সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট: ইভ টিজিং প্রতিরোধে ব্লাস্টের আলোচনা সভানিজস্ব প্রতিবেদক, সিলেট২ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ইভ টিজিং প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (বাস্ট) উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার এম সাখাওয়াত হোসেইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল আলম। স্বাগত বক্তব্য দেন ব্লাস্ট সিলেট ইউনিয়নের সমন্বয়কারী মো. ইরফানুজ্জামান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা ইসলাম। ইভ টিজিং সম্পর্কে গবেষণার অভিজ্ঞতা উপস্থাপন করেন শাবিপ্রবির শিক্ষার্থী কামরুন নাহার। অনুষ্ঠান সঞ্চালন করেন শরিফা বেগম।ইন্টার্নি সমাপনী উৎসবসিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ‘ইন্টার্নি সমাপনী উৎসব-২০১০’ গত ১ ডিসেম্বর সকাল ১১টায় কলেজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। ‘অন্য একটা বিদায়ের দিন’ শিরোনামের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি শতদল সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত আলী, অধ্যক্ষ ওসুল আহমেদ চৌধুরী, অধ্যাপক মীর মাহবুবুল আলম, বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি ইহতেশামুল হক চৌধুরী, বিএমএ সিলেট শাখার সভাপতি রোকনউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ চৌধুরী। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক সত্যব্রত ঘোষ। বাংলার মুখ বিজয় উৎসবের আহ্বায়ক কমিটি‘বাংলার মুখ বিজয় উৎসব ২০১০’ আগামী ২৪ ডিসেম্বর কাশেম আলী হাইস্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সম্প্রতি একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে প্রমথ সরকারকে আহ্বায়ক; তাপস চৌধুরী, তারেক হাসান শাহ, শায়েক ইবনে হোসেনকে যুগ্ম আহ্বায়ক; বিমান তালুকদারকে সদস্য সচিব; মুহিবুর রহমান, এম আর মুরাদকে যুগ্ম সদস্যসচিব এবং উত্তমকুমার চৌধুরী, অমলকুমার পুরকায়স্থ, মনিরুল ইসলাম, কালা মিয়া, নিতুমোহন কর ও মহসিনকে সদস্য করা হয়েছে।গৃহনির্মাণশ্রমিক ইউনিয়নের জরুরি সভাসিলেট জেলা গৃহনির্মাণশ্রমিক ইউনিয়নের উদ্যোগে জিন্দাবাজার এলাকার শ্যামলী কমিউনিটি সেন্টারে গত ৪ ডিসেম্বর বিকেলে বিশেষ জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে ও আজিজুর রহমানের সঞ্চালনে সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন উপপরিষদ গঠন করা হয়। পরিষদের সদস্যরা হচ্ছেন মো. মিজান গাজী প্রধান, মো. গিয়াস উদ্দিন খন্দকার, মো. করিম আহমদ, মো. আবু সাঈদ ও মো. রতন মিয়া। মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটিসিলেটস্থ মধ্যনগর ছাত্রকল্যাণ পরিষদের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সিলেট এমসি কলেজ ক্রীড়াকক্ষে এক অনুষ্ঠানে মো. নূরুল হককে সভাপতি ও দিবাকর সরকারকে সাধারণ সম্পাদক এবং মো. আলম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি হয়েছে। কমিটির অন্যরা হচ্ছেন কোষাধ্যক্ষ সুব্রত সরকার, ক্রীড়া সম্পাদক মো. খোকন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফারজানা সুলতানা, প্রকাশনা সম্পাদক রবিন সরকার, ছাত্রীবিষয়ক সম্পাদক সানজিদা সুলতানা, দপ্তর সম্পাদক সাগর মণি এবং প্রচার সম্পাদক মো. আল-আমিন। এর আগে জিয়াউল কবীরের সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুশতাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আরাধন তালুকদার ও প্রতিষ্ঠাতা সভাপতি তরুণকান্তি সরকার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মো. নূরুল হক। দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভাসিলেটের দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ২ ডিসেম্বর জালালপুর কলেজ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এম এন আনোয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জালালপুর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, সহকারী অধ্যাপক আওলাদ হোসেন, নেলী কর, নির্মলেন্দু দেব, সাংবাদিক খালেদ আহমদ প্রমুখ। বিশ্বনাথ : বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভাবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিমহান বিজয় দিবস পালনের লক্ষ্যে ২ ডিসেম্বর বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি আবদুল হান্নান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলী, সহসভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান রজব আলী, অলংকারী ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সমছু, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, দশঘর ইউপি চেয়ারম্যান শফিক উদ্দিন আহমদ, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, বিশ্বনাথ উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, নুরুল হক স্মৃতি সংসদের সভাপতি আলহাজ ফয়জুর রহমান, প্রাইম ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির আহ্বায়ক মবশ্বির আলী, পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মধু মিয়া, বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক গৌছ আলী, বিশ্বনাথ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিশিকান্ত পাল, কোষাধ্যক্ষ কবির উদ্দিন, মুক্তিযোদ্ধা শানুর আলী, আজিজুর রহমান প্রমুখ।ওয়ার্ড আওয়ামী লীগের কর্মিসভাগত ২৮ নভেম্বর বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মিসভায় প্রধান অতিথির বক্তিতা দেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মজম্মিল আলী। ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সূফি শামছুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তিতা দেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, আওয়ামী লীগের নেতা আলহাজ পংকি খান, আবদুর রর, নিখিল পাল, মহব্বত আলী, রুস্তুম আলী, সাদেক আলী, আবদুল মতিন, চেরাগ আলী, আরপান আলী মাছহি, আবদুল আলী, আলতাফুর রহমান, শানুর আলী, পরমান খান, শেখ শহিদুল ইসলাম; উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক প্রভাত বৈদ্য, আমরোজ আলী, জামাল মিয়া; কৃষকলীগের নেতা মুক্তার আহমদ, উপজেলা যুবলীগ নেতা জহুর আলী, পরতাব আলী, রফিক মিয়া, কামাল মিয়া, আহমদ আলী; উপজেলা ছাত্রলীগের সভাপতি আলতাব হোসেন, ছাত্রলীগের নেতা জয়নাল আবেদীন, আলী আকবর, শামীম আহমদ, ফয়জুল ইসলাম, শাহীন আহমদ, আলী হায়দার রুমেল, এমরান আহমদ প্রমুখ।বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কমিটিবঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে গত ২৭ নভেম্বর স্থানীয় রাজাগঞ্জ বাজারে সংগঠনের এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মিসভায় প্রধান অতিথির বক্তিতা দেন সিলেট জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি আবদুল লতিফ। বিশ্বনাথ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রিপন আরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা বক্তিতা দেন সিলেট মহানগর শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথির বক্তিতা দেন সিলেট জেলা শাখার সহসভাপতি মহব্বত আলী, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ। এ সময় সভায় উপস্থিত ছিলেন কবি মিজানুর রহমান, শ্রমিকলীগের নেতা সিরাজ মিয়া, সংগঠক হিরণ মিয়া, ফারুক মিয়া, জাহেদ মিয়া, নান্টু দাশ, হেলাল সরকার, এনাম মিয়া, বাবুল মিয়া, শংকর বিহারী দাশ, শাহ সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সর্বসম্মিতিক্রমে বাবুল মিয়াকে সভাপতি, শাহ সিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও শংকর বিহারী দাশকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট খাজাঞ্চী ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কমিটি গঠন করা হয়েছে।