সংবিধান সংশোধনে গঠিত কমিটি একপেশে ও অপূর্ণাঙ্গ: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন বিষয়ে গঠিত বিশেষ কমিটি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, সংবিধান পরিবর্তনের জন্য সরকার যে কমিটি গঠন করেছে তাতে সব দলের প্রতিনিধিত্ব নেই। এটি একপেশে ও অপূর্ণাঙ্গ কমিটি হয়েছে। ফলে এ কমিটি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না।আজ শুক্রবার বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রকৌশলীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন। শুধু সব দলের প্রতিনিধিত্ব না থাকার বিষয়টিতেই নয়, কমিটি গঠনের যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তুলেন।