সংগীতশিল্পী ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোরে আমি ময়না ডাকি, টিয়া ডাকি/ ডাকি প্রাণের ধন/ কোন আদরে ডাকলে বল, পাব তোমার মন’—এটি শঙ্খচূড় নাটকের শিরোনাম সংগীত। কথা লিখেছেন মান্নান হীরা। আর গানটিতে কণ্ঠ দিলেন অভিনয়শিল্পী ফারজানা ছবি। পাশাপাশি গানটির সুরও করেছেন তিনি। সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ করেন ছবি। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই নাচের সঙ্গে জড়িত। কিন্তু আমার বাবা চাইতেন আমি যেন গানটাই নিয়মিত করি। সেভাবে গান করা হয়ে ওঠেনি। এবার নাটকের গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে বাবার স্বপ্নটাই পূরণ হলো আরকি। খুবই ভালো লেগেছে গান গাইতে এবং সুর করতে পেরে।’