হাওর উন্নয়নবিষয়ক সভাবিশ্বনাথে গত ২৮ নভেম্বর বাংলাদেশ হাওর অঞ্চলের উন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের হাজি মফিজ আলী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা অর্ধেন্দু দাশ। পানিসম্পদ মন্ত্রণালয়ের পাবলিক ট্রাস্ট সিজিআইএস আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত বিশ্বনাথের বিভিন্ন পেশা ও শ্রেণীর ব্যক্তিরা হাওর অঞ্চলের উন্নয়নের জন্য নিজ নিজ মতামত পোষণ করেন। সভায় উপস্থিত ছিলেন সিজিআইএস সদস্য ডিভিশনের সিনিয়র বিশেষজ্ঞ এ টি এম শামছুল আলম, জুনিয়র কনসালটেন্ট রাশেদুল আলম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, সমাজসেবা কর্মকর্তা আবদুল মোন্তাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপসহকারী প্রকৌশলী আবদুস শহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবদুল ওয়াদুদ, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মধু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট-এর সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য সামসুদ্দিন, মনোয়ারা বেগম, শিক্ষিকা বুলবুল এ শাহানা, নজরুল ইসলাম, রাবেয়া বেগম, মৎসজীবী সমিতির আনোয়ার হোসেন, খামার মালিক আনোয়ার হোসেন, ব্যবসায়ী আশক আলী, কামাল উদ্দিন, এনজিও কর্মকর্তা শিহাব উদ্দিন, কৃষক আবদুর রউফ, গৌছ আলী, আবদুস শহিদ, ছাত্র কামাল উদ্দিন প্রমুখ।ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংবর্ধনাবিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ পংকি খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৫ নভেম্বর তাঁর সম্মানে উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি কয়ছর চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম তুহেমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বত্তৃদ্ধতা দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক তজম্মুল আলী, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সুব্রত দে, সহসভাপতি শামছুল ইসলাম মোমিন। অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফখরুল আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শুভরাজ চন্দ। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয় এবং অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করেন ক্রীড়া সংগঠক ইসতিয়াক খান। অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসেল আহমদ, রিপন সাহা, আহমদ আলী, রুমন খান, সুমেল আহমদ, সুজেল আহমদ, তপন মালাকার, মনোয়ার হোসেন, সংগঠক খলিল আহমদ, প্রসেনজিৎ দেবসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা।রুদ্র স্পোর্টিং ক্লাবের কমিটি গঠনবিশ্বনাথে গত ২৬ নভেম্বর রুদ্র স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা সদরের সুসমিতা বই ঘরে অনুষ্ঠিত হয়েছে। সুশান্ত চন্দের সভাপতিত্বে ও সনজিত বৈদ্যের পরিচালনা সভায় সর্বসম্মিতিক্রমে সুশান্ত চন্দকে সভাপতি, সনজিত বৈদ্যকে সাধারণ সম্পাদক ও কামরান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট রুদ্র স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সহসভাপতি নিতাই চন্দ, সদস্য গোপাল, নাদিম, কামরান, রায়হান, আবদুর রউফ, রফিকুল ইসলাম, নুরুল আমিন, সালমান আহমেদ, সামি আহমদ, রহিম মিয়া, জাবেদ মিয়া, আজাদ মিয়া, শহিদুল ইসলাম। ক্লাবের উপদেষ্টারা হলেন বিমল চন্দ দাশ, রূপক কুমার দে, সমরেন্দ্র বৈদ্য, গৌরাঙ্গ মোহন দে, শংকর দাশ, কবির আহমদ প্রমুখ।মৌলভীবাজার: নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে মানববন্ধনমৌলভীবাজার প্রতিনিধিআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২ ডিসেম্বর মৌলভীবাজারে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মানববন্ধন হয়েছে। জেলা সদরের কোর্ট রোডের পৌরসভার সামনে সকাল সাড়ে ১০টা থেকে প্রায় আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলা মহিলা সংস্থা, গার্লস গাইড, নারী অধিকার ইউনিট, শ্রীমঙ্গল ফাউন্ডেশন, শিশু সংগঠনসহ বিভিন্ন সংস্থার লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারের চেয়ারম্যান সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দিলরুবা বেগম প্রমুখ। এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সাইফুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দা জোহরা আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।