সংবিধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের মাধ্যমে ১৯৭২ সালের সংবিধানের মূলনীতিগুলো ফিরিয়ে আনার পথ খুলে যায়। বর্তমান সরকারও ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রবর্তনে আগ্রহী। তবে ১৯৭২ সালের সংবিধানের মূলনীতিগুলো ফিরিয়ে আনার বিষয়ে নাগরিকদের মধ্যে সংশয়ের মাত্রা বেশি দেখা গেছে। ২৩ শতাংশ নাগরিক মূলনীতিগুলো ফিরিয়ে আনার পক্ষে মত দিলেও ৪১ শতাংশ উত্তরদাতা এর বিরোধিতা করেছেন। ৩৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা বিষয়টি নিয়ে নিশ্চিত নন।