সংঘর্ষের রাজনীতির অবসান ঘটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, সাংঘর্ষিক রাজনীতির অবসান ঘটাতে হবে। দিন বদলাতে হলে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে সবার আগে। দিনবদলের কাজে সবাইকে সঙ্গে নিয়ে সরকারকে এ চ্যালেঞ্জে বিজয়ী হতে হবে। তিনি বিরোধিতার জন্য বিরোধিতার গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি সংসদকে কার্যকর করতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও এগিয়ে আসার আহ্বান জানান।রাষ্ট্রপতি আজ সোমবার নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন।সংসদের শীতকালীন অধিবেশন আজ বিকেল তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে শুরু হয়। অধিবেশন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেন। তিনি পুরো ভাষণ না পড়ে ভাষণের সারাংশ পড়েন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪০ ঘণ্টা আলোচনা হবে।রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ অধিবেশন ১১ জানুয়ারি সোমবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়। স্পিকার এ মুলতবির ঘোষণা দেন।