সংগঠন সংবাদ
ফরিদপুর: সাংবাদিক সমিতির নির্বাচনফরিদপুর অফিসবাংলাদেশ সাংবাদিক সমিতি, ফরিদপুর জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন ১ ডিসেম্বর রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মুনশী হারুন-অর-রশীদ এবং এস এম তমিজউদ্দিন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মফিজ ইমাম ও মো. রেশাদুল হাকীম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান, সহসম্পাদক রুহুল কবীর ও শেখ মফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক সালামত হোসেন খান এবং সমাজকল্যাণ সম্পাদক নাজিমউদ্দিন বকাউল। কার্যনির্বাহী সদস্যরা হলেন মন্টু দাস, আ ত ম আমীর আলী, মিজানুর রহমান, আহম্মদ ফিরোজ, আলী আশরাফ মো. শোয়ায়েব, পান্না বালা, লায়েকুজ্জামান, নুরুল ইসলাম, হাসানউজ্জামান, হারুন আনসারী, অভিজিৎ রায় ও আলমগীর হোসেন।মাধ্যমিক শিক্ষা পাঠ্যপুস্তক বিতরণ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে ৫ ডিসেম্বর বেলা একটায় বিনা মূল্যে মাধ্যমিক শিক্ষা পাঠ্যপুস্তক ২০১১ বিতরণের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহম্মদ। উদ্বোধনী দিনে উপজেলার দুটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান ও যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার মোর্শেদ।ঝালকাঠি: জলবায়ুবিষয়ক কর্মশালা ঝালকাঠি প্রতিনিধিঝালকাঠিতে ‘জলবায়ু পরিবর্তনে সামাজিক নিরীক্ষা’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা ৪-৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা সমিতি এ কর্মশালার আয়োজন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা আকাসের আবাসিক প্রশিক্ষণকেন্দ্রে কর্মশালায় পরিবার পরিকল্পনা সমিতির ইউনিয়ন প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেয়। কর্মশালার উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। জেলা পরিবার পরিকল্পনা সমিতির সভাপতি মনোয়ার হোসেন খানের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা সমিতির পরিচালক মাগফেরা বেগম, পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক আবু জাফর, বরিশাল পরিবার পরিকল্পনা সমিতির জেলা কর্মকর্তা আবুল কাসেম, ইমাম মো. জাফর তালুকদার প্রমুখ।গ্রাম পুলিশের প্রশিক্ষণঝালকাঠিতে ‘আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা’ শীর্ষক গ্রাম পুলিশের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ৫-৭ ডিসেম্বর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। সদর উপজেলার শতাধিক গ্রাম পুলিশ সদস্য এই কোর্সে অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি গ্রাম পুলিশদের কৃষি, মৎস্য ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। শেষে কৃষি, মৎস্য বিভাগের কর্মকর্তারা ফ্যাসিলেটর হিসেবে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন।নড়াইল: মতবিনিময় সভানড়াইল প্রতিনিধিউপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, স্বাবলম্বী ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এনএফই ও এমআইএসের জেলা পর্যায়ের মতবিনিময় সভা ৭ ডিসেম্বর জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক আবুল কাশেম (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক মাহাফুজুর রহমান, ইউনেস্কোর শিক্ষা প্রোগ্রাম কর্মকর্তা বোরহান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক মো. মজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শরীফ হাসান।লোহাগড়া: কলেজ শিক্ষক কমিটি গঠনলোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনড়াইলের লোহাগড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সম্মেলন ৩ ডিসেম্বর লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন লোহাগড়া পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর। সম্মেলনে সভাপতিত্ব করেন লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী ইবনে হাসান। প্রভাষক শেখ শরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কুমার মণ্ডল, নবগঙ্গা ডিগ্রি কলেজের সভাপতি মো. মাহবুবুর রহমান শিকদার, ইতনা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. তবিবুর রহমান, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, লাহুড়িয়া এস এম আহাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, ইতনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী, আমাদা কলেজের অধ্যক্ষ আল