প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার হওয়া পাশা ঢাকা কলেজের ছাত্র। আটকের পরে তাঁর সঙ্গে থাকা সেই অস্ত্রটি উদ্ধারের জন্য পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত ছবির অস্ত্রধারী সেই যুবককে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম সাইদুর রহমান ওরফে পাশা। চালাচ্ছে। গোয়েন্দা পুলিশের সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। উল্লেখ্য, ১৮ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সকাল থেকে শুরু হওয়া ওই সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ এলাকা, কলাভবন এবং এর পাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তখন ব্যাপক গোলাগুলিও চলে।