সংঘাতের রাজনীতি ছাড়ুন, খালেদাকে আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ষড়যন্ত্র, নেতিবাচক ও সাংঘর্ষিক রাজনীতি ছাড়ুন। সংসদে আসুন। সংসদে এসে আপনার বাজেট প্রস্তাবনা তুলে ধরুন। ইতিবাচক প্রস্তাব হলে অবশ্যই আমরা তা গ্রহণ করব।’স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে এ কথা বলেছেন। রাজধানীর একটি হোটেলে খালেদা জিয়া বিএনপির পক্ষে যে বাজেট ভাবনা তুলে ধরেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ আজ বুধবার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।সৈয়দ আশরাফ বলেছেন, পৃথক আদর্শগত ও রাজনৈতিক অবস্থান বজায় রেখেও একসঙ্গে কাজ করা যায়। তিনি দারিদ্র্যের লজ্জা ঘুচিয়ে অমিত সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করতে বিএনপির প্রতি আহ্বান জানান।সৈয়দ আশরাফ ১/১১-এর জন্য বিএনপিকেই দায়ী করে বলেন, ওই ঘটনার জন্য যদি কারও বিচার করতে হয়, তাহলে প্রথমে খালেদা জিয়ার এবং দ্বিতীয়ত ইয়াজউদ্দিন আহমেদের বিচার করতে হবে।সৈয়দ আশরাফ জানান, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাপরাধীর বিচার হবে।