ফয়সাল, কেটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন, লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ। সম্মেলন শেষে কাজী ইবনে হাসানকে সভাপতি ও শেখ ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ঝিনাইদহ: জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিতনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ‘প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য, ডিজিটাল বাংলাদেশ হবে সকলের জন্য’—এ স্লোগানকে প্রতিপাদ্য করে ৮ ডিসেম্বর ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি শৈলকুপা জোনাল অফিসের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে কবিরপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব গোলাম রসুল, পরিচালক শাহানারা বেগম, ডিজিএম মনজুর মোর্শেদ, এজিএম মিজানুর রহমান প্রমুখ।ইভ টিজিংয়ের প্রতিবাদে শোভাযাত্রা ও সমাবেশ‘সভ্য সমাজে ইভ টিজিং নয়, আসুন আমরা সামাজিকভাবে একে প্রতিরোধ করি’—এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ইভ টিজিংয়ের প্রতিবাদে বাংলাদেশ স্কাউট জেলা রোভার ৮ ডিসেম্বর শোভাযাত্রা ও সমাবেশ করেছে। জেলা রোভার স্কাউট ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শেষে স্কাউট ভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক রমা রাণী রায়, খুলনা বিভাগীয় রোভার কমিশনার অধ্যক্ষ আমিনুর রহমান প্রমুখ।গৌরনদী: প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের অসহায় দুস্থ নারীদের চার মাসব্যাপী প্রশিক্ষণ দিয়ে তাঁদের মধ্যে ৭ ডিসেম্বর বিনামূল্যে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কৈননীয়া মোবাইল টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রামের উদ্যোগে বিনামূল্যে দর্জি, ব্লক ও বার্টিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কৈননীয়ার এরিয়া ক্রেডিট অফিসার সুশীল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম সামচুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম এন জামান এবং বক্তব্য দেন আগস্টিন ঘোষ, মিন্টু হীরা প্রমুখ। উজিরপুরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নির্মূল কমিটির মানববন্ধনউজিরপুরে উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে (৭ ডিসেম্বর) উজিরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বরিশাল জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যসচিব শান্তি দাস, উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াদুদ সরদার, ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, মাহবুবুর রহমান, এস এম জামাল হোসেন, সহদেব দাস, কামরুল ফকির, অপূর্ব কুমার বাইন, মিজানুর রহমান, কামাল হোসেন, গিয়াস উদ্দিন, আনিসুর রহমান, ফারাহীন বালী, মোজাম্মেল হক ও পরিমল কুমার বাইন প্রমুখ। বক্তারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অগ্নিসংযোগ, লুটপাট, নারী নির্যাতনসহ যুদ্ধাপরাধীদের অবিলম্বে বিচার কার্যকর করার দাবি জানান। প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভাকারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৩ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গৌরনদী কারিতাস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেকান্দার হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের কর্মসূচি সমন্বয়কারী নুরজাহান সুলতানা, জহুরুল ইসলাম, খোন্দকার মনিরুজ্জামান। বক্তব্য দেন কারিতাসের স্থানীয় কর্মকর্তা শ্যামল জোয়ারদার, গৌরনদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. তাসবিরুল ইসলাম, কারিতাসের মাঠ সংগঠক পিয়ুস সালভেজ প্রমুখ। সাতক্ষীরা: কলারোয়ায় যক্ষ্মা নিয়ন্ত্রণে মতবিনিময় নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা‘কলারোয়ায় যক্ষা নিয়ন্ত্রণে ইমামদের ভূমিকা’ শীষর্ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর কলারোয়া উপজেলা হাসপাতাল মিলনায়তনে উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান। অনুষ্ঠানে উপজেলার ২৫ জন ইমাম অংশ নেন। আলোচনা করেন মেহের উল্লাহ, আবুল হাসান, মো. আবদুল হান্নান মোল্যা প্রমুখ। দেবহাটায় এসিড সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় দেবহাটায় এসিড সন্ত্রাস প্রতিরোধবিষয়ক সিভিল সোসাইটি কোয়ালিশনের সঙ্গে এক মতবিনিময় সভা ৫ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্বদেশের বাস্তবায়নে এবং একশন এইড বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সোসাইটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান স ম গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কালাচাঁদ সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান, বক্তব্য দেন দেবহাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কিরণ কান্তি রায়, উপজেলা বিআরডিবির উন্নয়ন কর্মকর্তা কাজী জাফর আনোয়ার, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা তসলিমা পারভীন, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা গিয়াস উদ্দিন।তালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতাআন্তর্জাতিক মর্যাদা দিবস উপলক্ষে ৩ ডিসেম্বর তালা ভূমিজ ফাউন্ডেশন কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য সাহা, সংস্থার কর্মকর্তা মহিরুল ইসলাম, আবদুল্লাহেল হাদী, উজ্জ্বল চক্রবর্তী, আবদুল জব্বার, হাসিদা খাতুন, মল্লিকা মল্লিক, গাজী জাহিদুর রহমান, তপন চক্রবর্তী প্রমুখ। বিচারকের দায়িত্ব পালন করেন সাবিনা ইয়াসমিন, নারায়ণ মজুমদার ও তাপস কান্তি হালদার। প্রতিযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের ১১টি শিশু শিক্ষাকেন্দ্রের ৫৫ জন অংশ নেয়। রাজবাড়ী: ইভ টিজিংবিরোধী মানববন্ধন রাজবাড়ী সংবাদদাতাজেলা শিল্পকলা একাডেমীর সামনে মহিলাবিষয়ক অধিদপ্তর ও জেলা জাতীয় সংস্থার উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২ ডিসেম্বর ইভ টিজিংবিরোধী মানববন্ধন কার্মসূচি পালন করা হয়। ‘নারী নির্যাতন বন্ধ করি, সবাই সুখের সমাজ গড়ি’ স্লোগানকে সামনে নিয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ইভ টিজিংবিরোধী মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দ সাহানা বারী, উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক, জেলা মুক্তি কমান্ডার আবুল হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সালেহা পারভীন, জেলা জাতীয় সংস্থার চেয়ারম্যান কামরুন্নাহার চৌধুরী প্রমুখ।গোয়ালন্দ: জাতীয় যুব দিবস পালনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি‘দিন বদলের আহ্বান, যুব কর্মসংস্থান’—এই স্লোগানকে সামনে রেখে ৮ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যু্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া, ওয়ার্কার্স পার্টির সম্পাদক সুকুমার মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরিফুর রহমান, সুধীর কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন‘প্রতিবন্ধীরাও মানুষ, সকল ক্ষেত্রে এদের অধিকার নিশ্চিত করতে হবে’—এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৪ ডিসেম্বর বেসরকারি উন্নয়ন সংগঠন বরাট আরডব্লিউডিএর নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের নির্বাহী পরিচালক শেখ শহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, জিল্লুর রহমান, হেলাল মাহমুদ প্রমুখ। সভা শেষে শোভাযাত্রা বের হয়। কুষ্টিয়া: রোটারি ক্লাবের চক্ষু শিবিরকুষ্টিয়া অফিসকুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৬ ডিসেম্বর রোটারি ক্লাব অব কুষ্টিয়া সেন্ট্রাল ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মহিউদ্দিন আহমেদ। রোটারি ক্লাব অব কুষ্টিয়া সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক ইউনূস মিয়া মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরমা গ্রুপের চেয়ারম্যান রোটারিয়ান আবদুর রাজ্জাক। আরও বক্তব্য দেন প্রকৌশলী ফারুক-উজ-জামান, রোটারি ক্লাব অব কুষ্টিয়া সেন্ট্রালের সেক্রেটারি রবিউল ইসলাম, প্রকৌশলী শফিকুল আজম প্রমুখ। বিনামূল্যে চক্ষু শিবিরে প্রায় ৪০০ রোগীর চোখ পরীক্ষা করে তাঁদের মধ্যে ৬৬ জনকে অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয় এবং বাকি রোগীদের চিকিৎসাপত্র দিয়ে ওষুধ দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারি ক্লাব অব কুষ্টিয়া সেন্ট্রালের চার্টার প্রেসিডেন্ট প্রকৌশলী নজরুল ইসলাম।ইভ টিজিং প্রতিরোধ মতবিনিময় সভাবেসরকারি প্রতিষ্ঠান ফেয়ারের আয়োজনে ‘ইভ টিজিং প্রতিরোধে ছাত্রছাত্রী ও শিক্ষকদের ভূমিকা’ র্শীষক মতবিনিময় সভা ৬ ডিসেম্বর কুষ্টিয়া ইসলামিয়া কলেজে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির মঞ্জুরী বেগম। আরও আলোচনা করেন ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, শিক্ষক সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম, ওবাইদুল ইসলাম, ফজলুল হক, ওহিদুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে সবাই ইভ টিজিংয়ের শিকারে যারা মৃত্যু বরণ করেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিজ্ঞা করেন যে, ইভ টিজিং ব্যাধির বিরুদ্ধ রুখে দাঁড়াব এবং নিজেকে ইভ টিজিং থেকে মুক্ত রাখব। সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন ফেয়ারের সহকারী প্রকল্প কর্মকর্তা জাভেদুর রহমান।