সংবিধান সংশোধনে গঠিত কমিটি অবৈধ: এম কে আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি অবৈধ বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, সংবিধান নিয়ে মানুষের সঙ্গে এই সরকার ভাঁওতাবাজি করছে।তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা নিয়ে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এম কে আনোয়ার এসব কথা বলেন।এম কে আনোয়ার বলেন, ১৯৭২ সালের সংবিধানে আওয়ামী লীগ কখনোই ফিরে যেতে পারবে না। আর পঞ্চম সংশোধনীও কোনো দিন কেউ বাতিল করতে পারবে না। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘যদি সংবিধান সংশোধনই করতে হয়, তাহলে জনগণের মতামত নিন। সাহস থাকলে গণভোট দিন।’আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ, জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।