সংগঠন সংবাদ
ফরিদপুর: এইডস দিবস পালিতফরিদপুর অফিস‘সবার জন্য সুযোগ ও মানবাধিকার’—এ আহ্বানের মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস উপলক্ষে ১ ডিসেম্বর ফরিদপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শেষে সিভিল সার্জনের কার্যালয়ে বক্তব্য দেন সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার, এফডিএর মো. আজহারুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ‘জেলা উন্নয়ন সমন্বয় সভা’ ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী মোল্যা, ফরিদপুর চেম্বারের সভাপতি আওলাদ হোসেন, ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী, চরভদ্রাসনের ইউএনও আব্দুর রশিদ, সালথার ইউএনও এসএম তুহীনুর আলম, ভাঙ্গার উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার, সালথার উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান মো. অব্দুস সাত্তার ফকির প্রমুখ বক্তব্য দেন। ঝিনাইদহ: শোভাযাত্রা ও আলোচনানিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহবিশ্ব এইডস দিবস উপলক্ষে শৈলকুপায় ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ১ ডিসেম্বর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। ব্র্যাক অফিস থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এইডস কীভাবে ছড়ায় তার প্রতিকার ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা সভায় বক্তব্য দেন কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার পলি ইয়াসমিন, এরিয়া ম্যানেজার মোহসীন হোসেন ও রোকসানা পারভীন, ব্রাঞ্চ ম্যানেজার কণিকা দাশ, জহিরুল ইসলাম ও রফিকুল ইসলাম।যুবদলের কমিটি গঠনবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কালীগঞ্জ উপজেলার ১০ নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়ন শাখার সম্মেলন গত ২৫ নভেম্বর যুবনেতা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির অফিস সংলগ্ন মাঠে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ সেকেন্দার, বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম। বক্তব্য দেন মাহাবুবুর রহমান, শাহাজাহান আলী, আলমগীর হোসেন প্রমুখ। সম্মেলনে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও সোহাগ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়।বরগুনা: সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শোভাযাত্রানিজস্ব প্রতিবেদক, বরগুনাসন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস ২৯ নভেম্বর বরগুনা শহরে শোভাযাত্রা করেছে। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ও মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা। বক্তব্য দেন ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক আ ন ম মঈনুল আহসান, আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুহাম্মাদ আবদুল হালিম, ফারিয়া লারা ফাউন্ডেশনের সমন্বয়ক চিত্তরঞ্জন শীল, ইমাম সমিতির সভাপতি মো. জহিরুল হক প্রমুখ। আমতলী: ইভ টিজিং ও নারীনির্যাতন-বিরোধী মানববন্ধনআমতলী (বরগুনা) প্রতিনিধিবরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্বরে ২৮ নভেম্বর ইভ টিজিং ও নারীনির্যাতন-বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিবাদ পক্ষ উদ্যাপন উপলক্ষে গ্যাড অ্যালায়েন্স, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট ও স্থানীয় সংস্থা এনএসএসের আয়োজনে আমতলীতে র্যালি, মানববন্ধন কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধন করে। এ সময় বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান। পরে আমতলী পুরাতন হাসপাতাল মাঠে নারীনির্যাতন-বিরোধী বাউল ও গণসংগীত পরিবেশন করা হয়। খুলনা: সাংবাদিক রফিকুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিতখুলনা অফিসগত ২৯ নভেম্বর সোমবার খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক ও সান্ধ্য দৈনিক রাজপথের দাবীর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রফিকুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্রে সাংবাদিক রফিকুজ্জামান স্ম তি পরিষদ বিকেলে পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। পরিষদের সভাপতি ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাফর ইমাম, শেখ দিদারুল আলম, পরিষদের সহসভাপতি মো. মোশাররফ হোসেন, এ কে এ সরোজ নুন, কাজী মোতাহার রহমান, এস এম হাবিব, মো. মামুন রেজা, হাসান আহমেদ মোল্লা, এনামুল হক, রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, শামিমুজ্জামান, রকিব উদ্দিন পান্নু, নুরুল হাসান, বিপ্লব