আর্সেনিক মিটিগেশন কমিটির কর্মশালা‘বিশুদ্ধ নয় আর্সেনিক মুক্ত পানি চাই’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে ৬ ডিসেম্বর আর্সেনিক মিটিগেশন কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শ্যামল কুমার, আজিজুন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ।কুমারখালীতে জাতীয় যুব দিবস পালিতকুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিকুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ লক্ষে ৮ ডিসেম্বর যুব শোভাযাত্রা বের করা হয় এবং স্থানীয় বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা, যুবঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানিকহার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিজামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সবুরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আবু সায়েদ মো. মনজুর আলম, সমাজসেবা কর্মকর্তা বিপুল কুমার সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল হালিম। শেষে যুবঋণের চেক বিতরণ করা এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আর্সেনিক মিটিগেশন কমিটির কর্মশালাআর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা বিষয়ে ৭ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালীতে আর্সেনিক মিটিগেশন কমিটির কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় আর্সেনিক মিটিগেশন কমিটির সদস্য ছাড়াও অন্যান্য কর্মকর্তা অংশ নেন। কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মানিকহার রহমান। আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শেখ মো. আবদুস সামাদ, ন্যাশনাল রিসার্স রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন সুমন সেন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুল্লা হেল বাকী। খুলনা: মানববন্ধন ও আলোচনা সভাখুলনা অফিসনারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২ ডিসেম্বর খুলনায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলাবিষয়ক কার্যালয় ও খুলনা জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে নগরের্রউমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। খুলনা জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন সৈয়দা হোসনে আরার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা, বলাকা রায়, লুৎফুননেছা, অশোক কুমার সাহা প্রমুখ। এর আগে ‘নারী নির্যাতন বন্ধ করি, সবাই সুখের সমাজ গড়ি’ স্লোগান নিয়ে নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করা হয়।প্রতিবন্ধী দিবস পালিত‘সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা সিডোপের সহযোগিতায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনায় ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাফর ইমাম, মাযহারুল হান্নান ও ফিরোজ আহমেদ। সভায় মূল প্রবন্ধ্রউপস্থাপন করেন বেসরকারি সংস্থা হীচাকের পরিচালক মাহবুবা চৌধুরী।ডুমুরিয়ায় লবণ-পানি তুললে কঠোর ব্যবস্থাডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিউচ্চ আদালতের নির্দেশে দেশের দক্ষিণাঞ্চলে ফসলি জমিতে লবণ-পানি তোলার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে ৪ ডিসেম্বর ডুমুরিয়ার পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক শোভনা ও মাগুরখালি ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শোভনা ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৫ সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, আদালতের নির্দেশ অমান্য করে এখন থেকে কেউ কোনোভাবে ফসলি জমিতে লবণ-পানি তুলতে পারবেন না। কেউ তুললে তাঁর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনসভায় আরও বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন, ভাইস চেয়ারম্যান শোভারানী হালদার ও রণজিত সরদার, পানি উন্নয়ন বোর্ডে ডুমুরিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, মাগুরখালি ইউপি চেয়ারম্যান কার্তিক চন্দ্র মণ্ডল ও প্রধান শিক্ষক সুকুমার সরকার।