সংবিধান সংশোধন বিল নিয়ে সংসদীয় কমিটির বৈঠক শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধানের পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত বিল সম্পর্কে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার বৈঠক করে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বৈঠক শুরু হয়ে চলে দুপুর দুইটা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের সভায় ‘সংবিধান (পঞ্চম সংশোধন) বিল-২০১১’ সম্পর্কে কমিটির প্রতিবেদন চূড়ান্ত হয়েছে।