চক্রবর্তী, শামসুদ্দিন দোহা, কাজী শামীম আহমেদ প্রমুখ। সওজের শ্রমিক সমাবেশসড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যভিত্তিক (ওয়ার্ক চার্জড) কর্মচারীদের স্থায়ী করার দাবিতে খুলনায় ২৭ নভেম্বর শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের খুলনা জেলা সংসদের আয়োজনে সড়ক ভবনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের খুলনা জেলা সংসদের সভাপতি কাজী বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেবেন যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রকৌশলী শেখ মজিবুর রহমান, আওয়ামী লীগ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সওজ খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এম মো. শরিফ-উল ইসলাম, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খন্দকার ও চেয়ারম্যান শেখ আলাউদ্দিন আল আজাদ। ডুমুরিয়া: দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সভাডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিদলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ভূমিজ ফাউন্ডেশনের উদ্যোগে ১ ডিসেম্বর ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমিজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিলনকান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গোপীনাথ রাহা, গোপালকৃষ্ণ সরকার, শেখ হেফজুর রহমান, আবু সাঈদ সরদার, শান্তিরঞ্জন কুণ্ডু, নারায়ণ মণ্ডল, শশাঙ্ক শেখর ঢালী, ভূমিজ কর্মকর্তা উজ্জ্বল চক্রবর্তী, রতন দাস, তুষারকান্তি দাস ও শ্যামলকান্তি মণ্ডল। নারীনির্যাতন প্রতিরোধ দিবসের সভাআন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ২৮ নভেম্বর ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীনির্যাতন প্রতিরোধ কমিটি, স্থানীয় সরকার ও গ্রাম পুলিশের সঙ্গে প্রতিবেদন পদ্ধতি উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খর্নিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আবদুল মান্নান। সভায় বক্তব্য দেন গোপীনাথ রাহা, বিকাশ মল্লিক, আবুল কাশেম ও আবদুল হান্নান। লোহাগড়া: অনিরাপদ গর্ভপাতবিষয়ক কর্মশালালোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে ২৪ নভেম্বর ‘বাংলাদেশের গ্রামীণ নারীর জীবনে অনিরাপদ গর্ভপাতের প্রভাব দূরীকরণ’ শীর্ষক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হয়েছে। লোহাগড়ার গণমুক্তি সংস্থা এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কোটাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেমায়েত হোসেন। সঞ্চালক ছিলেন আব্দুল হাই। বক্তব্য দেবেন উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান, পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর, মনোয়ার হোসেন, অপূর্বকুমার শীল, মো. লিয়াকত হোসেন, মঞ্জুরুল করিম, কাজী কমরুল হুদা, রেকসনা আক্তার, আনিচুর রহমান, আজাদ হোসেন প্রমুখ। ব্র্যাকের কর্মশালাচাকরি নিয়ে বিদেশ গমনকারীদের প্রতারণার হাত থেকে বাঁচাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লোহাগড়া উপজেলা ব্র্যাকের উদ্যোগে ২৮ নভেম্বর উপজেলার ডাকবাংলো মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ ফজল এলাহী, শেখ সাদিয়ার রহমান, শাহীন বিপ্লব, মোস্তফা কামাল, জহির ফকির, নড়াইল ব্র্যাক এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শিমুল হাসান, সেলিম রেজা, আক্তার হোসেন প্রমুখ। যশোর: জেলা আইনজীবী সমিতির নির্বাচন যশোর অফিসযশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকিব ও সাধারণ সম্পাদক পদে বিএনপি-সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে মহাজোট সমর্থিত প্যানেল ও বিএনপি-জামায়াত জোটের প্যানেল থেকে আটজন করে এবং স্বতন্ত্র থেকে একজন নির্বাচিত হয়েছেন। ২৭ নভেম্বর আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে ৩৯২ জন ভোটারের মধ্যে ৩৮৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল আইনজীবী সমন্বয় পরিষদ থেকে আবুবকর সিদ্দিক, এ কিউ এম ফিরোজ আক্তার, স্বপনকুমার ভদ্র, এস এম নাসির আলম, বাসুদেব বিশ্বাস, প্রশান্ত দেবনাথ ও ইদ্রিস আলী এবং বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আবদুর রহমান, জিএম কামরুজ্জামান, টিএম ওমর ফারুক, মিজানুর রহমান, মাহমুদা খানম, আবদুল করিম ও নুরুজ্জামান খান নির্বাচিত হন। