সংবাদের সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মতিঝিল থানার দুই পুলিশ কর্মকর্তা ও দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।দৈনিক সংবাদের গাইবান্ধার সাবেক প্রতিনিধি মফিজুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মহানগর হাকিম এ জি এম আল মাছুদ আজ বুধবার বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনার বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শরীফ, সংবাদের সম্পাদক আলতামাশ কবির, ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন ও প্রধান হিসাবরক্ষক মাহবুব আলম।মামলায় অভিযোগ করা হয়, বাদী গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে সংবাদপত্রের কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে মতিঝিল থানা পুলিশকে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই প্রতিবেদন তৈরি করতে মতিঝিল থানার পুলিশ বাদীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। আর সংবাদপত্রের কর্মকর্তারা বাদীর বেতন-ভাতার টাকা না দিয়ে প্রতারণামূলকভাবে তাঁকে ঘুরাতে থাকেন।