সংগীত নাটক একাডেমি পুরস্কার পাচ্ছেন সুমিত্রা সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সংগীত, নৃত্য ও নাট্য জগতের সর্বোচ্চ সম্মান ‘সংগীত নাটক একাডেমি পুরস্কার’ এবার পাচ্ছেন রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন। সম্প্রতি দিল্লি থেকে সুমিত্রা সেনকে এ খবর জানানো হয়। এতে দারুণ খুশি সুমিত্রা সেন। বললেন, ‘আমার ৬০ বছরের সংগীতজীবনের এই অভাবনীয় পুরস্কার পাওয়া আমার কাছে সেরা খবর। দারুণ খুশি আমি। খুশি আমার দুই মেয়ে ইন্দ্রাণী এবং শ্রাবণীও।’