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা শরীফ আবদুর রাকিব নির্বাচিত হন। মনিরামপুর: বিশ্ব এইডস দিবস পালিতমনিরামপুর (যশোর) প্রতিনিধি‘সবার জন্য সুযোগ ও মানবাধিকার’—এই প্রতিপাদ্য সামনে রেখে মনিরামপুরে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। এ উপলক্ষে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি এবং স্থানীয় আরসিইউ সংস্থার কার্যালয়ে মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ‘এইডস প্রতিরোধে আমাদের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আরসিইউ সংস্থার নির্বাহী পরিচালক আব্বাস উদ্দীন, এন ইসলাম, মজনুর রহমান, স্থানীয় সুজনের সভাপতি অরুণকুমার নন্দন, পৌর কাউন্সিলর গীতা রানী কুণ্ডু, অনিমা মিত্র, গায়ত্রী রানী পাল, আশরাফ আলী, মো. রেজাউল করিম, বাবুল আকতার প্রমুখ। ঝালকাঠি: শিল্প ও বণিক সমিতির মানববন্ধনঝালকাঠি প্রতিনিধি‘ব্যবসা-বাণিজ্যসহ দেশের অর্থনীতির ক্ষতি হয়, এ রকম হরতাল আমরা চাই না’—এই স্লোগান-সংবলিত ব্যানার নিয়ে ২৮ নভেম্বর ঝালকাঠিতে শিল্প ও বণিক সমিতির সদস্যরা শহরের কাপড়পট্টির মোড়ে মানববন্ধন করেছেন। এ সময় বক্তব্য দেন ঝালকাঠি সমিতির সভাপতি সরদার মো. শাহ আলম, মাহাবুব আলম, আল-মামুন খান, মনোয়ার হোসেন খান, কামরুল ইসলাম, শাহ আলম শাহিন প্রমুখ। এদিকে হরতাল প্রত্যাহারের দাবিতে একই দিন সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শহরের সদর চৌমাথা, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড়, চাঁদকাঠিতে একযোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। নারীনির্যাতন প্রতিরোধ দিবস পালিতঝালকাঠিতে আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ দিবস ২৫ নভেম্বর পালিত হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠি মাহিলা পরিষদ ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ‘আমরা ইভ টিজিংকে ঘৃণা করি’ লেখা ব্যানারে স্বাক্ষরের মাধ্যমে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে ধানসিড়ি মহিলা ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মো. লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, মহিলা পরিষদের সভানেত্রী শাহানা আলম, সনাকের যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দিন, এনজিওর প্রতিনিধি মাহফুজুর রহমান, উদীচীর সহসভাপতি প্রশান্ত দাস, সুভাষ বিশ্বাস, বন্যা সাহা, দেবযানি বণিক, হাসি বেগম প্রমুখ। সাতক্ষীরা: শ্যামনগর ভূমি কমিটির সভা নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাশ্যামনগর উপজেলা উত্তরণ কার্যালয়ে উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ভূমি কমিটির সভাপতি আশেক ই এলাহী। বক্তব্য দেন উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ, শাহানা হামিদ, আবু সাইদ, মো. আব্দুর রশিদ, আব্দুলা আল ফারুক, জি এম মুনছুর, চন্দ্রিকা ব্যানার্জি, আলী আশরাফ, নজরুল ইসলাম, রণজিৎ বর্মণ, সোহেলী পারভীন, হাবিবুর রহমান, উত্তরণ শ্যামনগর কেন্দ্রের ব্যবস্থাপক মো. মতিয়ার রহমান প্রমুখ।পাটকেলঘাটায় কৃষিঋণ বিতরণপাটকেলঘাটা কুমিরা ইউনিয়ন পরিষদ চত্বরে জনতা ব্যাংক পাটকেলঘাটা শাখার পক্ষ থেকে প্রকাশ্য কৃষিঋণ বিতরণ করা হয়। ২৭ নভেম্বর কুমিরা ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষকদের প্রকাশ্য কৃষিঋণ প্রদান করেন প্রধান অতিথি জনতা ব্যাংক খুলনা এরিয়া অফিসের ডিজিএম মো. ওবায়েদ উল্যাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা আঞ্চলিক অফিসের এজিএম জি এম আব্দুল আজিজ ও বাংলাদেশ ব্যাংক খুলনার উপপরিচালক গোলাম মাহমুদ। পাটকেলঘাটা শাখার ব্যবস্থাপক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক খুলনা এরিয়া অফিসের ফার্স্ট এজিএম গৌতম রায়, সাতক্ষীরা অফিসের ফার্স্ট এজিএম আব্দুর রশিদ, সোলায়মান হোসেন ও কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা। গণিত ফোরামের কর্মশালাসাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাবে ২৬ নভেম্বর মাধ্যমিক পর্যায়ের গণিত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুকুমার দাস এবং বিশেষ অতিথি ছিলেন গণিত ফোরাম খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর ও সাতক্ষীরা বিজ্ঞান সমিতির সভাপতি আবুল হাসান। কর্মশালায় বিষয় বিশেষজ্ঞ ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রাক্তন চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গণিতবিদ রবীন্দ্রনাথ মণ্ডল এবং খুলনা বিএল কলেজের গণিত বিষয়ের সহযোগী অধ্যাপক মো. হাফিজুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন খুলনা গণিত ফোরামের সহকারী সম্পাদক পবিত্রমোহন দাশ। টিঅ্যান্ডটি মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন গৌরনদী উপজেলার টিঅ্যান্ডটি মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন