সংবিধান পুনর্মুদ্রণের পর দলের গঠনতন্ত্র আবার যাচাই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রিত হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র নতুন করে যাচাই-বাছাই করবে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।সাখাওয়াত হোসেন বলেন, নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে কমিশন সেই দলকে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দিয়ে চিঠি দেবে। চিঠি পাওয়ার পর কোনো দল গঠনতন্ত্র সংশোধনে ব্যর্থ হলে ওই দলের নিবন্ধন বাতিল করা হবে। তবে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার কমিশনের নয়। এ দায়িত্ব সরকারের। কমিশন ওই দলের নিবন্ধন বাতিল করতে পারবে।এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকারের সব নির্বাচন (ঢাকা সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠানে কিছু সমস্যা আছে। এর মধ্যে একটি সীমানাসংক্রান্ত জটিলতা। ইতিমধ্যে সীমানাসংক্রান্ত বাধ্যবাধকতা পূরণ করে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে চার-পাঁচটি উকিল নোটিশ কমিশনে এসেছে। এসব বিষয়ে আদালতে রিট হয়েছে কিনা জানি না।