কলিম শরাফী স্মরণে আলোচনা সভাপ্রয়াত কলিম শরাফী স্মরণে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পৌরসভা মিলনায়তনে উদীচী জেলা সংসদের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচেনা করেন সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, লেখক ও শিক্ষাবিদ মায়া ওয়াহেদ এবং গবেষক মাহফুজুর রহমান। আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী মীর ইউসুফ ও রমাকান্ত গোয়ালা।বিএনপির সমাবেশবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার হান্নান শাহ গত ২৬ নভেম্বর রাত ১০টায় মৌলভীবাজারের কুলাউড়া থেকে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার শহরের একটি কমিউনিটি সেন্টারে উপস্থিত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম নাসের রহমান, জেলা বিএনপির নেতা আবদুল মুকিত, বকশী মিছবাউর রহমান, আশিক মোশাররফ, ফয়ছল আহমদ, আনহারা ইসলাম, জাকির হোসেন উজ্জ্বল, ফুয়াদ জামান প্রমুখ।গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী উদ্যাপিতবিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ জাগরণের নেতা গোকুলানন্দ গীতিস্বামীর ১১৪তম জন্মবার্ষিকী গত ২৬ নভেম্বর বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের জবলারপার গ্রামে উদ্যাপিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা ও প্রয়াত গোকুলানন্দ গীতিস্বামীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদের সভাপতি রাজকান্ত সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা সুরেন্দ্র কুমার চ্যাটার্জি, প্রধান আলোচক ছিলেন লেখক রঞ্জিতকুমার সিংহ। আলোচনা করেন সমাজসেবক কুমার সিংহ, মুক্তিযোদ্ধা বসন্তকুমার সিংহ, বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, আইনজীবী চাঁদমুরারী সিংহ, মনিলাল সিংহ, চন্দ্রকুমার সিংহ, রামকান্ত সিংহ, নিত্যকুমার সিংহ, রাধাকান্ত সিংহ, কৃষ্ণকুমার সিংহ, গৌরহরি চ্যাটার্জি, সুনীতি সিনহা, বিধান সিংহ, প্রণীতরঞ্জন দেবনাথ প্রমুখ।গার্লস গাইডের মানববন্ধন‘আমরা ইভ টিজিংকে রুখব, আর নয় অপমৃত্যু, আমাদের তারুণ্যের শক্তি নিয়ে আসুক দেশ ও মানুষের কল্যাণ’—এই আহ্বান নিয়ে ও ইভ টিজিং প্রতিরোধের দাবিতে গত ২৪ নভেম্বর মানববন্ধন করেছে গার্লস গাইড অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা ও স্থানীয় কমিটি। বেলা ১১টার দিকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, বাংলাদেশ গার্লস গাইডের আঞ্চলিক কমিশনার বেগম নূরজাহান সুয়ারা, স্থানীয় সচিব এহসানা চৌধুরী, জেলা কমিশনার ও হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোৎস্না রহমান, রেঞ্জার নাইমা প্রমুখ।সুনামগঞ্জ মুক্ত দিবস পালনসুনামগঞ্জ প্রতিনিধিযথাযোগ্য মর্যাদায় ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে আনন্দ-মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা হয়। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে বের হয় আনন্দ-মিছিল। পরে শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম কিবরিয়া, সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ, আইনজীবী সালেহ আহমদ, আওয়ামী লীগের নেতা মতিউর রহমান, হায়দার চৌধুরী ও সিরাজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, সদর উপজেলা কমান্ডার আবদুল মজিদ প্রমুখ।সিপিবির পতাকা মিছিলযুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার দাবি জানিয়ে ১ ডিসেম্বর বুধবার সুনামগঞ্জ শহরে পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সকালে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পতাকা মিছিল বের হয়। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ারে জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সত্যজিৎ আচার্য, ছাত্র ইউনিয়নের সরকারি কলেজ শাখার সভাপতি শাহজালাল সুমন প্রমুখ।