সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১২৯তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১২৯তম। ফ্রান্সের প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের ২০১১-১২ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওই সংগঠনের ওয়েবসাইটে জানানো হয় এই তথ্য।সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ভিত্তি করে বিশ্বের মোট ১৭৯টি দেশ নিয়ে এ সূচক তৈরি করা হয়েছে। সূচকে সবার ওপরে আছে ফিনল্যান্ড। আর সবচেয়ে নিচে আছে ইরিত্রিয়া। তালিকায় সূচকের দিক দিয়ে ভারতের অবস্থান ১৩১তম।বাংলাদেশ সম্পর্কে সূচকের বিবরণে বলা হয়েছে, এখানে সাংবাদিকদের ওপর এখনো সহিংসতা চলছে। সরকারি দল ও বিরোধী গোষ্ঠী সাংবাদিকদের ওপর হামলা ও মুক্ত সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে। এ ছাড়া আইনের মাধ্যমেও গণমাধ্যম ও ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।