সংগ্রাম সম্পাদকের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ। আটকের চার দিনের মাথায় আজ শনিবার তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম পাঁচ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।গত সোমবার কাকরাইল-বিজয়নগর এলাকায় জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে কারাগারে আটক জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।সংঘর্ষের পরের দিন মঙ্গলবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আবুল আসাদকে সেই সংঘর্ষের উসকানিদাতা হিসেবে তাঁর মগবাজারের বাসা থেকে আটক করে।