সংগীতমুখর হাসন রাজা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানে, আলোচনায় উৎসব জমজমাট হয়ে উঠেছে হাসন রাজা লোকসংগীত উৎসব।গতকাল শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের উৎসব শুরু হয় আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে। আলোচনা শেষে ‘ছাড়িলাম হাসনের নাও রে’, ‘আগুন লাগাইয়া দিলে কোনে’, ‘সাধের পিরিতি করিয়া’, ‘কানাই তুমি খেইর খেলাও’, ‘প্রেমের বাজারে হাসন’, ‘আহা রে সোনালী বন্ধু’, ‘কিসের বাড়ি কিসের ঘর’সহ হাসন রাজার জনপ্রিয় গান পরিবেশন করেন শিল্পীরা।স্থানীয় শিল্পীদের পর হিমাংশু বিশ্বাস, বিদিতলাল দাস, ওয়াসিমুল পলাশ, ফকির সাহাব উদ্দিন, লাভলী ও শাশ্বতী সংগীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত চলে বাউলগান। এতে সিলেট অঞ্চলের বাউলেরা অংশ নেন। আজ শনিবার তিন দিনের উৎসব শেষ হবে।