সংবিধান সংশোধন হওয়ায় সংঘাতের রাজনীতি দূর হয়েছে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সংঘাতের রাজনীতি দূর হয়েছে। আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধন বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা নিয়ে সংসদে আসতে যে প্রস্তাব দিয়েছে সৈয়দ আশরাফ তা মেনে নিতে বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া দিন। আলোচনার সুযোগ গ্রহণ করুন, হরতালের রাজনীতি বাদ দিন। হরতাল করে জাতির ভাগ্য পরিবর্তন হবে না। সংবিধান সংশোধনেও পরিবর্তন আসবে না।’সৈয়দ আশরাফ দাবি করেন, ১৯৭৩-এর পর এত দীর্ঘ সময় আলোচনা করে সংবিধান সংশোধন করা হয়নি। এ সংশোধনী আনতে দীর্ঘ ১১ মাস বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা করা হয়েছে। সংবিধান সংশোধন হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায়। এর মাধ্যমে রাতের অন্ধকারে খুন করে অসাংবিধানিকভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। সংবিধান যুগোপযোগী করার জন্য সংশোধন করা প্রয়োজন ছিল। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলে বিএনপি ও শরিক দলের হুমকি প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগ রক্তচক্ষু ভয় পায় না। সরকার ফুটবল না যে গড়িয়ে ফেলে দেওয়া যাবে।’