সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতির সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১ রাষ্ট্রপতি জিল্লুর রহমান সম্মতি দিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতি সংসদের চলতি (নবম) অধিবেশনে পাস হওয়া বিলটিতে অনুমোদন দেন। সংবিধানের ৮০ (৫) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সম্মতি দেওয়ার পর বিলটি আইনে পরিণত হলো।এখন সংশোধিত আকারে নতুন সংবিধান ছাপার প্রক্রিয়া শুরু শুরু হবে। গত ৩০ জুন সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল সংসদে পাস হয়। আর এ বিল পাসের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়ে গেছে। এই পঞ্চদশ সংশোধনীতে ৫১টি সংশোধনী আনা হয়েছে।