সংবিধান সংশোধন কমিটির চিঠি লোক দেখানো: জয়নাল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, সংবিধান সংশোধনের আগে গণভোট করতে হবে। তিনি বলেন, দীর্ঘ নয় মাস ধরে সংবিধান কাটছাঁট করার পরে মতামত চেয়ে বিরোধী দলের কাছে পাঠানো চিঠি লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব জাগপা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। বাংলার মাটিতে এ রকম সংবিধান হতে দেওয়া হবে না বলে তিনি জানান।প্রসঙ্গত, সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির চিঠি নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বৈঠকটি মুলতবি করা হয়।