সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া: মহিলা পরিষদের মতবিনিময় সভা নিজস্ব প্রতিবেদক, বগুড়া নারীর প্রতি পারিবারিক সহিংসতা, উত্ত্যক্ত করা ও যৌন হয়রানি প্রতিরোধে প্রশাসনের সঙ্গে বাংলাদেশ মহিলা পরিষদ বগুড়া জেলা শাখার কর্মীদের মতবিনিময় সভা জলেশ্বরীতলার করতোয়া অডিটরিয়ামে গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা পারভিন। এ বিষয়ে তথ্যপত্র পাঠ করেন অনামিকা ইসলাম। সভায় আলোচনা করেন সমুদ্র হক, মোহন আখন্দ, এ শেখ মাহবুব হোসেন, তৌফিকুল আলম, সাদেকুর রহমান, নিভা রানী সরকার, রত্না চৌধুরী, লায়লা আরজুমান বানু, জাহানারা খানম, ইভা নয়না দেওয়ান প্রমুখ। সংগঠনের সভাপতি পুষ্পা ছেত্রীর সভাপতিত্বে সভার পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাসিদ নিগার খন্দকার ।আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত বগুড়া জেলা আইনজীবী সমিতির ২০১১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদ পেয়ে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের দেলোয়ার হোসেন ও আতাউর রহমান খান পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ফোরামের প্যানেলের সভাপতি পদে দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং আওয়ামী আইনজীবী সমিতিসহ বাম জোটের প্যানেলে সভাপতি পদে মীর ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী খান প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে জাতীয়তাবাদী প্যানেলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খানকে নির্বাচিত ঘোষণা করা হয়।শেরপুর: ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের কমিটি শেরপুর (বগুড়া) প্রতিনিধিওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের আয়োজনে গত ২৮ নভেম্বর শেরপুরে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক প্রকাশ কুমার সরকার। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমৎ প্রিয়ব্রত ব্রহ্মচারী। সভায় আরও বক্তব্য দেন গোবিন্দ কুমার বাগচী, চন্দন দাস, স্বাধীন কুমার কুণ্ডু, লিটন চক্রবর্তী, পরিমল দত্ত, রতন কর্মকার প্রমুখ। নারী নির্যাতন প্রতিরোধে সমাবেশবগুড়ার শেরপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসেবে গত ২৬ নভেম্বর উপজেলার মুক্তমঞ্চে সংহতি সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান। আবদুুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুুস সাত্তার, আহসান হাবিব, এস এম বেলাল হোসেন, উম্মে সুফিয়া, চন্দন লাহিড়ী প্রমুখ। বিনা মূল্যে টিউবওয়েল বিতরণগত ২৫ নভেম্বর শেরপুরের সুঘাট ইউনিয়নের উদ্যোগে স্থানীয় দরিদ্র জনগণের মধ্যে বিনা মূল্যে ২৭টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুুস সাত্তারসহ এ সময় বক্তব্য দেন মো. আকতার হোসেন, আবু রায়হান, সাগর আলী, ইকবাল হাসান, বাহাদুর আলী, মোকছেদ আলী প্রমুখ।এইডস প্রতিরোধে সভাএইডস প্রতিরোধে সচেতনতামূলক সভা গত ২৫ নভেম্বর পৌর কাউন্সিলর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন লাইট হাউস এই সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা রামপদ সূত্রধর, সেলিমা আক্তার, ইমাম হাসিম, আবদুুল বারী, আবদুল হান্নান, আতাউর রহমান, জাহিদুর রহমান প্রমুখ।আদমদীঘি: উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবগুড়ার সান্তাহার শহরের পার্শ্ববর্তী ইকরকুড়ি উচ্চবিদ্যালয়ে গত ২৯ নভেম্বর ছাত্রছাত্রীদের মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়েছে। উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়াছির রহমান, আবদুল লতিফ, আবদুল হামিদ প্রমুখ।ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনপ্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিতে নওগাঁর রাণীনগর উপজেলা সদরে গত ২৮ নভেম্বর একটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম আনুষ্ঠানিকভাবে ক্লিনিকটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, শরিফুল হক সিদ্দিকী, মিল্টন খন্দকার প্রমুখ।চালকল মালিকদের সভা গত ২৫ নভেম্বর নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের সুলতানপুর এলাকার নিশি রাইস মিলের চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কাজী আবু তালেব। সভায় বক্তব্য দেন ফরহাদ হোসেন চকদার, আলী রেজা, আবদুর রাজ্জাক, ইয়াকুব আলী প্রমুখ।জাতীয় কৃষি দিবস পালিত বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কৃষি দিবস পালিত হয়েছে। দিবসটি পালনকল্পে ১৫ নভেম্বর উপজেলা প্রশাসন চত্বরে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইব্রাহিম খানের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালযের কৃষি বিজ্ঞানী ও অধ্যাপক এম মুঞ্জুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলতাফ হুসাইন, হোসনে আরা বেগম, রওশন জামাল, আমজাদ হোসেন, অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। শিবগঞ্জ: আইনশৃঙ্খলা কমিটির সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিউপজেলা পরিষদ সভাকক্ষে গত ২৯ নভেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান বিউটি বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আকতার, থানার পরিদর্শক আবু মোকাদ্দেম আলী, পরিদর্শক (তদন্ত) এ কে এম লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুল হক, তৌহিদুর রহমান প্রমুখ।রান্নার প্রতিযোগিতাবগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত ২৭ নভেম্বর রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লাইট হাউস’ উপজেলা পরিষদের অদূরে দত্তবাড়ি নামক স্থানে এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ছয়টি নারী দল অংশ নেয়। পরে তাদের মধ্যে থেকে নম্বর বণ্টনের মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘোষণা করে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) এ কে এম লুৎফর রহমান। পুরস্কার বিতরণী সভায় আরও বক্তব্য দেন ছামসুর রহমান, রেহেনা খান, রশিদা আকতার, লিপি বেগম, আশরাফ হোসেন, আবদুল হান্নান, ছামসুল ইসলাম মোল্লা, আব্দুস সাত্তার প্রমুখ।ক্ষেতলাল: স্কাউটস কর্মকর্তাদের মতবিনিময়ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাট জেলার ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর, পাঁচবিবি ও সদর উপজেলার স্কাউটস সম্পাদক, কমিশনার, স্কাউট লিডার, কাব লিডার ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে গত ২৭ নভেম্বর জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের এক মতবিনিময় সভা হয়েছে। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজবা উদ্দিন ভূঁইয়া, আরিফুজ্জামান প্রমুখ।পাঁচবিবি: উপজেলা বাসদের শোভাযাত্রা ও সভাপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিবাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে গত ২৭ নভেম্বর রুশ বিপ্লবের ৯৩তম ও বাসদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শোভাযাত্রা এবং আলোচনা সভা করেছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদের উপজেলা সমন্বয়ক জহুরুল আলম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাসদের জয়পুরহাট জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ। আরও বক্তব্য দেন ওবায়দুল্লাহ মুসা, তাজিউল ইসলাম প্রমুখ।আত্রাই: কৃতী শিক্ষার্থী সংবর্ধনাআত্রাই (নওগাঁ) প্রতিনিধিআত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ নভেম্বর কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম, সনৎ কুমার প্রামাণিক, সাহেদ আরা বর্ষা, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।শিবগঞ্জ: পাঠাগারের সাধারণ সভাশিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালভাঙ্গা ইউনিয়নের রানীহাটি সাধারণ পাঠাগারের বার্ষিক সাধারণ সভা ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। প্রকৌশলী মাহতাবউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মহসিন আলী, সারওয়ার জাহান, সাদরুল আমিন, সোলায়মান আলী প্রমুখ।