সংগ্রাম কমিটি গঠনের আহ্বান ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন জোরদার করতে জেলায় জেলায় সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে ফখরুল এই ঘোষণা দেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও আটক নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোট, ঢাকা মহানগর ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।সমাবেশে ফখরুল ইসলাম অভিযোগ করেন, দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বসে থাকার সুযোগ নেই মন্তব্য করে ফখরুল বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে জেলা-মহানগরে সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলন জোরদার করতে হবে।ফখরুল বলেন, আন্দোলন যাতে জোরদার হতে না পারে, সে জন্যই সরকার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাদের কারাগারে আটক রেখেছ।ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এম এ সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুজিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।