ও সাধারণ সভা ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। রুহুল আমিন সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অহিদুল হক খান, আবুল কালাম সরদার, আ. কাদের, মো. মহসিন খান, মো. জাকির হোসেন প্রমুখ। পরে নির্বাচনে মো. মনিরুজ্জামান সরদার সভাপতি, আলী হোসেন শরীফ সাধারণ সম্পাদক ও খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন কামরুজ্জামান সন্যামাত, এইচ এম সাহাদাত হোসেন ও মো. আব্দুল কাদের সহসভাপতি; আরিফ মাহমুদ ভূঁইয়া ও মহসিন খান সহসম্পাদক, আবুল কাসেম কোষাধ্যক্ষ, মিজানুর রহমান ভূঁইয়া দপ্তর সম্পাদক, উত্তম কুমার দাস প্রচার সম্পাদক; মজিবুর রহমান, বাদশা মিয়া, জি এম অহিদ আলম, অলিউর রহমান, জাকির হোসেন ও সেকান্দার সরদার নির্বাহী সদস্য। পটুয়াখালী: ভ্যান র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা পটুয়াখালী অফিসনারীনির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ক্যাম্পেইন কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে কোস্টাল এনজিও ফোরামের (সিএনএফ) উদ্যোগে ২৭ নভেম্বর স্থানীয় পৌরসভায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন, নারী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সিএনএফের সভাপতি এ এই চ মুনসুরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সিএনএফের সাধারণ সম্পাদক সামসুন্নাহার। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমেনা বেগম, সিএনএফের সহসভাপতি মো. হাবিবুর রহমান, জিসিএ দলের সভাপতি এম এ রব, নার্গিস আরা বায়েজীদ, মাহফুজা ইসলাম, ফাতেমা জব্বার, স্টেপসের সিনিয়র প্রোগ্রাম অফিসার জীবনকৃষ্ণ সাহজাল, সাইফ ইকবাল, শেখ ফিরোজ আহমেদ, সাবরিনা সোহানী ইন্টার্নী, সঞ্জীৎ শিকদার, শিপন কুমার ডাকুয়া ও রণজিৎ দত্ত। রাজবাড়ী: র্যালি ও মানববন্ধনরাজবাড়ী সংবাদদাতারাজবাড়ীর সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ২৫ নভেম্বর ‘আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষে সহিংস নারী উত্ত্যক্ত ও নির্যাতনের বিরুদ্ধে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খলিফাপট্টি সনাক কার্যালয় থেকে সনাক আহ্বায়ক শংকরচন্দ্র সিনহার নেতৃত্বে র্যালি শুরু হয়ে রেলগেইট পান্না চত্বর প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য দেন সনাক সদস্য নাজমা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পূর্ণিমা দত্ত, সুফিয়া খান, সনাক সদস্য নুরুল হক, সুপ্র রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন ও মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা কমান্ডের কমান্ডার আবুল হোসেন। গোয়ালন্দ: বিশ্ব এইডস দিবস পালনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবিশ্ব এইডস দিবস উপলক্ষে ১ ডিসম্বর গোয়ালন্দের বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা দৌলতদিয়া ঘাটে ‘এইডস প্রতিরোধ আমাদের অঙ্গীকার, সবার জন্য সুযোগ ও মানাধিকার’ স্লোগানে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভানেত্রী মনি বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন সফিকুল ইসলাম, খোরশেদ আলম, শেখ রাজীব, মায়া বেগম প্রমুখ। এ ছাড়া গোয়ালন্দে ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির উদ্যোগেও র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে আকতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্র্যাকের ব্যবস্থাপক মনিরুজ্জামান, নিরঞ্জন বিশ্বাস, আ. মোত্তালিব, সন্ধ্যা বিশ্বাস প্রমুখ। গৌরনদী: শস্যঋণ বিতরণে বিশেষ সভা গৌরনদী (বরিশাল) প্রতিনিধিগৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২৯ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে শস্যঋণ বিতরণের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার মণ্ডল, স্থানীয় শাখা ব্যাংক কর্মকর্তা গাজী জাহাঙ্গীর, আবুল কালাম, শরীফ মো. হেমায়েত উদ্দিন, মাহবুব আলম, শাহজাহান ফকির, আবু বক্কর সিদ্দিক, নুর উদ্দিন আকন, সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম প্রমুখ। যুবদলের প্রতিবাদ সভা যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের উদ্যোগে ২৮ নভেম্বর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দক্ষিণ বিজয়পুরে যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম ফকির, পৌর যুবদলের আহ্বায়ক মো. নান্না খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হাওলাদার, শ্যামল খলিফা, রুহুল আমীন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সরদার, রফিক চোকদার, মনির হাওলাদার প্রমুখ।