সংবিধান বিল দেখেই বিএনপি সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সংসদে সংবিধান সংশোধনের ব্যাপারে উত্থাপিত বিল দেখে বিএনপি সংসদে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সংসদে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ অধিবেশন ডাকা হলে বিএনপি সেখানে যাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিতে বিএনপির না যাওয়ার কারণ তুলে ধরেন মওদুদ আহমদ। তিনি বলেন, যে প্রক্রিয়ায় সংবিধান সংশোধন হচ্ছে, তা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।মওদুদ আরও বলেন, যদি মন্ত্রিপরিষদের অনুমোদিত বিল সংসদে উত্থাপন করা হয়, তবে সে বিল দেখে বিএনপি সিদ্ধান্ত নেবে যে, সেখানে কোনো মতামত দেওয়ার প্রয়োজন আছে কি না।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।