বেড়া: বন্যা আশ্রয়কেন্দ্র হস্তান্তরবেড়া (পাবনা) প্রতিনিধিইউরোপিয়ান কমিশনের আর্থিক সহযোগিতায় অ্যাকশন এইড বাংলাদেশ ও মানবমুক্তি সংস্থা প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে চরবাসীর জন্য বেড়া উপজেলার দুর্গম এলাকা চরনাগদায় বন্যা আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। এক একর জায়গার ওপর স্থাপিত আধুনিক মানের আশ্রয়কেন্দ্রটিতে গবাদিপশুসহ আড়াই শ পরিবারের আশ্রয় নেওয়ার ব্যবস্থা রয়েছে। নারী ও পুরুষের জন্য আলাদাভাবে সেখানে ১০টি বাথরুমসহ সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীদের জন্য নানা সুবিধা সেখানে রয়েছে। গত ২৮ নভেম্বর ‘চরনাগদা বন্যা আশ্রয়কেন্দ্র’ নামের এ আশ্রয়কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে এর ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় আশ্রয়কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত অুনষ্ঠানে বক্তব্য দেন খন্দকার আজিজুল হক, মোস্তাফিজুর রহমান, শাকেব নবী, আল মাহমুদ সরকার, আবদুস সাত্তার খান, আবদুল কাদের মোল্লা প্রমুখ।সিরাজগঞ্জ: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশনিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগত ২৯ নভেম্বর সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমান। এ কে এম জিয়াউল আলমের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান ও মো. আছির উদ্দিন। বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভাগত ২৯ নভেম্বর শাহজাদপুর বিআরডিবির সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা হয়েছে। উপজেলা চেয়ারম্যান হাসিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএনও মো. হাবিবুর রহমান, মো. নাছিম উদ্দীন, গোলাম মওলা প্রমুখ।উল্লাপাড়া: সুপেয় পানি সরবরাহের উদ্যোগউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় পাইপলাইনে বাড়ি বাড়ি সুপেয় পানি পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উল্লাপাড়া পৌরসভা অবকাঠামো প্রকল্পের আওতায় সরকার এই কাজের জন্য এক কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। পৌর মেয়র মারুফ-বিন-হাবিব জানান, প্রথম পর্যায়ে এক হাজার পরিবারকে এই পানি সরবরাহ দেওয়া হবে। এ জন্য প্রায় সাড়ে ছয় কিলোমিটার পাইপলাইন স্থাপন করতে হবে। এরই মধ্যে এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পানি সরবরাহ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। উলেখ্য, ১৯৯৪ সালে উল্লাপাড়া উপজেলা সদরকে পৌরসভা করা হয়েছে। রায়গঞ্জ: বিনা মূল্যে স্যানিটেশন সামগ্রী বিতরণরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিশতভাগ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে বিনা মূলে ৬১২টি পরিবারের মধ্যে রিং ও স্লাব বিতরণ করা হয়েছে। গত ২৪ নভেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে স্যানিটেশন সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও মোহাম্মাদ আবদুল আহাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজী রইচ উদ্দিন, আবু বক্কার শেখ, আবু সাঈদ সরকার, টি এম কামরুজ্জামান, বেলজুর রহমান, রাশেদুল হাসান, তোফাজ্জল হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ। রায়গঞ্জ মহিলা কলেজে অভিভাবক সমাবেশরায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজে গত ২৭ নভেম্বর অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মনোয়ারা সুলতানা। গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আবদুর রাজ্জাক, শহিদুল ইসলাম, সুবায়দুল ইসলাম, আবদুস সালাম, আবু সাঈদ সরকার প্রমুখ।পাটগ্রাম: যক্ষ্মা নিয়ন্ত্রণে কর্মশালা পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিজাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে যক্ষ্মা নিয়ন্ত্রণবিষয়ক কর্মশালা গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গৌতম কুমার বিশ্বাস, পিকে দাস, নুর আরেফিন প্রধান প্রমুখ।