বিশ্বম্ভরপুরে বৃত্তি পরীক্ষা মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিশেষ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর প্রাথমিক পর্যায়ের এবং ৬ ডিসেম্বর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর ৪১৪ জন ও মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণীর ১২১ জন শিক্ষার্থী অংশ নেয়। বিশ্বম্ভরপুর শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সফিউল আলম জানান, বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। এ ছাড়া এই ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।ইভ টিজিং-বিরোধী শোভাযাত্রা-মানববন্ধনইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ৩ ডিসেম্বর শুক্রবার সুনামগঞ্জ শহরে শোভাযাত্রা বের করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার মহিলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভানেত্রী শীলা রায়, সহসভানেত্রী সঞ্চিতা চৌধুরী, পৌর কাউন্সিলর আরতি তালুকদার, নারীনেত্রী সীমা খাসনবীশ ও আরতি পাল। এ ছাড়া ‘নারী নির্যাতন বন্ধ করি-সবাই সুখের সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে নারী উত্ত্যক্তকরণ ও নির্যাতন বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষে ২ ডিসেম্বর বৃহস্পতিবার সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপপরিচালক রোকেয়া বাশার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লুৎফুর রহমান, পৌর কাউন্সিলর আরতি তালুকদার, এনামুল হক, আলমগীর হোসেন, কেয়া গোস্বামী প্রমুখ।সাংবাদিক সাজু স্মরণে সভা সুনামগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক সুনামগঞ্জের জনপথ প্রত্রিকার সম্পাদক সাংবাদিক সাজু পুরকায়স্থর প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গত ২৯ নভেম্বর সুনামগঞ্জ প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সাজু পুরকায়স্থ পেশাগত জীবনে দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশতিয়াক শামীমের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, বিশিষ্ট সাংবাদিক ও প্রবীণ আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, ক্রীড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, বিএনপির নেতা আ ত ম মিসবাহ, রেজাউল হক, এ টি এম হেলাল, সাংবাদিক লতিফুর রহমান ও পঙ্কজ দে প্রমুখ।বাহুবল: মা মণি প্রকল্পের প্রশিক্ষণ শুরুবাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিবাহুবলে সীমান্তিক মা মণি প্রকল্পের উদ্যোগে মাসব্যাপী মা ও নবজাতকের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনাবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। গত ৩০ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে মাসব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল কাদির চৌধুরী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবপদ রায়ের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ চৌধুরী, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিজয় কৃষ্ণ বিশ্বাস। উপস্থিত ছিলেন মা মণি প্রকল্পের হবিগঞ্জ জেলা সমন্বয়কারী মো. ফয়েজ কাউসার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর নিলুকান্ত পাল। বিশ্ব এইডস দিবস পালিতবিশ্ব এইডস দিবস পালন উপলক্ষে ১ ডিসেম্বর বুধবার দুপুরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদুর কান্তি সাহার সভাপতিত্বে ওই আলোচনা সভায় এইডস প্রতিরোধে আমাদের অঙ্গীকার বিষয়ে বক্তব্য দেন আব্দুর রাজ্জাক, উম্মে তানিয়া নাসরিন, আমিনুল হক, সৈয়দ আবদুল মান্নান, পুলক চন্দ্র দেব, মো. হাবিবুর রহমান প্রমুখ। দেওয়ান ফরিদ গাজীর স্মরণসভাপ্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও হবিগঞ্জ-১ আসনের সাংসদ দেওয়ান ফরিদ গাজীর বিদেহী আত্মার শান্তি কামনায় বাহুবল গীতা মন্দিরে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে গত ২ নভেম্বর রাতে আলোচনা সভা, গীতা পাঠ ও কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে রাত নয়টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধব চন্দ্র দেব। বক্তব্য দেন গোপেন্দ্র চন্দ্র দেব, পুলক দেব, বেনু দেব, বিধান দেব, কানু দেব, প্রাণকৃষ্ণ দেব, পান্না দেব, নারায়ণ দেব জুয়েল দেব প্রমুখ। আলোচনা সভার আগে গীতা পাঠ করেন হিমাংশু রঞ্জন ঘোষ।