সংবিধান সংশোধন নিয়ে আলোচনার সুযোগ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকার মনে করে, সংবিধান সংশোধন নিয়ে এখনো আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার পথ বন্ধ হয়নি। এ পথ বন্ধ হলে দেশে সংঘাত হবে। সরকার সংঘাত চায় না, দেশের মানুষও সংঘাত চায় না।জন্ম নিবন্ধন দিবস পালন উপলক্ষে আজ রোববার আয়োজিত এক অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু ও অবাধ করা যায়, সে জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, ভোটিং পদ্ধতি সংস্কার ছাড়াও অন্য কোনো ফর্মুলা যদি তাদের কাছে থাকে, তা নিয়ে সংসদে আলোচনা হতে পারে।’