স্টক হোল্ডারদের প্রশিক্ষণ কর্মশালালালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনিং সাপোর্ট সার্ভিসেস ফর কমব্যাটিং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ইন বাংলাদেশ বার্ড ফ্লু সম্পর্কিত এক কর্মশালা হয়েছে। গত ২৪ নভেম্বর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মশালাটি হয়। কর্মশালার উদ্বোধন করেন, প্রাণিসম্পদ লালমনিরহাট জেলা কর্মকর্তা আবুল হোসেন সরকার। প্রশিক্ষণ দেন বজলুর রশিদ, মোনাক্কা আলী ও মকবুল হোসেন। নীলফামারী: টিআইবির সনাক কমিটি গঠননীলফামারী প্রতিনিধিদুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে গত ২৯ নভেম্বর নীলফামারীতে সচেতন নাগরিক কমিটি (সনাক) গঠন করা হয়েছে। ওই কমিটি গঠনে উপস্থিত ছিলেন টিআইবির রঞ্জনেশ্বর হালদার, রাবেয়া রওশন ও রিমি চক্রবর্তী। সভায় সর্বসম্মতিক্রমে নরেশ চন্দ্র রায়, আহসান রহিম মঞ্জিল ও সিদ্দীকা দৌলতন জামানকে নিয়ে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন শফিকুল হক, আযিয উল হক সরকার, মজিবুল হাসান চৌধুরী, আবদুুল হক প্রধান, তৌহিদা জাহান আক্তার, তাহমিন হক, হাসান হাবিবুর রহমান, ফেরদৌস আহমেদ ও রোখসানা আনজুম। সৈয়দপুর: শিল্প সাহিত্য সংসদের নির্বাচন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঅনেক নাটকীয়তার মধ্যে ২৬ নভেম্বর ঐতিহ্যবাহী শিল্প সাহিত্য সংসদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা হলেন, সমশের আলী বসুনিয়া, আমজাদ হোসেন সরকার, শাজাহান সরকার, আকমল সরকার, গোলাম মোস্তফা মহব্বত, শেখ রোবায়তুর রহমান, মো. নকিবুল ইসলাম, মো. বদিউজ্জামান বদিয়ার, শাহ হামিদুল ইসলাম, মো. আকতারুল ইসলাম মৃধা, গজেন্দ্র চন্দ্র রায়, ওয়াজেদা ইসলাম, মো. আজমল সরকার, মো. নুরুল ইসলাম, আবদুল লতিফ, আকতার হোসেন খান ও ওয়াজিরুল ইসলাম।শ্রমিক ফেডারেশনের সভা ২৬ নভেম্বর জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন সৈয়দপুর শাখার এক মতবিনিময় সভা সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা মুরাদ হোসেনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন তুষার কান্তি রায়। শ্রমিক নেতা প্রতাপ সরকারের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন এম এ হোসেন, আতাউর রহমান, জয়দেব কুমার, আতউর রহমান, শফিকুল ইসলাম, কামরুন নাহার, জুম্মন, মনু, পাপ্পু প্রমুখ। পীরগঞ্জ: বিশ্ব এইডস দিবস পালিতপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি‘জানতে হবে, জানাতে হবে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। পীরগঞ্জ ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির (এডিপি) আয়োজনে ও শিক্ষা কর্মসূচির (বিইপি) সহযোগিতায় পীরগঞ্জ ব্র্যাক অফিস থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মো. ইসাহাক আলী, আবদুুর রউফ মণ্ডল, মরিয়ম খাতুন, বকুল চন্দ্র সরকার, মো. গোলাম মোস্তফা, মতিয়র রহমান প্রমুখ। কুড়িগ্রাম: বিদ্যুৎ সরবরাহ নিয়ে মতবিনিময়নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকুড়িগ্রামে আসন্ন বোরো মৌসুমে সেচকাজে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মতবিনিময় সভা হয়েছে। গত ২৮ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন ভূইয়া শফিকুল ইসলাম। উলিপুর: বিশ্ব এইডস দিবস পালিতউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের উলিপুর বিশ্ব এইডস দিবস উপলক্ষে উপজেলা ব্র্যাক কার্যালয় থেকে ১ ডিসেম্বর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউএনও কার্যালয়ে গিয়ে শেষ হয়। উলিপুর ব্র্যাক কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তব্য দেন রুহুল আমিন, শামসুল আলম, বিজলী বেগম ও গুল্লাল সিংহ। গাইবান্ধা: জাসদের সমাবেশগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা জেলা জাসদের উদ্যোগে এক সমাবেশ গত ২৯ নভেম্বর নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। ডা. একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গোলাম মারুফ, সিরাজুল ইসলাম, জিয়াউল হক, মোজাহিদ হোসেন, সালাউদ্দিন, শামিম আল, মামুনুর রশিদ, তোফিক মিয়া, মঞ্জুরুল কবির, রোকনুজ্জামান, সুজন প্রসাদ প্রমুখ।ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিরোধ কমিটিগাইবান্ধা জেলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা গত ২৮ নভেম্বর নাট্য সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মকদুবর রহমান, আমজাদ হোসেন, মো. ইকবাল, এনতাজুর রহমান প্রমুখ। সভায় গঠিত ১৮ সদস্যবিশিষ্ট কমিটির কর্মকর্তারা হচ্ছেন আহ্বায়ক মাহমুদুল হক, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, সদস্যসচিব মকদুবর রহমান, সদস্য ওহেদুন্নবী, ইকবাল হোসেন, এনতাজুর রহমান, হাফিজার রহমান, আবদুর রহমান, আবদুল হামিদ, এমদাদুল হক, সাইদার রহমান, আবদুল মজিদ, জবেদ আলী, আবদুল কুদ্দুস প্রমুখ।