্বর সুনামগঞ্জে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের রমিজ বিপণির কার্যালয়ে আওয়ামী লীগের জেলা সভাপতি ও সাংসদ মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আপ্তাব উদ্দিন আহমদ, সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি রইছ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, মতিউর রহমান, হায়দার চৌধুরী লিটন, করুণা সিন্ধু চৌধুরী, বেলায়েত হোসেন প্রমুখ। দুপুরে জেলহত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। পরে সংগঠনের উপজেলা আহ্বায়ক শম্ভু আচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সত্যেন্দ্র কুমার রায়, সায়েম পাঠান, মানিক মিয়া, তোফাজ্জল হোসেন প্রমুখ।এলাহী বক্স মুন্সি স্মৃতি ফাউন্ডেশন গঠিতসুনামগঞ্জ শহরতলির ইব্রাহীমপুর গ্রামের মরমি কবি এলাহী বক্স মুন্সির স্মৃতি রক্ষার্থে ২৩ সদস্যবিশিষ্ট ‘এলাহী বক্স মুন্সি স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। ১ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমানের সভাপতিত্বে এক সভায় এই ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি হিসেবে আছেন আকরাম উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর। এ ছাড়া কমিটির অন্যরা হলেন—সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শাহ আলম সেরুল, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সামসুদ্দোহা, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন, দপ্তর সম্পাদক সাদিকুজ্জামান বিকি। কমিটিতে আরও ১৪ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী পালনবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৯ অক্টোবর বিকেলে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতি আলেখ্য ‘ইতিহাস কথা কও’ পরিবেশনা। জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের প্রবীণ নাট্যব্যক্তিত্ব তরণী কান্ত দে। এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি শীলা রায়, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, প্রবীণ শিল্পী আবদুল লতিফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি রুহুল তুহিন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমদ, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অলক ঘোষ চৌধুরী, বিশ্বম্ভরপুর উদীচীর সভাপতি স্বপন কুমার বর্মণ, লোকদল শিল্পীগোষ্ঠীর সভাপতি বিধান চন্দ্র বণিক, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। আলোচনা শেষে সংগীত ও নৃত্য পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। পরে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ঢাকা থেকে আসা ‘তারুণ্যের পদযাত্রায়’ অংশ নেওয়া তরুণদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক, লেখিকা আনোয়ার সৈয়দ হক ও সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা এবং গবেষণাকেন্দ্রের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী খসরু। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাহমুদ সেলিম রচিত গীতি আলেখ্য ‘ইতিহাস কথা কও’ পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। গীতি আলেখ্যটির নির্দেশনা দেন সালেহ আহমদ আলমগীর।মৌলভীবাজার: ইভ টিজিং প্রতিরোধে মানববন্ধন মৌলভীবাজার প্রতিনিধিইভ টিজিং প্রতিরোধে জাতীয় যুবজোট মৌলভীবাজার জেলা শাখা ৪ নভেম্বর স্থানীয় চৌমোহনা চত্বরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে যুবজোটের কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি হাছান আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন নজরুল, সোহেল সামাদ, তোফায়েল আহমদ, সুরঞ্জিত দাশ প্রমুখ। ছাত্রদলের বিক্ষোভ মিছিলজেলা ছাত্রদল গত ৩১ অক্টোবর মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে। খালেদা জিয়ার বাড়ির বরাদ্দ বাতিলের প্রতিবাদে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতা জি এম মোক্তাদী রাজু, সারওয়ার মজুমদার ইমন, আনোয়ার হোসেন কামাল, ফুয়াদ জামান প্রমুখ।জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ৩১ অক্টোবর মৌলভীবাজারে উদ্যাপিত হয়েছে। দলের চৌমোহনার কার্যালয়ে সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদল হক চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, জাসদ নেতা হাছান আহমদ, সোহেল সামাদ, জামাল আহমদ, হুমায়ূন কবির, যুবনেতা ফয়ছল আহমদ, ছাত্রনেতা সৈয়দ কামাল জামান প্রমুখ। বক্তারা দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার ও নারী উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সরকারি কলেজে মানববন্ধনসন্ত্রাসী হামলায় নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমানের করুণ মৃত্যুর প্রতিবাদে গত ২৬ অক্টোবর মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষকেরা মানববন্ধন করেছেন। কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের সামনে শিক্ষক পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে। বেলা সোয়া একটা থেকে পৌনে দুটা পর্যন্ত আধ ঘণ্টা মানববন্ধন চলে। শিক্ষকদের সঙ্গে কলেজের ছাত্রছাত্রীরাও মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রণধীর দে ও উপাধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী। মৌলভীবাজারে উজ্জীবক প্রশিক্ষণযুবসমাজকে আত্মশক্তিতে উজ্জীবিত করতে মৌলভীবাজারে চার দিনব্যাপী উজ্জীবক প্রশিক্ষণ ‘অ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডার ট্রেনিং’ অনুষ্ঠিত হয়েছে। হাঙ্গার প্রজেক্ট ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা শাখা এই প্রশিক্ষণের আয়োজন করে। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গত ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই প্রশিক্ষণে ৪০ জন শিক্ষিত বেকার যুবক ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রশিক্ষণের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা তানজিয়া, সুজনের জেলা শাখার সম্পাদক জহরলাল দত্ত, বেসরকারি সংস্থা ম্যাকের আবদুল হামিদ, প্রশিক্ষণার্থী আবদুর রব প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। শ্রীমঙ্গল: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ নভেম্বর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির (একাংশের) উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল হবিগঞ্জ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং অলোচনা সভা। অলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি উপজেলা কমিটির সভাপতি, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল হাই। সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ আলীর পরিচালনায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সরফরাজ আলী, মো. আবুল হোসেন, মছদ্দর আলী, আবদুল আহাদ, তাজুল ইসলাম, আবিদুর রহমান চৌধুরী, নিয়াজ ইকবাল, সাইফুল ইসলাম, গাজী আশরাফুল আলম, মনোয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।সমবায় দিবস উদ্যাপনমৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান তফাজ্জুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন শতাধিক সমবায়ী নারী-পুরুষ অংশ নেন।ধরমপাশায় পোনা অবমুক্তধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিহাওরাঞ্চলে মাছের চাষ ও ব্যবস্থাপনা কর্মসূচির অধীনে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মৎস্য কার্যালয়ের উদ্যোগে গত ৩ নভেম্বর সকালে উপজেলার ধারাম হাওরে ৩০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ উন্নয়ন কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী প্রমুখ।জাতীয় সমবায় দিবস উদ্যাপিত‘সমবায়ই শক্তি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধরমপাশা সমবায় বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস-২০১০ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে পরিষদ চত্বর থেকে সকাল সাড়ে ১১টায় এক শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রবীন্দ্র কুমার পাল। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, ভাটাপাড়া উদয়ন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন, মৎস্যজীবী আলী আকবর, সাংবাদিক জোবায়ের পাশা প্রমুখ।ওয়ার্ডভিত্তিক বাজেট আলোচনা ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’—এ বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধরমপাশার সেলবরষ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডভিত্তিক বাজেট আলোচনা ও ট্যাক্স উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবদুুল কদ্দুস চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন শাহ। বক্তব্য দেন ইউপি সদস্য মো. রতন মিয়া, মাইজবাড়ী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম চৌধুরী, শামছুল হুদা, হিরণ মিয়া, বেসরকারি সংস্থা শরীক প্রকল্পের মাঠকর্মী আবদুস সালেক খোকন প্রমুখ।