সংবিধান সংশোধন হলে অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারকাজ দ্রুত নিষ্পত্তি করতে বিচারপতিদের ভূমিকা রাখতে হবে। আর সুশাসন নিশ্চিত করতেই সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে অবৈধ উপায়ে ক্ষমতা দখলের পথ বন্ধ করার কাজ চলছে।আজ শনিবার রাজধানীর কাকরাইলের সার্কিট হাউস রোডে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য বহুতল আবাসিক ভবন ও বিনোদনকেন্দ্র উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, সংবিধানের প্রচলিত আইনই বিচারকদের পাথেয়। তিনি মামলাগুলো দ্রুত নিষ্পত্তিরও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমনভাবে সংবিধান সংশোধন করতে চাই যেন আর কখনো কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে। কেউ যেন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।’অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আইনমন্ত্রী শফিক রহমান, আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন।