প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রী পিংকির আত্মহত্যা প্ররোচনা মামলার বাদী, পিংকির চাচা আলী আশরাফ আকন্দ জানিয়েছেন, এই মামলার বাদী হওয়ার কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আজ বুধবার চাইল্ড রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, কয়েক দিন ধরেই তিনি তাঁর বাসার সামনে সন্দেহভাজন কিছু যুবককে ঘোরাফেরা করতে দেখছেন। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে তিনি জানান।তিনি তাঁর ভাইয়ের মেয়ের আত্মহত্যায় প্ররোচনাকারী মুরাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, মামলাটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি তদারক করা হচ্ছে।